Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের আশপাশ এলাকার সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের আশপাশ এলাকার সব খবরা খবর

80
গাছের মগডালে শামুকখোল পাখি। শামুকখোল জলাভূমিতে ঘুরে ঘুরে শামুক ও ছোট কীটপতঙ্গ খায়

বিএনপি নেতা পিয়ারুর শ্যালক ও মহিলাদল নেত্রী লিপি’র ভাইয়ের ইন্তেকালে খুলনা বিএনপি’র শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক মাহাবুব হাসান পিয়ারুর শ্যালক ও তার সহধর্মিনী মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা সামসুন্নাহার লিপির বড় ভাই মোঃ ইকবাল হোসেন মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার যোহরবাদ গল্লামারী ব্যাংক কলোনীর সামনে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। মহিলাদল নেত্রীর ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।।

স্বাধীনতা দিবসে গল্লামারী স্মৃতিসৌধে নগর যুবলীগের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
খবর বিজ্ঞপ্তি
মহান স্বাধীনতা দিবসে সূর্যদ্বয়ের সাথে সাথে গল্লামারী স্মৃতিসৌধে সকল শ্রহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প স্তবক অর্পন করেছে খুলনা মহানগর যুবলীগ। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান, মোঃ আবুল হোসেন, কবীর পাঠান, সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু, সাবেক ছাত্রনেতা মসিউর রহমান,বাচ্চু মোড়ল, বিপুল মজুমদার, সবুজ হাজরা, অভিজিৎ পাল. ওয়ার্ড যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লাবু, আব্দুল মালেক, মোঃ হাসান শেখ, কাঞ্চন শিকদার, ইব্রাহিম হোসেন তপু, বাদল সিপাহী, জামিল আহমেদ সোহাগ, মহিদুল হক শান্ত, নগর ছাত্রলীগ নেতা জব্বার আলী হীরা, জহির আব্বাস, হিরন হাওলাদার, রফিকুল ইসলাম রফিক, যুবলীগ নেতা রাসেল সৈকত, মেঃ আরজু, সাগর মজুমদার, একরামুল শেখ, প্রমুখ।
এরপর নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে, নগর আওয়ামী লীগের আলোচনা সভায় অংশগ্রহন করেন। এর আহে ২৫মার্চ গণহত্যা দিবসে রাত ১১টায় শহীদ হাদিস পার্কে উপস্থিত হয়ে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট ব্লাক আউটে অংশগ্রহন করেন।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সহধর্মিনীর সুস্থ্যতা কামনা নগর যুবলীগের
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা’র সহধর্মিনী শিরীন আক্তার গুরুতর অসুস্থ্য অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ অসুস্থ্য শিরীন আক্তারের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি সকল নেতা কর্মীদের নিট শিরীন আক্তারের সুস্থ্যতা কামনা করে মহান আল্লাহ তালার নিকট প্রার্থনার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।

খুলনা প্রেস ক্লাবের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে মঙ্গলবার সকালে খুলনা প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, ক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, সহকারী সম্পাদক শেখ মো: সেলিম, কার্যনির্বাহী সদস্য মো: শাহ আলম, ক্লাব সদস্য মোঃ আব্দুল হালিম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, ক্লাব সদস্য কাজী শামীম আহমেদ, এস এম নূর হাসান জনি, দীলিপ কুমার বর্মন ও একরামুল হোসেন লিপু, সাংবাদিক শামীম আশরাফ শেলী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য বিমল সাহা, আব্দুস সাত্তার, এজাজ আলী ও মোঃ কলিন হোসেন আরজু. ক্লাবের অস্থায়ী সদস্য শশাংক স্বর্ণকার, আল মাহমুদ প্রিন্স. মিলন হোসেন ও মোঃ সোহেল রানাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে খুলনা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, ক্লাবের সাবেক সভাপতি ও স্বাধীনতা সাংবাদিক ফোরাম খুলনা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ক্লাবের সাবেক সভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু, ক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, সহকারী সম্পাদক শেখ মোঃ সেলিম, ক্লাব সদস্য দেবব্রত রায়, বাপ্পী খান, শেখ কামরুল আহসান, এম এ হাসান, প্রবীর কুমার বিশ^াস, ক্লাবের অস্থায়ী সদস্য মো. জাকারিয়া হোসেন তুষার, মোঃ আবুল বাশার, এস এম বাহাউদ্দিন, মোঃ সোহেল রানা, মোঃ রফিক আলী, তুফান গাইন ও পলাশ চন্দ্র ঢালীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

