Home আঞ্চলিক খুলনায় ঘের ব্যবসায়ী হত্যায় বাবা-ছেলে গ্রেফতার

খুলনায় ঘের ব্যবসায়ী হত্যায় বাবা-ছেলে গ্রেফতার

64

 

স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর আড়ংঘাটা এলাকায় ঘের বিরোধের জের ধরে আবুল কালাম আজাদ হত্যা মামলার প্রধান আসামি মজুন ও তার বাবা ওমর আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে খানজাহান আলী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। হত্যা মামলার তিন আসামির মধ্যে দুই জন গ্রেফতার হয়েছেন।

বাবা ও ছেলেকে গ্রেফতারের বিষয়টি মহানগরীর আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অহিদুজ্জামান সোমবার দুপুরে নিশ্চিত করেছেন।

ওসি বলেন, নিহত কালামের সঙ্গে মাছের ঘের নিয়ে আসামিদের মধ্যে বিরোধ চলছিলো। কালাম গত রোববার সকাল ৮ টার দিকে বাসা থেকে তেলিগাতি ঘেরের উদ্দেশ্য বের হয়। কালাম ওই স্থানে যাওয়ার পর পূর্ব বিরোধের জের ধরে মজনুসহ অন্যান্য আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে দেশীয় দাড়ালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ঘেরের কচুরিপানার ভেতরে লাশ ফেলে চলে যায়। বিকেল ৫ টার দিকে ঘেরের কচুরিপানার ভেতর থেকে লাশ উদ্ধার হয়। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে কেএমপি খুলনা আড়ংঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওসি বলেন, তাদেরকে আজ আদালতে হাজির করা হয়েছে।