স্টাফ রিপোর্টার।।
মাত্র ২১ সেকেণ্ড! নৃশংস, বিভৎস, অমানবিক- কোন শব্দই যথার্থ নয়। কিন্তু এই সময়েই একটি জীবের জীবন প্রদীপ নিভে গেল। অস্ফুষ্ট আত্মচিৎকার যান্ত্রিক কোলাহলে বেশীক্ষণ স্থায়ীও হয়নি। এমন ঘটনার বিচার চেয়ে থানায় অভিযোগ ও সংশ্লিষ্টদের আইনগত নোটিশ দিয়েছেন দুই নারী প্রাণিপ্রেমি সানজিদা আক্তার ও সাদিয়া আক্তার। ঘটনাটি মহানগরী খুলনার, প্রকাশ্য সড়কে একটি নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। অভিযুক্তরা খুলনা সিটি করপোরেশন (কেসিসি) অজ্ঞাত দুই কর্মী। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত করছে।
স্থানীয় থানা ও সিটি করপোরেশন দপ্তরে দেওয়া অভিযোগে জানাযায়, নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার প্রথে ফেইজে স্থানীয় মালিক কল্যাণ সমিতি বেওয়ারিশ কুকুরে বিড়ম্বনার অভিযোগ জানান। এ অভিযোগের গত ৩১ ডিসেম্বর বেলা ১১টার দিকে কুকুর নিধনে অভিযান চালায় সিটি করপোরেশনের ব্যাচধারী অজ্ঞাত দু’কর্মী। তারা আবাসিকের ৫ নম্বর রাস্তায় একটি পথ মা কুকুরকে প্রথমে লোহার সাঁড়াশি (বিশেষ ফাঁদ)’র মাধ্যমে পাকড়াও করে। পরে জনসম্মুখে লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। মাত্র ২১ সেকেন্ডেই জীবনের ইতিঘটে চারটি বাচ্চার মা কুকুরটির। এ ঘটনায় ক্ষুব্ধ প্রত্যক্ষদর্শী সানজিদা আক্তার প্রথমে সোনাডাঙ্গা মডেল থানায় অভিযোগ ও পরে সাধারণ ডায়ারি করে। এছাড়া প্রাণিপ্রেমিদের পক্ষে আইনী পদক্ষেপ নেন Guardians of Paws and claws (GPC) নামের প্রতিষ্ঠানের সদস্য সাদিয়া আক্তার। সাদিয়া সিটি করপোরেশনের ভ্যাটেনারি সার্জন ডা. পেরু গোপাল বিশ্বাসকে উকিল নোটিশ দিয়েছেন। ¬তবে এসব পদক্ষেপে কোন সাড়া মেলেনি।
আৎকে ওঠা ২১ সেকেণ্ড : কুকুর নিধণের ২১ সেকেণ্ডের একটিা ভিডিও চিত্র এসেছে খুলনাঞ্চল এর কাছে। এতে দেখা যায়, রাস্তায় থাকা একটি কুকুরকে সিটি করপোরেশনের পোশাক দুই কর্মী ফাঁদে আটকান। কুকুরটি আত্মচিৎকার করলে এককর্মী একজন হাতে থাকা লাঠি দিয়ে প্রথমে পিঠে ও পরে মাথায় সজোরে আঘাত করে। মুহূর্তে ঘটনাস্থলেই মারা যায় কুকুরটি।
সানজিদা আক্তার বলেন, ‘ঘটনাটি নির্মমতার বিষয়টি কোনভাবেই বোঝানো যাবে না। কিভাবে একটি প্রাণিকে এভাবে প্রকাশ্যে হত্যা করা যায়। কুকুরটি ছোট ছোট চারটি বাচ্চা রয়েছে। বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখা কষ্টসাধ্য। সমাজ থেকে এমন নির্মমতার অবসান হওয়া উচিত। এজন্য আইনের মাধ্যমে প্রতিকার চেয়েছি। যেন এমন ঘটনা আর না ঘটে।’
অপরদিকে সাদিয়া আক্তারের পক্ষে অ্যাডভোকেট ফরহাদ আব্বাসের উকিল নোটিশে বলেন, সদ্য প্রসূত একটি মা কুকুরকে জন সম্মুখে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। প্রাণি কল্যাণ আইনে নির্ধারিত বিষয়ের আইনের তোয়াককা না করে নারী পুরুষ ও শিশুদের সামনে নৃসংশভাবে এ ঘটনাটি ঘটে। এতে প্রণি কল্যাণ আইন, ২০১৯ এর ৬ ধারার উপধারার (৪) এর (ঘ) ধারার এবং ৭ (১) ধারার ব্যতয় ঘটিয়েছে। তিনি গেল নভেম্বরে এমন আরেকটি ঘটনার উল্লেখ করে ১৫দিনের মধ্যে ঘটনা প্রতিকার দাবি করেন।
সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, ওয়াহিদুজ্জামান অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রকাশ্যে কুকুর নিধনের ঘটনাটি দু:খজনক। আমরা এটি গুরুত্বের সঙ্গে দেখছি। অভিযোগ নিয়ে তদন্ত কাজ চলছে। প্রাণি কল্যাণসহ অন্যান্য আইন দেখে এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’











































