Home আঞ্চলিক খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

89

স্টাফ রিপোর্টার।।
খুলনার আড়ংঘাটা থানা এলাকায় আবুল কালাম শেখ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার বিকালে নগরীর তেলিগাতী এলাকা থেকে কালামের লাশ উদ্ধার করে পুলিশ। তেলিগাতী মধ্যপাড়া এলাকার শেখ গহর আলীর ছেলে আবুল কালাম।

সূত্র জানায়, কালাম জুট মিল শ্রমিক ছিলেন। পাশাপাশি ঘেরে মাছ চাষ করতেন। ঘের নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে দ্বন্দ্ব ছিল।

আড়ংঘাটা থানার এসআই লুৎফর হায়দার জানান, নিহতের শরীরে বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।