Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

61
কলম পদ্ধতিতে চারা তৈরি করতে কাটা হচ্ছে গোলাপের ডাল।

রূপসায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
রূপসা প্রতিনিধি
স্মার্ট পরিসংখ্যান,উন্নয়নের সোপান এই স্লোগানকে সামনে রেখে রূপসা উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস কর্তৃক আয়োজিত জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আলোচনা সভা গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।

রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম,রূপসা থানা পুলিশ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম।

সভায় স্বাগত বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইশরাক রহমান।

প্রধান শিক্ষক ফারহানা আক্তার পরিচালনায় বক্তৃতা করেন প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস,উপজেলা প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান,জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল,সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান,সাব রেজিষ্ট্রার মোঃ আবু রায়হান,আইচগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুজ্জামান বাবুল,বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক,সন্তোষ কুমার চিন্তাপাত্র,মুনসুর বিশ্বাস, ইউপি সদস্য আসাবুর শেখ,কানিজ ফাতেমা,হোসনেয়ারা পারভিন প্রমূখ। এরপর রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ।

রূপসায় ভ্রাম্যমান আদালতে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা
রূপসা প্রতিনিধি
রূপসায় ভ্রাম্যমাণ আদালতে ২ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। বাজার মনিটরিং, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর -অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন, খাদ্য সামগ্রী ঢেকে না রাখায় ২৭ ফেব্রুয়ারী বিকাল ৪ টায় রূপসায় দুটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় মুজিবর খানের কাঁচামালের দোকান থেকে ৫০০ টাকা, নোংরা- অপরিচ্ছন্ন পরিবেশ ও খাবার ঢেকে না রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় সুফিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর মালিক কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান।
অভিযান পরিচালনাকালে আনসার সদস্য ও রূপসা ফাড়িঁর এসআই মোস্তফা কামালের নেতৃত্বাধীন একদল চৌকস পুলিশ সদস্য সহযোগিতা করে।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

কালিগঞ্জে মুক্তিযোদ্ধার মেয়ে শিক্ষিকা দিপা স্বামীর নির্যাতন থেকে মুক্তি চায়
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার মেয়ে স্কুল শিক্ষিকা দিপা সরকার দুই বছরের কন্যা সন্তানকে নিয়ে বিপাকে পড়েছে। যৌতুকের চাপে নির্যাতন আবার স্বামী পরকীয়ায় আসক্ত হয়ে খোঁজ খবর ও ভরনপোষণ না দেওয়ার অভিযোগ উঠেছে প্রবীর কুমার মন্ডলের বিরুদ্ধে। সে শ্যামনগর উপজেলার ছোট কুপট গ্রামের অরবিন্দ মন্ডলের ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলার গোবিন্দকাটি গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রাধাপদ মেম্বরের মেয়ে দিপা সরকার এর সাথে ২০২১ সালে বিবাহ হয় প্রবীর কুমার মন্ডলের সাথে। তাদের সংসারে দুই বছর বয়সী ফুটফুটে একটি কন্যা সন্তান আছে। দিপা দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাশদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। দিপা স্বামীর সংসারের নানান নির্যাতন আর যৌতুকের চাপ সহ্য করতে না পেরে মেয়েকে নিয়ে পিত্রালয়ে থাকে। তার বাবা মা কেহ দুনিয়াতে নেই। একমাত্র বোন লাখি সরকারও শিক্ষকতা করেন। দিপা ও প্রবীরের সংসার সুখের করতে লাখি ও তার নিকটজনেরা যারপর নেই চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে গত ২৭ জানুয়ারী-২৪ তারিখে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে উভয়ের উপস্থিতিতে সালিষ মধ্যস্তা হয়। কিন্তু ধুরন্ধর প্রবীর সালিষে বসার চারদিন পূর্বে নিজে বাদী হয়ে দিপার বড় বোন লাখিসহ তিনজনকে আসামী করে আদালতে পি ৬৭/২৪ নং মামলা দায়ের করে, যা সম্পুর্ন মিথ্যা, ষড়যন্ত্র মূলক ও হয়রানীকর। এহেন অবিশ্বাস আর স্বামী ও শশুর শাশুড়ির নির্যাতন হতে রেহাই পেতে চায় বাবা মা মরা মেয়ে দিপা সরকার। পাশাপাশি পরকিয়ায় আসক্ত স্বামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আইন আদালত ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন নির্যাতনের শিকার দিপা সরকার।

