Home আঞ্চলিক যশোরে রিকশাচালকের পিটিয়ে হত্যা

যশোরে রিকশাচালকের পিটিয়ে হত্যা

40

শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে মো.দিপু ( ২৪) নামে এক রিকশা চালককে পিটিয়ে হত্যা করেছে রাব্বি, আসাদুল, হৃদয় ও হালিম নামে চার দুর্বৃত্ত বলে অভিযোগ । নিহত লাশ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে যশোর শহরতলীর ছোট শেখাটি নিমতলা নামক স্থানে। নিহত দিপু একই এলাকার রফিকুল ইসলাম মনু মিয়ার ছেলে।
রফিকুল ইসলাম মনু মিয়া অভিযোগ করে জানা, তার ছেলে দিপু একজন রিক্সাচালক। একই এলাকার রাব্বি, আসাদুল, হৃদয় ও হালিমের সাথে ১ হাজার টাকার লেনদেন ছিল। পাওনা টাকা কে কেন্দ্র করে ওই দুর্বৃত্তরা গতরাতে দিপুকে বেধড়ক মারপিট করে। পরে মাটিতে টেনে নিয়ে বেড়ায়। আজ ভোট সাড়ে চারটার দিকে আমরা দিপুকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করি। বিকাল সাড়ে তিনটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিপুর মৃত্যু হয়। জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, থানায় নিয়মিত হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযানে আছে।