Home আঞ্চলিক সারা খুলনা আঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা আঞ্চল ও আশপাশের সব খবরা খবর

68
ধানখেতের পাশের ডোবায় জাল ফেলে মাছ ধরছেন শৌখিন মৎস্য শিকারি। গোলনা, ডুমুরিয়া

 

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটের দোয়া ও ইফতার মাহফিল বুধবার (০৩ এপ্রিল) খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে শরীক হন। ইফতার মাহফিলের আগে স্বাগত বক্তৃতা করেন খুলনার সাংবাদিকদের অবিভাবক ও দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মন্ডলীর সভাপতি বেগম ফেরদৌসী আলী। ইফতার মাহফিলে আগতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খুলনা টিভি রিপোর্টাস ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু ও সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।
ইফতার মাহফিলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ সকল মুক্তিযোদ্ধা, ১৯৭৫ এ বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ অন্যান্য সকল সদস্য ও নিহত সকল সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ তাঁর পরিবারের সকল সদস্যের দীর্ঘায়ু ও মঙ্গল কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের ইমাম হাফেজ মাওলানা মোঃ ইউসুফ হাবিব।
ইফতার মাহফিলে খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পদক মামুন রেজা, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোঃ আবু সাঈদ, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও শেখ আবু হাসান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের সম্পাদক এসএম সাহিদ হোসেন, আওয়ামী লীগ নেতা কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, খুলনা মহানগর যুবলীগ সভাপতি শফিকুর রহমান পলাশ, রিপোর্টার্স ইউনিটের সভাপতি মল্লিক সুধাংশু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কোষাধক্ষ প্রবীর বিশ্বাস, সদস্য এইচএএম শামিমুজ্জামান, শেখ আবু তৈয়েব, আতিয়ার পারভেজ ও টিভি রিপোর্টার্স ইউনিটের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।#

ডুমুরিয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ (চাউল) কর্মসূচির উদ্বোধন
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া প্রতিনিধি/

প্রধানমন্ত্রী ঈদ উপহার ভিজিএফ কর্মসূচীর আওতায় দুযোর্গ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রালয়ের অধীনে ডুমুরিয়া উপজেলায় ২৬ হাজার ১৩৬ জনকে জনপ্রতি ১০ কেজি করে ২,৬০.৩৬০মেঃটঃ চাউল বিতরণ শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার রুদাঘরা ইউনিয়ন ও শরাফপুর ইউনিয়নের দরিদ্র অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী ঈদ উপহার চাউল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন স্ব স্ব ইউনিয়ন। রুদাঘরা ইউনিয়ন পরিষদে কার্যক্রমের ঊদ্বোধন সার্বিক তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরশাফ হোসেন, শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান সহ সদস্যবৃন্দ ও ইউপি সচিব।
সকাল ১০ টায় উপজেলার শরাফপুর ইউনিয়নের প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ কার্যক্রমের পরিদর্শন করেন জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আব্দুল করিম। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, পাট কর্মকতা নিলয় মন্ডল, ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম রবি, উপ-সহকারী রাসেল আহম্মেদ সহ ইউপি সদস্য, সচিব ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

দর্শনায় আইএফআইসি ব্যাংক পিএলসির উদ্যোগে ইফতার ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় আইএফআইসি ব্যাংক পিএলসির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার আসর বাদ দর্শনা পুরাতন বাজারে দর্শনা আইএফআইসি ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে ইফতার ও দোয়ার অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু। এছাড়া উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সহসভাপতি মাহমুদ হাসান রনি, সাবেক সাধারণ সম্পাদক হারুন রাজু,ব্যবসায়ী হাজি,আঃ রহমান, হাজি আঃ রাজ্জাক,আঃ হামিদ,মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।শাখা ব্যবস্থাপক সোহরাব হোসেন তার শুভেচ্ছা বক্তব্যে বলেন,আইএফআইসি ব্যাংক পিএলসি দর্শনা শাখার মাধ্যমে আপনাদের সেবাদান করে আসছে।আমরা চেস্টা করছি সর্বত্র দিয়ে আপনাদের সেবার মান বাড়াতে।দোয়া পরিচালনা করেন পুরাতন বাজার জামে মসজিদের পেশ ইমাম হাজী মাওঃ নুরুল ইসলাম।

