হাসিব গোলদারের সহধর্মিনীর ইন্তেকালে ইসলামী আন্দেলনের শোক
খবর বিজ্ঞপ্তি
ইসলামী যুব আন্দেলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ইসলামী ছাত্র আন্দেলন বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এম হাসিব গোলদার এর সহধর্মিণীর ইন্তেকালে মরহুমার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার এর প্রতি সমবেদনা জ্ঞাপন এবং তাদের একমাত্র সন্তান এর সুসাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ।
বিবৃতি দাতাগন হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওলানা মোহাঃ আব্দুল্লাহ ইমরান,জেলা সহ সভাপতি মাওলানা মো: শায়খুল ইসলাম বিন হাসান, মাওলানা মোঃ মুজিবুর রহমান , আলহাজ্জ শেখ জামিল আহমাদ জেলার সেক্রেটারি হাফেজ মোঃ আসাদুল্লাহ আল গালিব, আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম, মুফতি আব্দুল জব্বার আজমি, মাওলানা মোহাঃ আব্দুস সাত্তার, হাফেজ মাওলানা মুফতি মোঃ আশরাফুল ইসলাম, মোহাঃ মুহিব্বুল্লাহ, মাওলানা মোহাঃ আসাদুল্লাহ হামিদী, মোহাঃ জাহিদ হাসান, মোঃ আব্দুল্লাহ আল মামুন, রেজাউল করিম, হায়দার আলী, শেখ মোঃ ওলিয়ার রহমান, ক্বারী মোঃ জামাল হোসেন, শেখ ইউসুফ আলী, শেখ রওশন আলী, মোঃ শফিকুল ইসলাম দাকোপ, আলহাজ্ব মোহাঃ শফিকুল ইসলাম ডুমুরিয়া, ডাঃ মোঃ রাকিব হাসান, মাওলানা মোহাঃ মাহবুবুল আলম মাওলানা হারুন অর রশিদ, এইস এম এনামুল হাসান ,মোঃ তরিকুল ইসলাম দবীর, – মাওলানা মোঃ আবু সাঈদ, আলহাজ্ব কারী মোঃ আঃ রহমান, আকিছুর রহমান, আশরাফ আলী, হাফেজ কারিমুল ইসলাম, মোহাঃ শামীম হোসেন প্রমুখ।
কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি দিবস ২০২৩ পালন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে র্যালী, মানববন্ধন, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশনের সার্বিক সহযোগিতায় শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক কবুতর উড়ানোর মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা পরিষদের হলরুমে কালিগঞ্জ উপজেলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু’র সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’ লীগের সহ সভাপতি সাঈদ মেহেদী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, অধ্যাপক শ্যামাপদ দাশ, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, থানা জামে মসজিদের পেশ ঈমাম হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজী, সরকারী কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিঃ শিক্ষক জি এম আব্দুল্লাহ আল হাসান। উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, সহকারী শিক্ষক শাহিনা আক্তার চায়না, মিলনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, অবসরপ্রাপ্ত শিক্ষক খোরশেদ আলম, উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ- সভাপতি সৈয়দ মাহমুদুর রহমান, সদস্য কণিকা সরকার প্রমুখ। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করাণ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম। আন্তর্জাতিক দুর্নীতি দিবসে বিভিন্ন অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জাতীয় সাংবাদিক সংস্থা, সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, বেসরকারী উন্নয়ন সংস্থা “সুশীলন” নারী উন্নয়ন সংগঠন প্রেরণা, বিন্দু মিশন মহিলা উন্নয়ন সংস্থা, আমার কুটির ও মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনা সভাশেষে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরুস্কার ক্রেস্ট ও সনদ প্রদান করা করা হয়। রচনা প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন প্রথম স্থান মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অমৃতা দে দ্বিতীয় স্থান অধিকার করে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তাসফিয়া জামান রাইসা অতিথি স্থান অধিকার করে একই স্কুলের শিক্ষার্থী মালিয়া মেহেনাজ মহি।
খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ পালিত
পাইকগাছা প্রতিনিধি।
খুলনার পাইকগাছায় জেলা দুর্নীতি দমন কমিশন, উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন সহ আলোচনা সভার মধ্যে দিয়ে ” আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩” পালিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় দিবসটির শুরুতেই উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন পাশাপাশি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান। এরপর “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” প্রতিপাদ্য’র আলোকে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিএমএম আজহারুল ইসলাম। স্বাগত বক্তৃতা ও সঞ্চালনা করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হরেকৃষ্ণ দাশ।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ ছিদ্দিকুর রহমান তালুকদার, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে ও শহিদুল ইসলাম, কমিটির সহ-সভাপতি প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা ও মোঃ নিজাম উদ্দিন, সদস্য মাহফুজা সুলতানা, মোঃ জামিনুল ইসলাম, সুমন শীল ও পারুল রাণী মন্ডল, অ্যাড. শফিকুল ইসলাম কচি, অব. উপধ্যাক্ষ রমেন্দ্রনাথ সরকার ও প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্রভাষক বজলুর রহমান। আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, রোভার স্কাউট, শিক্ষার্থীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কালিগঞ্জে বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ পাঁচ জয়ীতাকে সম্মাননা প্রদান
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ অনুষ্ঠানে শ্রেষ্ঠ পাঁচ জয়িতা অন্বেষণ বাংলাদেশকে সম্মাননা প্রদান করা হয়েছে। বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গণ থেকে র্যালি বাহির হয়। র্যালিটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নারীর জন্য বিনিয়োগ ,, সহিংসতা প্রতিরোধ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তীর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, বিশেষ অতিথি ছিলেন থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার রাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, উপজেলা সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফিউল্লা ইব্রাহিম প্রমূখ। অনুষ্ঠানে ক্যাটাগরি অনুযায়ী নির্বাচিত পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাদের ক্রেস্ট সনদপত্র উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়। শ্রেষ্ঠ জয়িতা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ফিরোজা বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা রফিকুন্নেসা, সফল জননী নারী অনুরাধা ঘোষ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মোছাঃ হামিদা খাতুন, ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া। তাদেরকে ক্রেস্ট সনদ ও উপহার সামগ্রী প্রদান করা হয় ।অনুষ্ঠানে বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ নারী নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গার জীবননগরে কাঁচি চাওয়াকে কেন্দ্র করে মারামারি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ আহত ১২
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাকা গ্রামে কাঁচি চাওয়াকে কেন্দ্র করে মারামারিতে ছাত্রলীগের সভাপতিসহ উভয় পক্ষের ১২জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান তার কাচি চাইতে গেলে কয়েকজন মিলে তাকে মেরে জখম করে।পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্যে লিপ্ত হলে হতাহতের সূত্রপাত হয়।জানা যায়,মেহেদী হাসানের কাছ থেকে কয়েকদিন আগে একটি ধান কাটার কাঁচি নিয়েছিলো একই গ্রামের বাঁকা পূর্বপাড়ার মোঃ রাজীব মিয়ার ছেলে মোঃ রিফাত।সেই কাঁচি ফেরত না দেওয়ায় শনিবার সকালে মাঠে কাজে যাওয়ার সময় রিফাতের হাতে থাকা হাঁসুয়া কেড়ে নেয় হাসান। কাঁচি ফেরত না দিলে হাসুয়া দেবেন না বলে তাকে পাঠিয়ে দেয়।
রিফাত বাড়িতে যেয়ে জানালে বাড়ির মহিলারা এসে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে হাসানের পরিবারের লোকজন ছুটে আসলে উভয় পক্ষের মধ্যে মারামারিবাধে। দুই পক্ষের মারামারিতে অন্তত ১২ জন আহত হয়।আহতরা হলেন- বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান(২৫) তাঁর চাচা রহিম শেখের ছেলে ফিরোজ শেখ (৪২), তৌফিক (২৭), চাচা
হুমায়ুন শেখের ছেলে মো. ইমরান শেখ (১৮), তাঁর মা বেদানা খাতুন (৬০), আলাউদ্দিন শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (৫০) ও খোদাবক্স শেখের স্ত্রী রহিমা খাতুন।
এরমধ্যে তৌফিক ও জাহাঙ্গীর শেখের অবস্থা গুরুতর হওয়ায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইমরান শেখ আহত অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
অপর পক্ষের রিফাতসহ তাঁর পরিবারের ফরজ আলী মন্ডলের ছেলে সেলিম, মনিরুল ইসলাম, বাবুল আক্তার ও তাঁর ছেলে সাব্বির আহত হয়েছেন। এর মধ্যে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেলিম ও মনিরুল ইসলাম ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
হাসপাতালে ভর্তি সেলিম জানান, আমি বাড়ি ছিলাম। হঠাৎ এসে হাসানের পরিবারের লোকজন আমাদের ওপর হামলা করে। এসময় মারামারি শুরু হয়। কাঁচি নিয়ে এর আগে সকালে হাসান ও রিফাতের ঝামেলা হয় বলে তিনি জানান। এদিকে, এই মারামারির ঘটনায় জীবননগর থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুই পক্ষ। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন জীবননগর থানা-পুলিশসহ বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশসেরা শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হলেন বাগেরহাটের রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আশরাফুল আলম
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বিশেষ অবদানের জন্য বাগেরহাটের রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস,এম আশরাফুল আলম দেশসেরা শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন। শনিবার (৯ডিসেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তাকে এ সম্মানে ভূষিত করেছেন।
কমিউনিটি পুলিশিং ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি’র আয়োজনে এ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদাণ করা হয়। শনিবার বেলা ১১টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের অডিটোরিয়ামে ৪৪তম বার্ষিক সাধারণ সভায় সারাদেশের মধ্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস,এম আশরাফুল আলমকে পুরষ্কারে ভূষিত করার পর মহাপুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, এই পদক আপনার মেধা ও কাজের যোগ্যতার মাধ্যমে অর্জন করেছেন। আগামী দিনে আপনি ব্যক্তিগত জীবনে ও কর্মস্থলে নিজেকে আরো উন্নতিসাধন করবেন। আল্লাহপাকের কাছে আপনার জন্য দোয়া করি। এ সময় বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিভাগের উর্ধতন পুলিশ কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সম্মাননা পেয়ে এসএম আশরাফুল আলম বলেন, কাজের স্বীকৃতি স্বরুপ আমাকে যে মূল্যায়ন করা আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর উপর চিরজীবন কৃতজ্ঞ থাকবো। আর এ সম্মাননা আমার আগামী দিনের পথচলা ও ভবিষ্যৎ কর্মদক্ষতা অর্জনে আরো বেশি সহায়ক হবে বলে আমি আশা করি।
