Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

42

বঙ্গবন্ধু প্রতিকৃতিতে খুলনা-৬ আসনের প্রার্থী মোঃ রশীদুজ্জামান মোড়লের মাল্যদান
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত খুলনা-৬ আসনের প্রার্থী মোঃ রশীদুজ্জামান মোড়ল দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন। মাল্যদান শেষে তিনি জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় মাল্যদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক এস এম খালেদীন রশিদী সুকর্ন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খায়রুল আলম, নির্বাহী সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, জামিল খান, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সাধারন সম্পাদক নাজনীন নাহার কনা, কৃষক লীগের সাধারণ সম্পাদক মানিকুজ্জামান অশোক, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেন, কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওছার হোসেন জোয়ার্দার, গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ হোসেন শিকারী, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিউলি বিশ্বাস, পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী সহ খুলনা জেলা পাইকগাছা ও কয়রা উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পূর্বাঞ্চল সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলীর ৮ম মৃত্যুবার্ষিকীতে কেসিআরএ’র স্মরণ সভা
খবর বিজ্ঞপ্তি
দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক, কিংবদন্তী সাংবাদিক আলহাজ্ব লিয়াকত আলীর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে এক স্মরণ সভা গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রয়াত সাংবাদিক আলহাজ্ব লিয়াকত আলীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, বর্তমান সহ-সভাপতি শিশির রঞ্জন মল্লিক, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, সদস্য নূর হাসান জনি প্রমুখ।

২৩নং ওয়ার্ড মহিলা আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৩নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীর কোন বিকল্প নেই। ঘর সাজাতে যেমন নারীর হাত লাগে, তেমনি রাষ্ট্র পরিচালনায় নারীর মেধা, মননশীলতা, মাতৃত্বস্নেহকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। নারীদেরকে পিছনে ফেলে কখনই একটি রাষ্ট্রের কাঙ্খিত উন্নয়ন হতে পারে না। সেকারণে পুরুষের পাশাপাশি নারীদেরও শক্ত অবস্থান প্রয়োজন। আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে নারীদেরকে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষে ভোট চেয়ে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। তাহলেই শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী করে নারীর ক্ষমতায়ন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাহী সদস্য অধ্যা. রুনু ইকবাল বিথার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজনিন নাহার কণা, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চৌধুরী মিনহাজ উজ জামান সজল, সাধারণ সম্পাদক মো. ফায়েজুল ইসলাম টিটো, মহিলা আওয়ামী লীগ নেত্রী মুক্তি রায়, মমতাজ বেগম, জেসমিন সুলতানা শম্পা, আলেয়া সাঈদ, পারভিন ইলিয়াছ, নুরিনা রহমান বিউটি, নুর জাহান রুমি।
২৩নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর কনিকা সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুপ্তি হাসানের পরিচালনা এসময়ে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগ নেত্রী লুৎফন নাহার পলাশী, ফারহানা হক বপি, শিপ্রা ঘোষ, নাজমা রহমান, শামীম আরা পপি, মাজেদা বেগম, মোর্শেদা ইসলাম, শাহিনা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে ২৮নং ওয়ার্ড যুব মহিলা লীগের কর্মীসভায় সিটি মেয়র প্রধান অতিথির বক্তৃতা করেন। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাচ্চু, উপ-দপ্তর সম্পাদক হাফেজ মো. শামীম, ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল সরদার বাদল, যুব মহিলা লীগ নেত্রী আইরিন চৌধুরী নীপা, সপ্ত দিপা, জয়ন্তী, জেসমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কেশবপুরের সমাজসেবক আবু বকর সিদ্দিকীর ১৫ তম মৃত্যূবার্ষিকী পালন
আলমগীর হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর উপজেলার বিশিষ্ট সমাজসেবক ক্রীড়াব্যক্তিত্ব শেখ আবু বকর সিদ্দিকী এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে পরিবারের উদ্যোগে শহরের বালিয়াডাঙ্গাস্থ তার নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। তার একমাত্র ছেলে কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিকী বিপুলের তত্ববধানে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কজী মুস্তাফিজুল ইসলাম মুক্তো, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট হোসাইন মোহাম্মদ ইসলাম, পল্লী বিদ্যুত কেশবপুর জোনাল অফিসের পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, সাংবাদিক তন্ময় মিত্র বাপি, আব্দুল মোমিন, মেহেদি হাসান জাহিদ, শামীম আক্তার, অব্দুর রহমান, রুস্তম আলী, সোহেল পারভেজ,আব্দুল খালেকসহ বিভিন্ন্ রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী, পেশাজেবী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০৮ সালের ২৮ নভেম্বর ৬৫ বছর বয়সে সমাজসেবক ও ক্রীড়াবিদ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুস সাত্তার । ছবিঃই-মেইলে

কেশবপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে
আলমগীর হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন সভাপতিত্বে উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সজিব সাহা, উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার,সাংবাদিক এস এর সাঈদ,আমরাফুজ্জামান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালি রানী, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ দাশ, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মছিহুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, পল্লী বিদ্যুৎ কেশবপুর জোনাল অফিসের ডিজিএম এস এস শাহীন আহসান প্রমুখ।

কুয়েটে বিশ^ নগর পরিকল্পনা দিবস ২০২৩ উদ্্যাপিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগ (ইউআরপি) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) খুলনা চ্যাপ্টারের যৌথ আয়োজনে ব্র্যাক ইউডিপি এর সহযোগিতায় বিশ^ নগর পরিকল্পনা দিবস ২০২৩ উদ্্যাপিত হয়েছে। “লার্ন গ্লোবলি, এ্যাপ্লাই লোকালি” প্রতিবাদ্যে দিবসটি উদ্্যাপন উপলক্ষ্যে ২৮ নভেম্বর মঙ্গলবার র্যালি, পরিকল্পনা বিষয়ক প্রদর্শণী এবং আলোচনা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় বিশ^বিদ্যালয়ের ইউআরপি বিভাগের সামনে থেকে র্যালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অডিটরিয়ামের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ্্, কেডিএ’প্লানিং অফিসার তানভির আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম,ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহিনা আক্তার, খুলনা সিটি কর্পোরেশন প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার ও ব্র্যাক এর সিটি অফিসার গাজী গোলাম মোহাম্মদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউআরপি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মনজুর মোর্শেদ এবং সভাপতিত্ব করেন ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান তুষার কান্তি রায়।

মাগুরায় প্রথম মনোনয়ন ফরম জমা দিলেন বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান
নওয়াব আলী মাগুরাঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাব প্রতিকে নির্বাচনে অংশগ্রহণের জন্য মাগুরা-০১ ও ০২ আসনের মনোয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন। এ উপলক্ষে ২৮ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্টেট মোহাম্মদ আবু নাসের বেগ এর হাতে মনোনয়ন পত্র দাখিল করেন দলটির চেয়ারম্যানসহ নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন। মাগুরা জেলা কংগ্রেস সভাপতি শ্রীযুক্ত শতদল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক এবাদত মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ বাচ্চু চৌকদার, মাগুরা জেলা কংগ্রেসের সমন্বয়কারী মোঃ সালমান খান, শ্রীপুর উপজেলা কংগ্রেসের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, মাগুরা পৌর শাখার আহ্বায়ক মোঃ তারিকুল ইসলাম রাজু, মাগুরা জেলা ছাত্র কংগ্রেস এর আহ্বায়ক মোঃ কাজল ইসলামসহ জেলা, উপজেলা ও পৌরশাখার নেতৃবৃন্দরা।