শ্যামনগরে সুপেয় পানি সংকট নিরসনে ৫ কিলোমিটার পাইপলাইন উদ্বোধন করলেন এমপি
খবর বিজ্ঞপ্তি
২৭ মার্চ ২০২৪ সকাল ১১ টায় উত্তর কদমতলা, মুন্সিগঞ্জ শ্যামনগর, সাতক্ষীরায় বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স এর উদ্যোগে দাতা সংস্থা সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের জায়েদ সাসটেইনেবিলিটি প্রাইজের অর্থায়নে সুপেয় পানি সংকট মোকাবেলায় ৫ কিলোমিটার পাইপলাইন উদ্ধোধন করেন, সাতক্ষীরা—৪ আসনের এমপি এস.এম আতাউল হক দোলন। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, “এই এলাকা সুপেয় পানির সংকটে মানুষ, এই সংকট মোকাবেলায় সরকার, বেসরকারী সংগঠন বিভিন্ন উদ্যোগ গ্রহন করছে। কিন্তু বেশির ভাগ উদ্যোগ গুলি বৃষ্টির পানির উপর নির্ভরশীল। লিডার্স এর পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ একটি যুগোপযোগী উদ্যোগ। এই পাইপ লাইনের মাধ্যমে ৫ কিলোমিটার ব্যাপী মানুষ সুপেয় পানি পাবে। উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, সুইস কন্ট্যাক্ট বাংলাদেশ এর এইচটুও প্রকল্পের ম্যানেজার, মোঃ সাউদুজ্জামান পুলক। লিডার্স এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, সুন্দরবন বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনজিৎ কুমার বর্মন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নীপা চক্রবর্তী, মোঃ মোশারফ হোসেন, সহকারী অধ্যাপক মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজ, সুশান্ত কুমার বিশ্বাস, আতরজান মহিলা কলেজ। সিপিপি টিম লিডার মাকসুদুর রহমান, সুইস কন্ট্যাক্ট বাংলাদেশ প্রতিনিধি মোঃ মুয়িত, লিডার্স এর প্রধান হিসাবরক্ষক রায়হান কবীর,মাঠ সমন্বয়কারী মোঃ শওকৎ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা, জয়দেব কুমার জোদ্দার, ফিল্ড ফ্যাসিলিটেটর শান্তা রানী রপ্তান, শামীমা সুলতানা ও সুমন মাঝী প্রমুখ।

পাইগাছা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রবিউল ইসলামের মৃত্যু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক রবিউল ইসলাম(৬৫) মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় পাইকগাছা প্রেসক্লাবে তার মৃত্যুদেহ আনা হয় এবং তার রুহের মাগফেরাত ও দোয়া মোনাজাত করা হয়। পরে বিকাল পাঁচ টায় পৌর সদরে তার নিজ বাসায় জানাজা অনুষ্ঠিত হবে। তিনি দৈনিক সংগ্রাম পত্রিকা পাইকগাছা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পাইকগাছা থানাপুলিশ অভিযানে পরোয়ানার ১০ আসামি গ্রেফতার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা থানাপুলিশ অভিযান চালিয়ে নারীসহ বিভিন্ন মামলার পরোয়ানার ১০ আসামিকে গ্রেফতার করেছে। রোববার ও সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার গড়ুইখালী ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের জয়নাল গাজীর ছেলে আক্কাজ উদ্দীন, চাঁদখালী ইউনিয়নের চককাওলী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ছাবিয়া বেগম, দেলুটি ইউনিয়নের পাটনেখালী গ্রামের কিনু সরদারের ছেলে প্রশান্ত সরদার, রাড়ুলী ইউনিয়নের রাড়ুলী গ্রামের শাহনাজ আলীর ছেলে হাবিবুর রহমান, কপিলমুনি ইউনিয়নের সলুয়া গ্রামের নয়ন দাশের ছেলে অমেলেন্তু দাশ, কাশিম নগর গ্রামের মজিদ মোড়লের ছেলে রাসেল মোড়ল, প্রতাপকাটি গ্রামের আনার আলী গাজীর স্ত্রী অভিরণ বেগম, সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের সাকাত মোল্লা স্ত্রী সুফিয়া বেগম, গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি গ্রামের কাশেম শেখের স্ত্রী মেরিনা বেগম, চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণ নগর গ্রামের হারান সরদারের ছেলে মাজেদ সরদার। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, গ্রেফতারী পরোয়ানার আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শ্যামনগরে দুর্যোগ সুরক্ষা সরঞ্জাম বিতরণ
খবর বিজ্ঞপ্তি
লিডার্স শ্যামনগর উপজেলার ৬টি ইউনিয়নের ১৩টি দলের মাঝে দুর্যোগ সুরক্ষা সরঞ্জাম বিতরণ করেছে। বুধবার সকালে লিডার্স-এর প্রধান কার্যালয়ে মানুষের জন্য ফাউন্ডেশন, অ্যাম্বাসি অব সুইডেন এর ‘কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (ক্রিয়া)’ প্রকল্প এবং ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের ‘জলবায়ু পরিবর্তনে ঝুকিপূর্ণ জনগণের জীবন-জীবীকা নিরাপত্তা শক্তিশালীকরণ প্রকল্প (এসএলএসসিসিভিপি)-এর সহযোগিতায় এই দুর্যোগ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ০৪ আসনের (শ্যামনগর ও কালীগঞ্জ আংশিক) সংসদ সদস্য এস. এম. আতাউল হক দোলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন লিডার্স-এর কার্যনির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো: নজরুল ইসলাম এবং লিডার্স-এর কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংস্থাটির নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন লিডার্স-এর নলেজ ম্যানেজমেন্ট সেন্টারের ম্যানেজার ফারজানা ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিপিপি শ্যামনগর উপজেলা টিমলিডার মাকসুদুর রহমান মিলন, সহযোগী অধ্যাপক সুশান্ত কুমার বিশ্বাস, সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন, ইউপি সদস্য নিপা চক্রবর্তী, লিডার্স-এর কার্যনির্বাহী পরিষদের সদস্য রণজিৎ কুমার বর্মন, ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী মো. আরিফুর রহমান ও এসএলএসসিসিভিপি প্রকল্পের সমন্বয়কারী কৌশিক রায়।