ইসলামী শ্রমিক আন্দোলন ৩১ নং ওয়ার্ডের ইফতার মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল বুধবার (৩ এপ্রিল) বিকাল ৫ টায় লবণচড়া বান্দা বাজার কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর লবণচরা থানার ৩১ নং ওয়ার্ডের ইফতার মাহাফিল ওয়ার্ড সভাপতি মোঃ হায়দার আলী সভাপতিত্বে ও ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি এস এম আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো পলাস সিকদার, মো রেজাউল করিম রনি, শেখ মো আনিসুর রহমান, মাওলানা ফজলুল কাদের, মো লাভলু সরদার সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ঢাকা থেকে আগত চারুনীড় এর চেয়ারম্যান চিত্রশিল্পী সঞ্জীবন লহরী খুলনা আর্ট একাডেমি পরির্দশন
খবর বিজ্ঞপ্তি
খুলনা আর্ট একাডেমি ৩০৮, ওহাব এভিনিউ,ইকবাল নগর অবস্থিত। ২০০৩ সাল থেকে শিশুদের নিয়ে শিল্পচর্চা করেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস। এখানে শিক্ষার্থীরা বাংলাদেশ ভারতের সকল চারুকলায় ২১৮জন পড়াশোনা করার সুযোগ পেয়েছেন।একাধিক শিক্ষার্থীরা সরকারি চাকরি পেয়েছেন।সেই সুনাম ছড়িয়ে পড়েছে দেশের স্বনামধন্য ব্যক্তিদের মাঝে। ৩রা এপ্রিল বিকাল ৩টার সময় রোজ বুধবার হঠাৎ করে ঢাকা থেকে আগত সঞ্জীবন লহরী, চেয়ারম্যান, চারুনীড় রিলেশন অফ আর্ট ক্রিয়েটিভ অর্গানাইজেশন, জনাব তুষার কান্তি বিশ্বাস, চারুনীড় প্রশাসনিক কর্মকর্তা ও খুলনা বিভাগের আলোচিত মানুষ ব্রাইট স্টার এন সায়মন জাদুশিল্পী সকলের শিল্পচর্চার কি করে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হয় এমন উদ্যোগ নিয়েছেন চারুনীড় রিলেশন অফ আর্ট ক্রিয়েটিভ অর্গানাইজেশন এবং আমাদের দেশের নবীনরা যাতে ভবিষ্যতে ভালো একটি পথের সন্ধান পায় এই ধরনের শিল্পচর্চার বিভিন্ন আলোচনা করা হয়। সবাই মিলে একাডেমি পরিদর্শন করে উপস্থিত শিশু শিল্পীদের সঙ্গে পরিচিতি পর্ব এবং একাডেমিতে সংরক্ষিত লোকসংস্কৃতির বিভিন্ন বিষয়গুলি দেখে প্রশংসা করেন অতিথিরা ।তখন চিত্রশিল্পী মিলন বিশ্বাস উপস্থিত মতে তাৎক্ষণিক ভাবে অতিথিদের হাতে কিছু তুলে দিতে চান। তখন তার লেখা আর্টিকেল স্বাধীনতা দিবস উপলক্ষে খুলনার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়া একাধিক পত্রিকার মধ্যে দক্ষিণাঞ্চল প্রতিদিন একটি পত্রিকা তুলে দেন
শিল্পী সঞ্জীবন লহরীর হাতে। এতে তিনি অত্যন্ত আনন্দিত এবং শিল্পচর্চার যোগ্য স্থানে আমরা আসতে পেরে ভালো লেগেছে এমনটা প্রকাশ করেন অতিথিরা। সর্বশেষ খুলনা আর্ট একাডেমির পরিচালক এবং সহকারী পরিচালক সহ তাদের চারুনীড় সংগঠনে আমন্ত্রণ জানিয়ে আবারো আসার প্রতিশ্রুতি রাখেন। একাডেমির পক্ষ থেকে চিত্রশিল্পী মিলন বিশ্বাস অতিথিদের ধন্যবাদ জানান এবং আবারো আসার আমন্ত্রণ জানিয়ে তাদেরকে বিদায় দেন।

 

কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
জাহিদ, কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থা’র আয়োজনে আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৩ রমজান (৩ এপ্রিল-২৪) বিকাল ৫ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে জাতীয় সাংবাদিক সংস্থা’র উপজেলা সভাপতি, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা শেখ সাইফুল বারী সফু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা সুকুমার দাশ বাচ্চু, দেবহাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি বাবলা আহমেদ, জাতীয় সাংবাদিক সংস্থা’র উপদেষ্টা এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, দেবহাটা উপজেলা প্রেসক্লাবের তথ্য ও গবেষনা সম্পাদক এম এ মামুন, সাংবাদিক ফরিদুল কবীর।দৈনিক দৃষ্টিপাত পত্রিকার উপজেলা ব্যুরো প্রধান শেখ শরিফুল ইসলাম, প্রভাষক। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সহ সভাপতি এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, সহ সভাপতি প্রভাষক সেলিম শাহারিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন মারুফ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহিবুল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শিমুল হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মোঃ শাহাদাৎ হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক তাপস কুমার ঘোষ, ক্রীড়া ও সমাজ কল্যান সম্পাদক আব্দুল কাদের, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সি আরাফাত আলী, নির্বাহী সদস্য মোঃ ইমরান আলী, মোঃ আব্দুস সাত্তার, মোঃ জি এম সাগর হোসেন, সাংবাদিক শেখ আল নুর আহমেদ ঈমন, সাংবাদিক গাজী কাইয়ুম, সাংবাদিক তারিকুশ শারাফাত, এসকে এশার আলী আব্বাস প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা ঈমাম সমিতির সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য হাফেজ মাওলানা আব্দুল গফুর। প্রতি বছরের ন্যায় এবছরেও কালিগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার ১৯ সদস্যের সকলের স্বইচ্ছায় ১৮ রকম আইটিমের ইফতারী পরিবেশন করেন।

ঈদ উপহার সামগ্রী নিয়ে মা হারা শিশুর পাশে বিডিএফ নেতৃবৃন্দ
কালিগঞ্জ প্রতিনিধি।
কালিগঞ্জে ঈদ উপহার সামগ্রী নিয়ে মা হারা ছয় মাসের শিশু জুনাইদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশন। ঈদ আনন্দ ভাগাভাগি করতে বুধবার সকালে শিশুর বাড়িতে উপহার নিয়ে হাজির হন অত্র সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি প্রভাষক কামরুল হাসান, তথ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রিপোর্টার ফরিদুল কবীর, সম্মানিত সদস্য রবিউল ইসলাম গাজী, মাওলানা আব্দুর রহমান, আব্দুল করিম, মনিরুল ইসলাম প্রমুখ। জানা গেছে, কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের বিল্লাল হোসেন খোকন ও জান্নাতুল ফেরদৌস দম্পতির পরিবারে জন্ম নেয় ছেলে জুনাইদ। গত ২৮ ফেব্রুয়ারি সংসার ও সন্তানের মায়া ত্যাগ করে তার মা হার্টের জটিল সমস্যায় ইন্তেকাল করেন। সেই থেকে মায়ের দুধ ছাড়াই কেনা গুড়া দুধে বড় হতে হচ্ছে তার। বর্তমানে এই শিশু সন্তান তার গরিব পিতার তত্ত্বাবধানে রয়েছে। এ ব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন বলেন, সম্প্রতি এলাকার এই শিশু বাচ্চাটির জীবনে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। সংগঠনের পক্ষ থেকে শিশুটির জন্য ঈদ উপহার পোষাক সহ খাদ্য সামগ্রী দুধ প্রদান করেছি। আমরা তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করছি।