মনোনয়ন ফরম দাখিল শেষে তিনি সাংবাদিকদের জানান, দেশে যে চলমান সাংবিধানিক পজিশন হয়েছে তাতে নির্বাচন অপরিহার্য। কোন দল কি করলো এটা তাদের নিজস্ব বেপার। তবে আমাদের নির্বাচন কমিশনের সাথে সংলাপ হয়েছে তারা আমাদেরকে আশ্বত্ব করেছেন নিরপেক্ষ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন উপহার দিবো। মাগুরার ছেলে হিসাবে আমি মাগুরা-০১ ও ০২ আসনে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম জমা দিলাম। এসময় তিনি নির্বাচন সুষ্ঠু না হলে বয়কট করার ঘোষণা দেন।

কলারোয়ায় এইচ,এস,সি’র প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ অর্জনে সরকারি কলেজ শীর্ষে
সোহাগ হোসেন সাতক্ষীরা
যশোর বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার-২৩’ প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ অর্জনে কলারোয়া সরকারি কলেজ শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে রয়েছে শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ।

জানা গেছে, রবিবার(২৬ নভেম্বর) যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে উপজেলার ৮ টি কলেজের মধ্যে কলারোয়া সরকারি কলেজ থেকে ৪৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করে। এর মধ্যে এ + প্রাপ্তরা হলেন বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ ৯০ জনের মধ্যে-২৫ জন, ব্যবসায় শিক্ষায় উত্তীর্ণ ৩১ জনের মধ্যে-৫ জন ও মানবিক বিভাগে উর্তীর্ণ ২৮৫ জনের মধ্যে-১৯ জন। শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ২৮ জন পরীক্ষার্থী এ + অর্জন করে ২য় স্থান লাভ করে।

এ প্লাস প্রাপ্তদেরর মধ্যে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ ২৭ জনের মধ্যে ১৪ জন, ব্যবসায় শিক্ষায় উত্তীর্ণ ৩ জনের মধ্যে ২ জন ও মানবিক বিভাগে উত্তীর্ণ ৮৪ জনের মধ্যে ১২ পরীক্ষার্থী। বেগম খালেদা জিয়া কলেজে বিজ্ঞান বিভাগে এ প্লাস প্রাপ্ত ২ জন ও মানবিক বিভাগে ৬ জন। চন্দনপুর ইউনাইটেড কলেজে মানবিক বিভাগে ৩ জন। সোনার বাংলা কলেজে এ + প্রাপ্ত ব্যবসায় শিক্ষায় ২ জন। হাজী নাসির উদ্দীন কলেজে এ প্লাস পেয়েছে বিজ্ঞান বিভাগে ৩ জন ও মানবিক বিভাগে -১ জন। চন্দনপুর ইউনাইটেড কলেজে এ+ প্লাস প্রাপ্ত হলেন মানবিক বিভাগে ৩ জন ও কাজীরহাট কলেজে মানবিক বিভাগে ২ পরীক্ষার্থী এ প্লাস অর্জন করেছেন। তবে বঙ্গবন্ধু মহিলা কলেজের কোন পরীক্ষার্থী এ + অর্জন করেনি বলে জানা যায়।

খানবাহাদুর আহ্ছানউল্লা’র আদর্শ বাস্তবায়ন তরুনদের উদ্বুদ্ধ করতে হবে
তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) আদর্শ মানুষের কল্যাণের জন্য তরুনদের মিশনের কাজে সম্পৃক্ত করেছিলেন। তিনি মনে করতেন তারুণ্য হলো মানুষের জীবনে নীতি-নৈতিকতা ও সৃজনশীল হিসেবে গড়ে উঠার সময়। পুরাতনকে ভেঙ্গে সংস্কার করে নতুন কিছু করা যেন তারুণ্যের ধর্ম। সমাজের এই সংস্কারকাজে তরুণ সমাজকে সাহস ও সততার সঙ্গে এগিয়ে আসতে হবে।

তাঁর ১৫০তম জন্মবর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১ টায় পটুয়াখালী সাতানী আমির উদ্দীন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে ‘মানবতার সেবায় তারুন্য’ শীর্ষক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল জব্বার হাওলাদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বলেন খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর কর্মজীবন থেকে আমাদের সুন্দর জীবন গঠনে শিক্ষা নেয়ার আছে। দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ ও যুবক। বিভিন্ন আর্থসামাজিক বৈচিত্র্যসহ বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হলে তরুণদের কথা ভাবতে হবে। তরুণেরা বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেবে। তাই তরুনদের আদর্শবান ও নৈতিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হবে।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরোও উপস্থিথ ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিমুল চন্দ্র মন্ডল, সহকারী শিক্ষক হিমাংশু চন্দ্র মিস্ত্রি এবং সহকারী শিক্ষক আব্দুল মালেক বিশ্বাস। এছাড়াও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও সুধী সমাজ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিথ অতিথিরা আরোও বলেন, খানবাহাদুর আহ্ছানউল্লা আধুনিক শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নের কথা বলেছিলেন। আমাদের দেশের তরুণদের অর্জন অনেক। খেলাধুলা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে তরুণেরা এগিয়ে যাচ্ছে। তবে তরুণদের একটি উল্লেখযোগ্য অংশের শক্তি দেশ ও জাতির জন্য সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না, তা যেমন স্পষ্ট নয়, তেমনি তা নিয়ে আমাদের ভাবতে হবে। আজকের তরুণ সমাজই ভবিষ্যতের নীতিনির্ধারক। তাই তাদের গড়ে তুলতে আমাদের সক্রিয় হতে হবে এবং বেশী করে খানবাহাদুর আহ্ছানউল্লা আদর্শ বাস্তবায়ন তরুনদের উদ্বুদ্ধ করতে হবে।

রামপালে তামার তার চোর আটক
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে সোহেল গাজী (৩০) নামের এক তামার তার চোরকে আটক করেছে পুলিশ। আটক সোহেল কে বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।
রামপাল থানা সূত্রে জানা গেছে, গত ইং ০৮-০৯-২০২৩ তারিখ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশ থেকে কতিপয় তামার তার চোরদের আটক করে পুলিশ। ওই সময় আসামি সোহেল গাজী পালিয়ে যায়। সোমবার (২৭ নভেম্বর) রাত ১০ টায় রামপাল থানা পুলিশ তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। সে দীর্ঘ দিন ধরে তাপবিদ্যুৎ কেন্দ্রের তার চুরির সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রামপাল থানার ওসি আশরাফুল এস, এম আলম বিষয়টি নিশ্চিত করেছেন।#

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে দুই পাখি শিকারিকে অর্থদণ্ড
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে দুই পাখি শিকারিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে। আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যব¯’াপনা ও প্রকৃতি সংরক্ষণ খুলনা বিভাগীয় অফিসের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য’র নেতৃত্বে সঙ্গীয় ওয়াইল্ডলাইফ স্কাউটদের নিয়ে অতিথি পাখি হত্যা, শিকার,ক্রয় ও বিক্রয় বন্ধে ঘটনার দিন মঙ্গলবার সকালে উপজেলার খলশি খাজুরা ওয়াপদা বিল এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনা¯’ল থেকে পাখি শিকারি সদর ইউনিয়নের খাজুরা এলাকার অহিদুল শেখের ছেলে মাসুম বিল্লাহ (৩২) ও হাসানপুর এলাকার মৃত আকবর গাজীর ছেলে কামাল গাজী (৪২) কে আটক করে এবং তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির ১০টি পাখি, সাড়ে পাঁচশত ফুট ফাঁদজাল,২ সেট মিউজিক ও ২টা ব্যাটারি উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২(৩৮) ধারায় দুই পাখি শিকারিকে পৃথক ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ সপ্তাহ জেল দেওয়া হয়েছে।

