খবর বিজ্ঞপ্তি
একতরফা’ অবৈধ প্রহসনের নির্বাচনকে জনগণ সর্বাত্মকভাবে বর্জনের মাধ্যমে অবৈধ সরকারকে একটি ম্যাসেজ দিয়েছে। ভোট বর্জন করে ভোটকেন্দ্রে গিয়ে ভোট না দেওয়ায় দেশপ্রেমিক ইমানদার জনতাকে প্রাণঢালা অভিনন্দন, আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংগ্রামী আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম,পীর সাহেব চরমোনাই।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই বলেন, ভোট বর্জনের মাধ্যমে সচেতন দেশবাসী সরকারকে লালকার্ড দেখিয়ে প্রমাণ করল দলীয় সরকারের পাতানো এ নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
রোববার (৭ জানুয়ারি) এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমির, পীর সাহেব চরমোনাই বলেন গোটা দেশ ভোটারবিহীন ভোটকেন্দ্রগুলোর করুণ দৃশ্য পরিলক্ষিত হতে দেখেছে।
দলান্ধ, দলবাজ ও বধির নির্বাচন কমিশন ভোটপ্রদানের পার্সেন্টজের যে কল্পকাহিনি উল্লেখ করেছে, তা শুধু হাস্যকর মিথ্যাই নয় বরং কোথাও রাতে সিল মেরে ব্যালট বাক্স ভরে রাখা, কোথাও অপ্রাপ্তবয়স্ক শিশুদের ভোট দেওয়া আবার কোথাও বা প্রকাশ্য দিবালোকে ব্যালট পেপারে সিল মারার হোলি খেলার ঘটনা ঘটিয়ে ভোটারবিহীন ভোটের আইওয়াস কাউন্ট করা হয়েছে।
পীর সাহেব চরমোনাই বলেন, দেশব্যাপী ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের দাবানল যেভাবে জ্বলে উঠছে, দেশবাসী জাতীয় সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে তা প্রশমিত করবে, ইনশাআল্লাহ।
তিনি দেশের জনগণকে নতুন উদ্দ্যমে সরকারবি -রোধী আন্দোলন জোরদার করার আহ্বান জানান।











































