স্পোর্টস ডেস্ক
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আগামী ১৭ ডিসেম্বর সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। এর আগে ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করেছে দুই দলের অধিনায়ক।
শুক্রবার ড্যানেডিনে ট্রফি উন্মোচন অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সামনে কথা বলেছেন কিউই দলপতি টম ল্যাথাম। তিনি বলেন, দেশে ফিরে নিজেদের কন্ডিশনে খেলতে পারবো, এতে ভালো লাগছে।’
বাংলাদেশকে চ্যালেঞ্জ মেনে লাথাম বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে এই (কিউই) কন্ডিশনে গত কয়েক বছরে আমরা খেলেছি। ব্যাটিংয়ের দৃষ্টিকোণ থেকে বলতে পারি, তাদের কিছু খেলোয়াড়ের বিপক্ষে আমাদের খেলার অভিজ্ঞতা হয়নি। চ্যালেঞ্জটা তাই বড়ই হবে। আমাদের দলেও বেশ কয়েকজন খেলোয়াড় বিশ্রাম পেয়েছে। কিন্তু বাকিদের জন্য এটা সুযোগ।’
সবশেষ ২০২১ সালে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছে টিম টাইগার্স। সিরিজটিতে ৩-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এমনকি দেশটিতে এ পর্যন্ত ১৬টি ওয়ানডের সবকটিতেই হেরেছে বাংলাদেশ।











