সুন্দরবনে মধু কাটতে গিয়ে কুমিরের সাথে লড়াই করে ফিরেছে
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে ঢাংমারীর বেনজামিন নামের এক মৌয়াল সুন্দরবনে মধু কাটতে গিয়ে কুমিরের সাথে লড়াই করে জীবন বাঁচিয়ে ফিরেছে বাড়িতে। একটুর জন্য বেঁচে গেলো বেনজামিন! কুমিরের সাথে লড়াই করে ফিরেছে এই মৌয়াল। ০৩ এপ্রিল বুধবার সকালে সুন্দরবনে মধু কাটতে যায় ঢাংমারীর এই যুবক। প্রতিদিনের ন্যায় বুধবার সকালেও সে খাল সাঁতার কেটে পার হয়ে সুন্দরবনে মধু কাটার জন্য যেতে চায়। জানা যায় খাল পাড়ি দেওয়ার সময় হঠাৎ কুমির এসে আক্রমণ করে বেনজামিনকে। তারপর চলে ধস্তাধস্তি। অনেক ধস্তাধস্তির পর কুমিরের মুখ থেকে ফিরে এসেছেন ক্ষত বিক্ষত মৌয়াল বেনজামিন। পরে বেনজামিনের পরিবার ও এলাকাবাসী তাকে নিয়ে চিকিৎসকের কাছে যায়। দাকোপে পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। বেনজামিনের পরিবার বলেন সুস্থ্য হোক। পরে সে নিজেই ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা জানাবে সকলকে।

রামপালের ১ কেজি গাঁজাসহ নারী আটক

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ এক নারীকে আটক করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সকাল ১০ টা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় খুলনার একটি আভিযানিক দল রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের গাজিখালি এলাকায় অভিযান পরিচালনা করে কনক মন্ডল (৪৫) কে আটক করে। আটক কনক মন্ডল উপজেলার গাজীখালী গ্রামের সমীর মন্ডলের স্ত্রী।

পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদক বেচাকেনার খবর পেয়ে তারা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সমীর মন্ডলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘরের ভেতরে খাটের নিচে থেকে প্লাস্টিক বাজার ব্যাগের মধ্যে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপ পরিদর্শক মো. জামাল হোসেন বাদী হয়ে কনক মন্ডল ও তার স্বামী পলাতক সুনীল মন্ডল ( ৫০) এর বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। রামপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্র ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটক আসামিকে বাগেরহাট আদালতে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।#

যশোরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
তথ্য বিবরণী
যশোরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মৃত্যুজনিত ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) আয়োজনে বুধবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে একজনের মৃত্যুজনিত ও নয় জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য মোট নয় লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান। জেইউজে সভাপতি মনোতোষ বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা আঞ্চলিক তথ্য অফিস পিআইডি’র উপপ্রধান তথ্য অফিসার এএসএম কবীর। স্বাগত বক্তব্য দেন জেইউজের সাধারণ সম্পাদক এইচআর তুহিন। জেইউজের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান টুটুলের পরিচালনায় চেক পাওয়াদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন হৃদরোগে আক্রান্ত সিনিয়র সাংবাদিক আব্দুর রব।

কেশবপুরে গরীব-অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
কেশবপুর (যশোর) প্রতিনিধি

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক ও কেশবপুর প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ এর ব্যক্তিগত উদ্যোগে গরীব-অসহায়, প্রতিবন্ধী ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে ৫ শতাধিক মানুষের মাঝে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক ও কেশবপুর প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, কেশবপুর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, কোষাধ্যক্ষ শামছুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিনুর ইসলাম, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, কার্য্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান, আব্দুল করিম, মেহেদী হাসান জাহিদ, সদস্য, তন্ময় মিত্র বাপী, রুহুল আমিন খান, আব্দুল মোমিন, এহসানুল হাসান তাইফুর, রমেশ দত্ত, আয়ুব খান, আলমগীর হোসেন, ওলিয়ার রহমান, মিলন দে, কামরুজ্জামান রাজু, মাসুম বিল্লাহ, বিল্লাল হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, ব্যবসায়ী হাফিজুর রহমান, আবু হাসান রনি প্রমূখ।#

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বুধবার বিকেলে নগরীর ট্রাক টার্মিণাল চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৃত ট্রাক শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক অনুদানের নগদ অর্থ বিতরণ করেন। খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে সিটি মেয়র সর্বমোট ২১টি পরিবারের মাঝে ২১ লক্ষ টাকা বিতরণ করেন।

বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: সেলিম হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু। মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষসহ শ্রমিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাগুরার শালিখাতে পোল্ট্রিফার্মের দূর্গন্ধে স্বাস্থ্য ঝুকিতে ২০ পরিবার।স্থানান্তরের দ্বাবীতে ইউএনও বরাবর স্বারক প্রদান
মাগুরা প্রতিনিধিঃ

মাগুরার শালিখার আড়পাড়া গ্রামের কুমরকোটা মোড়েরপূর্ব পাশে মুন্সি রাইচ মিল সংলগ্ন এ পোল্ট্রিফার্মটি শতভাগ লোকালয়ে গড়ে উঠেছে।ফার্মটির দূর্গন্ধে চার পাশের অন্তত ২০টি পরিবারের লোকজন একদিকে গন্ধে বসবাস করতে পারছেনা অপর দিকে স্বাস্থ্য ঝুকির রয়েছে।উপায় অন্ত নাপেয়ে স্থানান্তরের জন্য উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বরাবর একটি স্বারক প্রদান করেছেন তারা।

