খবর বিজ্ঞপ্তি।।
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে শেখ হাসিনা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুষ্ঠভাবে দেশ পরিচালনায় শেখ হাসিনা’র সরকারের কোনো বিকল্প নেই। তিনি বলেন, সরকার সর্বদা জনগণের দুঃখ-কষ্টে পাশে থাকে। জনগণের সেবাই আওয়ামী লীগের একমাত্র মূলমন্ত্র। দেশবাসীকে দুর্ভোগ থেকে মুক্তি দিতে যা যা প্রয়োজন আওয়ামী লীগ সরকার সবই করে যাচ্ছে।
শুক্রবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রূপসা উপজেলা প্রশাসন ও রূপসা পূজা উদযাপন পরিষদ আয়োজিত শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর ব্যক্তিগত তহবিল থেকে অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমপি বলেন, যেকোনো দুর্যোগে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের জনগণের পাশে থেকে প্রমাণিত হয় যে, আওয়ামী লীগ সর্বদা জনগণের প্রতিটি দুঃখ-কষ্টে পাশে থাকে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল বাকির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান, অফিসার ইনচার্জ তদন্ত মোঃ সিরাজুল ইসলাম, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ফ ম আব্দুল সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল। সভায় স্বাগত বক্তৃতা করেন রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু।
রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী এসএম ওয়াহিদুজ্জামান, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোর্শেদুল আলম বাবু, মোল্যা আরিফুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শ ম জাহাঙ্গীর, নৈহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, আওয়ামী লীগ নেতা বিনয় কৃষ্ণ হালদার, আসাদ শেখ, রূপসা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গনেশ চন্দ্র পাল, খুলনা জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, রূপসা উপজেলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজীব দাস, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান আরমান মিয়া, আওয়ামী লীগ নেতা ফ ম আয়ুব আলী, যুবলীগ নেতা হারুন মোল্যা, আশিষ রায়, কামরুজ্জামান সোহেল, সুব্রত বাকচী, সরদার জসিম উদ্দিন, পিন্টু গোপাল দে, নুর ইসলাম সরদার, খায়রুজ্জামান সজল, আকতারুজ্জামান লিমু, শ্যামল ভট্টাচার্য, মিহির মুখার্জী, মনজু বাকচী, ননী গোপাল বাকচী, শিবপদ বসু, সমর মল্লিক, শেখর চন্দ্র পাল, রনজিত কুমার পাল, দুলাল চন্দ্র নন্দী, স্বরূপ রায়, কুমার বসু, আশিষ বিশ্বাস, অপূর্ব মন্ডল, আজিজুল শেখ, সাজ্জাদ সাজু প্রমুখ।
এর পর দুপুরে তিনি রূপসা ফেরিঘাট জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। এ সময় তিনি বর্তমান সরকার উন্নয়নের সাফল্যের কথা তুলে ধরেন। মসজিদের উন্নয়নকল্পে তিনি তিন লাখ টাকা অনুদান দেন। এ সময় উপস্থিত ছিলেন রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন, অফিসার ইনচার্জ তদন্ত মোঃ সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোর্শেদুল আলম বাবু, আরিফুর রহমান মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শ ম জাহাঙ্গীর, নৈহাটী ইউনিয় আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, নৈহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, রূপসা প্রেস ক্লাবের সভাপতি এসএম মাহবুবুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ মফিজুর রহমান, যুবলীগ নেতা মোঃ হারুন মোল্যা, শ্রমিক নেতা আব্দুস সাত্তার, সাইফুল ইসলাম প্রমুখ।
পরে বিকালে তিনি তেরখাদা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা পরিষদ আয়োজিত বিভিন্ন পূজা মন্ডপ কমিটির কাছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর ব্যক্তিগত তহবিল থেকে অনুদানের অর্থ বিতরণ করেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন। সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফএম ওহিদুজ্জামান।











