 

কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয় উদ্বোধন
জি এম জাহিদুর রহমান
সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উপজেলা শাখা কমিটির কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারী-২৪) সন্ধ্যায় উপজেলার কলেজ মোড়ে এ অফিসের উদ্বোধন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা’র কালিগঞ্জ উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য ও উদ্বোধন করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু ও জাতীয় সাংবাদিক সংস্থার সিনিঃ সহ সভাপতি এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন। এ সময়ে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সহ সভাপতি প্রভাষক সেলিম শাহারিয়ার, যুগ্ম সম্পাদক মারুফ হাসান, সহ সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ এসএম শাহাদাত হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক তাপস কুমার ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুনসী আরাফাত আলী, নির্বাহী সদস্য আব্দুস সাত্তার, জিএম সাগর হোসেন, সাংবাদিক কাজী আল মামুন, সাংবাদিক ইমরান আলী ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ। জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটির সকলকে মিষ্টি মুখ করান কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বক্তাগন বলেন আধুনিক যুগে সকলকে সততা ও নিষ্ঠার সাথে সংবাদ সংগ্রহ এবং পরিবেশন করে তা জন সম্মুখে তুলে ধরতে হবে। ভালো কাজের সাথে থাকলে শত্রু তৈরী হবে এমনটা জেনেই আগামীতে আরও সুচারুভাবে চলতে হবে। জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের কম্বল বিতরণ, করোনাকালে অক্সিজেন সেবা,জনসচেতনতায় প্রচারণা, অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদানসহ অনেক জনহিতকর কার্যে প্রশংসা কুড়িয়েছে। তারা এই ধারাবাহিকতা যেনো বজায় রাখতে পারে এই আশাবাদ ব্যাক্ত করেন। একইসময়ে সংস্থা’র সকল সদস্যদের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘটে। পরে সেখানে উপস্থিত সকলকে আপ্যায়ন করা হয়।

 

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জে চোরাচালান প্রতিরোধ, সমন্বয় সভা ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল বেলা ১১টায় নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাস এর সভাপতিত্বে মাসিক সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, কালিগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা প্রদীপ কুমার সানা, মধুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার মন্ডল ও সীমান্ত এলাকার বিজেবি কোম্পানি কমান্ডারগন সহ কমিটির সংশ্লিষ্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অনেক আলোচনার মধ্যে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ এর নেতৃত্বে উপজেলা এলাকায় দোকানে কেরাম বোর্ডসহ জুয়া খেলা বন্ধ করার বিষয়টি গুরুত্ব দেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। আসন্ন পবিত্র রমজান মাসে পবিত্রতা রক্ষায় আইন-শৃঙ্খলা কমিটি সার্বিকভাবে দেখার পাশাপাশি বাজারদর নিয়ন্ত্রনে রাখতে যথাযথভাবে তদারকি করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সাবমারসিবলের অযৌক্তিক বিল ধার্যের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা নাগরিক কমিটির
শহিদুল ইসলাম দইচ যশোর।।
পানি কর, পানির বিলের সাথে নতুন করে সাবমারসিবলের অযৌক্তিক বিল ধার্য করার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে যশোর পৌর নাগরিক কমিটি। মঙ্গলবার বিকেলে যশোর প্রেসক্লাবের আরএম সাইফুল আলম মুকুল মিলনায়তনে নাগরিক কমিটি আয়োজিত মতবিনিময় সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শওকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চার দফা কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ২৯ ফেব্রুয়ারি বেলা ১১টায় যশোর পৌরসভা চত্বরে অবস্থান ও স্মারকলিপি প্রদান করা হবে। পৌরসভা কর্তৃক নির্ধারিত সাবমারসিবল বিল ৩০০ টাকা বাতিল, সাপ্লাইয়ের পানি নিশ্চিত করা, ১০ শতাংশ পানি কর বাতিল এবং অস্বাভাবিক হারে পৌর কর বৃদ্ধি বাতিলের দাবিতে এসব কর্মসূচি ঘোষণা করা হয়।
নাগরিক মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চৌধুরী মাহমুদ রেজা, জিন্নাত আলী, রেজাউল ইসলাম, মফিজুর রহমান, গাজী আহমদ হোসেন, শাহীন ইকবাল, আশরাফুল আজাদ, নাসির উদ্দিন লিটু, সিরাজুল ইসলাম, জিল্লুর রহমান ভিটু প্রমুখ।
সভায় শওকত আলী খানকে আহবায়ক ও জিল্লুর রহমান ভিটুকে সদস্য সচিব এবং উপস্থিত সকলকে সদস্য করে যশোর পৌর নাগরিক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা ও কর্মসূচি ঘোষণা করেন ইকবাল কবির জাহিদ। উপস্থিত ছিলেন বাসদের জেলা সমন্বয়ক হাচিনুর রহমান, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিম উর রহমান।

