Home খেলাধুলা ২৫০ দিন পর ফিরেই প্রথম বলে উইকেট পেলেন মাশরাফি

২৫০ দিন পর ফিরেই প্রথম বলে উইকেট পেলেন মাশরাফি

34

স্পোর্টস রিপোর্টার।।

গতকাল পর্যন্তও তার খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। ২৫০ দিন আগে সর্বশেষ হাতে নিয়েছিলেন ক্রিকেট বল। এবারের বিপিএলের জন্য এতটুকু প্রস্তুতি নিতে পারেননি। হাঁটুর চোটটা বেশ কদিন ধরে ভোগাচ্ছে। এত এত সমস্যাও থামতে পারেনি মাশরাফি বিন মুর্তজাকে। শেষ পর্যন্ত আজ মাঠে নেমেছেন আর বল হাতে প্রথম ডেলিভারিতেই পেয়েছেন উইকেটের দেখাও।

ইনিংসের অষ্টম ওভারে বোলিংয়ে আসেন সিলেট অধিনায়ক মাশরাফি। ওভারে প্রথম বলে তাকে উড়িয়ে মারতে চেয়েছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইমরান উজ্জামান। তবে ঠিকমতো টাইমিং না হওয়ায় ধরা পড়েন বাউন্ডারিতে।

সিলেটের দেওয়া ১৭৮ রান তাড়া করতে নেমে ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৯ রান করেছে। ৪ ওভারে জয়ের জন্য দলটির এখনও প্রয়োজন ৩৮ রান।