দুর্যোগ সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে এস. এম. আতাউল হক দোলন বলেন, আমি দুর্যোগপ্রবণ অঞ্চলের মানুষ। দুর্যোগের ক্ষতি কমাতে কাজ করছি বলেই আপনারা আমাকে এমপি বানিয়েছেন। আজ যে দুর্যোগ সামগ্রী বিতরণ হচ্ছে তার জন্য লিডার্স এবং দাতা সংস্থা ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, মানুষের জন্য ফাউন্ডেশন এবং এ্যাম্বাসি অব সুইডেন সাধুবাদ পাবার যোগ্য।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম বলেন, দুর্যোগপ্রবণ এলাকায় এই দুর্যোগ সুরক্ষা সরঞ্জাম অত্যন্ত জরুরী। আপনার যারা এগুলো গ্রহণ করতে এসেছেন তাদের নিকট অনুরোধ সরঞ্জামগুলো যথাযথ ব্যবহার করবেন। ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন না। লিডার্স-এর প্রতি অনুরোধ আপনারা এ বিষয়ে সরঞ্জাম গ্রহিতাদের একটা প্রশিক্ষণ প্রদান করবেন। দাতা সংস্থাসমূহকে ধন্যবাদ জানাচ্ছি।

দুর্যোগের ক্ষতি কমাতে লিডার্স জলবায়ু সহনশীল দল এবং যুব স্বেচ্ছাসেবক দলের মাঝে হ্যান্ডমাইক ১৩টি, রেইনকোট ২৪টি, টর্চলাইট ৪৯টি, গামবুট ২৪ জোড়া, হেলমেট ৪৯টি, গ্যাসোলিন করাত ৫টি, লাইফ জ্যাকেট ২৫টি, দড়ি ২৫ কেজি ও ৮ টি ট্রাঙ্ক বিতরণ করেছে। একই অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য এস. এম. আতাউল হক দোলনকে লিডার্স—এর পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য, একই দিন সকাল ১১টায় দাতা সংস্থা সুইসকন্ট্যাক্ট ও জায়েদ সাসটেইনেবিলিটি প্রাইজ-এর অর্থায়নে ও লিডার্স-এর বাস্তবায়নে শ্যামনগরের উত্তর কদমতলায় সুপেয় পানি সরবরাহের জন্য পাইপলাইন উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সংসদ সদস্য এস. এম. আতাউল হক দোলন ও সভাপতি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন লিডার্স-এর এই পাইপলাইন স্থাপনের মাধ্যমে উপকূলের মানুষের খাবার পানির সঙ্কট কিছুটা হলেও লাঘব হবে।

দামুড়হুদায় বিজিবির হাতে কষ্টিপাথর ক্রয়ের ৩ জেলার ৬ জনকে টাকা ও মাইক্রোবাস ও মোবাইল সেটসহ গ্রেফতার

মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদার জয়রামপুর হতে কষ্টিপাথর ক্রয়ের ১২ লাখ টাকা, মাইক্রোবাস, ৬ টি মোবাইলসহ তিন জেলার সিন্ডিকেটের ৬ সদস্যকে বিজিবি আটক করেছে।
বুধবার সকালে দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান,মঙ্গলের রাত সাড়ে ৯ টায় দর্শনা বিজিবির একটি টহল দল কষ্টিপাথরের মুর্তি কেনাবেচার অভিযোগে কুষ্টিয়া মিরপুরের তরিকুল ইসলাম (৪৫), কুষ্টিয়া সদরের কামরুজ্জামান লিটন (৫২), ফরিদ হোসেন (৫৭), শহিদুল ইসলাম (৫৮), ঝিনাইদহের শৈলকুপার মনির হোসেন(৪৫) ও ফেনী জেলার রতন সাহা (৫০)কে আটক করে। তারা দর্শনায় মাইক্রোবাস নিয়ে ওই দিন সন্ধার পর কষ্টিপাথরের মুর্তি কেনার জন্য দর্শনায় আসার পথে বিজিবির হাতে আটক হয়। তবে
অভিযোগ পাওয়া গেলেও গাড়িতে টাকা ছাড়া অবৈধ কিছু পাওয়া যায়নি। এ কারণে ৫৪ ধারায় তাদেরকে আদালতে প্রেরণ করে তদন্তেতে কাজ শুরু করা হয়েছে।এদিকে চুয়াডাঙ্গা বিজিবি-৬ পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান সাংবাদিকদের জানান,গোপন সংবাদ পেয়ে তাদেরকে দর্শনা থানার দোস্তগ্রাম-জয়রামপুর গ্রামের আন্চলিক সড়কের মাঝামাঝি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয়। গাড়িতে অন্যান্য মালামাল না পাওয়ায় তাদেরকে ১২ লাখ টাকা ছয়টি মোবাইল ও মাইক্রোবাসসহ ৬জনকে মঙ্গলবার রাত সারে ৯টার দিকে দর্শনা থানায় সোপর্দ করেন।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবির টহলদলের কমান্ডার হাবিলদার মন্টু জানান, গোপন সংবাদ পেয়ে তাদেরকে দর্শনা থানার দোস্তগ্রাম- জয়রামপুর গ্রামের আঞ্চলিক সড়কের মাঝামাঝি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয়। গাড়িতে অন্যান্য মালামাল না পাওয়ায় তাদেরকে ১২ লাখ টাকা ছয়টি মোবাইল ও মাইক্রোবাসসহ ছয়জনকে মঙ্গলবার রাত সারে ৯টার দিকে দর্শনা থানায় সোপর্দ করেন।