অভয়নগরে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা
তামিম আহমেদ মনির।।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাস,মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ তাজ, দফতর সম্পাদক শাহীন আহমেদ,সদস্য জাকির হোসেন হৃদয়, বিভার নির্বাহী পরিচালক সুকুমার ঘোষ, যুব উন্নয়ন অধিদপ্তর উপজেলার কর্মকর্তা আন্জুমনোয়ারা, থানার উপপরিদর্শক অনিষ, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী আকলিমা খাতুন, সমাজ সেবায় অবদান রাখায় মিনারা পারভীন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে হাবিবা সুলতানা, নির্যাতিত নারী থেকে উঠে আসা জাকিয়া সুলতানা, সফল জননী নারী হামিদা বেগম, সফল উদ্যোক্তা নাজমা খাতুনে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা অফিস সহকারী দেবাশীষ দাস নান্টু।
অভয়নগরে নাগরিকত্ব অলিম্পিয়াড অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
“সচেতন, সংগঠিত ও সোচ্চার নাগরিকই গনতন্ত্রের রক্ষাকবচ” এই স্লোগানে যশোরের অভয়নগরে নাগরিকত্ব অলিস্পিয়াড় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পিএপজিও অভয়নগর কলেজ শিক্ষক সমিতির আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে নওয়াপাড়া মডেল কলেজের অডিটোরিয়ামে এ অলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ আবদুল লতিফ, নওয়াপাড়া কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম টোকন, পল্লী মঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ খায়রুল বাশার, অধ্যক্ষ সেলিম ইকবাল, নজরুল ইসলাম মল্লিক, সহ অধ্যক্ষ হাফিজুর রহমান, অধ্যাপক সেলিম হোসেন, তাপস কুমার বিশ্বাস, খোরশেদ আলম, আঞ্চলিক সম্নয়কারী গিয়াস উদ্দিন যশোর। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সহিদুল ইসলাম, সাফিয়া খানম, আরেফা মিতা, গাজী আবুল হোসেন, সহ অধ্যক্ষ হাবিনুর রহমান, এসএম নজরুল ইসলাম, ইমদাদুল হক, প্রভাসক মো. সোহেল রানা, ফরহাদ নাদীম, প্রভাষক উদয় শংকর বিশ্বাস প্রমুখ। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ডুমুরিয়ায় বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ট জয়িতা সম্মাননা প্রদান
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার। সভায় বক্তব্যদেন সহকারি কমিশনার (ভূমি) এস,এম আশিষ মোমতাজ,মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, অধ্যক্ষ শেখ সহিদুল ইসলাম ও সৌমেন মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন প্রমূখ। আলোচনা শেষে ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশথ এর আওতায় উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত ৫ জন জয়িতাকে ক্রেস্ট, চাঁদর ও ফুলের তোড়া দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
ডুমুরিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা প্রশাসন ও দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।এ উপলক্ষ্যে শনিবার সকালে উপজেলা চত্বরে মানববন্ধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অধ্যক্ষ শেখ সহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। বিশেষ অতিথির বক্তব্যদেন, ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এস,এম আশিষ মোমতাজ, জেলা দূর্ণীতি দমন কমিশনের উপ-সহকারি পরিচালক শামীম আহম্মেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তি নুরুল ইসলাম মানিক,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যক্ষ সৌমেন মন্ডল,বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দীন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার প্রমূখ।
কেশবপুরে ২৭ বিলের জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়ে স্মারকলিপি
আলমগীর হোসেন (কেশবপুর) যশোর প্রতিনিধি
যশোরের কেশবপুরে ২৭ বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির পক্ষ থেকে ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ওই স্মারকলিপি দেওয়া হয়।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, যশোরের কেশবপুর ও মনিরামপুর উপজেলার ভবদহ অঞ্চলের ২৭ বিলের চারপাশে ছয়টি ইউনিয়নের ৬৮টি গ্রাম রয়েছে। এসব বিলে ধানি জমির পরিমাণ ৮৮ হাজার হেক্টর। কয়েক বছর ধরে এ বিলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ক্রমান্বয়ে স্থায়ী রূপ লাভ করেছে। নদী ভরাট হয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় গত বছর ২৭ বিলের অর্ধেক এলাকায় বোরো আবাদ হয়নি। এবারও বোরো আবাদ না হওয়ার আশঙ্কাই বেশি। জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলদ, বনজ ও সবজি খেত। ফলে মানুষের জীবন-জীবিকা, কর্মসংস্থান, অর্থনীতি, শিক্ষা, গোখাদ্য ও সামাজিক কর্মকাণ্ডের ওপর বিরূপ প্রভাব পড়ছে।২৭ বিলের জলাবদ্ধতা নিরসনে ১৪ দফা দাবির মধ্যে রয়েছে কেশবপুরের বিলখুকশিয়ার ডায়েরখালি খালের ৮ ব্যান্ড স্লুইসগেটসংলগ্ন শ্রীহরি নদী জরুরি ভিত্তিতে খনন, পানি নিষ্কাশনে সব খালের বাধা অপসরণ, শ্রীহরি নদীর অববাহিকায় যেকোনো একটি বিলে জোয়ারাধার (টিআরএম) প্রকল্প চালু, সব নদী দখল মুক্ত করা, ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ, জলাবদ্ধ অঞ্চলে বিভিন্ন পানিবাহিত রোগের চিকিৎসা বিনা খরচে করা প্রভৃতি।স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট আবু বক্কার সিদ্দিকী, কমিটির আহ্বায়ক বাবুর আলী গোলদার, যুগ্ম আহ্বায়ক সনজিত বিশ্বাস, সদস্য বৈদ্যনাথ সরকার, শওকত হোসেন প্রমুখ।উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম খান স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
দাকোপে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ৯ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলা সদরের ডাকবাংলো মোড়ে ছাত্র, শিক্ষক উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্থানীয় একাধিক সামাজিক সংগঠনের সদস্যদের অংশ গ্রহনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুব্রত রঞ্জন রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী।”উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্য দূর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় বক্তৃতা করেন ডাঃ আরো মিনুল ইসলাম, ডাঃ হুমায়ুন কবির নয়ন, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার, প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র হালদার, বিল্লালিয়া মাদ্রাসার অধ্যক্ষ অজিহুর রহমান, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাংবাদিক আজগর হোসেন সাব্বির, দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য সাগর সেন, গোপাল চন্দ্র মন্ডল, তনুবালাসহ অনেকে। সভাটি পরিচালনা করেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল।
কপিলমুনিতে মুক্ত দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
হেদায়েত আলী টুকু।।
৯ ডিসেম্বর কপিলমুনি মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে খুলনা জেলা পাইকগাছা উপজেলার কপিলমুনি শত্রু কবলিত ঘাঁটি পতনের মধ্যে দিয়ে মুক্তিযোদ্ধাদের বিজয় অর্জিত হয়েছিল। দিবসটি উপলক্ষ্যে শনিবার সকাল ৮ টায় ঐতিহাসিক কপিলমুনি মুক্তদিবস উদযাপন জাতীয় কমিটির ব্যানারে ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে কপিলমুনি বৌদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন, নিরবতা পালন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, পাইকগাছা-কয়রা আসনের নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রশিদুজ্জামান মোড়ল। এসময় উপস্থিত ছিলেন, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার, বাংলাদেশ জাতীয় সংসদ সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কালের কন্ঠের স্টাফ রিপোর্টার নিখিল ভদ্র, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, উপজেলা আওয়ামীলীগ নেতা ও কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম হেদায়েত আলী টুকু, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, প্রভাষক রেজাউল করিম খোকন, কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, বিপ্লব কান্তি মন্ডল, বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল হোসেন, শেখ দিদারুল ইসলাম, কপিলমুনি সহচরী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সঞ্জয় মন্ডল, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, প্রভাষক কামাল হোসেন, অলোক মজুমদার, জগদীশ দে, প্রদীপ দত্ত ও ইউপি সদস্য বিষ্ণু কর্মকার প্রমুখ।
মাগুরার শালিখাতে যথাযথ মর্যাদায় বেগম রোকেয়া দিবস ২০২৩ ও জয়ীতাদের সংবর্ধনা প্রদান
“নওয়াব আলী মাগুরা”
মাগুরার শালিখাতে যথাযথ মর্যাদায় বেগম রোকেয়া দিবস ২০২৩ ও জয়ীতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।এ উপলক্ষে সকাল ৯টায় উপজেলা চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বেরহয়ে আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে এসে শেষ হয়।পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
তারা হলেন “সফল জননী নারী” উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ কামাল হোসেনের মা জহরা বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী তানিয়া শারমিন, অর্থনৈতিকভাবে সাফল নারী মঞ্জু রানী মন্ডল ,নির্যাতিত নারী চন্দ্রিমা বিশ্বাস ও সমাজ উন্নয়নে অবদানের নারী পঞ্চমী রানী রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.কামাল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা(অঃ দাঃ) আব্দুল্লাহ আউয়াল, ওসি তদন্ত মিলন কুমার ঘোষ। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ সাংবাদিকবৃন্দ, প্রমুখ।
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২৩ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলার যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত এ আলোচনা সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. কিসিঞ্জার চাকমা।এর আগে “রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।পরে আলোচনা সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা।উক্ত অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); আবু জিহাদ ফকরুল আলম খান, ডিআইও-১, ডিএসবি; ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা; ওলিউজ্জামান, টিআই প্রশাসন, ট্রাফিক বিভাগ; কে এম জাহাঙ্গীর আলম, পুলিশ অফিস (ক্রাইম সেকশন); চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও শিক্ষকমন্ডলী, চুয়াডাঙ্গার ওজোপাডিকো,চুয়াডাঙ্গার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, জেলা কারাগার, দুদকের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারী, রোভার স্কাউটস, মুক্তিযোদ্ধাগণ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
রূপসায় ‘শ্রেষ্ঠ জয়িতা’ সম্মাননা পেলেন পাঁচ নারী
খবর বিজ্ঞপ্তি :