অভিযোগ সুত্রে জানাযায় হুমায়ুন নামের এক ব্যবসায়ী এ ফার্মটি গড়ে তুলেছেন।

পশ্চিম পাশের মামনি ড্রাগসের মালিক ডা.মামুন রহমান বলেন ফর্মের দূর্গন্ধে বসবাস করা কঠিন হয়ে পড়েছে।পারিবারিক স্বাস্থ্য ঝুকিও রয়েছে।পাশাপাশি দ্বিতীয় তলা বিশিষ্ট বাড়ীটির ফাকা পড়ে আছে। গন্ধের করনে কেহ ভাড়া নিচ্ছে না।উত্তরের পাশের ভার্মিক কম্পোষট সার উঠপাদনের উদ্দক্তা শেফালি খাতুন,পূর্ব পাশের কবিরাজ জহুরুল ইসলাম, দক্ষিণ পাশের বসবাস কারি একাধিক লোক একই সমস্যার কথা তুলে ধরেন।তারা সকলেই ফার্মটি অন্যত্র স্থানান্তরের দাবী জানিয়েছেন।

রামপালে সিডিপি’র নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক কর্মশালা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে স্বল্প কার্বন উৎপাদনকারি উন্নয়ন এবং শতভাগ নবায়নযোগ্য জালানি বিষয়ে নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধি সম্পর্কিত এক কর্মশালা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১ টায় রামপাল উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হল রুমে কোষ্টাল ডেভলপমেন্ট পার্টনারশীপ (সিডিপি) আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন সিডিপি’র নির্বাহী পরিচালক সৈয়দ জাহাঙ্গীর হাসান মাসুম, বিশেষ অতিথির বক্তব্য দেন, এরিয়া কো- অর্ডিনেটর মো. আশরাফ আলী শোভন, প্রোগ্রাম অফিসার খোকন সিকদার। বক্তব্যদেন এ্যাড. শেখ মহিউদ্দিন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, মো.বজলুর রহমান। এসময় সাবেক অধ্যক্ষ মজনুর রহমান, এনজিও কর্মকর্তা মো. জাকির হোসেন, মিতা রহমন, ফুলি সরকার, মাওলানা. হেকায়েতুল ইসলাম, আ. মান্নান, প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ । সমগ্র কর্মশালায় কো-অর্ডিনেটরের ভুমিকা পালন করেন মো. সিরাজুল ইসলাম প্রমুখ#

রামপালে সিডিপি’র নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক কর্মশালা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে স্বল্প কার্বন উৎপাদনকারি উন্নয়ন এবং শতভাগ নবায়নযোগ্য জালানি বিষয়ে নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধি সম্পর্কিত এক কর্মশালা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১ টায় রামপাল উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হল রুমে কোষ্টাল ডেভলপমেন্ট পার্টনারশীপ (সিডিপি) আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন সিডিপি’র নির্বাহী পরিচালক সৈয়দ জাহাঙ্গীর হাসান মাসুম, বিশেষ অতিথির বক্তব্য দেন, এরিয়া কো- অর্ডিনেটর মো. আশরাফ আলী শোভন, প্রোগ্রাম অফিসার খোকন সিকদার। বক্তব্যদেন এ্যাড. শেখ মহিউদ্দিন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, মো.বজলুর রহমান। এসময় সাবেক অধ্যক্ষ মজনুর রহমান, এনজিও কর্মকর্তা মো. জাকির হোসেন, মিতা রহমন, ফুলি সরকার, মাওলানা. হেকায়েতুল ইসলাম, আ. মান্নান, প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ । সমগ্র কর্মশালায় কো-অর্ডিনেটরের ভুমিকা পালন করেন মো. সিরাজুল ইসলাম প্রমুখ#

সড়ক নিরাপত্তা জোরদারকরণে ঢাকা আহ্ছানিয়া মিশনের সাত সুপারিশ
নিজস্ব প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরসহ সবসময় সকল সড়ক ব্যবহারকারী যাতে নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারে সে লক্ষে সরকারের প্রতি সাত সুপারিশ উত্থাপন করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন। বুধবার (০৩ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় রাজধানীর শ্যামলীস্থ ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর আয়োজিত সড়ক নিরাপত্তা জোরদারকণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সভায় এই সুপারিশ উত্থাপন করেন প্রতিষ্ঠানটির রোড সেইফটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান।