রামপালে প্রতারণা করে স্ত্রী বিলকিসকে তালাক ও মারপিটের অভিযোগ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
যশোরের গার্মেন্টস কর্মী বিলকিস বেগম নামের এক গৃহবধূকে প্রতারণা করে তালাক দেয়া ও ৬ মাসের পুত্র সন্তানসহ তাকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বিলকিস বেগম তার সন্তান শিশু রুম্মানকে নিয়ে বিপাকে পড়েছেন। সে স্বামীর সংসার ও ছেলের পিতৃত্বের দাবীতে স্বামীর বাড়িতে ধর্ণা দিচ্ছেন।

জানা গেছে, যশোরের মনিরামপুর উপজেলার চাকলা গ্রামের নওশের গাজীর মেয়ে বিলকিস বেগমকে দুই বছর পূর্বে ভালোবেসে বিয়ে করেন রামপাল উপজেলার কুমলাই গ্রামের ইকরাম শেখ। সেই সংসারে রুম্মান শেখ নামের ৬ মাস বয়সী এক শিশু পুত্র রয়েছে। সংসারের সুখের কথা চিন্তা করে বিলকিস স্বামী ইকরামকে মোটরসাইকেল, বাড়িতে ঘর বাঁধার জন্য মোটা অংকের টাকা দেয়। ঢাকায় গার্মেন্টসে চাকুরি করে জমি রাখা সব অর্থ নিয়ে স্বামী ইকরাম প্রতারণা করে কাগজে টিপ সহি নিয়ে কথিত তালাক দেয়। প্রতারণা করে ওই ইকরাম নোটারী পাবলিকের থেকেও একটি তালাকের ঘোষণা দেয়। গত ইংরেজি ২৬ ফেব্রুয়ারী সোমবার দুপুর সাড়ে ৩ টায় স্বামীর বাড়িতে যার বিলকিস। বাড়িতে ঢোকার পথে পুকুর পাড়ে ফেলে স্বামী ও তার স্বজনরা মারপিট করে। ওই সময় তারা শিশু রুম্মানের গলা চেপে ধরে। স্থানীয়রা তাদের উদ্ধার করে।
এ বিষয়ে অভিযুক্ত ইকরাম শেখের সাথে তার ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করে কথা বলার চেষ্টা করলেও সে ফোন রিসিভ করেননি। এলাকাবাসী ভুক্তভোগী বিলকিস বেগমের পক্ষে সুবিচার দাবী করেছেন।

চুয়াডাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবসের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা( চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গায় স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভা চুয়াডাঙ্গা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের চুয়াডাঙ্গার উপপরিচালক শারমিন আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস,
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের জন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পাইকগাছা প্রেসক্লাবে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় হত দরিদ্রের বন্দবস্ত ৩ বিঘা জমিতে চিংড়ি ঘেরের বাসাবাড়ি ভাংচুর করে ঘের দখলের অভিযোগ এনে রোববার পাইকগাছা প্রেসক্লবে সংবাদ সম্মেলন করে হাসিনা বেগম নামে এক নারী। একই ঘটনা দেখিয়ে মঙ্গলবার সকালে পাল্টা সংবাদ সম্মেলন করেন নবীরন বিবি নামে আরেক নারী। সংবাদ সম্মেলনে নবীরন বিবি লিখিত বক্তব্য বলেন, পাইকগাছা উপজেলার শিবেরবাটি মৌজায় ৩ বিঘা জমি ডিসিয়ার মুলে ভোগ দখল আছি। পরবর্তীতে আমরা স্থায়ী বন্দোবস্তের জন্য আবেদন করিলে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সার্ভেয়ার, এসি ল্যান্ড ও ইউএনও তদন্ত করে চিরস্থায়ী বন্দোবস্তের আবেদনটি জেলা প্রশাসক মহোদয়ের নিকট প্রেরণ করেন। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের স্বাক্ষর শেষে জেলা প্রশাসকের চূড়ান্ত