খুলনার রূপসা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে এই সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উদযাপন উপলক্ষ্যে এ সম্মাননা দেয়া হয়। যে নারীরা জীবন সংগ্রামে সফল হয়েছেন, তাদের জন্য উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদফতর যৌথভাবে প্রতিবছর ‘জয়িতা’ নামের এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। সম্মাননা প্রাপ্তরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শেফালী খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সেলিনা খাতুন, সফল জননী শ্রেণিতে গীতা রাণী পাল, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু এই বিভাগে ইসমত আরা নাসরিন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মাধুরী সরকার জয়িতা নির্বাচিত হয়েছেন।
উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হাসি রাণী রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রূপসা ইউএনও কোহিনুর জাহান। সম্মাননা পাওয়া পাঁচ নারীর মধ্যে শেফালী খাতুন বেসরকারি উন্নয়ন সংস্থা রূপসা’র ওয়ার্কার্স কমিউনিটি অ্যাসোসেয়শনের একজন সদস্য। তিনি রূপসা সংস্থা থেকে বিভিন্ন প্রশিক্ষণ পেয়ে সফল উদ্যোক্তা হয়ে অর্থনৈতিকভাবে সচ্ছল হন। তার এই শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা অর্জন করায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপসা’র এক বিবৃত্তিতে সংস্থার নির্বাহী পরিচালক হিরণ্ময় মণ্ডলসহ কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শনিবারের আলোচনা সভা শেষে অতিথিরা জয়িতাদের হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন।
জলবায়ু ন্যায্যতার দাবীতে সুন্দরবনে বনজীবিদের অবস্থান কর্মসূচি পালন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিবেশ ও জলবায়ু বিপর্যয়ের সাথে সাথে মানবাধিকার লংঘন করছে। মানবাধিকার লংঘনের সাথে জড়িত রাস্ট্রগুলোই জলবায়ু সংকটের জন্য দায়ী। জলবায়ু সংকট সুন্দরবনসহ পৃথিবীর বাস্তুসংস্থানকে বিনষ্ট করছে। জলবায়ু পরিবর্তনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনের বন্যপ্রাণীর প্রজনন ব্যাহত হচ্ছে। উপকূলে সুপেয় পানির সংকট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব নেতৃবৃন্দকে ভ্রান্ত জলবায়ু নীতি পরিহার করে জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে। শনিবার বেলা ১১টায় সুন্দরবনের ঢাংমারিতে ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের আয়োজনে জলবায়ু ন্যায্যতার দাবিতে ’গ্লোবাল ডে অব একশন ফর ক্লাইমেট জাস্টিস’ কর্মসুচির অংশ হিসেবে সুন্দরবনে বনজীবিদের অবস্থান কর্মসুচি পালনকালে বক্তারা এসব কথা বলেন।
সুন্দরবনে বনজীবিদের অবস্থান কর্মসুচিতে সভাপতিত্ব করেন ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের দলনেতা পরিবেশকর্মী ষ্টিফেন হালদার। অবস্থান কর্মসুচিতে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। সুন্দরবনে অবস্থান কর্মসুচিতে আরো বক্তব্য রাখেন কৃষক নেতা কৃষ্ণপদ মন্ডল, বাপা নেতা ইদ্রিস ইমন, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র কমলা সরকার, নদীকর্মী সাংবাদিক হাছিব সরদার, পরিবেশকর্মী শেখ রাসেল, বনজীবি মীরা বিশ্বাস, তরুন মন্ডল, রানা বিশ্বাস, দীপক মন্ডল, কল্পনা সরদার, মানস মন্ডল, সোনালি সরদার ও বেল্লাল বেপারি।
প্রধান অতিথির বক্তৃতায় বাপা’র কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন, জীবাশ্ম জ্বালানি উৎপাদন, ব্যবহার ও পরিবহন থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে। জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় নবায়নযোগ্য সবুজ জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, ভ্রান্ত ঋণ নীতি পরিহার করে শর্তহীন জলবায়ু অর্থায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিত করতে হবে।
সুন্দরবনে জলবায়ু অবস্থান কর্মসুচিতে কৃষকনেতা কৃষ্ণপদ মন্ডল বলেন, লবণাক্ততা বৃদ্ধি পাওয়া সুন্দরবন উপকূলের কৃষি ধ্বংসের শেষ কিনারায় এসে পড়েছে। এছাড়া পরিবেশ ও জীববৈচিত্র হুমকিতে রয়েছে।
ওয়াটারকিপার্স বাংলাদেশের কমলা সরকার বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাওয়ায় উপকূলবাসী উদ্বাস্তু হয়ে পড়েছে। নদী ভাংগন বৃদ্ধি পাওয়ায় মানুষ বাস্তুচ্যুত হচ্ছে।
সভাপতির বক্তব্যে বনজীবি ষ্টিফেন হালদার বলেন চারিদিকে পানি থৈ থৈ করলেও নিরাপদ সুপেয় পানি আমরা পাচ্ছি না। সুন্দরবন উজাড় হয়ে যাচ্ছে। পরিবর্তিত জলবায়ুর সাথে খাপখেয়ে বন্যপ্রাণী টিকে থাকতে পারছেনা। প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি লন্ডভন্ডসহ জীবন-জীবিকা বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় ক্ষতিগ্রস্থদের মাঝে জলবায়ু অর্থায়ন বিতরণ নিশ্চিত করতে হবে। জলবায়ু অবস্থান কর্মসুচিতে কয়েকশো বনজীবি অংশগ্রহণ করেন। #
রাতের ব্যবধানে মোংলায় পেঁয়াজের কেজি ১০০থেকে ১৮০টাকা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
এক রাতের ব্যবধ্যানে মোংলায় পেঁয়াজের কেজি বেড়েছে ১০০টাকা থেকে ১৮০টাকা পর্যন্ত। যদিও এ পেঁয়াজ ব্যবসায়ীদের কেনা রয়েছে দাম বৃদ্ধি ও সিন্ডিকেটের কৃত্রিম সংকটের আগেই। নানা অজুহাত দেখিয়ে ব্যবসায়ীরা আগের দামে কেনা পেঁয়াজ তারা যে যার মত করে ১১০টাকার জায়গায় ১৩০, ১৪০, ১৫০, ১৬০,১৭০ ও ১৮০টাকা দরে বিক্রি করছেন। শনিবার সকালে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়েছে মোংলার বাজারে। গতকাল শুক্রবার যে পেঁয়াজ বিক্রি হয়েছে ১০৫ থেকে ১১০টাকায়, সেই পেঁয়াজ রাতের ব্যবধানে শনিবার সকালে দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে ১৮০টাকা পর্যন্ত। শনিবার সকালে বাজারে এসে পেঁয়াজের দাম শুনে চোখ যেন মাথায় উঠে গেছে ক্রেতাদের। বাড়তি দাম শুনে কেউ পেঁয়াজ না নিয়ে ফিরে যাচ্ছেন, আবার কেউ সাধ্যমত স্বল্প পরিমাণ পেঁয়াজ কিনে বাড়ী ফিরছেন। যদিও পেঁয়াজ নিত্যপ্রয়োজনীয় তাই দাম বাড়লেও বাধ্য হয়েই আবার ক্রেতাদের কিনতে হচ্ছে। এনিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে ক্ষোভ, দাম দর নিয়ে বাকবিতন্ডাও ঘটছে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে। ক্রেতারা বলছেন, এখন নতুন পেঁয়াজ উঠছে ও উঠবে, তাহলে দাম বাড়বে কেন?
ক্রেতা দিমজুর আলী আকবর বলেন, ১১০টাকার পেঁয়াজ এখন ১৫০/১৬০টাকায় কিনতে হচ্ছে। আমরা গরীব মানুষ কিভাবে এতো বেশি দামে পেঁয়াজ কিনে খাবো। অন্যান্য মালের দামও বেশি, আমাদের পরিবার চালাতে খুব কষ্ট হচ্ছে।
ক্রেতা জাহাজের সাধারণ শ্রমিক হালিম সরদার বলেন, গতকাল শুক্রবার আধা কেজি পেয়াজ কিনেছি ১১০টাকা দরে। আজ শনিবার বাজারে পেঁয়াজ কিনতে এসে দেখি ২০০টাকা কেজি। আজ (শনিবার) আর পেঁয়াজ কিনতে পারিনি।
ক্রেতা মোঃ ফরিদ বলেন, ১১০টাকা টাকার পেঁয়াজ এখন ১৫০টাকা চাইছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, আমদানী বন্ধের কারণে নাকি দাম বেড়েছে।
ক্রেতা গৃহিনী মানসুরা বেগম বলেন, ১শ টাকা দিয়ে যে পেঁয়াজ কিনেছি তা এখন ১৪০টাকায় কিনছি। তাও আবার ভাল না, বেশির ভাগই নষ্ট, খাওয়া যাবে কিনা জানিনা। আর ভালটার দাম আরো বেশি, সেটা ১৬০টাকা চাইছে।
ক্রেতা মিজানুর রহমান বলেন, ১০৫/১১০টাকার পেঁয়াজ এখন ১৩০থেকে ১৬০টাকা হয়েছে, যা মুলত আমাদের ক্রয় ক্ষমতার বাহিরে।
আর বিক্রেতারা বলছেন, বর্ডার বন্ধ, সরবরাহ কম তাই দাম বৃদ্ধি পেয়েছে। তারা আরো বলছেন, খুলনার মোকামে পেঁয়াজ নেই, যা আছে তারও দাম বেশি, আমরা কি করবো!
পেঁয়াজ ব্যবসায়ী/বিক্রেতা রহিম হাসান বলেন, দাম বাড়ায় পেঁয়াজ বিক্রি করতে পারছিনা, ক্রেতারা বলছেন ডাকাতি করছি নাকি। তিনি আরো বলেন, খুলনায় পেঁয়াজের কেজি ১৬০টাকা, আর খরচ মিলিয়ে আমাদের বিক্রি করতে হচ্ছে ১৭০টাকায়।
পেঁয়াজ বিক্রেতা মোঃ সেলিম বলেন, গতকাল শুক্রবার খুলনার মোকামে খোঁজ নিলে মহাজনেরা বলেছেন পেঁয়াজের দাম কেজিতে ৪০/৫০টাকা বৃদ্ধি পেয়েছে। মহাজনেরা আমাদেরকে বলেছেন ভারত থেকে নাকি পেঁয়াজ আসা বন্ধ রয়েছে। সেই কারণে দাম বেড়েছে। দাম বাড়ায় গতকাল শুক্রবার খুলনা থেকে মোংলায় কোন পেঁয়াজ আসেনি। ফলে বাজারেও পেঁয়াজ কম, তাই দোকানদার ও ব্যবসায়ীরা আগের পেঁয়াজই ১৫০থেকে ১৮০টাকা কেজি দরে বিক্রি করছেন।
এদিকে বাজারে পেঁয়াজ থাকলেও দাম বাড়ার অজুহাতে সেগুলো গোডাউনে মজুদ রেখে কম কম বের করে বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা এমন অভিযোগ স্থানীয় ক্রেতা সাধারণের। ক্রেতাদের অভিযোগ, বাড়তি দামের পেঁয়াজ এখনও মোংলার বাজারে আসেনি, কিন্তু ব্যবসায়ীরা আগের কম দামে কেনা পেঁয়াজ এখন খামখেয়ালীভাবে আমাদের জিম্মি করে চড়া দামে বিক্রি করছেন।
এক রাতের ব্যবধানে নানা অজুহাতে পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধির ঘটনাটি সিন্ডিকেটের কারসাজি উল্লেখ করে তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এইচ এম দুলাল। তিনি আরো বলেন, নির্বাচনকে সামনে রেখেই হয়তো সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই একটি চক্র এমন কারসাজি করছেন। এটি সরকারের খতিয়ে দেখার প্রয়োজন বলে আমি মনে করি।
পেঁয়াজের দামের এ উর্ধগতিতে ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। পেঁয়াজসহ সকল পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে এবং সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধে স্থানীয় প্রশাসনসহ সরকারের প্রতি জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগী ক্রেতা সাধারণ।
দাকোপে বিলুপ্তির পথে খেজুর গাছ ও গাছিরা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপসহ বিভাগীয় শহরে বিলুপ্তির পথে খেজুর গাছ ও গাছিরা। কথায় আছে শীতের সকালে ঠেলে ভরা রস, গরম গরন খেজুরের রসের পায়েস ও পিঠা না হলে গ্রাম গায় মানুষের শীতের সকাল জমতই না। সেই খেজুরের রস দিনে দিনে কমে যাচ্ছে সারা দেশের ন্যায় দাকোপ উপজেলার সকল এলাকায়। শীতের আগমনের শুরুতেই গ্রামীণ সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ হয় খেজুর গাছ হতে রস সংগ্রহের ধুম। গ্রামীণ জনপদের ঘরে ঘরে খেজুর রসের সমারোহ। গ্রামে এখন শহুরে ছোঁয়া। শহরায়নের আগ্রাসনে প্রকৃতির ঐতিহ্য খেজুর গাছ হারিয়ে যাচ্ছে। দিন যত যাচ্ছে খেজুর গাছও তত কমছে। খেজুর গাছের রস ও গুড় আমাদের সংস্কৃতির একটি বিশেষ অংশ। শীতের সকালে খেজুরের রস, রসের পিঠা, গুড়-মুড়ি আমাদের গ্রামীণ ঐতিহ্য। দাকোপ উপজেলার বাজুয়া, লাউডোব, কৈলাশগঞ্জ, বানিশান্তা, দাকোপসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামের আঁকা-বাঁকা রাস্তায় গত কয়েক বছর আগেও শত শত খেজুর গাছ ছিল। ওইসব গাছ থেকে শীতকালে যত খেজুরের রস সংগ্রহ হতো তা দিয়ে প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে তৈরি হতো খেজুরের গুড়, যা এখন আর চোখে মিলছে না। ফলে বাজার সয়লাব হয়ে গেছে নকল গুড়ে। এখন এসব গুড়েই তৈরি হচ্ছে পিঠা-পুলিসহ অন্যান্য মিষ্টান্ন। গাছি সংকট, অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাব ও নগরায়ণের প্রতিযোগিতায় ক্রমেই এখানে হারিয়ে যাচ্ছে খেজুর গাছ। শীতে খেজুরের রসের সঙ্গে গ্রামবাংলার প্রতিটি মানুষের সম্পর্ক বেশ পুরনো ও নিবিড়। তবে নানা কারণে গাছের রসের স্বাদ ভুলতে বসেছেন মানুষ। বর্তমানে ইটভাটার জ্বালানি হিসেবে খেজুরের গাছ ব্যবহার ও গাছিসংকটে তেমনভাবে আর রস সংগ্রহ করা হয় না। ফলে হারাতে বসেছে একসময়ের রস সংগ্রহের ঐতিহ্যে। বাজুয়ার গাছি দীনো শীল জানান, খেজুরের গাছ কমে যাওয়ায় তাদের চাহিদাও কমে গেছে। আগে এই কাজ করে ভালোভাবেই সংসার চালাতেন। এমনকি আগে যে আয় রোজগার হতো তাতে সঞ্চয়ও থাকতো, যা দিয়ে বছরের আরো কয়েক মাস সংসারের খরচ চলতো। এখন গ্রামে যে কয়েকটা খেজুর গাছ আছে তা বুড়ো হয়ে যাওয়ায় রস তেমন পাওয়া যায় না। রস বাজারে বিক্রির মতো আগের সেই অবস্থা নেই। তিনি আরো বলেন, কয়েক বছর আগে এক হাড়ি খেজুর রস বিক্রি করতাম ২০ টাকা। এখন খেজুর গাছ না থাকায় সে রসের দাম বেড়ে হয়েছে ২০০ টাকা।
