ক্রীড়া প্রতিবেদক
টেস্ট সিরিজের লড়াই শেষ। এবার ওয়ানডে ও টি-২০ সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। লাল বলের লড়াই এ দেশে হলেও সাদা বলের লড়াই অনুষ্ঠিত হবে কিউইদের ডেরায়।
আসন্ন ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে শনিবার ও সোমবার পৃথক দুই দলে ভাগ হয়ে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল। আগামী ১৭ ডিসেম্বর ডানেডিনে ম্যাচ দিয়ে ওয়ানডে সিরিজের লড়াই শুরু করবে টাইগাররা।
একনজরে দেখে নিন দুই সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি:
ওয়ানডে সিরিজ
১৭ ডিসেম্বর – প্রথম ওয়ানডে, ওটাগো ওভাল বিশ্ববিদ্যালয়, ডানেডিন (বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু)
২০ ডিসেম্বর – দ্বিতীয় ওয়ানডে, স্যাক্সটন ওভাল, নেলসন (বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু)
২৩ ডিসেম্বর – তৃতীয় ওয়ানডে, ম্যাকলিন পার্ক, নেপিয়ার (বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু)
টি-২০ সিরিজ
২৭ ডিসেম্বর – প্রথম টি-২০, ম্যাকলিন পার্ক, নেপিয়ার (বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটে শুরু)
২৯ ডিসেম্বর- দ্বিতীয় টি-২০, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই (বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটে শুরু)
৩১ ডিসেম্বর- তৃতীয় টি-২০, বে ওভাল, মাউন্ট মঙ্গানুই (বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু)।











