ইসলামী ছাত্র আন্দোলন খুলনা সদর থানার নবীন সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার (২৬ শে মার্চ) ১৫ রমজান বিকাল ৪ টায় রেলওয়ে স্টেশনের মাঠে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার সভাপতি মুহা: হাবিবুল্লাহ মিসবাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজল হাওলাদার আব্দুল্লাহ এর সঞ্চালনায় নবীন সদস্য সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাও: সাইফুল ইসলাম ভুঁইয়া,
ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর থানার সেক্রেটারি ফেরদাউস গাজী সুমন, সদর থানার সদস্য এইচ এম খালিদ সাইফুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সাবেক সভাপতি মুহাম্মদ মঈনউদ্দিন ও সাবেক ছাত্রনেতা মোঃ নাজিম হাওলাদার নাঈম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবুল কাশেম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আব্দুর রহমান সবুজ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানা এর সহ-সভাপতি মোঃ মাহবুবুল হক মিশকাত, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মুহা: উসামা আবরার, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক শেখ শাহরিয়ার নাফিস, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মোঃ ফাহিমুর রহমান ফাহিম, অর্থ ও কল্যাণ সম্পাদক মোঃ নুরুল করীম আজাদী, আলিয়া মাদ্রাসা সম্পাদক মোঃ ফয়সাল ইসলাম, স্কুল সম্পাদক আরাফাত হোসেন সিকদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মানসুরুল হক সিয়াম সহ প্রমুখ নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ ও নবীন সদস্যবৃন্দ।

স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তালুকদার আব্দুল খালেক
তথ্য বিবরণী

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে তরুণদের স্মার্ট নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে। তাহলেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এর সুফল আগামী প্রজন্মের সন্তানরা ভোগ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে। যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

তিনি আজ (বুধবার) দুপুরে খুলনার খালিশপুর সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ‘স্মার্ট বাংলাদেশ: বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার পথ ধরে শেখ হাসিনার সাহসী অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

সিটি মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণ-বঞ্চনামুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তাঁর স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সকল আন্দোলন-সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য। একটি জাতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চাইলে তার ভাষা ও সংস্কৃতিকে আঘাত হানতে হয়। এই কাজটা পাকিস্তান করতে চেয়েছিলো, কিন্তু তারা সফল হয়নি। তিনি বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভূমি ব্যবস্থাপনা ও দ্বিতীয় অর্থনৈতিক শিল্প বিপ্লবের ডাক দিয়েছিলো। দ্বিতীয় বিপ্লবের ডাক দেওয়ার কারণেই ষড়যন্ত্রকারীরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন। সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ জাফর ইমাম ও কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ড. মোঃ নাজমুল আহসান। এতে স্বাগত বক্তৃতা করেন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক আবুল বাসার। অনুষ্ঠানে সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের শিক্ষার্থী মোঃ আনিছুর রহমান ও মোঃ হাছিব শরীফ বক্তৃতা করেন।

অনুষ্ঠানে মেয়র মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন
আলমগীর হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি,
যশোরের কেশবপুরে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলাব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে স্থানীয় সংসদ সদস্য আজিজুল ইসলামের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কেশবপুর পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কেশবপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
এ ছাড়া এদিন উপজেলা প্রশাসনের উদ্যোগে তোপধ্বনি, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে কুচকাওয়াজ, মেডিকেল ক্যাম্প, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। এসব কর্মসূচিতে অংশ নেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন প্রমুখ। এদিন উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত চিত্রাংকন, কবিতা আবৃত্তিসহ অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু। #

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ ৩ চোর আটক

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তামার তারসহ তিন জন চোরকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে।
রামপাল থানা পুলিশ জানিয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্রের এলিট গার্ড ফোর্সের দুই সদস্যসহ তিন চোর কেন্দ্রের অভ্যন্তরের এইচপি এনসিসি -৩ ভবনের জেটি এলাকায় সোমবার রাত সাড়ে ৩ টায় ২৪ কেজি তার কেটে চুরি করছিল। খবর পেয়ে রামপাল থানার এসআই জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। ওই সময় খুলনার দাকোপ উপজেলার মো. মান্নান হাওলাদারের ছেলে মো. রাসেল (২৮), রামপাল উপজেলার ওড়াবুনিয়া গ্রহণ ওলি সরদারের ছেলে হাবিবুর রহমান (৩৫) ও একই গ্রামের পরমানন্দ বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস (৩৪) কে ২৫ কেজি তারসহ আটক করে। আটককৃতদের মঙ্গলবার বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি সোমেন দাশ।