সুপারিশসমূহ হলো : ১. সড়কে দুর্ঘটনার একটি অন্যতম কারণ হলো যানবাহনের অনিয়ন্ত্রিত গতি। সড়ক ও পরিবহনের ধরন অনুযায়ী গতি নির্ধারণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত গাইডলাইন অতিসত্তর প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে, ২. মোটরসাইকেল চালক ও আরোহী উভয়েরই মানসম্মত হেলমেট ব্যবহার নিশ্চিত করতে এ সংক্রান্ত এনফোর্সমেন্ট গাইডলাইন প্রণয়ন করতে হবে, ৩. যানবাহনে চালকসহ সকল যাত্রীর সিটবেল্ট ব্যবহার সংক্রান্ত গাইডলাইন প্রণয়ন করতে হবে। পাশাপাশি মোটরযানে (বিশেষ করে কার/জীপ/মাইক্রোবাসে) শিশু সুরক্ষার বিষয়টি বিবেচনায় এনে শিশুদের জন্য উপযুক্ত শিশু সুরক্ষিত আসন ব্যবস্থা প্রচলন সংক্রান্ত বিধি-বিধান জারি করতে হবে, ৪. মদ্যপ অবস্থায় বা নেশা জাতীয় দ্রব্য সেবন করে মোটরযান পরিচালনা না করা সংক্রান্ত বিধি-বিধান বাস্তবায়ন করতে হবে। যাতে করে কেউ মদ্যপ অবস্থায় মোটরযান চালিয়ে সড়ক দুর্ঘটনা না ঘটায়, ৫. সড়ক দুর্ঘটনার তথ্য নিয়ে যেহেতু বিভ্রান্তি রয়েছে সেহেতু সড়ক দুর্ঘটনার সঠিক তথ্য সংগ্রহ ও প্রদানে আন্তর্জাতিক ব্যবস্থাপনাগুলো বিবেচনায় এনে কেন্দ্রিয়ভাবে তথ্য সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা চালু করতে হবে, ৬. যেহেতু বর্তমান সড়ক পরিবহন আইন ২০১৮ তে সড়ক ব্যবহারকারীর নিরাপত্তা বিষয়টি অনুপস্থিত, সেহেতু বিশ্বব্যাপী সমাদৃত সেইফ সিস্টেম এপ্রোচের আদলে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে, ৭. পরিশেষে, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং এ সংক্রান্ত টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নকারী সংস্থাসমূহের মধ্যে কার্যকর সমন্বয় সাধনের জন্য একটি জাতীয় সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষ গঠন করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। এসময় তিনি বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, সড়ক দুর্ঘটনায় (রোডক্র্যাশ) বাংলাদেশে প্রতিবছর ৩১ হাজার ৫ শত ৭৮ জনের মৃত্যু হয়। এই মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ঈদ বা যে কোনো উৎসবে সড়ক দুর্ঘটনার হার আরো বেড়ে যায়। সেই সাথে বাড়ে মৃত্যু ও আহতের সংখ্যাও। এসকল দিক বিবেচনা নিয়ে উত্থাপিত সুপারিশসমূহ বাস্তবায়নে সরকারের প্রতি দাবি জানান। এছাড়াও তিনি সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, সরকার সকল সড়ক ব্যবহারকারীর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে একটি সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের উদ্যেগ নিয়েছেন। ইতোমধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত একটি কমিটি গঠন করেছে। ঢাকা আহ্ছানিয়া মিশন আশা করে সরকার দ্রুত একটি কার্যকারী আইন প্রণয়ন ও বাস্তবায়ন করবে। সেই সাথে সকলকে এই ঈদযাত্রায় নিরাপদে সড়ক ব্যবহার করার আহ্বান জানান।

উক্ত সভায় ঢাকা আহ্ছানিয়া মিশন রোড সেইফটি প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার (পলিসি) জেরিন আফরোজ, অ্যাডভোকেসি অফিসার (কমিউনিকেশন) তরিকুল ইসলামসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

খুবিতে নৈতিকতা কমিটির ৪র্থ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় নৈতিকতা কমিটির ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিক সভা ০৩ এপ্রিল (বুধবার) বেলা ১১টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
সভায় শুদ্ধাচার সম্পর্কিত নৈতিকতা কমিটির ৩য় ত্রৈমাসিক সভার কার্যবিবরণী অনুমোদনসহ নিশ্চিতকরণ, শুদ্ধাচার সংক্রান্ত ২০২৩-২৪ এর ৩য় ত্রৈমাসিক প্রতিবেদনের অগ্রগতি পর্যালোচনা ও অনুমোদন এবং শুদ্ধাচার সম্পর্কিত অন্যান্য কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূর আলম, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান, কমিটির সদস্য সচিব ও এপিএ টিম লিডার এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন। সভায় বিগত সভার কার্যবিবরণীসহ এপিএ’র ত্রৈমাসিক অর্জনের বিভিন্ন দিক উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক।

 

 

বেনাপোল সীমান্তে বিজিবি মহাপরিচালক
বেনাপোল (যশোর) প্রতিনিধি
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বেনাপোল পুটখালী চরের মাঠ সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। বুধবার সকালে তিনি প্রথমে শার্শা কাশিপুর বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখের কবরে গার্ড অব অনার প্রদান করেন এবং সেখানে শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
তিনি বেনাপোল আইসিপি ক্যাম্পে বিএসএফের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। বিজিবির পাসপোর্ট যাত্রী তল্লাশির স্ক্যানার মেশিন ঘুরে দেখেন। পরে বেনাপোলের পুটখালী সীমান্ত চরের মাঠ পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন- ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল শামিম আহমেদ, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির, লে. কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম, লে. কর্নেল মাসুদ পারভেজ রানা, ক্যাপ্টেন মাজেদুল আলম পৃথুসহ যশোর রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়নের কর্মকর্তারা।

কুমারখালীতে এজেন্ট ব্যাংকের ভোল্ট ভেঙে চুরি
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিননগরে একটি এজেন্ট ব্যাংকের শাখায় ভল্ট ভেঙে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে দ্বিতীয়তলা ভবনের পেছনে ব্যাংকের জানালার গ্রিল ভেঙে এ চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

আলাউদ্দিননগর ইসলামী এজেন্ট ব্যাংকের ইনচার্জ সামছুল আলম জানান, প্রতিদিনের মতো ব্যাংকের কাজ শেষ করে তারা চলে যান। বুধবার সকালে ব্যাংক খোলার পর ভিতরের সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন।

তিনি জানান, চোরচক্র ব্যাংকের ভল্ট ভেঙে ৫ লাখ ২৩ হাজার ৬৬৮ টাকা ও পরিচয় গোপন রাখতে সিসি ক্যামেরার ভিভাইস নিয়ে যায় এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়।