অনুমোদনের প্রক্রিয়াধীন আছে। এদিকে আমরা উক্ত জমিত্যে ধান্য মৎস্য চাষ করিয়া জীবন জীবিকা নির্বাহ করিয়া আসিতেছি। একটা মহল আমাদের বিরোধীতা করিয়া উক্ত জমি আত্মসাথ বা জবর দখল করার ষড়যন্ত্র করিয়া আসিতেছে। আমাদের প্রতিপক্ষ হাসিনা বিবি ও তার পুত্র আজিবার রহমান আমাদের দখলী জমি দাবি করিয়া দখল নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে ভুমি অফিস জমি পরিমাপ করে আমাদেরকে বুঝিয়ে দেন। ওই সময দেখা যায় হাসিনা বিবির জমির দলিলের দাগ খতিয়ান এবং আমাদের দখলীয় জমির দাগ খতিয়ান ভিন্ন ভিন্ন। তাছাড়া হাসিনা বিবির বন্তোবস্তকৃত দলিল ও দাগের জমিতে জনৈক জি,এম মাহফুজুল হক কিনু ধান্য ও মৎস্য চাষ করিতেছেন এবং অদ্যবধি উক্ত লীজ মালিকের কাছ থেকে তারা হারীর টাকা গ্রহণ করিয়া আসেতেছেন।

চলতি বছর উক্ত জমিতে বাঁধ ও বাসাবাড়ি সংস্কার করে মৎস্য চাষ করিতেছি। বর্তমানে মাছ ধরার উপযোগী হইয়াছে। এঅবস্থায় হাসিনা বিবি ও তার পুত্র আজিবার রহমান বহিরাগত গুন্ডা পান্ডা লোক নিয়ে মৎস্য ঘেরে হামলা বাসাবাড়ি ভাংচুর ও মাছ ধরিয়া দুই লক্ষ টাকার অধিক ক্ষতি সাধন করে। আমি উক্ত বিষয়ে হাসিনা ও তার পুত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানাই।

 

ভূমিমন্ত্রীর খুলনা সফরসূচি
তথ্য বিবরণী
ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ ছয় দিনের সফরে ২৭ ফেব্রুয়ারি খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী মন্ত্রী ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে ভূমি সেবা ডিজিটালাইজেশন ১৮০ দিনের স্মার্ট কৌশল বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি ২৯ ফেব্রুয়ারি বিকাল তিনটায় খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সম্মেলনকক্ষে বিভাগীয় পর্যায়ের ব্লক মালিকদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।
মন্ত্রী ১ মার্চ সকাল ১১টায় খুলনা ইসলামিক ফাউন্ডেশনে বিভাগীয় পুরোহিত সেবাইত সম্মেলনে যোগদান, বিকাল চারটায় ডুমুরিয়ার পূর্ব বিলপাবলা ঝিনায়দহ কালিতলা মন্দিরে মতুয়া সম্মেলন ও কালিপূজা অনুষ্ঠানে এবং সন্ধ্যা ছয়টায় কুলটি যজ্ঞানুষ্ঠানে যোগদান করবেন।
তিনি ২ মার্চ সকাল ১০টায় খুলনা বিশ^বিদ্যালয়ের পরিবেশ ডিসিপ্লিনের সেমিনারে, বিকাল চারটায় বয়রা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগদান এবং সন্ধ্যা সাতটায় বান্দা নামযঞ্জ অনুষ্ঠানে যোগদান করবেন। মন্ত্রী ৩ মার্চ সকাল ১০টায় চহেড়া রাধা গোবিন্দ মন্দিরে নামযঞ্জ অনুষ্ঠানে যোগদান করবেন। বিকালে মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