ষড়যন্ত্রের কবল থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে : এড. মনা
।। খবর বিজ্ঞপ্তি।।
বর্তমান সরকার পরিকল্পিতভাবে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে। জনগণের অধিকার-ন্যায়বিচার ও মর্যাদা বর্তমান শাসক শ্রেণীর কাছে সবচেয়ে বেশি উপেক্ষিত হয়ে আছে। সরকার বাংলাদেশে গণতন্ত্রকে পরিপূর্ণভাবে অকার্যকর করে রেখেছে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, সরকার গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় এসে গণতন্ত্রকে হত্যা করেছে। এই আগ্রাসী শক্তি ও আধিপত্যবাদী অপশক্তির ষড়যন্ত্রের কবল থেকে দেশকে রক্ষা করতে হবে।
স্বাধীনতার ৫৪ বছর পরও মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত। আজকে মানুষের বাকস্বাধীনতা নেই। জনগণ স্বাধীনতার সুফল আজও ভোগ করতে পারেনি। বার বার প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার ভোট চুরি করে দেশে একটি কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে। স্বাধীনতাকে তারা নিজেদের সম্পত্তি মনে করে। তাদের হাতে দেশের স্বাধীনতা নিরাপদ নয়। বাংলাদেশে যারা সরকার পরিচালনা করছে তাদের কাছে জনগণ নিরাপদ নয়। মানবতা, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মুখে।
মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ২টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে খুলনা বিএনপির আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এড. মনা আরো বলেন, বর্তমান সরকার যখনই দেশের ক্ষমতায় আসে তখনই দেশের অর্থনীতি ভেঙে পড়ে, ব্যাংক লুট হয়, সকল অন্যায় বেড়ে যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা হয়ে পড়ে, সীমান্তে হত্যা বেড়ে যায়, দেশের শিক্ষা ব্যবস্থায় ভয়াবহ বিপর্যয় ঘটে। স্বাধীনতার সংগ্রাম হয়েছিল মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য। মৌলিক মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। কিন্তু আজ বাংলাদেশের স্বাধীনতা অরক্ষিত। লুটেরার দল বাংলাদেশকে লুটপাট করে খাচ্ছে। আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের কবল থেকে আমাদের প্রিয় বাংলাদেশকে রক্ষা করতে হবে।
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনা আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, আবু হোসেন বাবু, কাজী মাহমুদ আলী, বদরুল আনাম খান, আশরাফুল আলম খান নান্নু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, মো. মুরশিদ কামাল, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, শাহিনুল ইসলাম পাখি, অ্যাড. মোহাম্মদ আলী বাবু, মো. জাহিদুল হোসেন, মুজিবর রহমান, মিজানুর রহমান মিলটন, আলী আক্কাস, আজিজা খানম এলিজা, সাঈদ হাসান লাভলু, শহীদ খান, মেশকাত আলী, মনিরুজ্জামান মনি, আরিফুল ইসলাম বিপ্লব, মাহবুব উল্লাহ শামীম, মোস্তফা কামাল, আসাদুজ্জামান রুনু, দীপু প্রধান, মাসুদুল হক হারুন, সওগাতুল ইসলাম সগীর, যুবদলের আব্দুল আজিজ সুমন, জাসাসের ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, ছাত্রদলের ইসতিয়াক আহমেদ ইস্তি, মোল্লা কবীর হোসেন, আব্দুল জলিল, মহিলা দলের লুবনা ইয়াসমিন বিউটি, কাওসারী জাহান মঞ্জু, কাকলী খান, ইয়াসমিন আরা পুতুল, নুর আলম নুরু, মাসুম বিল্লাহ প্রমূখ। আলোচনা শেষে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমসহ স্বাধীনতা সংগ্রামে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সূর্যোদ্বয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও সকাল সাড়ে ৬টায় গল্লামারি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি বসুন্ধরা শুভসংঘ খুলনার শ্রদ্ধা
খবর বিজ্ঞপ্তি
২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা শাখার সদস্যরা। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৭টার দিকে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে ফুল দিয়ে তারা এ শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা শাখার সভাপতি বিপুল কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ খান, সহ-সভাপতি দয়াল কৃষ্ণ সানা, কাজী মাহবুব, সদস্য মোঃ ওহিদুজ্জামান, রাজীব দাশ, শেখ হেলাল বাবু, অনুপম মন্ডল, চিন্ময় রায়, উজ্জ্বল হাওলাদার, শিশির বর, সিদ্দিকুর রহমান প্রমুখ।#

 

 

 

 

