Home জাতীয় ৫-৮ জানুয়ারি ছুটি ঘোষণার প্রজ্ঞাপন বানোয়াট

৫-৮ জানুয়ারি ছুটি ঘোষণার প্রজ্ঞাপন বানোয়াট

44

ঢাকা অফিস
ফেসবুকে ছড়িয়ে পড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৫ থেকে ৮ জানুয়ারি ছুটি ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপনটি বানোয়াট বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা নয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ ডিসেম্বর ২০২৩ তারিখের প্রজ্ঞাপনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ জানুয়ারি (রোববার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/ প্রতিষ্ঠান/ সংস্থায় কর্মরত কর্মকর্তা/ কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/ কর্মকর্তা/ কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারাদেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে িি.িসড়ঢ়ধ.মড়া.নফ প্রদর্শিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৫ থেকে ৮ জানুয়ারি ছুটি ঘোষণা সংক্রান্ত একটি বানোয়াট প্রজ্ঞাপন প্রচার হচ্ছে, যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা নয়।
ওই বানোয়াট প্রজ্ঞাপনটি আমলে না নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।