আশাশুনির বুধহাটায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ
জ্বলেমিন হোসেন,আশাশুনি
আশাশুনিতে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় বুধহাটা পশ্চিমপাড়ায় বুধহাটা ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০২৩-২৪ মৌসুমে বোরো হাইব্রিড ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২৪ জন বুধহাটার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এসএল ৮ এইচ মদিনা-১ ও ব্রি হাইব্রিড-৩ জাতের ধানের বীজ ২ কেজি করে বিতরণ করা হয়। বিতরণ করেনন বুধহাটা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বুধহাটা ইউপির চেয়ারম্যান প্রফেসর মাহবুবুল হক ডাবলু, ফিল্ড অফিসার রফিকুল ইসলাম, বুধহাটা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ইদ্রিস আলি, নজরুল ইসলাম প্রমুখ।

 

 

 

 

এস এম কামালকে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীকে
অভিনন্দন খানজাহান আলী থানা আ’লীগের
ফুলবাড়ীগেট প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়েছেন খানজাহান আলী থানা আ’লীগ নেতৃবৃন্দ ,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্ব›দ্বিতার লক্ষ্যে খুলনা-৩ আসনে দলীয় মনোনয়ন দেয়ায় এ অভিনন্দন জানানো হয়। ৭ জানুয়ারি নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে এস এম কামাল হোসেনকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানিয়েছে দলটির তৃণমূল নেতা-কর্মীরা। বিবৃতিদাতরা হলেন মহানগর আ’লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল, শেখ কামাল আহম্মেদ, মনির সিকদার,মোঃ সায়েদুর রহমান, কাজী জাকারিয়া রিপন, মোঃ শাকিল আহম্মেদ, লিয়াকত মুন্সি , বেগ খালিদ হোসেন, ওলিয়ার রহমান রাজু, মোঃ নাসিরউদ্দীন, এ্যাডভোকেট নার্গিস খানম, নিলা নাসির, কামাল মুন্সি, মোঃ সোহেল, সেলিনা বেগম, রেবা সুলতানা, রেখা আকতার, সাথী বেগম, সেলিনা বেগম প্রমুখ ।

কয়রায় পরিবেশ বান্ধব উদ্যোক্তা নির্বাচনে
স্টোক হোল্ডারদের অবহিতকরন সভা
কয়রা(খুলনা)প্রতিনিধি
খুলনার কয়রায় কোডেক এর উদ্যোগে পরিবেশ বান্ধব ব্যবসার উদ্যোক্তা নির্বাচনে ষ্টোক হোল্ডারদের সাথে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১১ টায় কয়রা উপজেলা পরিষদ হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক এর আয়োজনে সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস,এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথী ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, প্রানী সম্পদ অফিসার ডাঃ কাজী মুস্তাইন বিল্ল্যাহ, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, বিআরডিবি কর্মকর্তা হরষিত রায়, উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সাধারন সম্পদক সদর উদ্দীন আহমেদ, কোডেক প্রজেক্ট ম্যানেজার হাসিবুর রহমান, প্রজেক্ট অফিসার রাসেল আমিন, ফিল্ড অফিসার ফারুখ হোসেন, মোঃ আব্দুল খালেক প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন কোডেক প্রতিষ্ঠিত হয়ে উপকূলীয় অঞ্চলে উন্নয়ন মূলক পরিবেশ বান্ধব জীবন মানোন্নয়নে কাজ করছে । বর্তমানে সারা বাংলাদেশে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় খুলনার কয়রা উপজেলায় এই প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়েছে। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

কয়রায় বিনামুল্যে উফশী ধানের বীজ বিতরন
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রায় চলতি বোরো মৌসুমে প্রনদনা কর্মসুচীর আওতায় ১৪৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উফশী জাতের ধানের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ সকল ধানের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়। বীজ ও রাসায়নিক সার বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্যাহ আল মামুন, সহকারী কৃষি সম্প্রসারন অফিসার মোঃ গোলাম নবী, সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার এস.এম রবিউল ইসলাম, উপ সহকারি কৃষি অফিসার মোঃ নাইমুর রহমান, মোঃ ফারুক হোসেন, গুরুদাস মন্ডল, মোঃ আল মাহফুজ, অনুতব সরকার প্রমুখ। একই অনুষ্ঠানে ২৫ শ কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরন করার পাশাপাশি কৃষি যান্ত্রিককরন বিতরন করা হয়।

ফকিরহাট উপজেলা আ’লীগের ওয়ার্ড প্রতিনিধি সভা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ৭২টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদকদের নিয়ে প্রতিনিধি সভা মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপন্থা, ভোটারদের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরা, কেন্দ্র প্রতিনিধিদের প্রতি নির্দেশনা, ভোট প্রার্থনা ও কর্মীদের প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। আলোচনা শেষে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে শেখ হেলাল উদ্দীন এমপির পক্ষে শুভেচ্ছা উপহার তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব), সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, শেখ মুস্তাহিদ সুজা, যুগ্ম-সম্পাদক মো. কওসার আলী ফকির, এ্যাড. হিটলার গোলদার, সাংগঠনিক সম্পাদক সরদার ইমরান হোসেন লিঠু, দপ্তর সম্পাদক নির্মল কুমার দাস, শ্রম বিষয়ক সম্পাদক শেখ মজনেয়ার রহমান, সহ-দপ্তর সম্পাদক আহসান টিটু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল করিম ফকির, মো. আমিনুর রশীদ মুক্তি, ফারুকুল ইসলাম ওমর, এম,ডি সেলিম রেজা, শেখ মনিরুল ইসলাম মনি, শেখ আবু বকর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম, বিশ^াস সাইফুল ইসলাম, মো. সুমন মল্লিক, আসপিয়ার রহমান ও সুনির্মল পাড়ৈ ভক্ত প্রমূখ। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দরা উপস্থিত ছিলেন। ##

 

 

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের আয়োজনে ওপেন হাউজ-ডে
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের আয়োজনে সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে চালক হেলফার ও পরিবাহন মালিকদের নিয়ে ওপেন হাউজ-ডে অনুষ্ঠান মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় থানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মিজানুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইওয়ে পুৃলিশ ইউনিট খুলনা অঞ্চল খুলনার পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি ছিলেন, পুলিশিং কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বুলু। এতে আরো উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, চালক মোঃ আলফাজ হোসেন, ইমরান হোসেন, গোপাল চক্রবর্তী, মোঃ মুকিত হোসেন ও দীন মোহম্মদ প্রমুখ। সভায় সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে ও সড়ক দুর্ঘটনা রোধে চালক হেলফার ও পরিবাহন মালিকদের বিভিন্ন ভুমিকার উপর উন্মুক্ত আলোচনা করা হয়। এসময় চালক শ্রমিক হেলফার পরিবহন মালিক ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।

কেএমপির অভিযানে ৮০০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৮০০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন নগরীর খালিশপুর এস-৬২ এর আলী আকবর খোকনের ছেলে শফিকুল ইসলাম সুজন (৩০) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম সাতগরিয়াপাড়ার ফরিদ আলমের ছেলে মো. সাইফুল ইসলাম (২৩)।
কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ৮০০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।

 

 

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বিশ^বিদ্যালয়ের গেস্ট হাউজ সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদে¦াধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও রেজিস্ট্রার আনিছুর রহমান ভূঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হুসাইন মোহাম্মদ এরশাদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান।

