Home আঞ্চলিক ডুমুরিয়ায় ফুটপাথ দখল করে অবৈধ দোকান স্থাপনা: জনসাধারণের দুর্ভোগ চরমে 

ডুমুরিয়ায় ফুটপাথ দখল করে অবৈধ দোকান স্থাপনা: জনসাধারণের দুর্ভোগ চরমে 

46

 

খান আরিফুজ্জামান(নয়ন) ডুমুরিয়া (খুলনা)।।

খুলনার ডুমুরিয়া বাজারের? শুধু ফুটপাত নয়, দখল হয়েছে সড়কের অংশ গড়ে উঠেছে অবৈধ দোকান স্থাপনা। এমন অবস্থা খুলনা সাতক্ষীরা ডুমুরিয়া বাসষ্টাড ডুমুরিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। ফলে সড়কে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। এই দুর্ভোগের শিকার হচ্ছেন চলাচলরত রিক্সা, অটোরিক্সার যাত্রীদের। বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাতে ব্যবসায়ীদের দোকানের কারণে বাধ্য হয়ে মানুষকে সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। ফলে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা ঘটে চলেছে।

গুরুত্বপূর্ণ এলাকার ফুটপাত দখল করে হকাররা বসিয়েছেন দোকান। হকারদের পাশাপাশি সড়কের পাশের দোকান মালিকরাও নিজেদের পণ্য সাজিয়ে রেখেছেন ফুটপাতে। ফলে বন্ধ হয়ে গেছে ফুটপাত। এ নিয়ে কথা বলতে গেলেই হকারদের দুব্যবহারের শিকার হন পথচারীরা। শুধু তাই নয়, ফুটপাতের এসব দোকানগুলোর সামনে রিক্সা বা মোটরসাইকেল বাখ্যা নিয়ে বাকবিভান্ডার মতো ঘটনা ঘটে।

ঘুরে দেখা গেছে, সড়কের পাশের ফুটপাতে বিভিন্ন পণ্যের ভ্রাম্যমাণ দোকান দিয়েছে ব্যবসায়ীরা। এ পর্যন্ত সড়কের একপাশের পুরো ফুটপাত দখল করেছে এসকল দোকানীরা।

মালামাল ফুটপাতের উপরে সাজিয়ে রাখেন। সড়কের দুপাশের ফুটপাত দখল করে দোকান দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই এলাকায় সড়কের ধারে ভ্রামম্যাণ দোকান পেতে বসেছে ব্যবসায়ীরা। বিভিন্ন পণ্য বিক্রির জন্য দিনভর থাকে দোকানগুলো। মানুষের হাঁটার জন্য আর ফুটপাত নেই। সব গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাতের ব্যবসায়ীদের দখলে চলে গেছে। ফুটপাত ধরে চরাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। ফুটপাত দিয়ে হাঁটা যায় না। সড়ক দিয়ে হাঁটতে মানা। এছাড়া সড়ক দিয়ে হাটায় দুর্ঘটনার ঝুঁকি থাকে। উপাই নেই ফুটপাতের উপরের বিভিন্ন দোকানের ফাঁক ফকর দিয়ে চলাচল করতে হচ্ছে। ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনকে উদ্যাগ নিতে হবে। বাজারের ব্যবসায়ী আবদুল্লাহ বলেন, ডুমুরিয়া ফল মার্কেট চাইলে ফুটপাত দখলমুক্ত করে দিতে পারে। কিন্তু সেটা করা হচ্ছে না।
ডুমুরিয়া উপজেলা নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন অনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। হয়তো তিনি ফুটপাত দখল মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আবার হঠাৎ করে এই ছোট ব্যবসায়ীদের তুলে দিলে তারা আর্থিক ক্ষতির মুখে পড়বে। তাই ফুটপাতের এই ব্যবসায়ীদের পক্ষ থেকে নির্দিষ্ট জায়গা করে দেওয়া উচিত। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন

ব্যবসায়ী বলেন, তাদের ছোট ব্যবসা। কোনমতে সংসার চলে। দোকান ভাড়া নেওয়ার মতো টাকা নেয় তাদের। এছাড়া তাদের ব্যবসা ফুটপাতকেন্দ্রিক। ফুটপাতের এসব দোকানগুলো থেকে মানুষ অল্প দামে জিসিন কেনে। তারা জানান, তাদের দোকানের কারণে পথচারীদের সমস্যা হচ্ছে। তবুও পেটের তাগিদে ফুটপাতে ব্যবসা করতে হচ্ছে তাদের। ডুমুরিয়া বাজারে কয়েক জন ফল ব্যাবসায়ী ফুটপথ দখল করে নিয়েছে। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি দেখবেন। উল্লেখ্য ডুমুরিয়া বাজারের সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে দোকানপাট বসিয়েছেন হকাররা। সাধারণ মানুষ ও পথচারীদের বাধ্য হয়ে ফুটপাত ছেড়ে সড়কের পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে। এতে শহরের বিভি- ন্ন সড়কে সব সময় সৃষ্টি হচ্ছে যানজট। দুই মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে ২০ মিনিট। চলতি ঈদ মৌসুমে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।