Home আঞ্চলিক শরণখোলায় সপ্তম শ্রেণীর এক ছাত্রী ধর্ষনের শিকার

শরণখোলায় সপ্তম শ্রেণীর এক ছাত্রী ধর্ষনের শিকার

35

 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলায় সপ্তম শ্রেণীর এক ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টার সময় উপজেলার মৌরাশি গ্রামে নিজ বাড়ির বাগানে ওই ছাত্রী ধর্ষিত হয়। অভিযুক্ত ধর্ষক একই গ্রামের আউয়াল মল্লিকের পুত্র জসিম মল্লিক (২৮) কে পুলিশ গ্রেফতার করেছে।

ধর্ষিতার মামা জানান, তার বোন ও ভগ্নিপতি জীবিকার তাগিদে ভারতে থাকেন। ভারতে যাওয়ার সময় তারা ১৩ বছরের ওই মেয়েকে তার কাছে রেখে যান। তিনি ভাগ্নিকে তার বাড়িতে রেখে পার্শ্ববর্তী রায়েন্দা দারুল হেদায়েত নেছারুল উলুম ফাজিল মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে লেখাপড়া করান। এ অবস্থায় প্রতিবছরের ন্যায় শুক্রবার রাতে তাদের বাড়িতে ওরশ মাহফিলের আয়োজন করেন তারা। অনুষ্ঠান চলাকালিন রাত ৯টার দিকে তাদের প্রতিবেশী জসিম মল্লিক তার ভাগ্নিকে সুযোগমতো ঝাপটে ধরে পার্শ্ববর্তী বাগানে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষনের শিকার ওই ছাত্রী পরে তার বান্ধবি ও মামিকে জানান। এরপর বিষয়টি জানাজানি হলে এলাকাবাসি জসিম মল্লিককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

শরণখোলা থানার ডিউটি অফিসার এসআই ইন্দ্রজিত জানান, ধর্ষক জসিমকে আটক করা হয়েছে। ধর্ষিতা কিশোরীকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।