হাজারো মানুষের দাবির মুখে প্রার্থী হওয়ার আশ্বাস দিলেন এমপি চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
এমপি চঞ্চল ঢাকা থেকে ফিরে এলাকায় আসছেন শুনে ঝিনাইদহের মহেশপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জরো হয় বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ। ঠিক মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার সময় ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খান চঞ্চল ঢাকা থেকে মহেশপুরে পৌছায়। মহেশপুরের বিভিন্ন এলাকা থেকে আসা দলীয় নেতা কর্মী ও অসহায় মানুষ গুলো তাকে চার পাশ থেকে ঘিরে ধরে। পরে হাজারো মানুষের দাবির মুখে তিনি প্রার্থী হওয়ার আশ্বাস দিলে উপস্থিত দলীয় নেতা কর্মী ও বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় মানুষেরা শান্ত হয়।
পরে বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ গুলোকে বিদায় দিকে গিয়ে সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খান চঞ্চলকে জরিয়ে ধরে শত শত মানুষ কান্নায় ভেঙ্গে পড়েন।
এ সময় সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খান চঞ্চল, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ,স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাদারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,নেপা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম স্বপন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক এম এ আসাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম খান পলাশ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মনজুর রহমান প্রমুখ।

রাস্তার পাশে মিলল পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে রাস্তার পাশে পড়ে থাকা মোড়ানো পলিথিনের মধ্যে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(২৮ নভেম্বর) সকালে উপজেলার নাটিমা ইউপির নোয়ানীপাড়া সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে রাস্তার পাশে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় কিছু একটা পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে উৎসুক লোকজন কাছে গিয়ে সেখানে নবজাতকের লাশ থাকার বিষয়ে সন্দেহ করেন। খবর পেয়ে মহেশপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এর পর পলিথিন খুলে নবজাতকের লাশ দেখতে পায় তারা। এ ঘটনায় ধারণা করা হচ্ছে রাতে লাশটি ফেলে রেখে গেছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল বলেন, রাস্তার পাশে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ পরে আছে শুনে,যেয়ে দেখি পলিথিনে সদ্য ভুমিষ্ঠ এক ছেলে নবজাতকের লাশ। তিনি আরও বলে রাতে কে বা কারা পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশটি রাস্তার পাশে ফেলে রেখে গেছে।
ঘটনার বিষয়ে মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দীন জানান, রাস্তার পাশে একটি পলিথিনে নবজাতকের লাশ দেখতে পেয়ে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করা হয়। কে বা কারা লাশটি ফেলে গেছে এ বিষয়ে কিছু জানা যায়নি। এ ঘটনায় তদন্ত করে দেখা হচ্ছে।

মামলা করে নিরাপত্তাহীনতায় নগরীর বৈকালী ঝুড়ি ভিটার বাসিন্দা নাসির ও তার পরিবার
নিজস্ব প্রতিবেদক
মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছেন নগরীর খালিশপুর থানাধীন ৯ নং ওয়ার্ডের বৈকালী ঝুড়ি ভিটা এলাকার ১৬ নং রোডের বাসিন্দা নাসির ও তার পরিবার। সরেজমিনে জানা গেছে, মৃত খালেক শেখ এর ছেলে নাসির ও তার পরিবারসহ দীর্ঘদিন পৈত্রিক জমিতে বসবাস করে আসছিলেন। ১৯৩৯ সালে নাসিরের দাদা ইরফান শেখ ৫৬ শতাংশ জমি ক্রয় করে ২ ছেলে সেলিম শেখ ও মৃত খালেকের মধ্যে ভাগ করে দেন। পরবর্তীতে সেই সূত্রে মৃত খালেক এর পুত্র শেখ নাসিরের পরিবার ২৮ শতাংশ জমিতে বসবাস করে আসছিলেন। এদিকে শেখ নাসিরের পিতা খালেক এর মৃত্যুর পরে তার চাচা মোঃ সেলিম শেখ ও তার ছেলে বাদশা শেখ নাসির ও তার পরিবারের সদস্যদের হুমকি সহ ভয়-ভীতি দিয়ে জমি দখলের চেষ্টা করেন। এ ঘটনায় ভুক্তভোগী দুই পরিবার শেখ নাসির ও মোঃ বাদশা ৯ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশি ফোরাম কমিটির সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে ৯ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশি ফোরাম কমিটির সভাপতি মোল্লা আবুল কালাম আজাদ, পুলিশিং কমিটির দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সহ এলাকার গণ্যমান্য মুরব্বি ও ব্যাক্তিবর্গের উপস্থিতিতে তারা দুইপক্ষকে নিয়ে বসে বিগত ২০২১ সালেল ১৩ জুলাই দীর্ঘ দিনের সমস্যা সমাধান করে দেন। ওয়ার্ডের ১৬ নং রোডের মুজগুন্নি মৌজার ৪১০৪, ৪১০৫, ৪১০৬, ৪১০৭ দাগের ১৭ শতাংশ ও ৪১১৬ দাগের মধ্যে ৮ শতাংশ করে জমি উভয়ের মধ্যে সমান ভাবে ভাগ করে দেয়া হলে শেখ নাসির ও শেখ বাদশা ঐ বিচার মেনে নিয়ে বসবাস শুরু করেন। কিন্তু কিছুদিন পরেই হঠাৎ করে নাসির ও তার পরিবারের আট শতাংশ জমি চাচাতো ভাই শেখ বাদশা সহ কতিপয় কিছু ব্যক্তি আবারো দখলের চেষ্টা চালায়। শেখ নাসির বাদী হয়ে জমি বুঝে পাওয়ার জন্য খুলনা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে দেওয়ানী মামলা করেন, যা আদালতে চলমান রয়েছে। মামলা তুলে নেওয়ার জন্য বহিরাগত কিছু সন্ত্রাসী শেখ নাসিরকে জীবন নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে প্রাণ ভয়ে ভীত হয়ে পড়েছেন নাসির ও তার পরিবারের সদস্যরা। যে কারণে ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। তাই সঠিক বিচার ও নিজ জমি রক্ষায় ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের হস্তক্ষেপ সহ সহযোগিতা কামনা করছেন।
এদিকে ঘটনার সত্যতা জানতে চাইলে তার চাচা মোঃ সেলিম শেখ ও তার ছেলে বাদশা শেখ বলেন আমার চাচাতো ভাই শেখ নাসির তার পৈত্রিক জমিতে বসবাস করে আসছে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা।

 

 

বঙ্গবন্ধু প্রতিকৃতিতে খুলনা-৬ আসনের প্রার্থী মোঃ রশীদুজ্জামান মোড়লের মাল্যদান

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত খুলনা-৬ আসনের প্রার্থী মোঃ রশীদুজ্জামান মোড়ল দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন। মাল্যদান শেষে তিনি জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।  গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় মাল্যদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক এস এম খালেদীন রশিদী সুকর্ন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খায়রুল আলম, নির্বাহী সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, জামিল খান, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সাধারন সম্পাদক নাজনীন নাহার কনা, কৃষক লীগের সাধারণ সম্পাদক মানিকুজ্জামান অশোক, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেন, কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওছার হোসেন জোয়ার্দার, গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ হোসেন শিকারী, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিউলি বিশ্বাস, পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী সহ খুলনা জেলা পাইকগাছা  ও কয়রা উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

পূর্বাঞ্চল সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলীর ৮ম মৃত্যুবার্ষিকীতে কেসিআরএ’র স্মরণ সভা

খবর বিজ্ঞপ্তি

দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক, কিংবদন্তী সাংবাদিক আলহাজ্ব লিয়াকত আলীর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে এক স্মরণ সভা গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রয়াত সাংবাদিক আলহাজ্ব লিয়াকত আলীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, বর্তমান সহ-সভাপতি শিশির রঞ্জন মল্লিক, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, সদস্য নূর হাসান জনি প্রমুখ।

 

২৩নং ওয়ার্ড মহিলা আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৩নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীর কোন বিকল্প নেই। ঘর সাজাতে যেমন নারীর হাত লাগে, তেমনি রাষ্ট্র পরিচালনায় নারীর মেধা, মননশীলতা, মাতৃত্বস্নেহকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। নারীদেরকে পিছনে ফেলে কখনই একটি রাষ্ট্রের কাঙ্খিত উন্নয়ন হতে পারে না। সেকারণে পুরুষের পাশাপাশি নারীদেরও শক্ত অবস্থান প্রয়োজন। আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে নারীদেরকে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষে ভোট চেয়ে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। তাহলেই শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী করে নারীর ক্ষমতায়ন করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাহী সদস্য অধ্যা. রুনু ইকবাল বিথার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজনিন নাহার কণা, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চৌধুরী মিনহাজ উজ জামান সজল, সাধারণ সম্পাদক মো. ফায়েজুল ইসলাম টিটো, মহিলা আওয়ামী লীগ নেত্রী মুক্তি রায়, মমতাজ বেগম, জেসমিন সুলতানা শম্পা, আলেয়া সাঈদ, পারভিন ইলিয়াছ, নুরিনা রহমান বিউটি, নুর জাহান রুমি।

২৩নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর কনিকা সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুপ্তি হাসানের পরিচালনা এসময়ে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগ নেত্রী লুৎফন নাহার পলাশী, ফারহানা হক বপি, শিপ্রা ঘোষ, নাজমা রহমান, শামীম আরা পপি, মাজেদা বেগম, মোর্শেদা ইসলাম, শাহিনা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

পরে ২৮নং ওয়ার্ড যুব মহিলা লীগের কর্মীসভায় সিটি মেয়র প্রধান অতিথির বক্তৃতা করেন। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাচ্চু, উপ-দপ্তর সম্পাদক হাফেজ মো. শামীম, ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল সরদার বাদল, যুব মহিলা লীগ নেত্রী আইরিন চৌধুরী নীপা, সপ্ত দিপা, জয়ন্তী, জেসমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

 

কেশবপুরের সমাজসেবক আবু বকর সিদ্দিকীর ১৫ তম মৃত্যূবার্ষিকী পালন

আলমগীর হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুর উপজেলার বিশিষ্ট সমাজসেবক ক্রীড়াব্যক্তিত্ব শেখ আবু বকর সিদ্দিকী এর ১৫ তম  মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে পরিবারের উদ্যোগে শহরের বালিয়াডাঙ্গাস্থ তার নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।  তার একমাত্র ছেলে কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ এবাদত  সিদ্দিকী বিপুলের তত্ববধানে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কজী মুস্তাফিজুল ইসলাম মুক্তো, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট হোসাইন মোহাম্মদ ইসলাম, পল্লী বিদ্যুত কেশবপুর জোনাল অফিসের পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, সাংবাদিক তন্ময় মিত্র বাপি, আব্দুল মোমিন, মেহেদি হাসান জাহিদ, শামীম আক্তার, অব্দুর রহমান, রুস্তম আলী, সোহেল পারভেজ,আব্দুল খালেকসহ বিভিন্ন্ রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী, পেশাজেবী সংগঠনের  নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০৮ সালের ২৮ নভেম্বর ৬৫ বছর বয়সে সমাজসেবক ও ক্রীড়াবিদ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুস সাত্তার । ছবিঃই-মেইলে

 

কেশবপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

আলমগীর হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন সভাপতিত্বে উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সজিব সাহা, উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার,সাংবাদিক এস এর সাঈদ,আমরাফুজ্জামান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালি রানী, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ দাশ, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মছিহুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, পল্লী বিদ্যুৎ কেশবপুর জোনাল অফিসের ডিজিএম এস এস শাহীন আহসান প্রমুখ।

 

কুয়েটে বিশ^ নগর পরিকল্পনা দিবস ২০২৩ উদ্্যাপিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগ (ইউআরপি)  ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) খুলনা চ্যাপ্টারের যৌথ আয়োজনে ব্র্যাক ইউডিপি এর সহযোগিতায় বিশ^ নগর পরিকল্পনা দিবস ২০২৩ উদ্্যাপিত হয়েছে। “লার্ন গ্লোবলি, এ্যাপ্লাই লোকালি” প্রতিবাদ্যে দিবসটি উদ্্যাপন উপলক্ষ্যে ২৮ নভেম্বর মঙ্গলবার র‌্যালি, পরিকল্পনা বিষয়ক প্রদর্শণী এবং আলোচনা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় বিশ^বিদ্যালয়ের ইউআরপি বিভাগের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অডিটরিয়ামের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ্্, কেডিএ’প্লানিং অফিসার তানভির আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম,ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহিনা আক্তার, খুলনা সিটি কর্পোরেশন প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার ও ব্র্যাক এর সিটি অফিসার গাজী গোলাম মোহাম্মদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউআরপি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মনজুর মোর্শেদ এবং সভাপতিত্ব করেন ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান তুষার কান্তি রায়।

 

 

মাগুরায় প্রথম মনোনয়ন ফরম জমা দিলেন বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান

নওয়াব আলী মাগুরাঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাব প্রতিকে নির্বাচনে অংশগ্রহণের জন্য  মাগুরা-০১ ও ০২ আসনের মনোয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন। এ উপলক্ষে ২৮ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্টেট মোহাম্মদ আবু নাসের বেগ এর হাতে মনোনয়ন পত্র দাখিল করেন দলটির চেয়ারম্যানসহ নেতাকর্মীরা।

 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন। মাগুরা জেলা কংগ্রেস সভাপতি শ্রীযুক্ত শতদল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক এবাদত মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ বাচ্চু চৌকদার, মাগুরা জেলা কংগ্রেসের সমন্বয়কারী মোঃ সালমান খান, শ্রীপুর উপজেলা কংগ্রেসের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ,  মাগুরা পৌর শাখার আহ্বায়ক মোঃ তারিকুল ইসলাম রাজু, মাগুরা জেলা ছাত্র কংগ্রেস এর আহ্বায়ক মোঃ কাজল ইসলামসহ জেলা, উপজেলা ও পৌরশাখার নেতৃবৃন্দরা।

 

মনোনয়ন ফরম দাখিল শেষে তিনি সাংবাদিকদের জানান, দেশে যে চলমান সাংবিধানিক পজিশন হয়েছে তাতে নির্বাচন অপরিহার্য।  কোন দল কি করলো এটা তাদের নিজস্ব বেপার। তবে আমাদের নির্বাচন কমিশনের সাথে সংলাপ হয়েছে তারা আমাদেরকে আশ্বত্ব করেছেন নিরপেক্ষ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন উপহার দিবো। মাগুরার ছেলে হিসাবে আমি মাগুরা-০১ ও ০২ আসনে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম জমা দিলাম। এসময় তিনি নির্বাচন সুষ্ঠু না হলে বয়কট করার ঘোষণা দেন।

 

কলারোয়ায় এইচ,এস,সি’র প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ অর্জনে সরকারি কলেজ শীর্ষে

সোহাগ হোসেন সাতক্ষীরা

যশোর বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার-২৩’ প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ অর্জনে কলারোয়া সরকারি কলেজ শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে রয়েছে শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ।

 

জানা গেছে, রবিবার(২৬ নভেম্বর) যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে উপজেলার ৮ টি কলেজের মধ্যে কলারোয়া সরকারি কলেজ থেকে ৪৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করে। এর মধ্যে এ + প্রাপ্তরা হলেন বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ ৯০ জনের মধ্যে-২৫ জন, ব্যবসায় শিক্ষায় উত্তীর্ণ ৩১ জনের মধ্যে-৫ জন ও মানবিক বিভাগে উর্তীর্ণ ২৮৫ জনের মধ্যে-১৯ জন। শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ২৮ জন পরীক্ষার্থী এ + অর্জন করে ২য় স্থান লাভ করে।

 

এ প্লাস প্রাপ্তদেরর মধ্যে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ ২৭ জনের মধ্যে ১৪ জন, ব্যবসায় শিক্ষায় উত্তীর্ণ ৩ জনের মধ্যে ২ জন ও মানবিক বিভাগে উত্তীর্ণ ৮৪ জনের মধ্যে ১২ পরীক্ষার্থী। বেগম খালেদা জিয়া কলেজে বিজ্ঞান বিভাগে এ প্লাস প্রাপ্ত ২ জন ও মানবিক বিভাগে ৬ জন। চন্দনপুর ইউনাইটেড কলেজে মানবিক বিভাগে ৩ জন। সোনার বাংলা কলেজে এ + প্রাপ্ত ব্যবসায় শিক্ষায় ২ জন। হাজী নাসির উদ্দীন কলেজে এ প্লাস পেয়েছে বিজ্ঞান বিভাগে ৩ জন ও মানবিক বিভাগে -১ জন। চন্দনপুর ইউনাইটেড কলেজে এ+ প্লাস প্রাপ্ত হলেন মানবিক বিভাগে ৩ জন ও কাজীরহাট কলেজে মানবিক বিভাগে ২ পরীক্ষার্থী এ প্লাস অর্জন করেছেন। তবে বঙ্গবন্ধু মহিলা কলেজের কোন পরীক্ষার্থী এ + অর্জন করেনি বলে জানা যায়।

 

খানবাহাদুর আহ্ছানউল্লা’র আদর্শ বাস্তবায়ন তরুনদের উদ্বুদ্ধ করতে হবে

তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি

হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) আদর্শ মানুষের কল্যাণের জন্য তরুনদের মিশনের কাজে সম্পৃক্ত করেছিলেন। তিনি মনে করতেন তারুণ্য হলো মানুষের জীবনে নীতি-নৈতিকতা ও সৃজনশীল হিসেবে গড়ে উঠার সময়। পুরাতনকে ভেঙ্গে সংস্কার করে নতুন কিছু করা যেন তারুণ্যের ধর্ম। সমাজের এই সংস্কারকাজে তরুণ সমাজকে সাহস ও সততার সঙ্গে এগিয়ে আসতে হবে।

 

তাঁর ১৫০তম জন্মবর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর  ১ টায় পটুয়াখালী সাতানী আমির উদ্দীন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে ‘মানবতার সেবায় তারুন্য’ শীর্ষক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল জব্বার হাওলাদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বলেন খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর কর্মজীবন থেকে আমাদের সুন্দর জীবন গঠনে শিক্ষা নেয়ার আছে। দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ ও যুবক। বিভিন্ন আর্থসামাজিক বৈচিত্র্যসহ বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হলে তরুণদের কথা ভাবতে হবে। তরুণেরা বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেবে। তাই তরুনদের আদর্শবান ও নৈতিক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হবে।

 

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরোও উপস্থিথ ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিমুল চন্দ্র মন্ডল, সহকারী শিক্ষক হিমাংশু চন্দ্র মিস্ত্রি এবং সহকারী শিক্ষক আব্দুল মালেক বিশ্বাস। এছাড়াও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও সুধী সমাজ উপস্থিত ছিলেন।

 

এসময় উপস্থিথ অতিথিরা আরোও বলেন, খানবাহাদুর আহ্ছানউল্লা আধুনিক শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নের কথা বলেছিলেন। আমাদের দেশের তরুণদের অর্জন অনেক। খেলাধুলা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে তরুণেরা এগিয়ে যাচ্ছে। তবে তরুণদের একটি উল্লেখযোগ্য অংশের শক্তি দেশ ও জাতির জন্য সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না, তা যেমন স্পষ্ট নয়, তেমনি তা নিয়ে আমাদের ভাবতে হবে। আজকের তরুণ সমাজই ভবিষ্যতের নীতিনির্ধারক। তাই তাদের গড়ে তুলতে আমাদের সক্রিয় হতে হবে এবং বেশী করে খানবাহাদুর আহ্ছানউল্লা আদর্শ বাস্তবায়ন তরুনদের উদ্বুদ্ধ করতে হবে।

 

রামপালে তামার তার চোর আটক

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপালে সোহেল গাজী (৩০) নামের এক তামার তার চোরকে আটক করেছে পুলিশ। আটক সোহেল কে বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।

রামপাল থানা সূত্রে জানা গেছে, গত ইং ০৮-০৯-২০২৩ তারিখ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশ থেকে কতিপয় তামার তার চোরদের আটক করে পুলিশ। ওই সময় আসামি সোহেল গাজী পালিয়ে যায়। সোমবার (২৭ নভেম্বর) রাত ১০ টায় রামপাল থানা পুলিশ তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। সে দীর্ঘ দিন ধরে তাপবিদ্যুৎ কেন্দ্রের তার চুরির সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রামপাল থানার ওসি আশরাফুল এস, এম আলম বিষয়টি নিশ্চিত করেছেন।#

 

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে দুই পাখি শিকারিকে অর্থদণ্ড

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে দুই পাখি শিকারিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে। আদালত সূত্রে জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যব¯’াপনা ও প্রকৃতি সংরক্ষণ খুলনা বিভাগীয় অফিসের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য’র নেতৃত্বে সঙ্গীয় ওয়াইল্ডলাইফ স্কাউটদের নিয়ে অতিথি পাখি হত্যা, শিকার,ক্রয় ও বিক্রয় বন্ধে ঘটনার দিন মঙ্গলবার সকালে উপজেলার খলশি খাজুরা ওয়াপদা বিল এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনা¯’ল থেকে পাখি শিকারি সদর ইউনিয়নের খাজুরা এলাকার অহিদুল শেখের ছেলে মাসুম বিল্লাহ (৩২) ও হাসানপুর এলাকার মৃত আকবর গাজীর ছেলে কামাল গাজী (৪২) কে আটক করে এবং তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির ১০টি পাখি, সাড়ে পাঁচশত ফুট ফাঁদজাল,২ সেট মিউজিক ও ২টা ব্যাটারি উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২(৩৮) ধারায় দুই পাখি শিকারিকে পৃথক ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ সপ্তাহ জেল দেওয়া হয়েছে।

 

 

আশাশুনির বুধহাটায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ

জ্বলেমিন হোসেন,আশাশুনি

আশাশুনিতে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় বুধহাটা পশ্চিমপাড়ায় বুধহাটা ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০২৩-২৪ মৌসুমে বোরো হাইব্রিড ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২৪ জন বুধহাটার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এসএল ৮ এইচ মদিনা-১ ও ব্রি হাইব্রিড-৩ জাতের ধানের বীজ ২ কেজি করে বিতরণ করা হয়। বিতরণ করেনন বুধহাটা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বুধহাটা ইউপির চেয়ারম্যান প্রফেসর মাহবুবুল হক ডাবলু, ফিল্ড অফিসার রফিকুল ইসলাম, বুধহাটা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ইদ্রিস আলি, নজরুল ইসলাম প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

 

এস এম কামালকে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীকে

অভিনন্দন খানজাহান আলী  থানা আ’লীগের

ফুলবাড়ীগেট প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়েছেন খানজাহান আলী  থানা আ’লীগ নেতৃবৃন্দ ,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্ব›দ্বিতার লক্ষ্যে খুলনা-৩ আসনে দলীয় মনোনয়ন দেয়ায় এ অভিনন্দন জানানো হয়। ৭ জানুয়ারি নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে এস এম কামাল হোসেনকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানিয়েছে দলটির তৃণমূল নেতা-কর্মীরা। বিবৃতিদাতরা হলেন মহানগর আ’লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল, শেখ কামাল আহম্মেদ, মনির সিকদার,মোঃ সায়েদুর রহমান, কাজী জাকারিয়া রিপন, মোঃ শাকিল আহম্মেদ, লিয়াকত মুন্সি , বেগ খালিদ হোসেন, ওলিয়ার রহমান রাজু, মোঃ নাসিরউদ্দীন, এ্যাডভোকেট নার্গিস খানম, নিলা নাসির, কামাল মুন্সি, মোঃ সোহেল, সেলিনা বেগম, রেবা সুলতানা, রেখা আকতার, সাথী বেগম, সেলিনা বেগম প্রমুখ ।

 

কয়রায় পরিবেশ বান্ধব উদ্যোক্তা নির্বাচনে

স্টোক হোল্ডারদের অবহিতকরন সভা

কয়রা(খুলনা)প্রতিনিধি

খুলনার কয়রায় কোডেক এর উদ্যোগে পরিবেশ বান্ধব ব্যবসার উদ্যোক্তা নির্বাচনে ষ্টোক হোল্ডারদের সাথে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১১ টায় কয়রা উপজেলা পরিষদ  হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক এর আয়োজনে সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ  কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস,এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথী ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, প্রানী সম্পদ অফিসার ডাঃ কাজী মুস্তাইন বিল্ল্যাহ, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম,  যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, বিআরডিবি কর্মকর্তা হরষিত রায়, উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সাধারন সম্পদক সদর উদ্দীন আহমেদ, কোডেক প্রজেক্ট ম্যানেজার হাসিবুর রহমান, প্রজেক্ট অফিসার রাসেল আমিন, ফিল্ড অফিসার ফারুখ হোসেন, মোঃ আব্দুল খালেক প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন  কোডেক প্রতিষ্ঠিত হয়ে উপকূলীয় অঞ্চলে উন্নয়ন মূলক পরিবেশ বান্ধব জীবন মানোন্নয়নে কাজ করছে । বর্তমানে সারা বাংলাদেশে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় খুলনার কয়রা উপজেলায় এই প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়েছে। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

 

 

কয়রায় বিনামুল্যে উফশী ধানের বীজ বিতরন

কয়রা(খুলনা)প্রতিনিধি

কয়রায় চলতি বোরো মৌসুমে প্রনদনা কর্মসুচীর আওতায় ১৪৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উফশী জাতের ধানের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ সকল ধানের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়। বীজ ও রাসায়নিক সার বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্যাহ আল মামুন, সহকারী কৃষি সম্প্রসারন অফিসার মোঃ গোলাম নবী, সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার এস.এম রবিউল ইসলাম, উপ সহকারি কৃষি অফিসার মোঃ নাইমুর রহমান, মোঃ ফারুক হোসেন, গুরুদাস মন্ডল, মোঃ আল মাহফুজ, অনুতব সরকার প্রমুখ। একই অনুষ্ঠানে ২৫ শ কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরন করার পাশাপাশি কৃষি যান্ত্রিককরন বিতরন করা হয়।

 

 

ফকিরহাট উপজেলা আ’লীগের ওয়ার্ড প্রতিনিধি সভা অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ৭২টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদকদের নিয়ে প্রতিনিধি সভা মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপন্থা, ভোটারদের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরা, কেন্দ্র প্রতিনিধিদের প্রতি নির্দেশনা, ভোট প্রার্থনা ও কর্মীদের প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। আলোচনা শেষে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে শেখ হেলাল উদ্দীন এমপির পক্ষে শুভেচ্ছা উপহার তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব), সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, শেখ মুস্তাহিদ সুজা, যুগ্ম-সম্পাদক মো. কওসার আলী ফকির, এ্যাড. হিটলার গোলদার, সাংগঠনিক সম্পাদক সরদার ইমরান হোসেন লিঠু, দপ্তর সম্পাদক নির্মল কুমার দাস, শ্রম বিষয়ক সম্পাদক শেখ মজনেয়ার রহমান, সহ-দপ্তর সম্পাদক আহসান টিটু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল করিম ফকির, মো. আমিনুর রশীদ মুক্তি, ফারুকুল ইসলাম ওমর, এম,ডি সেলিম রেজা, শেখ মনিরুল ইসলাম মনি, শেখ আবু বকর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম, বিশ^াস সাইফুল ইসলাম, মো. সুমন মল্লিক, আসপিয়ার রহমান ও সুনির্মল পাড়ৈ ভক্ত প্রমূখ। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দরা উপস্থিত ছিলেন। ##

 

 

 

 

 

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের আয়োজনে ওপেন হাউজ-ডে

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের আয়োজনে সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে চালক হেলফার ও পরিবাহন মালিকদের নিয়ে ওপেন হাউজ-ডে অনুষ্ঠান মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় থানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মিজানুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইওয়ে পুৃলিশ ইউনিট খুলনা অঞ্চল খুলনার পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি ছিলেন, পুলিশিং কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বুলু। এতে আরো উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, চালক মোঃ আলফাজ হোসেন, ইমরান হোসেন, গোপাল চক্রবর্তী, মোঃ মুকিত হোসেন ও দীন মোহম্মদ প্রমুখ। সভায় সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে ও সড়ক দুর্ঘটনা রোধে চালক হেলফার ও পরিবাহন মালিকদের বিভিন্ন ভুমিকার উপর উন্মুক্ত আলোচনা করা হয়। এসময় চালক শ্রমিক হেলফার পরিবহন মালিক ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।

 

 

কেএমপির অভিযানে ৮০০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৮০০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন নগরীর খালিশপুর এস-৬২ এর আলী আকবর খোকনের ছেলে শফিকুল ইসলাম সুজন (৩০) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম সাতগরিয়াপাড়ার ফরিদ আলমের ছেলে মো. সাইফুল ইসলাম (২৩)।

কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ৮০০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

 

 

 

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বিশ^বিদ্যালয়ের গেস্ট হাউজ সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদে¦াধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও রেজিস্ট্রার আনিছুর রহমান ভূঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হুসাইন মোহাম্মদ এরশাদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান।

 

হাজারো মানুষের দাবির মুখে প্রার্থী হওয়ার আশ্বাস দিলেন এমপি চঞ্চল

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

এমপি চঞ্চল ঢাকা থেকে ফিরে এলাকায় আসছেন শুনে ঝিনাইদহের মহেশপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জরো হয় বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ। ঠিক মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার সময় ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খান চঞ্চল ঢাকা থেকে মহেশপুরে পৌছায়। মহেশপুরের বিভিন্ন এলাকা থেকে আসা দলীয় নেতা কর্মী ও অসহায় মানুষ গুলো তাকে চার পাশ থেকে ঘিরে ধরে। পরে হাজারো মানুষের দাবির মুখে তিনি প্রার্থী হওয়ার আশ্বাস দিলে উপস্থিত দলীয় নেতা কর্মী ও বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় মানুষেরা শান্ত হয়।

পরে বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ গুলোকে বিদায় দিকে গিয়ে সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খান চঞ্চলকে জরিয়ে ধরে শত শত মানুষ কান্নায় ভেঙ্গে পড়েন।

এ সময় সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খান চঞ্চল, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ,স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাদারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,নেপা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম স্বপন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক এম এ আসাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম খান পলাশ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মনজুর রহমান প্রমুখ।

 

 

 

রাস্তার পাশে মিলল পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুরে  রাস্তার পাশে পড়ে থাকা মোড়ানো পলিথিনের মধ্যে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(২৮ নভেম্বর) সকালে উপজেলার নাটিমা ইউপির নোয়ানীপাড়া সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে রাস্তার পাশে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় কিছু একটা পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে উৎসুক লোকজন কাছে গিয়ে সেখানে নবজাতকের লাশ থাকার বিষয়ে সন্দেহ করেন। খবর পেয়ে মহেশপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এর পর পলিথিন খুলে নবজাতকের লাশ দেখতে পায় তারা। এ ঘটনায় ধারণা করা হচ্ছে রাতে লাশটি ফেলে রেখে গেছে।

স্থানীয় ইউপি সদস্য  আব্দুল বলেন, রাস্তার পাশে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ পরে আছে শুনে,যেয়ে দেখি পলিথিনে সদ্য ভুমিষ্ঠ এক ছেলে নবজাতকের লাশ। তিনি আরও বলে রাতে কে বা কারা পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশটি রাস্তার পাশে ফেলে রেখে গেছে।

ঘটনার বিষয়ে মহেশপুর  থানার ওসি খন্দকার শামীম উদ্দীন জানান, রাস্তার পাশে একটি পলিথিনে নবজাতকের লাশ দেখতে পেয়ে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করা হয়। কে বা কারা লাশটি ফেলে গেছে এ বিষয়ে কিছু জানা যায়নি। এ ঘটনায় তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

মামলা করে নিরাপত্তাহীনতায় নগরীর বৈকালী ঝুড়ি ভিটার বাসিন্দা নাসির ও তার পরিবার

নিজস্ব প্রতিবেদক

মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছেন নগরীর খালিশপুর থানাধীন ৯ নং ওয়ার্ডের বৈকালী ঝুড়ি ভিটা এলাকার ১৬ নং রোডের বাসিন্দা নাসির ও তার পরিবার। সরেজমিনে জানা গেছে, মৃত খালেক শেখ এর ছেলে নাসির ও তার পরিবারসহ দীর্ঘদিন পৈত্রিক জমিতে বসবাস করে আসছিলেন। ১৯৩৯ সালে নাসিরের দাদা ইরফান শেখ ৫৬ শতাংশ জমি ক্রয় করে ২ ছেলে সেলিম শেখ ও মৃত খালেকের মধ্যে ভাগ করে দেন। পরবর্তীতে সেই সূত্রে মৃত খালেক এর পুত্র শেখ নাসিরের  পরিবার ২৮ শতাংশ জমিতে বসবাস করে আসছিলেন। এদিকে শেখ নাসিরের পিতা খালেক এর মৃত্যুর পরে তার চাচা মোঃ সেলিম শেখ ও তার ছেলে বাদশা শেখ নাসির ও তার পরিবারের সদস্যদের হুমকি সহ ভয়-ভীতি দিয়ে জমি দখলের চেষ্টা করেন। এ ঘটনায় ভুক্তভোগী দুই পরিবার শেখ নাসির ও মোঃ বাদশা ৯ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশি ফোরাম কমিটির সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে ৯ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশি ফোরাম  কমিটির সভাপতি মোল্লা আবুল কালাম আজাদ, পুলিশিং কমিটির দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সহ এলাকার গণ্যমান্য মুরব্বি ও ব্যাক্তিবর্গের উপস্থিতিতে তারা দুইপক্ষকে নিয়ে বসে বিগত ২০২১ সালেল ১৩ জুলাই দীর্ঘ দিনের সমস্যা সমাধান করে দেন। ওয়ার্ডের ১৬ নং রোডের মুজগুন্নি মৌজার ৪১০৪, ৪১০৫, ৪১০৬, ৪১০৭ দাগের ১৭ শতাংশ ও ৪১১৬ দাগের মধ্যে ৮ শতাংশ করে জমি উভয়ের মধ্যে সমান ভাবে ভাগ করে দেয়া হলে শেখ নাসির ও শেখ বাদশা ঐ বিচার মেনে নিয়ে বসবাস শুরু করেন। কিন্তু কিছুদিন পরেই হঠাৎ করে নাসির ও তার পরিবারের আট শতাংশ জমি চাচাতো ভাই শেখ বাদশা সহ কতিপয় কিছু ব্যক্তি আবারো দখলের চেষ্টা চালায়। শেখ নাসির বাদী হয়ে জমি বুঝে পাওয়ার জন্য খুলনা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে দেওয়ানী মামলা করেন, যা আদালতে চলমান রয়েছে। মামলা তুলে নেওয়ার জন্য বহিরাগত কিছু সন্ত্রাসী শেখ নাসিরকে জীবন নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে প্রাণ ভয়ে ভীত হয়ে পড়েছেন নাসির ও তার পরিবারের সদস্যরা। যে কারণে ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। তাই সঠিক বিচার ও নিজ জমি রক্ষায় ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের হস্তক্ষেপ সহ সহযোগিতা কামনা করছেন।

এদিকে ঘটনার সত্যতা জানতে চাইলে তার চাচা মোঃ সেলিম শেখ ও তার ছেলে বাদশা শেখ বলেন আমার চাচাতো ভাই শেখ নাসির তার পৈত্রিক জমিতে বসবাস করে আসছে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা।

 

 

 

 

 

সুন্দরবনে ১০ হরিণ শিকারী আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোলের বড় জামতলা থেকে ১০ হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীর। মঙ্গলবার (২৮নভেম্বর) দুপুরে তাদেরকে বাগেরহাট আদালতে চালান করা হয়েছে। তাদের রবিবার বিকেল ৫টার দিকে দুবলার চরের আলোরকোলের বড় জামতলা এলাকা থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে সাড়ে ৭০০ ফুট হরিণ শিকারের ফাঁদ, দুইটি দা ও একটি কুড়াল জব্দ করা হয়েছে।

আটক শিকারিরা হলেন বংকেশ মন্ডল, দেবাশীষ মন্ডল, ইউনুচ গাজী, দিব্যানন্দ রায়, বাসু মন্ডল, সুদিপ্ত বাছাড়, দিলীপ মন্ডল, আশীষ ঢালী, সুমন মন্ডল ও সুজয় মহলদার। এই শিকারিদের বাড়ি খুলনা জেলার পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানিয়েছে বনবিভাগ।

পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান জানান, আটক শিকারীরা দুবলার চরের আলোরকোলে অনুষ্ঠিত রাস উৎসবের উদ্দেশে পূণ্যার্থী হিসেবে আসে। কিন্তু তারা উৎসবে অংশগ্রহন না করে হরিণ শিকারে লিপ্ত হয়। তারা বড় জামতলা বনের গহীনে ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টা করছিল। রাস উৎসব ঘিরে বনবিভাগের কঠোর নজরদারির কারণে তাদের মিশন সফল হয়নি। ##