Home আন্তর্জাতিক বাইডেনের সফরের মধ্যেও তীব্র হামলা ইসরায়েলের

বাইডেনের সফরের মধ্যেও তীব্র হামলা ইসরায়েলের

11

 

আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের মধ্যেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তীব্র বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

আল জাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে। গাজার খান ইউনিস এলাকা থেকে তাদের সংবাদকর্মী হানি আবু ইশেবা এ তথ্য জানিয়েছেন।

হানি আবু ইশেবা বলেন, কিছুক্ষণ আগেও খান ইউনিসের একটি আবাসিক ভবনে হামলা চালানো হয়। এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ঘটনাস্থলেই সাতজনকে মৃত ঘোষণা করা হয়। আরও চল্লিশজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই গাজার বিভিন্ন এলাকা থেকে আসা উদ্বাস্তু।

মঙ্গলবার উত্তর গাজার আল আহলি আরব হাসপাতালে বিমান হামলা চালায় ইসরায়েল। এ ঘটনায় অন্তত ৫০০ মানুষ নিহত হয়েছেন বলে জানায় গাজার স্বাস্থ্য দপ্তর।

কিন্তু ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে, সে সম্পর্কে তারা জানেন না। বিষয়টি জানতে খোঁজ নেয়া হচ্ছে।