আলাউদ্দিননগর বাজার কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাজু জানান, আলাউদ্দিন নগরে প্রায়ই চুরির ঘটনা ঘটে। কিছুদিন আগে রিগান কম্পিউটার থেকে মূল্যবান ডিভাইস ও নগদ টাকা চুরি হয়। তবে ব্যাংকে পাহারাদার থাকলে চুরি রোধ সম্ভব হতো বলে জানান তিনি।

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত চোরচক্র আটকের ব্যবস্থা নেওয়া হবে।

বেনাপোল সীমান্তে বিএসএফের ‘রাবার বুলেটে’ দুই বাংলাদেশি আহত
নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোরের বেনাপোল-দৌলতপুর সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটের আঘাতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বেনাপোলের পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বরকত আলীর ছেলে ডালিম (৩৫) ও দীন ইসলামের ছেলে বাবু (৩৭)।

২১-বিজিবি ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার বলেন, মঙ্গলবার রাতে কয়েকজন চোরাকারবারি সীমান্ত পথে ভারতে ঢোকার চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে বাবু ও ডালিম নামে দুইজন গুলিবিদ্ধ হন।

‘সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের আহতাবস্থায় উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। বর্তমানে তাদের বিজিবি হেফাজতে বেনাপোল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে চোরাচালান প্রতিরোধ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।’ – যোগ করেন তিনি।

খননের পরও খালটি সরু নালা, বরাদ্দের টাকা লুটপাট
খুলনাঞ্চল রিপোর্ট
ঝালকাঠির রাজাপুরে দুই কিলোমিটার খাল খননে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। সঠিকভাবে খাল খনন না করে বরাদ্দের টাকা লুটপাটের অভিযোগে ফুঁসে উঠেছে এলাকাবাসী। মাত্র দুই হাজার ২৫ মিটার দৈর্ঘের খালটি খননের জন্য ৪৫ লাখ টাকা বরাদ্দ করে এলজিইডি বিভাগ।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, উপজেলার মঠবাড়ি ইউনিয়নের হাইলকাঠি পাইত্রাকান্দা এলাকার কালিখোলা থেকে শুরু করে ডহর শঙ্কর আঙ্কেল মার্কেট পর্যন্ত ২ হাজার ২৫ মিটার খাল খননে ব্যয় ধরা হয়েছে ৪৫ লাখ টাকা। কার্যাদেশ পেয়েছে আদিব এন্টারপ্রাইজ। জানুয়ারিতে কাজ শুরু হয়েছে। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে জুন মাস পর্যন্ত। নকশা অনুযায়ী খালটি ১৬ ফিট গভীর করে উপরিভাগে ৩০ থেকে ৩৫ ফুট এবং তলদেশে ৪.৯২ ফুট চওড়া করে খনন করার কথা। তবে বেশিরভাগ জায়গায় ১০ থেকে ১২ ফুট গভীর করে খাল খনন করা হয়েছে। তলদেশে ৩ থেকে সাড়ে ৩ ফুট এবং উপরিভাগে ২০ থেকে ২৫ ফুটের বেশি চওড়া করা হয়নি বলে অভিযোগ রয়েছে। এরমধ্যে ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। আরো ৫ থেকে ৭ দিনের মধ্যে কাজ শেষ করা হবে। অথচ খনন শেষে দেখা গেছে, এ যেন খাল নয়, সরু নালা!

স্থানীয় বাসিন্দা ওবায়দুল হক জানান, আগের থেকেও খালটি ছোট করে কাটা হচ্ছে। ঠিকাদার চরম অনিয়ম করেছে। যেটুকু আছে, সেটিও বর্ষার পর পলিতে ভরাট হয়ে যাবে। এছাড়া ধানের জমির মধ্যের খাল হওয়ায় চাষবাদের মৌসুমে মঈ ও পলিমাটি নেমে এক মৌসুমেই ভরাট হয়ে যাবে। ফলে খালটি কোনো কাজেই আসবে না এলাকাবাসীর। লাভবান হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয় আলমগীর খান বলেন, নিচে ৩ সাড়ে তিন ফুট কেটেছে। ভালোভাবে খনন না করে পেটের মাটি ভেকু দিয়ে চেপে দিয়েছি, যা রোদে ফেটে গেছে। ফলে ভেঙে পড়তে শুরু করছে পাড়। সরকার খাল কাটার বরাদ্দের টাকা জনগণের উপকারে আসবে না। যেটুকু কাটা হচ্ছে তা কয়েক মাসের মধ্যেই বৃষ্টি ও মাঠের পলিতে ভরাট হয়ে যাবে। উল্টো খাল খননের নামে বহু পরিবারের গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। সঠিকভাবে খাল খননের দাবি জানান তিনি।

স্থানীয় বারেক, কালাম, কবির, নান্নু, সজল ও সুমন অভিযোগ করেন, খালটি সঠিকভাবে কাটা হয়নি, অনেক কম কেটেছে। নিয়ম অনুযায়ী কাটলে হয়তো কয়েক বছর যেত। কিন্তু সঠিকভাবে না কাটায় বর্ষা মৌসুম শুরু হলেই ভরাট হয়ে যাবে। এছাড়া খালের পেটের মাটি কেটে উঠিয়ে না ফেলায় সব ভেঙে খালের মধ্যে পড়বে। কয়েকদিন পর বর্ষা শুরু হবে, তখন আর পানির মধ্যে মাটি থাকলেও দেখা যাবে না।

খনন কাজ বরাদ্দ পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠান আদিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার সরোয়ার হাসান জানান, এখনো কাজ শেষ হয়নি। কাজ শেষে হওয়ার পর কথা বলা যাবে। বরং স্থানীয় লোকজন খাল কাটতে দেয় না, যতটুকু মাটি কাটা খাল কাটা দরকার তা কাটতে দিচ্ছে না। তাদের গাছ, জমি ও রাস্তা দাবি করে খনন কাজে বাধা দেয়। বিষয়টি অফিসকেও জানানো হয়েছে। এত বাধার পরেও খাল খনন করা হচ্ছে। নিয়মানুয়ায়ী খনন করা হবে, কোনো রকম অনিয়ম দুর্নীতি করার সুযোগ নেই।

