স্পোর্টস ডেস্ক
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামার আগে আন্দ্রে রাসেলের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’। উত্তেজিত করে তাকে পানিতে ফেলে দিলেন ভেঙ্কটেশ আইয়ার। দলের হোটেলে সুইমিং পুলের পাশে বসেছিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। তখন বুদ্ধি করে রাসেলকে পানিতে নামান তিনি।
রোববার দুপুরে হোটেলের পুলের পাশে বসে মোবাইল দেখছিলেন রাসেল। সে সময় তার কাছে যান ভেঙ্কটেশ। ক্যারিবিয়ান অলরাউন্ডারকে সরাসরি প্রতিযোগিতায় নামার জন্য চ্যালেঞ্জ করেন কেকেআর ব্যাটার। সাঁতারে কে কাকে হারাতে পারেন তার চ্যালেঞ্জ।
রাসেলও চ্যালেঞ্জ গ্রহণ করে নেন। দ্রে রাস পানিতে ঝাঁপালেও ভেঙ্কটেশ ঝাঁপ দেননি। তিনি ঝাঁপ দেওয়ার ভঙ্গি করে পুলের পাশ দিয়ে দৌড়ে আগে অন্য প্রান্তে পৌঁছে পানিে নেমে পড়েন। রাসেল সাঁতার কেটে অন্য প্রান্তে পৌঁছে অবাক হয়ে যান।
মজার এই ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে কেকেআর কর্তৃপক্ষ। এদিকে সোমবার ইডেন গার্ডেন্সে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলের ফুরফুরে মেজাজের ছবি তুলে ধরেছেন কেকেআর কর্তৃপক্ষ।
সৌরভ গাঙ্গুলির দলের বিরুদ্ধে জয় ছাড়া ভাবছেন না গৌতম গম্ভীররা। আইপিএলের পয়েন্ট তালিকায় কেকেআরের সঙ্গে আরো চারটি দলের ১০ পয়েন্ট রয়েছে। পাঞ্জাব কিংসের কাছে হারের পর চাপ বৃদ্ধি পেয়েছে। তাই জয়ের জন্য মরিয়া কেকেআর।










































