Home Uncategorized অবরোধের আগের রাতে ৩ বাসে আগুন

অবরোধের আগের রাতে ৩ বাসে আগুন

51

ঢাকা অফিস।।

বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির আগে শনিবার (২৩ ডিসেম্বর) রাতে রাজধানীর পৃথক স্থানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে, এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানীর মিরপুরের মাজার রোডে রাত ১০টা ২৫ মিনিটের দিকে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে কলাবাগানে আরেকটি বাসে আগুন দেয়া হয়।

আরও পড়ুন: বিএনপির সকাল-সন্ধ্যা অবরোধ আজ

এর আগে রাত সোয়া ৯ টার দিকে গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার পাশে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানিয়েছেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে, এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: ৫ম বার ডিভোর্স পেপার পাঠালো স্ত্রী, সই করে দুধ দিয়ে গোসল

এদিকে রোববার (২৪ ডিসেম্বর) সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি রয়েছে বিএনপির।