কুয়েটে “ইনোভেশন শো-কেসিং” অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এ ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্ম-পরিকল্পনা ২০২৩-২০২৪ এর আওতায় শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগসমূহের “ইনোভেশন শো-কেসিং” অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনোভেশন টিমের আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের প্রেরিত ২২টি উদ্ভাবনী উদ্যোগের মধ্য থেকে ১০টি উদ্ভাবনী উদ্যোগকে উপস্থাপনের সুযোগ দেওয়া হয়। উদ্যোগগুলোর মধ্য থেকে বিচারকমন্ডলীর রায়ে নির্বাচিত ৩টি উদ্যোগকে পুরস্কৃত করা হবে। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দামুড়হুদায় জাতীয় স্থানীয় সরকার দিবসের বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা( চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় দামুড়হুদা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা।পরে এক আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু।এর আগে স্থানীয় সরকার দিবস-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়।পরে অডিটোরিয়াম রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় সরকারের বিভিন্ন দিকনির্দেশনা ও কর্মকান্ড নিয়ে আলোচনা হয়।

দাকোপের বাজুয়া বাজারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেনের গনসংযোগ
বাজুয়া (দাকোপ) প্রতিনিধিঃ-
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেথে দাকোপে উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেনের বাজুয়া ও লাউডোব খুটাখালি বাজারের বিভিন্ন স্থানে নির্বাচনী গনসংযোগ, পথসভা ও গনসমাবেশে ভোটারদের সমর্থন এবং দোয়া ও আশিবার্দ কামনা করেছেন। আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব শেখ আবুল হোসেন তিনি ২৭ ফেব্রুয়ারী বাজুয়া ও লাউডোব খুটাখালি বাজারের বিভিন্ন স্থানে গনসংযোগ ও পথ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। এসময়ে তার সাথে উপস্থিত ছিলেন বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অপরাজিত মন্ডল অপু, সাধারণ সম্পাদক মীর্জা সাইফুল ইসলাম টুটুল, আ’লীগনেতা নিমাই চাঁদ দাস, তুষার রায়, বিধান বিশ্বাস, প্রিন্স বিশ্বাস, কাঞ্চন বিশাল, উপজেলা যুবলীগনেতা রতন কুমার মন্ডল, সবুজ সরকার প্রমুখ।