সদর থানা পূজা পরিষদের সভাপতির পিতার মৃত্যুতে মহানগর পূজা পরিষদের গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর আওতাধীন খুলনা সদর থানার সভাপতি বিকাশ কুমার সাহা ও খুলনা মহানগর পূজা পরিষদের উপদেষ্টা প্রকাশ কুমার সাহা বাপ্পীর পিতা শ্যামল কুমার সাহা (৮০) আজ ২৭ মার্চ বুধবার সকাল ৮টায় বার্ধক্যজনিত কারণে স্যার ইকবাল রোড, বাজার কালীবাড়ী বাসাবাড়ীতে মৃত্যুবরণ করেন। আজ দুপুর ২টায় রূপসা মহাশ্মশানে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ১ কন্যা, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাসহ তাঁর আত্মার সদগতি কামনা করে বিবৃতি প্রদান করেছেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়া সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, উর্ধ্বতন সহ-সভাপতি অরবিন্দ সাহা, সহ-সভাপতি এ্যাড. অলোকানন্দা দাস, প্রকৌশলী পরিমল দাস, সমরেশ সাহা, অধ্যাপক তারক চাঁদ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক তিলক গোস্বামী, বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক উজ্জল ব্যানার্জী, সম্পাদকমণ্ডলীর সদস্য এ্যাড. বিজন মণ্ডল, বাবলু বিশ্বাস, গৌরাঙ্গ সাহা, শ্যামাপ্রসাদ কর্মকার, শিবনাথ ভক্ত, সাংবাদিক অমিয় কান্তি পাল, প্রবীর বিশ্বাস, বিমল সাহা, অভিজিৎ পাল, সুব্রত হালদার তপা, স্বপন সরকার, অভিজিৎ দাস লভি, মহাদেব সাহা, দীপক দত্ত, বীর মুক্তিযোদ্ধা নিখিল বিশ্বাস, তাপস সাহা, তরুণ রায় শিবু, বাসুদেব কর্মকার, শঙ্কর কর্মকার, অভিজিৎ চক্রবর্ত্তী দেবু, পঙ্কজ দত্ত, সুজিত মজুমদার, অলোক কুণ্ডু, সুশান্ত ব্যানার্জী, ভবেশ সাহা, রুপন দে, বাবু শীল, ভোলানাথ দত্ত, স্বপন সাহা, প্রদীপ সাহা মদন, বিদ্যুৎ দাস, অঞ্জন দে, অলোক দে, রবিন দাস, এড. উল্লাসকর বৈরাগী, সুরেশ চক্রবর্ত্তী, তপন সাহা, সত্যপ্রিয় সোম বলাই, ইন্দ্রজিৎ কুণ্ডু গোপাল, পলাশ কুমার সাহা, উজ্জ্বল রায়, মানিক শীল, স্বপন চক্রবর্ত্তী, পাপ্পু সরকার, রাজু শীল, শ্যাম ভক্ত, সুশীল দাস, নূপুর দাস, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, দৌলতপুর থানা সাধারণ সম্পাদক প্রকাশ অধিকারী, খালিশপুর থানার সভাপতি রজত কান্তি দাস, সাধারণ সম্পাদক দীপক দত্ত, লবণচরা থানা সভাপতি ডাঃ শেখর পাল, হরিণটানা থানা সাধারণ সম্পাদক রঞ্জন কুমার রায়, খানজাহান আলী থানা সভাপতি দুলাল সরকার, সাধারণ সম্পাদক সুভাষ দত্ত, আড়ংঘাটা থানা আহ্বায়ক আশিষ কবিরাজ প্রমুখ।

বেনাপোল’র পুটখালি সীমান্ত থেকে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল’র পুটখালি সীমান্ত থেকে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা।
আটক মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান ৩০ বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আজিজুর রহমানের ছেলে ও ইসরাফিল হোসেন ২৮ একই থানার বালুন্ডা গ্রামের সিরাজুল গাজীর ছেলে।
যশোর র্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের পুটখালি গ্রামের বিশাল গরু ফার্মে কতিপয় মাদক ব্যবসায়ী ফেন্সিডিল বিক্রির জন্য মজুদ করেছে। গোপন সুত্রে খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে হাফিজুর ও ইসরাফিলকে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আটক ফেনসিডিলের মূল্য ৩ লাখ ৯০ হাজার টাক বলে র্যাব জানায়।
আটককৃত মাদক কারবারিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে তারা বিভিন্ন অবৈধ পন্থায় স্বল্পমূল্যে মাদকদ্রব্য ফেন্সিডিল এনে যশোরসহ দেশের বিভিন জেলায় বেশিদামে বিক্রি করে থাকে।
র্যাব-৬ যশোরের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামি হাফিজুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি ও বিশেষ ক্ষমতা আইনে দুটি ও ইসরাফিলেল বিরুদ্ধে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে। আটক আসামিরদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খুলনা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খুলনা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১২টায় নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড়স্থ সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু’র সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি ও অধ্যক্ষ তারিকুল ইসলাম। সভায় মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমসহ মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়। সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতীর কল্যাণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফ্ফার। সভায় ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মোল্লা শহিদুল ইসলামের ইন্তেকালে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, নিজাম উর রহমান লালু, ইকবাল হোসেন খোকন, সাদিকুর রহমান সবুজ, আনোয়ার হোসেন, মজিবর রহমান ফয়েজ, ইশতিয়াক উদ্দিন লাভলু, রুহুল আমিন, নিয়াজ আহমেদ তুহিন, কাজী শফিকুল ইসলাম শফি, শামসুজ্জামান চঞ্চল, শরিফুল ইসলাম বাবু, হাসান মেহেদী রিজভী, শরিফুল আনাম, আশরাফ হোসেন, আব্দুল জলিল হাওলাদার, ইশহাক তালুকদার, মাহবুবুল হক, এড. আবুল হোসেন হাওলাদার, সরদার রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, আনিসুর রহমান আরজু, বাচ্চু মীর, ওমর ফারুক, কাজী নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, আমিনুল ইসলাম বুলবুল, গাজী মিজানুজ্জামান তাজ, সায়মুন ইসলাম রাজ্জাক, মোস্তফা জামান মিন্টু, আব্দুল হাকিম, হাবিবুর রহমান, মোহাম্মদ আলী, মোল্লা আলী আহমেদ, সৈয়দ গাজী, হেদায়েত হোসেন হেদু, জাকারিয়া লিটন, লিটু পাটোয়ারী, নুরে আব্দুল্লাহ, ইকবাল হোসেন, শামীম আশরাফ, ইউনুচ আলী, ওহেদুজ্জামান, শাকিল আহমেদ, গোলাম নবী ডালু, শরিফুল ইসলাম সাগর, সুলতান মাহমুদ সুমন, মাহিম আহমেদ রুবেল, রাজিবুল আলম বাপ্পি, শামীম খান, মাসুদ রেজা, হাফিজুর রহমান, সাইমুন ইসলাম সান্নু, সাখাওয়াত হোসেন, মাসুদ রুমী, হাবিব খান, হুমায়ুন কবির, পারভেজ মোড়ল, ইমরান হোসেন, ওহাব শরীফ, জাফর হাওলাদার, এস এম আলমগীর হোসেন, আসাদুজ্জামান সানা, আজাদ ভুঁইয়া, মারুফ হোসেন, আবু হোসেন, ইউনুচ শেখ, তানিরুল হুদা লিটন, সাজ্জাদ হোসেন, ইলিয়াস হোসেন, আনোয়ার হোসেন, হারুর মোল্লা, হারুন অর রশিদ, শহিদুল ইসলাম প্রমুখ।

দাকোপে প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
দাকোপ প্রতিনিধি
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য নানা কর্মসুচীর মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে।
২৬ মার্চ গৌরবান্বিত এই দিনটিতে দাকোপ উপজেলা পরিষদ চত্বরে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত স্ব স্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে সাতটায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা সংসদ, চালনা পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল আটটায় উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করে একযোগে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড ও ছাত্র-ছাত্রীদের আয়োজনে বর্ণাঢ্য কুচকাওয়াজ, শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ করা হয়। বেলা ১১ টায় বীর মুক্তি যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, পুরুস্কার বিতরণ উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেন, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ সুদীপ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিত কুমার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মহিত রায়, বীর মুক্তিযোদ্ধা মনোজ কান্তি রায়,উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমান্ত পোদ্দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, দাকোপ প্রেসক্লাবসভাপতি গোবিন্দ বিশ^াসসহ উপজেলা দপ্তর প্রধান, সাংবাদিক বৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও বীর মুক্তিযোদ্ধা বৃন্দ প্রমুখ। এ ছাড়া, হাসপাতাল, এতিমখানা ও থানা হাজতখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। সুবিধা জনক সময়ে উপজেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা,প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধের শহিদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত, প্রার্থনা, ও মিষ্টি বিতরণ করা হয়। চালনা পৌরসভা সহ উপজেলা পরিষদের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ সড়কে জাতীয় পতাকা ও বিভিন্ন রঙের পতাকা দ্বারা সড়ক সজ্জিত করা হয়।। এছাড়াও উপজেলা শিল্পকলা একাডেমিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে মুক্তিযোদ্ধা বিষয়ক চিত্রাঙ্কন ও শিশুদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতার স্ত্রীর মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি জি এম মহিউদ্দিনের স্ত্রী আসমা খাতুন চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেছেন (ইন্না—-রাজিউন)।
আসমা খাতুনের ইন্তেকালে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. মো. আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলী, এম এ জলিল, কাওসারি জাহান মন্জ্ঞু, মো. কামরুল ইসলাম ভুট্রো, সাংগাঠনিক সম্পাদক, মো. শাকিল আহমেদ রাজা, মো. আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, মো. তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, শেখ রফিকুল ইসলাম রফিক, মো. জয়নাল আবেদিন, আ. মান্নান মুন্নাফ, ইকবাল হোসেন তোকা, শিক্ষক আ. মান্নান, ডা. মোস্তাাফিজুর রহমান, মো. জাভেদ আক্তার, মো. আলাউদ্দিন, মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন, আরিফুল ইসলাম প্রমুখ।

কয়রায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলায় যথাযোগ্য মর্যাদার সাথে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ২৬ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কয়রা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, কয়রা উপজেলা প্রেসক্লাব, কয়রা আইনজীবী সমিতি, পুজা উদযাপন পরিষদ, কয়রা সরকারী মহিলা কলেজ, কপোতাক্ষ মহাবিদ্যালয়, কয়রা বাজার কমিটি, সোনালী ব্যাংক, স্বাস্থ্য বিভাগ, বাংলাদেশ স্কাউটস কয়রা উপজেলা শাখা, মানব কল্যাণ ইউনিট, মদিনাবাদ যুব সংঘ,১নং কয়রা তরুন সংঘ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ,ক্রীড়া অনুষ্ঠান শেষে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার বিএম তারিক-উজ-জামানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিমের পরিচালনায় সম্বর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্যাহ আল মামুন, প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম গোলাম রব্বানী, বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন সানা, মোঃ ইয়াকুব আলী,মুক্তিযোদ্ধা সন্তান মাহবুবুর রহমান মন্টু প্রমুখ।

মহেশপুরে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
হাফিজিয়া মাদ্রাসার পরিচালক আসলাম হোসেন বেলালী মাদ্রসার এক ছাত্রকে আত্মীয়র বাড়ীতে বেরাতে নিয়ে রাতে বলাৎকার করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে চৌগাছা উপজেলার স্বপুরপুর গ্রামে আসলাম হোসেন বেলালীর আত্মীয়র বাড়ীতে। গ্রামে এনিয়ে এলাকায় বিচার সালিশ বসলেও হাফিজিয়া মাদ্রাসার পরিচালক আসলাম হোসেন বেলালী উপস্থিত হয়নি।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউপির হাফিজিয়া মাদ্রাসার ঐ ছাত্র জানান, আমাকে হুজুর তার আত্মীয়র বাড়ীতে বেড়াতে নিয়ে যান। গভীর রাতে হুজুর আমাকে বলাৎকার করে।
আজমপুর ইউনিয়নের ইউপি সদস্য (৩নং ওয়ার্ড) হারুন আলী জানান, চৌগাছা উপজেলার স্বপুরপুর গ্রামে আসলাম হোসেন বেলালী তার আত্মীয়র বাড়ীতে বেড়াতে নিয়ে যায় মাদ্রাসার এক ছাত্রকে। সেখানেই তাকে বলাৎকার করে। এ ঘটনাটি এলাকায় যানাযানি হলে হাফিজিয়া মাদ্রাসার পরিচালক আসলাম হোসেন বেলালী এলাকা ছেড়ে পালিয়ে যায় বলেও জানান ঐ ইউপি সদস্য।
মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাত্তার খান জানান, ঘটনাটি আমার কাছে রহস্য জনক মনে হচ্ছে। তার পরও আমি আরো খোজ খবর নেওয়ার চেষ্টা করছি।
হাফিজিয়া মাদ্রাসার পরিচালক আসলাম হোসেন বেলালী জানান, আমি মাদ্রাসার ঐ ছাত্রকে কয়েকদিন আগে মাদ্রাসায় মারপিট করেছিলাম যারই কারনে ছাত্রটি আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ তুলেছে।

মহেশপুরে জমি দখল করতে না পেরে গভীর রাতে পুড়িয়ে দিলো বসত ঘর
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
বিভিন্ন অজু হাতে জমি দখল করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে গভীর রাতে আগুন বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে জমি দখলের চেষ্টা কারীরা। বসত ঘরের মধ্যে থাকা টিভি,ফ্রিজসহ ঘরের আসবাবপত্র কোন কিছুই রক্ষা করা যায়নি। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ২টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের কুলতলা গ্রামে। এ ঘটনায় আদালতে ঘর পুড়ানোর মামলা করলে এবার অসহায় পরিবারটিকে মামলা তুলে দিতে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলে জানান অসহায় পরিবারের সদস্যরা।
মামলার বাদি কুলতলা গ্রামের ছরোয়ার হোসেন জানান, আমার দখল কৃত সরকারী জমিটি একই গ্রামের সফর আলী,দুলাল রফিকুলসহ কয়েকজন র্দীঘ দিন ধরে দখলে নেওয়া জন্য চেষ্টা করে আসছিলো। কিন্তু জমির উপর আমার বসত ঘর থাকায় তারা জমিটি দখল করতে না পেরে তারা আমার বসত ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
এঘটনায় গত রোববার (২৪ মার্চ) আদালতে সফর আলী, দুলাল, রফিকুল, কুরবান আলী, আবুল কাশেম, ইয়ার আলী, আসাদকে আসামী করে একটি মামলা দায়ের করেন ছরোয়ার হোসেন।
মামলার এজাহারে ছরোয়ার হোসেন দাবি করেছেন, আমার বসত ঘরে টিভি,ফ্রিজ, ২টি বাইসাইকেল,১টি ছাগল, ২০মন পেয়াজ,আলুসহ ঘরের মধ্যে থাকা কোন আসবাবপত্র রক্ষা করা যায়নি।
মামলার আসামী সফর আলী ও দুলালের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

স্বাধীনতার মূল্যবোধ প্রতিষ্ঠায় বাম-প্রতিশীল শক্তির ঐক্য ও শ্রেণিসংগ্রামের বিকল্প নেই: ওয়ার্কার্স পার্টি
খবর বিজ্ঞপ্তি
স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে ২৬ মার্চ ’২৪ সন্ধ্যা ৭:৩০টায় পার্টির নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা জেলা পার্টির সভাপতি কমরেড অ্যাড. মিনা মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে স্বাধীনতার সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। সভায় আলোচনায় অংশগ্রহণ করেন ও উপস্থিত ছিলেন পার্টির খুলনা মহানগরের সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নারায়ণ সাহা, যুব মৈত্রী জেলা নেতা কৃষ্ণপদ ঘোষ, মৃত্যুঞ্জয় সরদার প্রমুখ নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছর অতিক্রান্ত হলেও তার সুফল হতে দেশের মানুষ বঞ্চিত। বক্তারা বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় স্বাধীনতাপূর্ব অবস্থা থেকেও বর্তমানে নিরবে সন্তর্পণে সাম্প্রদায়িকতা প্রকটভাবে প্রসারমান। বক্তারা আরো বলেন, এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে ও স্বাধীনতার মূল্যবোধ প্রতিষ্ঠায় বাম-প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধতা এবং শ্রেণিসংগ্রামের বিকল্প নেই। বক্তারা জনগণকে সঙ্গে নিয়ে নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।