কৈলাশগঞ্জ ইউনিয়নের হরিণটানা গ্রামের প্রবীণ অধিবাসী মন্টু রায় বলেন, কৈলাশগঞ্জ ইনিয়নসহ দাকোপ থানায় প্রায় প্রতিটি গৃহস্থ বাড়িতে অন্তত ১০ থেকে ১৫টি বা আরও বেশি খেজুর গাছ ছিল, যা প্রায় বিলুপ্ত। আমাদের গ্রামে অন্তত ৫০০টি খেজুর গাছ ছিল। এখন বাড়ি/ঘর হয়ে যাওয়ায় খেজুর গাছ আর নেই। আগে অনেক গাছও ছিল, গাছিও ছিল। এখন গাছ ও গাছি কোনোটাই নেই। বৃক্ষপ্রেমিক কলেজ ছাত্র রহিম শেখ বলেন, খেজুর গাছ বাণিজ্যিক ভাবে রোপন করাতে কৃষকদের উৎসাহিত করতে হবে। বর্তমানে গাছির সংখ্যাও কমে এসেছে। এজন্য গাছি তৈরিতে মানুষকে উৎসাহিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে খেজুরের রস, গুড়ের বিষয়ে যেন কেবল পুস্তকে না পড়তে হয় সে বিষয়ে সচেতন হতে হবে আমাদের। আমি ইতিমধ্যে করোনাকালীন সময়ে অনেক খেজুর গাছ ও তাল গাছ রোপন করেছিলাম। আর আমার বাড়িতে অনেক খেজুরের চারাও বসানো আছে। দাকোপের ঐতিহ্য খেজুর গাছ সংরক্ষণে আমি সারাজীবন প্রচেষ্টা চালিয়ে যাবো। বিশিষ্ট সংবাদকর্মী জি এম জাকির হোসেন বলেন, দাকোপের ঐতিহ্যবাহী গুড়-পাটালির ইতিহাস অনেক প্রাচীন। ব্রিটিশ আমলে খেজুর গুড় থেকে চিনি তৈরি করা হতো। এই চিনি ‘ব্রাউন সুগার’ নামে পরিচিত ছিল। এই চিনি ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হত। খেজুর রসের জন্য দাকোপের খ্যাতি দীর্ঘদিনের। নানা কারণে শত বছরের এই ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে।
মাগুরার শালিখাতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে আলোচনা সভা
“নওয়াব আলী মাগুরা”
মাগুরার শালিখাতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষ আলোচনা সভা ৯ ডিসেম্বর সকাল ১০টায় শলিখা উপজেলা মিলোনায়তনে অনুষ্ঠিত হয়।এ বারের শ্লোগান ছিলো উন্নয়ন,শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.কামাল হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী।
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ওসি তদন্ত মিলোন কুমার ঘোষ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সাধারন সম্পাদক প্রধান শিক্ষক খায়রুল আলম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন,চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজনে উপজেলা প্রশাসন,উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটি ও দূর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় ঝিনাইদাহ।
শিক্ষিকার সঙ্গে প্রেম ভেঙে যাওয়ায় ছাত্রের আত্মহত্যা
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষিকার সঙ্গে প্রেমে বিচ্ছেদে সাগর চন্দ্র বিশ্বাস (১৯) নামে এক ছাত্রের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শুক্রবার বিকালে কুমারখালী পৌরসভার সেরকান্দি গ্রামের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থী কুমারখালী উপজেলার দড়িমালিয়াট গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সাগর চন্দ্র বিশ্বাস (১৯)। তিনি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
নিহত সাগরের মা জানান, পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষিকার সঙ্গে বিচ্ছেদের কারণে ছেলে সাগরের মাথায় সমস্যা হয়ে যায়। তিনি কয়েকবার কলেজে গিয়ে ওই শিক্ষিকাকে অনুরোধ করেন তার ছেলের সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য। কিন্তু কোনোভাবেই ওই শিক্ষিকা তার কথা রাখেনি। প্রতিদিনের মতো সাগর বিকালের দিকে ঘুম থেকে না উঠলে তিনি ডাকাডাকি করার এক পর্যায়ে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন।
সাগরের সহপাঠী তন্ময় জানান, শিক্ষিকার সঙ্গে সাগরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ফেসবুকে দুজনের ছবিও পোস্ট দিত। ৫-৬ মাস আগে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হলে সাগর অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তখন থেকেই সাগরের মাথায় সমস্যা হয়ে যায়।
কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পিরোজপুরে দোকান বন্ধ রাখায় পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে অধিক লাভের আশায় পেঁয়াজ বিক্রি না করে দোকান বন্ধ রাখা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দুইজন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। একই সঙ্গে পেঁয়াজের দাম না বাড়ানোর বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।
বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব জানান, ভবিষ্যতে আরও দাম বাড়বে তাই পেঁয়াজ ব্যবসায়ী বিনয় কৃষ্ণ পাল দোকান বন্ধ করে চলে যান। নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ অভিযানকালে ওই ব্যবসায়ীকে ডেকে আনেন। বিনয় জানান, তার পেঁয়াজ ১৪০ টাকা দরে ক্রয় করা হয়েছে। এমন মিথ্যা অজুহাত প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ হাজার টাকা ও অপর ব্যবসায়ী মন্টু সাহা দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় তাকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
খুলনায় বেগম রোকেয়া দিবসে ৭ জয়িতাকে সম্মাননা প্রদান
স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা এবং শ্রেষ্ঠ সাত জয়িতাকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, ক্ষণজন্মা মহীয়সী নারী বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। নারীমুক্তি, সমাজ সংস্কার ও প্রগতিশীল আন্দোলনে তার ভূমিকা ছিলো গুরুত্বপূর্ণ। তিনি নারীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্যদিয়ে নারী সমাজকে আলোর পথ দেখান।
বিভাগীয় কমিশনার বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা করা জরুরি। স্মার্ট বাংলাদেশ গড়তে নারীদের অবদান গুরুত্বপূর্ণ। বেগম রোকেয়ার মতো এদেশের নারীরা ঘর থেকে বাইরে এসে সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকারসহ মন্ত্রিসভার অনেক সদস্যই নারী। সকল পেশাতেই আজ নারীর অবাধ পদচারণা।
খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রুনু ইকবাল বিথার, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন জেলা মহিলা বিষয়ক দফতরের উপপরিচালক হাসনা হেনা। খুলনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দফতর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশন এলাকার দুইজন এবং জেলার পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়।
খুলনা সিটি কর্পোরেশন এলাকার সম্মাননা প্রাপ্ত শ্রেষ্ঠ দুই জয়িতা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে খুলনার নুরুন্নাহার লিলি এবং সফল জননী খুলনার ফাতেমা আক্তার। এছাড়া খুলনা জেলার পাঁচ শ্রেষ্ঠ জয়িতা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে ডুমরিয়ার শাপলা ইয়াসমিন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী দাকোপের পূরবী বৈদ্য, সফল জননী ক্যাটাগরিতে দিঘলিয়ার জরিনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা দাকোপের সাথী বৈদ্য এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় দাকোপ উপজেলার জয়ন্তী রাণী সরদার।
যবিপ্রবিতে চাকরি প্রার্থীদের অপহরণের ঘটনা তদন্তে কমিটি গঠন
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) লিফট অপারেটরের নিয়োগ পরীক্ষা দিতে আসা অন্তত ১৫ চাকরিপ্রার্থীকে অপহরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৯ ডিসেম্বর) রিজেন্ট বোর্ডের সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আনিছুর রহমানকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির সদস্য সচিব করা হয়েছে প্রক্টর ড. হাসান মোহাম্মদ আল ইমরানকে। অন্যান্য সদস্যরা হলেন- ডিন’স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবির জাহিদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. মেহেদী হাসান ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. আমিনুল হক।
সম্প্রতি লিফট অপারেটরের ১২টি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবেদনপত্র যাচাই-বাছাই শেষে ৩৮ প্রার্থীকে পরীক্ষার জন্য গত বৃহস্পতিবার ক্যাম্পাসে ডাকা হয়। অভিযোগকারী চাকরিপ্রার্থীদের দাবি, পরীক্ষা দিতে গেলে যবিপ্রবি ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাদের নিয়ে ছাত্রাবাসের একটি কক্ষে ছয় ঘণ্টা আটকে রাখেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে খবর আসে প্রার্থীদের মধ্যে অন্তত ১৫ জনকে ক্যাম্পাসের ছাত্র হলে নিয়ে আটকে রাখা হয়। পরে পুলিশ ক্যাম্পাসে পৌঁছালে বিকেলে তাদের ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দেয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি তদন্তের স্বার্থে সিসি ক্যামেরার হার্ডডিস্ক সংগ্রহ করতে গেলে সেটিও ছিনিয়ে নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ওইদিন রাতেই আরাফাত হোসেন নামের এক ভুক্তভোগী চাকরিপ্রার্থী বাদী হয়ে ৬ জনকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার পর ঘটনার দিন গভীর রাত ২টার দিকে পুলিশ বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান ছাত্র হলে অভিযান চালাতে যায়। কিন্তু হলের মূল ফটকে তালা ঝুলিয়ে ভেতরে সমবেত হন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন বলেন, গত বৃহস্পতিবারের অপহরণের ঘটনায় আজ রিজেন্ট বোর্ডের সভায় আমি বিষয়টি অবহিত করি। রিজেন্ট বোর্ড অত্যন্ত মর্মহত হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী একটি তদন্ত কমিটি করা হয়েছে। পাঁচ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩০ ডিসেম্বর রিজেন্ট বোর্ডের সভায় তদন্ত প্রতিবেদন পেশ করবে। এছাড়া চাকরি প্রার্থীদের অপহরণ ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক ছিনিয়ে নেওয়ার ঘটনায় রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করবে বলেও জানান তিনি।
ভোমরায় কেজিতে ৫০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম
সাতক্ষীরা প্রতিনিধি
ভারতের রপ্তানি বন্ধ ঘোষণার একদিনের মধ্যে সাতক্ষীরায় পেঁয়াজের দাম দ্বিগুণেরও বেশি হয়েছে। এনিয়ে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। ভোমরা স্থলবন্দরে পাইকারিতেও বেড়েছে পেঁয়াজের দাম।
জেলার সুলতানপুর বাজারে শুক্রবার ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০-৮০ টাকায়। রপ্তানি বন্ধ ঘোষণার পর শনিবার সে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিল ১০০ টাকা। শনিবার সে পেঁয়াজ ২০০ টাকায় বিক্রি হয়।
এদিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আড়তগুলোতে পাইকারিতে পেঁয়াজের কেজি প্রতি দাম বেড়েছে ৫০ টাকা পর্যন্ত। শুক্রবার বন্দরে ৭০-৯০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হলেও শনিবার ১৪৫-১৬০ টাকায় বিক্রি হয়।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নওশাদ দেলওয়ার রাজু জানান, বাজারে পেঁয়াজের ঘাটতি নেই। অসাধু ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট সুযোগ বুঝে দাম বাড়াচ্ছেন। সরকারের উচিৎ ভারতের সঙ্গে কথা বলে দ্রুত পেঁয়াজ আমদানির ব্যবস্থা করা।
যবিপ্রবির ৮ শিক্ষার্থী বহিষ্কার
যশোর অফিস
মারধরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আট শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৯৬তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
তদন্ত কমিটি এর আগে তাদের সুপারিশ রিজেন্ট বোর্ডের সভায় পাঠায়। কমিটির সুপারিশ পর্যালোচনা ও ঘটনার গুরুত্ব বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাসমূহের বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন লিখিত বক্তব্য দেন। রিজেন্ট বোর্ডের সদস্যদের অনেকে ভার্চুয়ালি এবং সশরীরে সভায় অংশ নেন। লিখিত বক্তব্যে উপাচার্য গত ৭ ডিসেম্বর লিফট অপারেটর নিয়োগ নির্বাচনী বোর্ডের সময় উদ্ভূত ঘটনাসমূহ রিজেন্ট বোর্ডের সদস্যদের অবহিত করেন।
রিজেন্ট বোর্ডের সভায় গত ১৪ অক্টোবর বিএমই বিভাগের শিক্ষার্থীদের মারধরের ঘটনায় গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহেল রানাকে আজীবন বহিষ্কার, তানভীর আহমেদ আবিরকে ছয় মাসের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়। একই দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মারামারির ঘটনায় গণিত বিভাগের শিক্ষার্থী সোহেল রানা ও একই বিভাগের শিক্ষার্থী রেদওয়ান আহমেদ রাফিকে আজীবন, ফার্মেসি বিভাগের রাইসুল হক রানা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মো. বেলাল হোসেনকে দুই বছরের জন্য এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শোয়েব, ম্যানেজমেন্ট বিভাগের ফয়সাল আহমেদ রকিকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
একইসঙ্গে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত, মিথ্যা ঘটনা সাজানো ও তদন্ত কমিটির নিকট মিথ্যা তথ্য দেওয়ার জন্য শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নৃপেন্দ্রনাথ রায়কে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। তবে মানবিক দিক বিবেচনা করে সভায় আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীদের শাস্তির মেয়াদ দুই বছর করা হয়। তবে এ সময় তারা কেউ কোনো ধরনের অসদাচরণে জড়িত হলে কোনো ধরনের কারণ দর্শানো ব্যতিরেকে তাদের আজীবন বহিষ্কারাদেশের শাস্তি পুনর্বহাল করার সিদ্ধান্ত গৃহীত হয়। একই ঘটনায় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল-আমিন, শাহিনুর ইসলাম ও মো. রাজিব রাজুকে সতর্কীকরণ চিঠি এবং অভিভাবকের উপস্থিতিতে স্বাক্ষর প্রদানের মাধ্যমে মুচলেকা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এটি না করলে তাদেরও ছয় মাসের বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া রিজেন্ট বোর্ডের সভায় গত ১৬ জুলাই ২০২৩ খ্রি. তারিখে কোষাধ্যক্ষের অফিস কক্ষে ডিন, প্রক্টর ও প্রভোস্টদের উপস্থিতির সময় অসদাচরণ করায় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সোহেল রানা এবং পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের তানভীর ফয়সালকে সতর্কীকরণ চিঠি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
যবিপ্রবির উপাচার্য ও রিজেন্ট বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. আব্দুল মতিন, যুগ্ম সচিব সৈয়দা নওয়ারা জাহান, যশোরের আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওছার উদ্দিন আহম্মদ, আইসিসিডিআরবির বায়োসেফটি অ্যান্ড বিএসএল-৩ ল্যাবরেটরির প্রধান ড. আসাদুল গনি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. কৌশিক সাহা, ইউজিসি অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র কনসালটেন্ট ডা. এম. এ. রশীদ, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীব, যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান, সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মর্জিনা আক্তার, যশোর সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এইচ এম আহসান হাবীব, রিজেন্ট বোর্ডের সচিব ও রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব প্রমুখ।
কেসিসিতে মৃত কর্মচারীর নামে সাড়ে ৩ বছর বেতন উত্তোলন
স্টাফ রিপোর্টার
খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) মৃত কর্মচারীর নাম বেতনের তালিকায় রেখে প্রায় সাড়ে ৬ লাখ টাকা উত্তোলন ও আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। সাড়ে তিন বছরের অধিক সময় ধরে স্বাক্ষর জালিয়াতি করে বেতন ও বোনাসের টাকা তোলা হচ্ছে। তবে এভাবে উত্তোলন করা হলেও বিষয়টি সম্প্রতি প্রকাশ হয়। কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা বলছেন, বিষয়টি তারা অবগত হওয়ার পর সন্দেহভাজন ৪ কর্মচারীকে শোকজ করা হয়েছে। কেসিসি সূত্রে জানা গেছে, খুলনা সিটি করপোরেশনের মাস্টাররোল কর্মচারী হিসেবে চাকরি করতেন শেখ ইব্রাহিম। তার বাড়ি মহানগরীর গোবরচাকা মেইন রোড (খালাসিয়া মাদ্রাসার সামনে)। করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডে কনজারভেন্সি শাখার স্প্রে-ম্যান হিসেবে চাকরিরত অবস্থায় ২০২০ সালের ৭ মে তিনি মারা যান। দায়িত্বে থাকাকালে শেখ ইব্রাহিম ১৩ হাজার ৫০০ থেকে ১৬ হাজার ৫০০ টাকা পর্যন্ত বেতন পেয়েছেন।
ইব্রাহিমের স্ত্রী তাসলিমা বেগম জানান, তাদের ৩ সন্তান রয়েছে। স্বামী মারা যাওয়ার পর তিনি করপোরেশনে যোগাযোগ করেন। কিন্তু করপোরেশন থেকে তখন তাকে মাত্র সাত দিনের বেতন দেওয়া হয়। এরপর তিনি করপোরেশন থেকে আর কোনও টাকা পাননি।
করপোরেশন সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৭ মে ইব্রাহিম মারা গেলেও মাস্টাররোল শ্রমিকের তালিকায় তার নাম রয়েছে। ফলে ২০২০ সালের ৭ মে থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত বেতন, বোনাসসহ সমুদয় টাকা উত্তোলন করা হয়েছে। সাড়ে তিন বছরের অধিক সময়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।
কেসিসির কনজারভেন্সি অফিসার মো. আনিসুর রহমান বলেন, ‘করপোরেশনে বর্তমানে মাস্টাররোলে ৬৫১ জন এবং আউটসোর্সিংয়ের ১৩৭ জন কর্মচারী কর্মরত। মারা যাওয়ার আগে ইব্রাহিম ১৮ নম্বর ওয়ার্ডে মাস্টাররোলে মশকনিধন কাজে স্প্রে-ম্যান ছিলেন। ইব্রাহিম মারা যাওয়ার পর থেকে তার নামে বেতন ও বোনাসের টাকা উত্তোলন করা হয়েছে। মাস্টাররোল ও আউটসোর্সিং শ্রমিকদের বেতন শিট প্রস্তুত এবং বেতন প্রদানে আগে দায়িত্বে ছিলেন কনজারভেন্সি শাখায় কর্মরত সাইফুল ইসলাম (মাস্টাররোল শ্রমিক)। পরে দায়িত্ব পালন করেন গ্যারেজ শাখার মেকানিক সহকারী হিসেবে কর্মরত শেখ শহিদুল ইসলাম।’
তিনি আরও বলেন, ‘কনজারভেন্সি অফিসার হিসেবে আমি দায়িত্ব গ্রহণ করার পর তিন মাস আগে জাহাঙ্গীর নামের এক কর্মচারীকে বেতন শিট প্রস্তুত ও বেতন বিতরণের দায়িত্ব দেওয়া হয়। তখন দেখা যায় আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এই তিন মাস ইব্রাহিম বেতন নিতে আসেন না। বিষয়টি নজরে আসে। যা মেয়র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।’
করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) সানজিদা বেগম বলেন, ‘বিষয়টি জানার পর সংশ্লিষ্ট চার জনকে শোকজ করা হয়েছে। এরা হলেন কেসিসির সাবেক প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আ. আজিজ, কনজারভেন্সি বিভাগের বড় বাবু আনোয়ার হোসেন, বর্তমান শিক্ষা শাখায় কর্মরত মাস্টাররোল শ্রমিক সাইফুল রহমান, গ্যারেজ শাখায় কর্মরত শহিদুল ইসলাম। এ চার জনকে ৭ কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। বর্তমানে তা যাচাই-বাছাই চলছে। জবাব নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি বিষয়টি নিয়ে তদন্তও করা হবে।’
সাবেক প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আ. আজিজ জানান, বিষয়টি তাকে জানানো হয়েছে। অভিযোগ ওঠার পরই শেখ শহিদুল ইসলামকে বেতন বিতরণের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। সমস্যাটি সমাধানে তার কক্ষে একটি বৈঠকও করেছেন বলে স্বীকার করেন তিনি।
অভিযুক্ত সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এ টাকা আত্মসাতের সঙ্গে জড়িত নই।’ একই কথা বলেন আরেক অভিযুক্ত শহিদুল ইসলামও।
এদিকে কেসিসির অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান বলেন, ‘শোকজ নোটিশ পেয়ে ৪ জন আত্মসাৎকৃত টাকা ফেরত দেওয়ার জন্য বৈঠক করেন। বৈঠকে কে কত টাকা দেবে সে ব্যাপারে আলোচনা ও সিদ্ধান্ত হয়। এর মধ্যে সাবেক প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আ. আজিজ দেবেন দুই লাখ টাকা, কনজারভেন্সি শাখার বড় বাবু আনোয়ার হোসেন দুই লাখ টাকা, শিক্ষা শাখায় কর্মরত মাস্টাররোল শ্রমিক সাইফুর রহমান এক লাখ টাকা, গ্যারেজ শাখায় কর্মরত শহিদুল ইসলাম এক লাখ টাকা ও বিল প্রস্তুতকারী রুবেল ৬০ হাজার টাকা। এই ছয় লাখ ৬০ হাজার টাকা তারা সাবই মিলে কেসিসির ফান্ডে জমা দেবেন। তারপর তারা মেয়রের নিকট ক্ষমা চাইবেন।’
কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তদন্ত করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
রূপসায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি রূপসা উপজেলা শাখার উদ্যোগে এক সাধারণ সভা রূপসা ব্যাংক মোড়স্থ মোন্তাজ মার্কেটের বাগমারা বাজার বণিক সমিতির কার্যালয়ে বেলা ১২ টায় অনুষ্ঠিত হয়।আমির হাসান সিদ্দিকীর সভাপতিত্বে ও মো: মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন গ্রাম ডাক্তার মো:সুলতান মাহমুদ, মো: আলমগীর হোসেন, নাজমুল হাসান, মো: রফিকুল ইসলাম,মিকাইল হোসেন, আরমান বাহাদুর, রেজাউল করিম, আ:জব্বার রতন,সাইদুজ্জামান খোকন,পি কে দাস,ডেন্টাল মো: মিজানুর রহমান।
সভায় সকল গ্রাম ডাক্তারদের অহেতুক এন্টিবায়োটিক প্রয়োগ,নিয়ম বহির্ভূত এন্টিবায়োটিক বিক্রয় ও রোগীদের উপর প্রয়োগে সরকারী নিষেধাজ্ঞা অবহিত করেন। গ্রাম ডাক্তার কল্যাণ সমিতিকে সুসংগঠিত, গতিশীল, সমৃদ্ধশালী ও মানব কল্যাণমূখী করতে সকলের ঐকান্তিক প্রচেষ্টার কথা উল্লেখ করা হয়।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন দিলীপ দাস,লক্ষণ চন্দ্র সরদার,বাবলু মোল্লা,রাজিবুল ইসলাম বাবুল,,তরুন কুমার পাল,মো: আসলাম হোসেন, বিষ্ণু কুমার রায়,ফিরোজ মাহমুদ, নোমান কবির অপু,শেখ সাদী,পলাশ শতাব্দী, এস এম আ: সাত্তার,ইমরান হোসনে,রাজু আহমেদ, আ:গফুরলিটন, আরিফুজ্জামান, মনিরুজ্জামান, অতুল কৃষ্ণ পাল, মোসা: শাহীনুর আক্তার, শেখ সাহেদ, ইসলাম ফকির প্রমূখ।
শার্শা টু ব্যাংদাহ সড়কের উন্নয়ন কাজ শুরু, খুশি কয়েক লাখ মানুষ
বেনাপোল (যশোর)প্রতিনিধি
অবশেষে দীর্ঘদিন পর শার্শা টু ব্যাংদাহের ১৮কিলোমিটার সড়কটির উন্নয়ন কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলেই শার্শা ও চৌগাছার দুই উপজেলার মানুষের চলাচল এবং ব্যবসা বাণিজ্যের পথ সুগম হবে।
অন্যদিকে দীর্ঘদিনের কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার কথা ভেবেই খুশি দুই উপজেলা কয়েক লক্ষ মানুষ সহ এই সড়ক ব্যবহারকারীরা।