তিনি আরো বলেন, খনন করা শেষে মাপ দিয়ে দেখা হবে, কোথাও কম বেশি হলে তা ঠিক করে খনন কাজ সম্পন্ন করা হবে। বরিশাল থেকে লোক এসে মাপ দিয়ে দিয়েছে, সে অনুয়ায়ী খনন করা হচ্ছে।

এলজিইডির উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার জানান, খননকাজ শেষে অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখা হবে। কোনো অনিয়মের প্রমাণ পেলে ঠিকাদারকে বিল দেওয়া হবে না।

আমরা বৃহত্তর খুলনাবাসীর উদ্যোগে এতিমদের মাঝে ঈদের পোষাক বিতরন
খবর বিজ্ঞপ্তি
আমরা বৃহত্তর খুলনাবাসীর উদ্যোগে এতিমদের মাঝে ঈদের পোষাক বিতরন ও ইফতার মাহফিল বুধবার বিকেলে খুলনা গ্রান্ড দরবার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় । সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশসংযোগ পত্রিকার সম্পাদক মোঃ মুন্সি মাহবুবুল আলম সোহাগ, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদ, বিশিষ্ট সমাজসেবক রোটা: ডা: সৈয়দ আবু সইদ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা শাখার সভাপতি গাজী আলাউদ্দিন, সিইউসি’র সভাপতি মো: শাহীন হোসেন।

সাধারণ সম্পাদক সরদার আবু তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যাদের মধ্যে মাহে রমজানের তাৎপর্য উপর আলোচনা করেন সহ সভাপতি সৈয়দ আলী হাকিম, ওমর ফারুক কচি, মো: শাহজাহান জমাদ্দার, ইকবাল শাহিন তুহিন, মিজানুর রহমান, ইঞ্জি: নাজমুল হুদা, ইকবাল হোসেন তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, ইঞ্জি: সেলিমুল আজাদ, অর্থ সম্পাদক ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মীর কাওসার মিজু, রুহুল আমিন মিঠু, মুজাহিদ রহমান ফাইয়াদ, চিশতি মাহামুদ হাসান, এম এম হাসান, এ্যাডঃ জেনারুল ইসলাম, কামরুল ইসলাম কচি, মনির উজ জামান লাভলু, আরিব আল আহমেদ, জি এম ফারুক কচি, রিয়াজুল কবির, মাসুদুল হক, মাসুদ পারভেজ, আশরাফুল ইসলাম মানিক প্রমুখ।

ইফতারের পূর্ব মুহুর্তে দেশ,জাতির কল্যান ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়, দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ শহিদুল ইসলাম ।

 

দাকোপে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে বকনা বাছুর বিতরণ
দাকোপ প্রতিনিধি
দাকোপে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ২০২৩-২০২৪ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে”র আওতায় ৪ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে ১৬টি বকনা বাছুর বুধবার (৩ এপ্রিল) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বিতরণ করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য ননীগোপাল মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধালণ সম্পাদক অসিত বরণ সাহা, এ্যাডঃ জি এম কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, মাসুম আলী ফকির, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, সাধারণ সম্পাদক জি এম রেজা বীর মুক্তিযোদ্ধা আব্দুল অহেদ গাজী, উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্ত বিপুল কুমার দাসসহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান, সাংবাদিক বৃন্দ প্রমুখ।

খুলনায় ক্লিনিক-বেকারিতে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার
খুলনায় ক্লিনিক ও বেকারিতে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৩ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নগরীর নিরালা এলাকায় অভিযানকালে স্কলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণ করাসহ বিভিন্ন অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া নবীনগর এলাকায় অভিযানে পপুলার বেকারিকে উৎপাদিত পণ্যের উৎপাদনের তারিখ সঠিকভাবে না দেওয়া ও অন্যান্য নিয়মনীতি না মানার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও বেচাকেনার ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানকালে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জি, ক্যাব খুলনার সদস্য জেড. এন. সুমন ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

দিনমজুরি করতে এসে শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, যুবক আটক
যশোর অফিস
মাগুরায় দিনমজুরি করতে এসে ১৫ মাসের এক শিশুকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় নাঈম হোসেন (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে শিশুটিকে নিয়ে ঝিনাইদহ থেকে মাগুরার দিকে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

চুরি যাওয়া শিশুটির নাম তাহিয়া। সে ঝিনাইদহ সদরের ধোপাঘাট গোবিন্দপুর গ্রামের ইভান মিয়া ও সুমাইয়া বেগম দম্পতির মেয়ে। অভিযুক্ত নাঈমের বাড়ি
মাগুরা সদর থানার ওসি মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ২৮ মার্চ ইভান মিয়ার বাড়িতে কৃষিকাজে শ্রম দিতে আসেন নাঈম হোসেন। পরে মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে নিয়ে টেম্পোতে করে মাগুরার দিকে রওয়ানা দেন। পথে গোপালপুর এলাকায় মাগুরা শহরের পশু হাসপাতালপাড়ার জান্নাতুল ফেরদৌসী নামের এক নারীর সঙ্গে ওই যানবাহনে কথা হয় তার। নাঈমের কথায় সন্দেহ হলে জান্নাতুল ফেরদৌস ওইসময় অন্যদের সহযোগিতায় শিশু ও অভিযুক্ত নাঈমকে নিয়ে সরাসরি মাগুরা সদর থানায় আসেন। সেখানে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে।
ওসি মেহেদী রাসেল জানান, শিশু, তার অভিভাবক ও অভিযুক্তকে ঝিনাইদহ থানায় সোপর্দ করা হয়েছে।