খুবিতে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন
খবর বিজ্ঞপ্তি
‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের উদ্যোগে ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অদম্য বাংলার সম্মুখে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বেলুন ও ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে স্মার্ট পরিসংখ্যানের গুরুত্ব অনেক। সুষ্ঠু, সুন্দর জীবনযাপন ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সঠিক পরিসংখ্যানের প্রয়োজন রয়েছে। সবক্ষেত্রে উচ্চতর গবেষণা পরিচালনায় পরিসংখ্যানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া দেশের উন্নয়ন, অগ্রগতি ও সঠিক পরিকল্পনা প্রণয়নে পরিসংখ্যানবিদদের কার্যক্রম প্রশংসনীয়। উপাচার্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালে ২৭ ফেব্রুয়ারি পরিসংখ্যান দিবস ঘোষণা করায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি অদম্য বাংলা চত্বর থেকে শুরু হয়ে কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সম্মুখে এসে শেষ হয়।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, পরিসংখ্যান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনায় জাতীয় পরিসংখ্যান দিবস ও জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
তথ্য বিবরণী
খুলনায় জাতীয় পরিসংখ্যান দিবস ও জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা (মঙ্গলবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ হুসাইন শওকত। জাতীয় পরিসংখ্যান দিবসের এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সঠিক পরিসংখ্যান থাকলে সঠিক পরিকল্পনা প্রণয়ন করা যায়। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নেও সঠিক পরিসংখ্যান অপরিহার্য। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জনশুমারি ও গৃহগণনার কাজ সম্পন্ন করেছে ও অল্প সময়ের মধ্যে শুমারির প্রাথমিক তথ্য প্রকাশ করেছে। তথ্য ও প্রযুক্তির সমন্বিত প্রয়োগের মাধ্যমে পরিসংখ্যান ব্যুরো তার কাজের দক্ষতা বৃদ্ধি করেছে। আবার স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ছাড়া জাতি সামনে এগুতে পারবে না। স্থানীয় সরকার দপ্তরের মাধ্যমে সঠিকভাবে সকল শিশুর জন্মনিবন্ধন হলে জনসংখ্যার হিসাব সহজে পাওয়া যাবে।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের আর্থসামাজিক ক্ষেত্রে বিভিন্ন শুমারি ও জরিপ পরিচালনা করে। এর মাধ্যমে দেশে মূল্যস্ফীতি, মজুরি সূচক, বাড়িভাড়া সূচক, নির্মাণসামগ্রী সূচক নির্ধারণ করা হয়। আবার জলবায়ু ও পরিবেশ, দারিদ্র্য ও কর্মসংস্থান এবং স্বাস্থ্য পরিসংখ্যান প্রণয়ন করা হয়। একই সাথে এসডিজির ২৩১টি সূচকের মধ্যে ১১১টি সূচকের তথ্য বিবিএস এককভাবে সরবরাহ করে। বিবিএস এর দেয়া তথ্য অনুযায়ী ২০২৩ সালে বাংলাদেশের জিডিপির আকার ছিলো ৪৪৯ বিলিয়ন মার্কিন ডলার যা ১৯৭১ সালে ছিলো ৮ মিলিয়ন মার্কিন ডলার। মাথাপিছু আয় ২৭৬৫ মার্কিন ডলার যা ১৯৭১ সালে ছিলো ৯৩ মার্কিন ডলার। ২০২৩ সালে দেশের মানুষের গড় আয়ু ৭২.৩ বছরে উন্নীত হয়েছে এবং দারিদ্রের হার ১৮.৭০ শতাংশে নেমে এসেছে।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুশান্ত সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আকমল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির ও বীর মুক্তিযোদ্ধা সরদার মাহাবুবার রহমান। স্বাগত বক্তৃতা করেন খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মো: আক্তার হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে দিবস দুইটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
আগামী ১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার দুপুরে খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, দিবসটি উপলক্ষ্যে আগামী ১৭ মার্চ সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সকাল সোয়া নয়টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া শিশুদের জন্য রচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। একই সাথে দিবসটি উপলক্ষ্যে বিশেষ দোয়া, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আলোচনা সভা, গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহে আলোকসজ্জা, সড়কদ্বীপ সজ্জিত করাসহ বিস্তৃত কর্মসূচি পালন করা হবে।

এর আগে একইস্থানে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজা রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির ও বীর মুক্তিযোদ্ধা সরদার মাহাবুবার রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

 

মোংলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ প্রতিপাদ্যে মোংলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে মোংলা পোর্ট পৌরসভার আয়োজনে পৌর চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থানীয় সরকার দিবসের আলোচনা সভায় পৌর কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলসহ সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন। এ সময় মেয়র শেখ আঃ রহমান পৌরবাসীকে সকল ক্ষেত্রে শতভাগ সেবা প্রদাণের ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলদেরকে তাদের নিজ নিজ কাজ-কর্মে আরো বেশি গতিশীলতা আনার তাগিদ দেন। #

 

 

 

ফকিরহাটের শুভদিয়া ইউপিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’-এই প্রতিপাদ্য বিষয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ১১টায় বর্নাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। ইউপি চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম ওমর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ সিদ্দিক আলী, বিশেষ অতিথি ছিলেন, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক মলয় কুমার বিশ^াস ও শংকর কুমার হালদার। ইউপি সচিব মোঃ মতিয়ার রহমানের সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ শহীদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান-০১ প্রদীশ অধিকারী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ শহীদুল ইসলাম ও ইউপি সদস্য অলিপ কুমার ঘোষ প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি বিশাল র্যালী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করেন। ##

 