সরেজমিনে তথ্য অনুসন্ধানে জানা যায়,যশোরের শার্শা উপজেলার শার্শা কামারবাড়ী মোড় হতে ব্যাংদাহ পর্যন্ত ১৮কিলোমিটার ভাঙাচোরা সড়কটিতে দীর্ঘদিন ধরে মানুষ ও যানবাহন চলাচল করে হাঁপিয়ে উঠেছিলো।
অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উন্নয়নের কাজ শুরু হয়েছে অতি গুরুত্বপূর্ণ এই সড়কটিতে। এই সড়ক বেয়ে শার্শা থেকে গোড়পাড়া, সাড়াতলা, পাকশিয়া, কাশিপুর ও ব্যাংদাহ হয়ে চৌগাছা উপজেলায় উঠেছে।
সড়কটিতে দীর্ঘদিন উন্নয়ন না হওয়ায় পিচ খেয়া উঠে গিয়ে খানা-খন্দে ভরে যাওয়ায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিলো।
যে কারণে শার্শা ও চৌগাছা উপজেলার সাথে ব্যবসা বাণিজ্য ও পরিবহন ব্যবস্থা থমকে যায়। এবার সব সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষণ দেখেই বেজায় খুশি দুই উপজেলা কয়েক লাখ মানুষ।
শার্শা স্বরুপদাহ গ্রামের আক্কাজ আলী বলেন, ভাঙ্গাচোরা রাস্তার জন্য দীর্ঘদিন আমরা ভোগান্তিতে ছিলাম। এখন রাস্তার উন্নয়নের কাজ দেখে অনেক ভাল লাগছে। সংশ্লিষ্ট কতৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ।
ব্যাংদাহ গ্রামের আব্দুল কাদের বলেন, শার্শা থেকে ব্যাংদাহ সড়কটি অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যস্ততম সড়ক। শার্শা থেকে ব্যাংদাহ হয়ে চৌগাছা উপজেলায় উঠেছে। যাতায়াত ব্যবস্থা সহজতর হলে দুই উপজেলায় ব্যবসা বাণিজ্যে অনেক সুবিধা হবে।
শার্শা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) এম এম মামুন হাসান বলেন,স্থানীয় সরকার প্রকৌশল এলজিইডি কতৃক বাস্তবায়নাধীন সড়ক উন্নয়নের প্রকল্পটি উপজেলা প্রশাসন মনিটরিং করছে। এই সড়কটির উন্নয়ন কাজের মধ্যে ৫টি ব্রীজ, ১৬ টি কালভার্ট, ৪টি বাজার সেড সহ ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। এ কাজে ব্যায় হবে ৮০কোটি ২৯ লক্ষ্য ৬২ হাজার ২৮০ টাকা।
উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল বলেন, এই সড়কের উন্নয়ন কাজ শেষ হলে শার্শা ও বেনাপোল থেকে আশেপাশের কয়েকটি উপজেলার সাথে দূরত্ব কমে আসবে।
যাতায়াত ব্যবস্থা সহজতর হওয়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যে ব্যাপক উন্নয়ন ঘটবে। প্রকল্পটি উপজেলা প্রশাসন। সার্বক্ষণিক মনিটরিং করছে। আশা করছি দ্রুত নির্ধারিত সময়ে কাজ শেষ হবে।
পূর্বের সব রেকর্ড ভাঙল পাগলা মসজিদ, এখন পর্যন্ত যত টাকা পাওয়া গেল
খুলনাঞ্চল রিপোর্ট
কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদে রয়েছে ৯টি লোহার দানবাক্স। প্রতি তিন মাস পরপর এই দানবাক্সগুলো খোলা হয়। এবার ৩ মাস ২০ দিন পর শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় দান সিন্দুকগুলো খোলা হয়েছে। যা থেকে ২৩ বস্তা টাকা মিলেছে। গণনাকালে দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত ৫ কোটি ৮৭ লাখ টাকা ছাড়িয়ে গেছে। এতে পূর্বের সব রেকর্ড ভাঙল ঐতিহাসিক এই মসজিদটি।
শনিবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৮টা পর্যন্ত গণনায় ৫ কোটি ৮৭ লাখ টাকা পাওয়া গেছে। মসজিদের অ্যাকাউন্টে জমা করার জন্য এ টাকাগুলো রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখায় পাঠানো হয়েছে। এখনও চলছে গণনার কাজ। এতে প্রায় ২২০ জনের একটি দল অংশ নিয়েছে।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতে শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় মসজিদের ৯টি দানবাক্স খুলে ২৩ বস্তা টাকা পাওয়া যায়। পরে টাকাগুলো মসজিদের দোতলায় আনা হয় গণনার জন্য। বাক্সগুলো খুলে দেখা যায়, সেখানে রয়েছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়নাও।
এর আগে চলতি বছরের ১৯ আগস্ট মসজিদের আটটি দানবাক্স খোলা হয়েছিল। তখন ২৩ বস্তায় রেকর্ড ৫ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা এবং বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল। এর আগে ৬ মে রমজানের কারণে চার মাস পর দানবাক্স খোলা হয়েছিল। তখন ১৯টি বস্তায় রেকর্ড ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা এবং বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া যায়। এছাড়া চলতি বছরের ৭ জানুয়ারি ৩ মাস ১ দিন পর দানবাক্স খুলে ২০টি বস্তায় ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা এবং বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া যায়।
মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, ঐতিহ্যবাহী পাগলা মসজিদে আটটি দানবাক্স থাকলেও এবার আরও একটি দানবাক্স বাড়ানো হয়েছে। দানের পরিমাণ বাড়ায় এখন পাগলা মসজিদের দানবাক্সের সংখ্যা ৯টি।
মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় হয়। এছাড়া করোনাকালে রোগীদের সেবায় নিয়োজিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ৮০ জন স্বেচ্ছাসেবককেও অনুদান দেওয়া হয়েছিল এ দানের টাকা থেকে।
এছাড়াও বাক্সগুলোতে অনেক চিঠিও পাওয়া গেছে। চিঠিগুলোর মধ্যে একটি চিঠিতে অসহায় এক মা লিখেছেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। হে আল্লাহ রাব্বুল-আলামিন তুমি আমার মেয়ে আলিশা ইসলামকে সুস্থ করে দাও। হে আল্লাহ তুমি তাকে বসার তৌফিক দাও। হাঁটার তৌফিক দাও। তুমি তার চোখের সমস্যা, মাথার সমস্যা ভালো করে দাও। হে আল্লাহ, তুমার কাছে আমি আমার মেয়ের সুস্থ জীবন ভিক্ষা চাই, আর ৫টা বাচ্চার মতো আমার মেয়ে যেনো স্বাভাবিক থাকে। তুমি আল্লাহ আমাকে সন্তান দান করছো তার জন্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ।’
কর্মী সভায় সিটি মেয়র
হায়নাদের হাত থেকে দেশ বাঁচাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোন বিকল্প নেই
খবর বিজ্ঞপ্তি
খুলনা-২ আসনের সদর ও সোনাডাঙ্গা থানার ১৬টি ওয়ার্ড নিয়ে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
সভাপতির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ৭ জানুয়ারির নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে ভোটারদেরকে ভোট প্রদানে উৎসাহিত করে কেন্দ্রে আনতে হবে। এখন থেকে সবাই সংঘবদ্ধভাবে ভোটারদের বাড়ীতে যেতে হবে। তিনি আরো বলেন, এক শ্রেণির রাজনৈতিক কর্মীরা বাংলাদেশের গণতন্ত্রের এ যাত্রাকে ব্যাহত করতে চায়। গণতন্ত্রের মূলমন্ত্রই হচ্ছে নির্বাচন। এই নির্বাচনকে দেশে বিদেশে প্রশ্নবিদ্ধ করতে এবং গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত করতে বিএনপি-জামায়াত অপতৎপরতায় লিপ্ত হয়েছে। ওই সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে হবে। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত দেশব্যাপী হামলা, অগ্নি সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করতে চায়। ওদের চক্রান্তের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। আর হায়নাদের হাত থেকে দেশ বাঁচাতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোন বিকল্প নেই। সে লক্ষেই আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিটি ওয়ার্ডে ভোটারদের কাছে সরকারের উন্নয়নের বার্তা পৌছে দিতে হবে। প্রত্যেকটি ওয়ার্ডে প্রতিটি ঘরে ঘরে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করতে হবে। প্রত্যেকটি ওয়ার্ড কমিটি এবং সেন্টার কমিটি তাদের নেতাকর্মীদের নিয়ে প্রশিক্ষিত ক্যাম্পেনারদের মাধ্যমে ভোটারদের কাছে যেতে হবে। সেন্টার কমিটির প্রত্যেকটি নেতাকর্মীকে সক্রিয়ভাবে ভোটারদের কাছে গিয়ে তাদের সুবিধা অসুবিধার খোঁজ নিতে হবে। ভোটরদেরকে ভোট দেয়ার গুরুত্ব বুঝিয়ে তাদের ভোট প্রদানে উৎসাহিত করতে হবে।
এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাজি আমিনুল হক, আলহাজ্ব মিজানুর রহমান মিজান, কাজী এনায়েত হোসেন, মল্লিক আবিদ হোসেন কবীর, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. রজব আলী সরদার, এ্যাড. আইয়ুব আলী শেখ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, আবুল কালাম আজাদ কামাল, মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, শেখ মো. আনোয়ার হোসেন, প্যানেল মেয়র আলী আকবর টিপু, জোবায়ের আহমেদ খান জবা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. অলোকা নন্দা দাস, হালিমা রহমান, মো. জাহাঙ্গীর হোসেন খান, কামরুল ইসলাম বাবলু, বীরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, শেখ মোশাররফ হোসেন, অধ্যা. রুনু ইকবাল বিথার, আজগর আলী মিন্টু, মাহবুবুল আলম বাবলু মোল্লা, এ্যাড. মো. সাইফুল ইসলাম, সিদ্দিুকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, তরিকুল আলম খান, কাজী জাহিদ হোসেন, কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, কাউন্সিলর শেখ মো. গাউসুল আজম, এস এম আকিল উদ্দিন, শেখ আবিদ উল্লাহ, মো. নুর ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ জাহিদুল হক, চ ম মুজিবর রহমান, মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, শেখ আব্দুল আজিজ, মঈনুল ইসলাম নাসির, ফেরদৌস হোসেন লাবু, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, বাবুল সরদার বাদল, আব্দুল হাই পলাশ, জামিরুল হুদা জহর, এ্যাড. ফারক হোসেন শেখ, জিয়াউল ইসলাম মন্টু, কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, মুন্সি মো. মোত্তালিব মিয়া, মীর মো. লিটন, মো. রুহুল আমিন, সরদার আব্দুল হালিম, আতাউর রহমান শিকদার রাজু, শেখ এশারুল হক, মো. আজম খান, মো. ফায়েজুল ইসলাম টিটো, এ্যাড. শামীম মোশাররফ, নজরুল ইসলাম তালুকদার, ওহিদুল ইসলাম পলাশ, মো. শিহাব উদ্দিন, মুন্সি মো. সেলিম হোসেন, তকদির এ এলাহী, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, মো. সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন সুজন, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, মুক্তিযোদ্ধা ইঞ্জি. আব্দুল জব্বার, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, শেখ নুজিবুল ইসলাম নজিব, আইরিন চৌধুরী নীপা, নাসরিন ইসলাম তন্দ্রা, নাজনিন নাহার বিউটি, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, কাউন্সিলর এস এম রাজুল হাসান রাজু, কাউন্সিলর ইমরুল হাসান, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর এ্যাড. জেসমিন পারভীন জলি, পারভিন ইলিয়াছ, নুরিনা রহমান বিউটিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
কর্মী সভায় খুলনা-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য মহানগর নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটিতে মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি ও খুলনা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হককে আহবায়ক এবং খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানাকে সদস্য সচিব ও মহানগর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হককে সমন্বয়কসহ মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ ও মহানগর পর্যায়ের সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক/ আহবায়ক সদস্য সচিব এবং দলীয় কাউন্সিলরদেরকে এ কমিটির সদস্য করা হয়েছে। এ ছাড়া দফতর ও প্রচার উপ-কমিটি গঠন করা হয়। দপ্তর উপ-কমিটিতে মো. মুন্সি মাহবুব আলম সোহাগকে আহবায়ক এবং হাফেজ মো. শামীমকে সদস্য সচিব, প্রচার উপ-কমিটিতে কাউন্সিলর জেড এ মাহমুদ ডনকে আহবায়ক ও মো. মফিদুল ইসলাম টুটুলকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। অনুরূপ সদর ও সোনাডাঙ্গা থানায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সদর থানায় এ্যাড. মো. সাইফুল ইসলামকে আহবায়ক ও কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামকে সদস্য সচিব এবং সোনাডাঙ্গা থানায় সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসকে আহবায়ক ও তসলিম আহমেদ আশাকে সদস্য সচিব করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