সাভারে ৫ গাড়িতে আগুন: মর্গ থেকে মরদেহ বাড়িতে নেওয়ার টাকাও নেই ইকবালের পরিবারের
যশোর অফিস
একমাত্র ছেলেকে হারিয়ে ষাটোর্ধ্ব মা সুফিয়া বেগম এখন নির্বাক। ঢাকায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া শ্রমিক ইকবাল হোসেনের মৃত্যুতে শুধু কাঁদছেন আর বুক চাপড়াচ্ছেন মা। মঙ্গলবার (২ এপ্রিল) ঘটনাটি জানার পর থেকেই কোনো দানাপানি মুখে নেননি তিনি। ছেলে যে আর ফিরবে না এটা বিশ্বাসই করতে পারছিলেন না তিনি। কথা ছিল ঈদের ছুটিতে ছেলে বাড়িতে আসবে। সেই আসা আসবেই। কিন্তু জীবিত নয়, লাশ হয়ে।

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ইউটার্ন নির্মাণের জন্য সড়কে রাখা সিমেন্টের পিলারের সঙ্গে ধাক্কা লাগায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি তেলবোঝাই লরি। এ সময় তেল বোঝাই লরিটিতে আগুন জ্বলে উঠে। এ সময় পাশে এবং পেছনে থাকা একটি প্রাইভেটকারসহ আরও চারটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান সিমেন্টবোঝাই ট্রাকের লেবার ইকবাল হোসেন। অগ্নিদগ্ধ অবস্থায় ৮ জনকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
নিহত ইকবালের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। বর্তমানের ইকবালের নিথর দেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গের হিমঘরে রাখা হয়েছে।

হতদরিদ্র পরিবারের ইকবাল বাবা-মায়ের একমাত্র ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গ্রামে দীর্ঘদিন ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি। কিন্তু ঋণগ্রস্ত হয়ে পড়ায় বছর খানেক আগে বৃদ্ধ মা, স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে পাড়ি দেন রাজধানী ঢাকার সাভারে। সেখানে বিভিন্ন পরিবহনে শ্রমিক হিসেবে কাজ করতেন। স্ত্রী মঞ্জুয়ারাও স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন।
১০ দিন আগে পাঁচ বছর বয়সী ইকবালের ছোট মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি চৌগাছায় আসেন মা সুফিয়া বেগম। কথা ছিল ঈদের দুইদিন আগে ছুটি নিয়ে স্ত্রী ও বড় মেয়েকে নিয়ে গ্রামে আসবেন। কিন্তু ঈদের ছুটিতে নয়, জীবনের মতো ছুটি নিয়ে ফিরছে ইকবালের নিথর দেহ।

ইকবালের মা সুফিয়া বেগম আহাজারি করতে করতে বলেন, ‘আমার ছেলেটা জন্ম থেকেই কষ্ট করেছে। অনেক দেনাদায়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। তাই বছর খানিক আগে তার উপার্জনের ভ্যানটা বিক্রি করে সবাইরে নিয়ে ঢাকায় গেছিল। সেখানে একটা বস্তিতে বাসা ভাড়া নিয়ে সবাই একসঙ্গে থাকছিলাম। আমিও সেখানে থাকি। ঈদে আমাদের সবার গ্রামে আসার কথা ছিল, কিন্তু ঈদের সময় গাড়ি পাওয়া যায় না। তাই ইকবালের ছোট মেয়েডারে নিয়ে আমি ১০ দিন আগে গ্রামে এসেছি। ঈদের দুইদিন আগে ইকবাল তার বউ মেয়েরে নিয়ে গ্রামে আসার কথা ছিল।’

ইকবালের ছোট মেয়েকে কোলে নিয়ে বুক চাপড়াতে চাপড়াতে তিনি বলেন, ‘ও আল্লাহ আমরা ইকবালরে কই নিয়ে গেলা। ইকবালের বদলে আমারে নিতে পারতা। এখন আমাদের কী হবে। তার বউ বাচ্চাদের কী হবে। এই তোমার বিচার?’

মঙ্গলবার বিকেলে ইকবালের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে আত্মীয়-স্বজনের মাতম চলছে। তাদের কান্নায় প্রতিবেশী ও উপস্থিত কেউই কান্না ধরে রাখতে পারছিলেন না। সবাই তার ছোট মেয়েটার দিকে তাকিয়ে আছেন। তাকে ঘিরেই নানা সান্ত্বনা দিচ্ছিলেন ইকবালের প্রতিবেশী স্বজনেরা।
ইকবালের প্রতিবেশী স্থানীয় স্কুলশিক্ষক আরিফুজ্জান বলেন, ইকবালরা দুই ভাইবোন। তার একটা বোন, বিয়ে হয়ে গেছে। হতদরিদ্র পরিবারে ইকবালই উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। দেনার কারণে সপরিবারে ঢাকায় গেছিলেন। কিন্তু তার সেই দেনা পরিশোধ হওয়ার আগেই মৃত্যু হলো। এখন তার পরিবারের কী হবে?

তিনি জানান, ইকবালের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। বুধবার ময়নাতদন্ত শেষে মরদেহ চৌগাছায় আসবে। তার মরদেহ আসার প্রেক্ষিতে জানাজার সময় চূড়ান্ত হবে। তবে এত টাকা খরচ করে ইকবালের মরদেহ গ্রামে আনার সক্ষমতাও নেই তার পরিবারের।

স্থানীয় সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, পরিবারটি নিঃসন্দেহে অসহায়। একমাত্র উপার্জনক্ষম ছেলে ছিল ইকবাল। এখন পরিবারটি আরও অসহায় হয়ে পড়লো। পরিবারের খোঁজ খবর নিয়েছি। আমরা তাদের পরিবারের পাশে থাকবো। স্থানীয় বিত্তবান মানুষদের ইকবালের পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।