Home বিনোদন জয়ার তিন জয়

জয়ার তিন জয়

8

বিনোদন ডেস্ক।।

সময়টা ভালোই যাচ্ছে নন্দিত অভিনেত্রী জয়া আহসানের। একের পর এক সুখবর পাচ্ছেন তিনি। পশ্চিমবঙ্গে তাঁর অভিনীত দুর্গাপূজার সিনেমা ‘দশম অবতার’ দর্শকপ্রিয়তা পেয়েছে। সিনেমার ব্যবসাও ভালো। এরই মধ্যে নতুন প্রাপ্তিও এসেছে ক্যারিয়ারে।

বুসান পিস চলচ্চিত্র উৎসবেসেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে তাঁর অভিনীত আকরাম খানের ‘নকশীকাঁথারজমিন’। সদ্য ঘোষিতবাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এসেরা অভিনেত্রী হিসেবে ঘোষিত হয়েছে তাঁর নাম। এ নিয়ে পঞ্চমবারের তাঁর ঝুলিতে উঠতে যাচ্ছে চলচ্চিত্রের এ সম্মানজনক পুরস্কার। সবমিলিয়ে তাঁর বৃহস্পতি যেন তুঙ্গে। এ নিয়ে উচ্ছ্বসিত দুই বাংলায় সমান জনপ্রিয় এ অভিনেত্রী।

প্রতিটি পুরস্কার আনন্দের, ভালো কাজের স্বীকৃতি।নিঃসন্দেহে এটি ভালো অনুভূতি। এর একদিন আগে খবর পেলাম বুসানে আমার সিনেমা পুরস্কৃত হয়েছে। দুটি সুখবর পর পর এসেছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

পূজায় পশ্চিমবঙ্গে চলছে জয়া অভিনীত সিনেমা ‘দশম অবতার’। সিনেমাটির প্রচারের জন্য বর্তমানে সেখানেই অবস্থান করছেন এ অভিনেত্রী। যখন তাঁর ব্যস্ত সময় কাটছে তখনই বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এসেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পাওয়ার খবরটি জানলেন তিনি। বিদেশে থাকলেওদেশেথেকেপেয়েছেন সুসংবাদ। নিজের অনুভূতি প্রকাশ করে জয়া বলেন, ‘ প্রতিটি পুরস্কার আনন্দের, ভালো কাজের স্বীকৃতি।নিঃসন্দেহে এটি ভালো অনুভূতি। এর একদিন আগে খবর পেলাম বুসানে আমার সিনেমা পুরস্কৃত হয়েছে। দুটি সুখবর পর পর এসেছে। মানুষজন আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সহকর্মীরা সামাজিক মাধ্যমে নানা ইতিবাচক মন্তব্য করছেন।এটি বেশ ভালো লাগছে। সরকারি অনুদানেরসিনেমা ‘বিউটি সার্কাস’-এরজন্য খুব পরিশ্রম করেছিলাম। পুরস্কার পেয়ে সব কষ্ট সার্থক হয়েছে। সুখবরটিতে আমার পরিবারের সদস্যরাও আনন্দ পেয়েছেন। প্রথমেই ‘বিউটি সার্কাস’ টিমকে ধন্যবাদ জানাই। তারা না থাকলে এটি অর্জন হয়তো সম্ভব ছিল না। এ কৃতিত্ব টিমের সবার।আমার ধারণা, এ অর্জনে টিমেরও সবাই খুশি। সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন। সার্কাস দলের সদস্যদের জীবন অনেক চ্যালেঞ্জিং।সব সদস্যকে পুরস্কারটি উৎসর্গ করতে চাই।’

বুসান জয়

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের আলোচিত গল্প ‘বিধবাদের কথা’। মুক্তিযুদ্ধের সময় এক গ্রামের দুইবোন রাহেলা ও সালেহার জীবনের সঙ্গে সে সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট ফুটিয়ে তুলেছেন লেখক। এমন গল্পের সিনেমা ‘নকশীকাঁথার জমিন’ সিনেমায় অভিনয় করেছিলেন জয়া আহসান। আকরাম খানের এ সিনেমাটি সম্প্রতি দক্ষিণ কোরিয়ার ১৪তম বুসান পিস ফিল্মফেস্টিভ্যালে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ‘লং টার্ম এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ জিতেছে। উৎসবের সমাপনী অনুষ্ঠানে ২৯ অক্টোবর সিনেমাটিকেদেওয়া হয় এ পুরস্কার । জয়া বলেন ,‘স্বাধীনধারার শিল্পসম্মত চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ এ উৎসবে আমার অভিনীত সিনেমা পুরস্কার পেয়েছে। এটি অনেক আনন্দের। এ চলচ্চিত্র আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পেয়েছে। এক অর্থে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের অজানা ইতিহাসেরই স্বীকৃতি বলে মনে করি । বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে এটি প্রদর্শিত ও পুরস্কৃত হয়েছে। এখন দেশের দর্শকরা সিনেমাটি দেখার প্রতীক্ষায় আছেন। আশা করছি, দেশেও সিনেমাটি সবার মন জয় করবে।’

দশম অবতার

২০১৩ সালে ‘আবর্ত’ চলচ্চিত্রের মাধ্যমে কলকাতার সিনেমায় অভিষেক হয়জয়ার। সবমিলিয়ে তাঁর অভিনীত সিনেমার সংখ্যা ১৬। প্রতিটি সিনেমায় ভিন্নধর্মী চরিত্র নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি। ‘দশম অবতার’ সিনেমায় জয়া যেন হাজির হয়েছেন আরও নতুন রূপে।পূজায় মুক্তির পর মাত্র সাত দিনে ছয় কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। এ সিনেমা দিয়ে গুণী নির্মাতা সৃজিত মুখার্জির পরিচালনার সঙ্গে পাঁচ বছর পর একসঙ্গে অভিনয় করেছেন জয়া। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও সিনেমাটিতে তাঁর সঙ্গে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্তের মতো তারকাশিল্পীরা। সিনেমাটি যেন তাঁর অভিনয় ক্যারিয়ারে মাইলফলক হতে যাচ্ছে। অভিনয় করে দর্শক ও সিনেমাবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। দেখতে দেখতে কলকতায় ১০ বছরের ক্যারিয়ার পার করেছেন জয়া। এমন সময়ে ‘দশম অবতার’-এর সাফল্যে কেমন লাগছে? ‘যে কোনো সিনেমা ভালো ব্যবসা করলে ইন্ডাস্ট্রিরই লাভ বেশি। উৎসবের সিনেমায় দর্শক বাড়ে। তবে প্রত্যাশার চাইতেও বেশি দর্শক ‘দশম অবতার’ দেখেছেন, যা আমাকে অন্যরকম ভালোলাগায় ভরিয়ে দিয়েছে।’– বললেন জয়া।