এছাড়া নির্বাচনকালে ৩১নং ওয়ার্ডে এ্যাড. আইয়ুব আলী শেখকে আহ্বায়ক এবং মো. শামীমুর রহমান শামীমকে সদস্য সচিব, ৩০ নং ওয়ার্ডে জোবায়ের আহমেদ খান জবাকে আহবায়ক ও এ্যাড. ফারুক হোসেন শেখকে সদস্য সচিব, ২৮নং ওয়ার্ডে বাবুল সরদার বাদলকে আহবায়ক, কাউন্সিলর জিয়াউল হাসান টিটুকে সদস্য সচিব, ২০নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ কামালকে আহবায়ক, চ. ম. মুজিবর রহমানকে সদস্য সচিব, ১৯নং ওয়ার্ডে শেখ নুর মোহাম্মদকে আহবায়ক, মুন্সি মো. মোত্তালিব মিয়াকে সদস্য সচিব, ১৮নং ওয়ার্ডে অধ্যা. আলমগীর কবিরকে আহবায়ক ও শেখ জাহিদুল ইসলামকে সদস্য সচিব, ১৭নং ওয়ার্ডে মো. নুর ইসলামকে আহবায়ক ও ইউসুফ আল খানকে সদস্য সচিব করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩৩নং ওয়ার্ড আ’লীগের মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেছেন
চ্যালেঞ্জ বাস্তবায়নে তৃর্ণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টায় ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক বলেছেন‘‘ জনগণ সকল ক্ষমতার উৎস সেই জনগণকে ভোট উৎসবে মিলিত করতে দলের তৃর্ণমূলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, এদেশের সকল উনয়ন জননেত্রী শেখ হাসিনার হাত ধরে হয়েছে তাই আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ভোট বিপ্লবের মধ্যে দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। মতনিবিময় সভায় প্রধান বক্তার বক্তৃতায় খুলনা-৩ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন‘‘ বিশ্বকে দেখিয়ে দিতে হবে গণতন্ত্রের মানষকণ্যা জননেত্রী শেখ হাসিনার অধিনেই সুষ্ঠ, শান্তিপুর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্ভব। শেখ হাসিনার অংশগ্রহণমুলক নির্বাচনী চ্যালেঞ্জ বাস্তবায়নে তৃর্ণমুলের নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে বঙ্গবন্ধুর সৈনিকদের সেবা করার জন্য এখানে পাঠিয়েছে, আমি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয় আমি তৃর্ণমুলের কর্মীদের মূূল্যায়ন এবং ভাগ্যের পরিবর্তনে সেবক হিসাবে কাজ থাকতে চাই। তিনি বলেন নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা সমৃদ্ধের প্রতীক নৌকা গণতন্ত্রের প্রতীক তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র রক্ষায় এবং দেশের উন্নয়নের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে ভোট উৎসবে সকলকে সম্মিলিতভাবে অংশগ্রহণ করতে হবে।’’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুচ আলী, খানজহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান। ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী জাকারিয়া রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান ও থানা আওয়ামী লীগ নেতা মনির শিকদারের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন থানা আওয়ামী লীগ নেতা মাস্টার মনিরুল ইসলাম, সুরুজ্জামান হানিফ, ওয়ার্ড আ’লীগ নেতা হোসেন আলী হাওলাদার, থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, ওলিয়ার রহমান রাজু, মহিলা লীগের রুমা খন্দকার মুন্নি, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মো.ফয়সাল হোসেন, কৃষকলীগ নেতা মফিজুর রহমান, ছাত্রলীগ নেতা শেখ সুমন, ইউপি সদস্য হাফিজা বেগম, ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটো, জি এম এনামুল কবির, রফিকূল ইসলাম, শরিফুল ইসলাম, শাহ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মুজিবর রহমান, আ’লীগ নেতা এস এম ইসহাক হোসেন, মো. মনির হোসেন। এসময় দিঘলিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আলী রেজা বাচা, কাউন্সিলর শরিফুল ইসলাম প্রিন্স, সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ প্রিন্স, খানজাহান আরী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোড়ল আনিসুর রহমান, শেখ কামাল আহমেদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের থানা সভাপতি ইউসুফ আলী খলিফা, আ’লীগ নেতা মো. শাকিল আহমেদ, এফ এম জাহিদ হাসান জাকির, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু, সাবেক মেম্বর মো. আরিফ হোসেন, শহিদুল ইসলাম,আলামিন, কাজী মঈনুল ইসলাম, সোলিম মোল্যা, পারভেজ আলমসহ খানজাহান আলী থানা ও ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিল।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি নাম ঘোষনা করা হয়। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলীকে আহবায়ক এবং ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী জাকারিয়া রিপনকে সদস্য সচিব করে ১২১ সদস্যে কমিটি ঘোষনা করা হয়। কমিটির যুগ্ন্ আহবায়ক হিসাবে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা যুবলীগ নেতা মো. সাজ্জাদুর রহমান লিংকন,থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্জ মোড়ল আনিসুর রহমান, মাস্টার মনিরুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা মোল্যা মুজিবর রহমান দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া যুগ্ন সদস্য সচিব করা হয়েছে ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমানকে। কমিটিতে রাখা হয়েছে ইউনিয়নের মেম্বর, ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির নেতৃবৃন্দ ও ইউনিট আওয়ামীলীগের নেতৃবৃন্দকে।
যোগিপোলে ৭নং ওয়ার্ডে অগ্নিকান্ডে ঘটনায় গবাদি পশুসহ লক্ষাধিক টাকার ক্ষতি
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানাধিন যোগিপোল ৭নং ওয়ার্ডের আখতার হোসেনের পুত্র কেবল শিল্প লিমিটেডের কর্মচারী মোঃ সাহাদাৎ হোসেনের বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত আনুমানিক ৩টার দিকে তার রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত বলে পুলিশ জানিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই তার তিনটি ছাগল, ১৫টি মুরগী, বিদ্যুতের সার্ভিস তার এবং ঘরের কিছু অংশসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে ক্ষতি হয়।
ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর হাফিজা বেগম জানায়, যোগিপোল ৭নং ওয়ার্ডের শাহাদাতের বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনায় তিনটি ছাগল, ১৫টি মুরগীসহ কিছু আসবাপত্র পুড়ে যায়। শনিবার ভোর রাত ৩টার দিকে শাহাদাতের ঘুম ভেঙ্গে গেলে সে দেখতে পায় তার রান্নাঘরে দাউদাউ করে আগুন জ¦লছে। তার চিৎকারে আশপাশের প্রতিবেশিরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনের সুত্রপাত তা পরিষ্কার করে কেহ বলতে পারিনি।
খানজাহান আলী থানার এসআই রাজিবুল আলম জানায়, আগুনের খবর শুনে খানজাহান আলী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস বলছে ধারনা করা যাচ্ছে রান্নাঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে।
খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের অপসারণসহ ব্যবস্থা গ্রহণের দাবীতে অবস্থান কর্মসুচি পালন
# অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম সন্ধ্যায় পুলিশের সহযোগিতায় ক্যাম্পাস ত্যাগ করে
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার তেলিগাতী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম কে অপসারন এবং তার বিরুদ্ধে সকল অভিযোগের তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অবশেষে প্রথমবারের মতো আন্দোলনে নেমেছে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম যোগদানের পর থেকে প্রতিষ্টানের নানাবিধ অনিময়ম-দুনীতির পুুঞ্জিভুত ক্ষোভের বহিপ্রকাশ থেকে এ আন্দোলনের ডাক দিয়েছে তারা । আন্দোলনকারীরা বলছে তাদের দেওয়ালে পিঠ ঠেকেগেছে তাই বাধ্য হয়ে তারা শান্তিপুর্ণ অবস্থান কর্মসুচিতে যেতে বাধ্য হয়েছে।
জানাগেছে, খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দূনীতি-স্বেচ্ছাচারিতা, সরকারি সম্পদ নষ্ট, প্রতিষ্ঠানের গাছ কর্তন, অধিনস্তদের শারিরিক ও মানুষিকভাবে লঞ্চিত করা, প্রশিক্ষণার্থীদের গাড়ী ব্যক্তিগত কাজে ব্যবহার করা, প্রশিক্ষণের কাঁচামাল আত্মসাৎ, দীর্ঘদিন প্রশিক্ষকদের সম্মানী প্রদান না করা, অধিনস্তদের বিভিন্ন ভাষায় গালিগালাজসহ হুমকি-ধামকি প্রদান, নারী কেলেঙ্কারীসহ গুরুতর বিভিন্ন অভিযোগে অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামকে অবিলম্বে অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে অনিদিষ্টকালের জন্য শান্তিপুর্ণ অবস্থান কর্মসুচি শুরু করেছে। গতকাল ৯ ডিসেম্বর সকাল ৮ টায় প্রতিষ্ঠানের প্রধান ফটকে দাবী সম্বলিত প্যানা ঝুলিয়ে প্রধান ফটক বন্ধ করে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মসুচি প্রথম দিনের কর্মসুচি পালন করেন। এ সময় প্রতিষ্ঠানের সিনিয়র ইন্সেটেক্টর সৈয়দ কামাল আহমেদ, মাসুদুল ইসলাম, মাহবুবুর রহমান, মারুফ আহমেদ, হযরত্ আলীসহ সিনিয়র শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীরা বক্তৃতা করেন। সন্ধ্যায় অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম পুলিশের সহযোগিতায় প্রধান ফটক খুলে প্রশিক্ষণার্থীদের ট্রোনিং এর গাড়ী নিয়ে বেরিয়ে যান। আজ রবিবার দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসুচি পালিত হবে।
এদিকে আন্দোলনকারীদের একটি সুত্র জানিয়েছেন উদ্ভুত পরিস্তিতে অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এবং প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে গতকাল রাতে পুলিশ কমিশনারের সাথে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল দেখা করতে যান।
দাকোপে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ লক্ষে শনিবার (৯ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা সদর ডাকবাংলো মোড়ে ছাত্র,শিক্ষক,বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সামাজিক সংগঠনের সদস্যদের অংশগ্রহনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুব্রত রঞ্জন রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, বিল্লালিয়া মাদ্রাসার অধ্যক্ষ অজিহুর রহমান, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস। উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলাম, ডাক্তার হুমায়ুন কবির নয়ন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার,ভার প্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র হালদার, দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য সাগর সেন, গোপাল চন্দ্র মন্ডল,তনু বালা প্রমুখ। এ বারের প্রতিপাদ্য বিষয় ছিলো “উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্য দূর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ”।
ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের বৈলতলী ওর্য়াডে উন্মুক্ত ওর্য়াড সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদের আয়োজনে জনঅংশীদারিত্বে স্বচ্ছাতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জনের লক্ষে উন্মুক্ত ওর্য়াড সভা ২নং ওয়ার্ডের বৈলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম হাওলাদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। উদ্ভোধক ছিলেন পিলজংগ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব), উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন। ইউপি সদস্য সঞ্জয় ধর সুমনের সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হীটলার গোলদার, কোষাধক্ষ শেখ সরোয়ার হোসেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, উপ-সহকারী কৃষি অফিসার সুমন কুমার পাল, প্রধান শিক্ষক ফকির মনিরুজ্জামান। উপদেষ্টা ছিলেন সংরক্ষিত (১,২ ও ৩) মহিলা সদস্যা মর্জিনা বেগম। সভায় শতাধিক উপকারভোগী তাদের বিভিন্ন চাহিদার কথা তুলে ধরেন। যা খসড়া আকারে একটি রেজুলেশন করা হয়।
ফকিরহাটে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত
ফকিরহাট প্রতিনিধি।
“নারীর জন্য বিনিয়োগ. সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে মানববন্ধন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভিন্ন অবদানের জন্য ৫জন নারীকে ফুল ও ক্রেষ্ট দিয়ে জয়িতা সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় মানববন্ধন শেষে বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাথাওয়াত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুর রহমান, ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, প্রমূখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন অবদানের জন্য মারুফা বেগম, শারমিন সুলতানা, বাসন্তি বিশ্বাস, শিউলি খাতুন ও ছালমা বেগমকে ফুল ও ক্রেষ্ট দিয়ে জয়িতা সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়। #
ফকিরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ও ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠান শুরু হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় মানববন্ধন শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। এতে স্বাগত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শেখ আ. ছালম। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাথাওয়াত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুর রহমান, অধ্যক্ষ শেখ মীজানুর রহমান প্রমূখ। এসময় ফকিরহাট দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক প্রভাষক খান আল মুস্তাসীম বিল্লাহ সজল, সহ-সভাপতি প্রধান শিক্ষক সৈয়দা আনোয়ারা বেগম, সদস্য শিক্ষক মো. মিজানুর রহমান, আলেয়া নাসরিন, অঞ্জনা চক্রবর্তী, সাংবাদিক এম জাকির হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও শিক্ষক-শিক্ষার্থী উপডস্থিত ছিলেন। #
আমাদের লোকসংস্কৃতি হাজার বছরের ঐতিহ্যে লালিত: মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আমাদের লোকসংস্কৃতি হাজার বছরের ঐতিহ্যে লালিত। এ সংস্কৃতির চর্চায় নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাঙ্গলী সংস্কৃতিকে উজ্জীবিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার আন্তরিক প্রচেষ্টায় আমাদের নিজস্ব সংস্কৃতি উত্তরোত্তর বিকশিত হচ্ছে।
সিটি মেয়র শনিবার সকাল ১০টায় খুলনা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনে নবান্ন ও পিঠা উৎসবের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন।
সিটি মেয়র আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের হারিয়ে যাওয়া সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করার জন্য প্রচেষ্টা শুরু করেন। কিন্তু ঘাতকের হাতে তার অকাল মৃত্যুর স্বাধীনতা বিরোধীরা আমাদের নিজস্ব সংস্কৃতিক ওপর আগ্রাসন শুরু করে। জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাসীন হওয়ার পর আমাদের নিজস্ব সংস্কৃতি আবার নিজস্ব ধারায় ফিরিয়ে আনেন। তিনি বলেন, পিঠা উৎসব, নবান্ন উৎসব এ সবই আমাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য। আবহমান কাল থেকে এসব আমাদের জীবন যাত্রার সাথে মিশে আছে।
কলেজের অধ্যক্ষ টি এম জাকির হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এম কামাল হোসেন ও খুলনা বিশ^বিদ্যালয়ের উপউপাচর্য প্রফেসর ড. মোসাম্মৎ হোসনেআরা। অন্যান্যের মধ্যে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সমীর রঞ্জন সরকার, অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর আব্দুল জব্বার, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আহমেদুল কবীর, এস এম কামাল হোসেনের সহধর্মীনি নূরানী আক্তার, কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর মফিজুর রহমান পলাশসহ শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র কলেজ প্রাঙ্গনে আয়োজিত পিঠার স্টলসমূহ পরিদর্শন করেন।
মহেশপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদ্যাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার(৯ ডিসেম্বর) সকালে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্র্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী।
আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সৈয়দ শাহরিয়ার আকাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিনেশ কুমার পাল, বিআরডিবি কর্মকর্তা বাহাউল ইসলাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন লিটন,মহেশপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম ,মহেশপুর থানার এসআই জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামে মসজিদের ইমাম আবু সুফিয়ান, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রবিউল আওয়াল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রমুখ। এর পূর্বে উপজেলা পরিষদ চত্তরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের সুচনা করা হয়। পরে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ,স্কাউটের ও সততা সংর্ঘের সদস্য বৃন্দরা মানববন্ধন করেন।
বেগম রোকেয়াকে স্মরণ করা জরুরী, তারচেয়েও বেশি জরুরী তাঁকে মর্মে ধারণ করা: বক্তারা
খবর বিজ্ঞপ্তি
বেগম রোকেয়ার ১৪৩তম জন্ম ও ৯১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম খুলনা জেলা শাখার উদ্যোগে শনিবার বিকাল ৫টায় সংগঠন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের খুলনা জেলা সভাপতি নারীনেত্রী কোহিনুর আক্তার কণার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, সদস্য আব্দুল করিম, প্রভাত মজুমদার, সংগঠনের সহ-সভাপতি অপর্ণা মজুমদার, সদস্য আলেয়া বেগম, সুফিয়া আক্তার, রেখা বেগম, নাজমা আক্তার, খাদিজা আক্তার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীকে মানুষ হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, নারীর সামনে সকল প্রতিবন্ধকতা দূর করার সাহস, যুক্তি ও আপন প্রত্যয় নির্মাণের লক্ষ্যে আজীবন বেগম রোকেয়া সংগ্রাম করেছেনÑলেখনী ধরেছেন, স্কুল প্রতিষ্ঠা করেছেন, সংগঠন গড়ে তুলেছেন। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে এক রক্ষণশীল মুসলিম পরিবারে রোকেয়া জন্মগ্রহণ করেন এবং ১৯৩২ সালের ৯ ডিসেম্বর তাঁর কর্মময় জীবনের অবসান ঘটে। সে সময় মেয়েদের লেখাপড়া ছিলো সামাজিকভাবে নিষিদ্ধ ও পাপতুল্য। অশিক্ষার অভিশাপ ও পুরুষতন্ত্রের অবরোধ প্রথার মধ্যেই তিনি বড় হন। মাত্র ১৬ বছর বয়সে বিয়ে ও ২৯ বছর বয়সে বিধবা হয়ে রোকেয়া বুঝেছিলেন সমাজে নারীর অবস্থান কতটা নিগৃহীত এবং এর বিরুদ্ধে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করা প্রয়োজন। তাই স্বামীর মৃত্যুর পর ১৯০৯ সালে ভাগলপুরে নিজ বাড়িতেই ৫ জন ছাত্রীকে নিয়ে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এজন্য স্বামীর আত্মীয়স্বজন ও সমাজের নানা অংশের মানুষের কাছ থেকে লাঞ্ছনা-গঞ্জনা ও আঘাত সহ্য করতে হয়। বক্তাগণ আরও বলেন, বেগম রোকেয়া সমাজে নারীর যে অবস্থান দেখতে চেয়েছিলেন তাঁর মৃত্যুর ৯১ বছরেও আমরা সেখানে পৌঁছাতে পারিনি। বাহ্যিকভাবে হয়তো অনেক পরিবর্তন হয়েছে বলে বোধ হবে; নারী এমনকি মন্ত্রী-প্রধানমন্ত্রীও হচ্ছেন। কিন্তু সমাজ মননে আরও বেশি অবক্ষয় ঘটে গেছে। সারাদেশে নারী-শিশু ধর্ষণ-নির্যাতন-হত্যা এক ভয়াবহ রূপ নিয়েছে। ধর্ষণ, গণধর্ষণ, অপহরণ, যৌতুকের জন্য নির্যাতন-হত্যা, বখাটেদের উৎপীড়ন, গণপরিবহনে যৌন হয়রানি-ধর্ষণ, ইন্টারনেটে ব্ল্যাকমেইলসহ ঘরে বাইরে নানা উৎপীড়ন, শারীরিক-মানসিক নির্যাতনÑকতভাবে যে নারীরা নির্যাতিত হচ্ছেন! সমাজে নারীর প্রতি বিদ্বেষ বাড়ছে। আর সম্পত্তির উত্তরাধিকার, বিবাহ, বিবাহ বিচ্ছেদ, সন্তানের অভিভাবকত্বের অধিকারসহ অসংখ্যক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হয়ে থাকেন। বক্তাগণ আরো বলেন, ব্যক্তিমালিকানা ভিত্তিক শোষণমূলক পুঁজিবাদী আর্থ-সামাজিক ব্যবস্থায় নারী দ্বিমুখী শোষণ নির্যাতনের শিকার। একদিকে অর্থনৈতিক শোষণ অন্যদিকে ভোগবাদী পুরুষতান্ত্রিক মানসিকতার দ্বারা নির্যাতিত। ফলে এই শোষণমূলক ব্যক্তিমালিকানার সমাজ পরিবর্তন ও পুরুষতান্ত্রিক মানসিকতা পরিবর্তনে, সমাজের সকল বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে, নারীমুক্তির আন্দোলনে বেগম রোকেয়া আজও প্রেরণার উৎস।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ উপলক্ষে দলিতের র্যালী ও মানবন্ধন
খবর বিজ্ঞপ্তি
খুলনায় ১৬ দিন ব্যাপি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ইসলামিক রিলিফ সুইডেন এর অর্থায়নে ও দলিত সংস্থার উদ্যোগে গতকাল শনিবার নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’ এই প্রতিপাদ্যে নিয়ে বিএল কলেজ মোড় থেকে দৌলতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পর্যন্ত র্যালী ও মানববন্ধন পালিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ৫ ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী। র্যালি শেষে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে নগরীর দৌলতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় মহীয়সী নারী বেগম রোকেয়ার জীবনী ও তার নারী জাগরনের অগ্রদূত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়। বিতর্ক প্রতিযোগীতার প্রতিপাদ্য বিষয় ছিলো-সমাজ ও রাজনৈতিক প্রতিশ্রুতি নারী ও কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধের পূর্বশর্ত। তারই পাশাপাশি চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। যার প্রতিপাদ্য বিষয় ছিল: পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারী অবদান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ বর্তমান সমাজে নারীদের সামনে এগিয়ে যাওয়ার কথা তুলে ধরেন এবং দলিত নারীদের নেতৃত্বের স্থান তৈরীতে উৎসাহ প্রদান করেন। এ সময় বক্তারা, নারী নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী। সম্প্রীতি ফোরামের সভাপতি সিলভী হারুনের সভাপতিত্বে ও দলিতের প্রকল্প কর্মকর্তা লক্ষী দাসের পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন, ইসরাত আরা হীরা, সালমা জাহান মনি, মোঃ সাবির খান, আব্দুল রাজ্জাক, দলিতর হেড অব ফাইন্যান্স শিব প্রসাদ দাশ, অরুন দাস প্রমুখ। এছাড়াও দৌলতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।











































