Home আঞ্চলিক খুলনা জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

খুলনা জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

8

খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আগামী ১৩ নভেম্বর খুলনায় বিভাগীয় জনসভা সফল করার লক্ষে খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বেলা সাড়ে ৩টায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জনাব শেখ হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের যুগ্ম সাধারন সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) কৃষিবিদ আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৩ নভেম্বর খুলনা সার্কিট হাউজের মহাসমাবেশ সফল করতে নেতাকর্মীরা আন্তরিকভাবে কাজ করছেন, তৃনমূলের নেতাকর্মীদের অবদানের জন্য আওয়ামী লীগ সমৃদ্ধ। তিনি বলেন, বিএনপি জামাত হরতাল অবরোধের নামে গুপ্ত ঘাতকের মতো গাড়িতে অগ্নি সংযোগ ও মানুষ হত্যা করছে।ধ্বংসযজ্ঞ, মানুষ হত্যা তাদের রাজনীতি। এই অপশক্তিকে মোকাবেলা করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহবান জানান তিনি। প্রধান অতিথি আরো বলেন, সন্ত্রাস জঙ্গি াদের হোতা তারেক রহমান তাদের নেতা, তারা দেশে সাম্প্রদায়িকতা শক্তি প্রতিষ্ঠিত করে দেশকে যেন অকার্যকর রাষ্ট্রে পরিনত করতে না পারে তারজন্য শেখ হাসিনার সৈনিকদের সজাগ থাকতে হবে।

শেখ হাসিনার জনসভাকে সফল করতে সকলের ঐক্যবদ্ধ চেষ্টা করতে হবে, এই জনসভা আগামী নির্বাচনে প্রভাব পড়বে। বিশেষ অতিথির বক্তব্য সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) বি. এম. মোজাম্মেল হক বলেন ১৮ কোটি মানুষের আস্থার ঠিকানা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন, তার নেতৃত্বে দ্রুতই স্মার্ট বাংলাদেশ গঠিত হবে। বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছেন, তার ইচ্ছা ছিলো মানুষের মৌলিক চাহিদা পূরন, অসাম্প্রদায়িক চেতনায় দেশ গঠন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের হত্যা করে দেশকে পিছনে নেওয়া হয়েছিলো। তিনি আরো বলেন যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করতেছিলো তারা আপদ, আর ধর্মের নামে রাজনীতি করে যারা দেশকে ধ্বংস করছে তারা বিপদ। এই আপদ ও বিপদ মিলে শেখ হাসিনাকে বারবার হত্যার ষড়যন্ত্র করছে।এরা গণতন্ত্র বিশ্বাস করে না।তারা নির্বাচনে আসে না।

তারেক রহমান রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে দেশ ত্যাগ করে। আন্তর্জাতিক জঙ্গি ও সন্ত্রাসী নেতাদের সাথে সম্পর্ক রেখে তারেক রহমান দেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে পরিনত করতে চায়। তারা পুলিশকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে, বিচারপতির বাড়ি হামলা করে, জনগনদের হত্যার জন্য আগুন বোমা ব্যবহার করে। তাদেরকে প্রতিহত করতে সকলকে একসাথে মাঠে কাজ করার আহবান জানান তিনি।তিনি আরো বলেন, দেশে মঙ্গা নেই, মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, ১৩ নভেম্বরের মহাসমাবেশকে মহাসমুদ্রে পরিনত করে আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ৫ম বারের মতো প্রধানমন্ত্রী করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্যে সাংগঠনিক সম্পাদক এস. এম. কামাল হোসেন বলেন, বিএনপি জামাতের সাথে কোন প্রেম নেই, যে এলাকায় আগুন সন্ত্রাসীরা গাড়ি পোড়াবে সেই এলাকার নেতাকর্মীরা আগুন সন্ত্রাসীদের ধরে ব্যবস্থা নিতে হবে। খুলনার জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের সাথে তালমিলিয়ে যে প্রার্থী নৌকা পাবে তাকে জয়ের জন্য সকলে কাঁধে কাঁধ মিলিয়ে শ্লোগানে মুখরিত করতে হবে। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নির্মল চ্যাটার্জি। সঞ্চালনা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী। এসময়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সোহরাব আলী সানা, নারায়ন চন্দ্র চন্দ এমপি, আক্তারুজ্জামান বাবু এমপি। এসময়ে সভায় উপস্থিত ছিলেন এ্যাড. কাজী বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এম মুজিবর রহমান, এ এফ এম মাকসুদুর রহমান, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, মোস্তফা কামাল খোকন, এ্যাড. অধ্যাঃ নিমাই চন্দ্র রায়, রফিকুর রহমান রিপন, মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, সরদার আবু সালেহ, ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডল, জোবায়ের আহম্মেদ খান জবা, এমএ রিয়াজ কচি, এ্যাড. নব কুমার চক্রবর্তী, শ্রীমন্ত অধিকারী রাহুল, এ্যাড. তারিক হাসান মিন্টু, শেখ মো. রকিকুল ইসলাম লাবু, হালিমা ইসলাম, কাজী শামীম আহসান, শেখ রাশেদুল ইসলাম রাসেল, মোজাফফর মোল্যা, বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান বাবলু,

খায়রুল আলম, সায়েদুজ্জামান সম্রাট, ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম, ননী গোপাল মন্ডল, খান নজরুল ইসলাম, আশরাফুল আলম খান, শেখ আকরাম হোসেন, শেখ আবুল হোসেন, আনোয়ার ইকবাল মন্টু, জিএম মহসিন রেজা, গাজী এজাজ আহম্মেদ, কামাল উদ্দিন বাদশা, অধ্যক্ষ ফ ম ছালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, বিলকিস আক্তার ধারা, ফারহানা হালিম, মোসাম্মৎ সামসুন্নাহার, পাপিয়া সরোয়ার শিউলি, শাহিনা আক্তার লিপি, ফারজানা নিশি, অমিয় অধিকারী, আনিসুর রহমান মুক্ত, মোঃ আজগর বিশ্বাস তারা, নান্টু রায়, মোঃ জামিল খান, এফ এম অহিদুজ্জামান, মোল্যা আকরাম হোসেন, কে এম আলমগীর হোসেন, সরদার আবুল কাশেম ডাবলু, বিনয় কৃষ্ণ রায়, দিলিপ হালদার, শেখ কামরুল হাসান টিপু, শাহনেওয়াজ হোসেন জোয়ারদার, মৃনাল হাজরা, নিশিত রঞ্জন মিস্ত্রি, হোসনেআরা চম্পা, খোরশেদ আলম, মোঃ মানিকুজ্জামান অশোক, শেখ মোঃ আবু হানিফ, এম এম আজিজুর রহমান রাসেল, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, মনোয়ারা খাতুন শিউলি, ডাঃ এস এম সামছুল আহসান, ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ, ইঞ্জিঃ বরকত, হাজি সাইফুল ইসলাম খান, সরদার তন্ময়, মোঃ পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন প্রমূখ।