ময়ূর নদ রক্ষার দাবিতে বাপা’র স্মারকলিপি প্রদান আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর পশ্চিম-দক্ষিণ পাশ দিয়ে প্রবাহিত ময়ূর নদসহ এ নদ সংযুক্ত ক্ষেত্রখালী, হাতিয়া নদীর ২২ কিলোমিটার খননপূর্বক নদটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখার উদ্যোগে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ নদী কমিশনের চেয়ারম্যান বরাবর ইং ২৮-০২-২৪ তারিখ বুধবার বেলা ১টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হবে। সংগঠনের জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী অ্যাড. মোঃ বাবুল হাওলাদার সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে যথাস্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

 

দাকোপে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে র্যালি ও সভা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
“স্মাট পরিসংখ্যান উন্নয়নের সোপান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪ উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য র্যালি চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শম্পা বিশ^াস। অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি পাপিয়া সুলতানা, ওসি তদন্ত শাহীনুর রহমান, উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমান্ত পোদ্দার, আইসিটি অফিসার সমীর বিশ^াস, যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লা আল মাহামুদ,ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আঃ অহেদ আলী গাজীসহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান ও সাংবাদিক বৃন্দ।

দাকোপে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি ও স্থানীয় নেতাদের নিয়ে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সুতারখালী ইউনিয়নে কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের ডিআইডিআরএম প্রকল্পের আয়োজনে ও সিবিএম গ্লোবল এর আর্থিক সহযোগীতায় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রকল্পের বিগত ৬ মাসের অগ্রগতি সম্পকে তুলে ধরেন প্রকল্পের মাঠ কর্মকর্তা জলন্ত ত্রিপুরা। সভায় অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা আইসিটি অফিসার সমীর বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা আঃ অহেদ আলী গাজী ,উপজেলা মেরিন ফিশারিস অফিসার বিপুল কুমার দাশ, লজিকের পরিমল কর্মকার। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের সুদীপ সরকার, প্রকাশ রায়, প্রিতিলতা সরকার, প্রতিবন্ধী মুজাহিদুল ইসলামসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠির প্রতিনিধি বৃন্দ। সভা পরিচালনা করেন প্রকল্পের ডিআইও ডিসিএফ রিপা খানন।

 

দাকোপে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ পালন উপলক্ষে বর্নাঢ্যা র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য র্যালি চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, ওসি তদন্ত শাহীনুর রহমান, উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমান্ত পোদ্দার, আইসিটি অফিসার সমীর বিশ^াস, যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লা আল মাহামুদ,ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আঃ অহেদ আলী গাজীসহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান ও সাংবাদিক বৃন্দ।

লাগামহীন ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ বৃহত্তর আমরা খুলনাবাসীর
খবর বিজ্ঞপ্তি
চাল-ডাল, চিনি, ভোজ্য তেল, ছোলা-খেজুর, আটা-ময়দা, পেয়াজ ও সকল প্রকার ওষুধের মুল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ প্রতিবাদ জানানো হয়।
সংগঠনের সভাপতি ডা. মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে পৃথিবীর অনেক দেশে ব্যবসায়ীরা নিত্যপন্যের মুল্য কম রাখে। অথচ আমাদের দেশে তার উল্টা। পবিত্র রমজান মাসকে সামনে রেখে ইতি মধ্যে চাল- ডাল, চিনি, ভোজ্য তেল, ছোলা, খেজুর, আঠাÑময়দা, পেয়াজ ও ঔষধসহ সকল ধরনের নিত্যপন্যের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির ফলে নিন্মবিত্ত, নিন্মমধ্য বিত্ত পরিবার তাদের ছেলে-মেয়েদের পড়াশুনার খরচ চালিয়ে পরিবারের অসুস্থ সদস্যদের ঔষধ কিনে সংসার চালাতে হিমশিম খাচ্ছে। অথচ বাজারে সব ধরনের পন্যের সরবারহ স্বাভাবিক। কিন্তু কতিপয় কালোবাজারী, অধিক মুনাফাখোর সিন্ডিকেটধারীরা পন্যের কৃত্রিম সংকট সৃষ্টি, ভাড়া বৃদ্ধির কথা শুনিয়ে যে যেভাবে পারছে প্রতারনা করেই চলছে। মাঝে মধ্যে দু’একটি অভিযান পরিচালনা হলেও পরে যা তাই।
সারা বছর যাতে প্রতিদিন বাজার মনিটরিং করা যায় সে জন্য সংশ্লিষ্ট দপ্তর গুলোতে লোকবল বৃদ্ধির আহব্বান জানিয়ে বক্তারা আরও বলেন, ভোক্তাগন স্বল্প মূল্যে নিরাপদ খাদ্যে ও নিত্যপন্য পেতে পারে তার ব্যবস্থার জন্য সরকারি সকল সংস্থাকে দায়িত্ব পালনে আরো কঠিন এবং কঠোর ভুমিকা পালন করতে হবে। বিদ্যুৎ এর মুল্য বৃদ্ধি পেলে আবার সব ধরণের পন্যের মুল্য বৃদ্ধি পাবে। দিন শেষে সাধারন গ্রাহকদের অধিক মুল্য দিতে হবে। বিদ্যুৎ এর মুল্য বৃদ্ধি না করে সেবার মান বৃদ্ধির দাবি ও ভোক্তাগনের কথা ভেবে এই মুহুতে বিদ্যুৎ এর মুল্য না বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান এবং যারা চিনির বাজারকে অস্তিতিশীল করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তাদেরকে চিহিৃত করে শাস্তি ও জরিমানার দাবি জানান নেতৃবৃন্দ।
সভা শেষে শ্রেষ্ট বিদ্যোৎসাহী ও সমাজসেবী হৃদরোগে আক্রান্ত মাসুদ মাহমুদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। সভায় বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, জি এম মহিউদ্দিন, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলী, এম এ জলিল, কাওসারি জাহান মঞ্জু, মো. কামরুল ইসলাম ভুট্রো, সাংগাঠনিক সম্পাদক, মো. শাকিল আহমেদ রাজা, মো. আ. রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, মো. তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, শেখ রফিকুল ইসলাম রফিক, শিক্ষক আ. মান্নান, ডা. মোস্তাফিজুর রহমান, মো. জয়নাল আবেদিন, আ. মান্নান মুন্নাফ, মো. জাভেদ আক্তার, মো. আলাউদ্দিন, মো. মিকাইল হোসেন, তৈয়বুর রহমান, মো. আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।

খানজাহান আলী থানা ওয়ার্কার্স পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগরীর খানজাহান আলী থানা কমিটির এক বর্ধিত সভা ২৬ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৫টায় পার্টির আফিল গেট অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। থানা সম্পাদক কমরেড আব্দুস সাত্তার মোল্লার সভাপতিত্বে ও থানা নেতা কমরেড আমিরুল সরদারের সঞ্চালনায় পার্টির বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দীপঙ্কর সাহা দিপু ও বিশেষ অতিথি ছিলেন পার্টির খুলনা মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম। সভায় বক্তৃতা করেন থানা কমিটির নেতা কমরেড ফারুক মাস্টার, শিরোমণি শাখা কমিটির সম্পাদক কমরেড বাবুল আক্তার, আফিল শাখা কমিটির সম্পাদক কমরেড হাবিবুর রহমান রওশন, আলিম শাখা কমিটির সম্পাদক আমির হামজা, ৩৬নং ওয়ার্ড কমিটির নেতা কমরেড গণি মোল্লা, কমরেড আসাদুজ্জামান মাসুম, কমরেড গোলাম মোস্তফা, কমরেড মনির হোসেন, কমরেড আনোয়ার প্রমুখ নেতৃবৃন্দ। বর্ধিত সভায় গত ৭ জানুয়ারি খুলনা-৫ আসনে (ডুমুরিয়া-ফুলতলা) অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ নির্বাচনের পার্টির কার্যক্রমের পর্যালোচনা করা হয় ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয় এবং সর্বসম্মতিক্রমে বর্ধিত সভায় পার্টির ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়েই আসন্ন উপজেলা নির্বাচনের প্রার্থী নির্বাচন করা হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অপর এক প্রস্তাবে নেতৃবৃন্দ বলেন, জীবন ধারণের সংকট মোচনের লক্ষ্যে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে ও ঘোষিত বর্ধিত বিদ্যুতের মূল্য প্রত্যাহার করতে সরকারকে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে।