জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ‘বঙ্গবন্ধুর জীবনে বঙ্গমাতার ভূমিকা ঃ ১৫ আগস্টের নেপথ্য কুশীলব ও ঘটনা প্রবাহ’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক।
খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান তৌহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম।
অনুষ্ঠানে শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক ভিডিও চিত্র মাল্টিমিডিয়ায় প্রদর্শণ করেন ও সূচনা বক্তব্য দেন প্রফেসর ডাঃ বঙ্গকমল বসু। আলোচনায় অংশ নেন ডাঃ শামছুল আহসান মাসুম, প্রফেসর সরোয়ার আকরাম আজিজ, প্রতাপ কুমার বিশ^াস, প্রফেসর সাধনরঞ্জন ঘোষ, প্রফেসর পিন্টু রঞ্জন শীল, প্রফেসর ড. আজিজুল ইসলাম ও প্রফেসর ড. তুহিন রায়। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন প্রফেসর এম আবুল বাশার মোল্লা।
প্রধান অতিথির বক্তৃতায় তালুকদার আব্দুল খালেক বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের অবদান সবচেয়ে বেশি। স্বাধীনতার আগে বঙ্গবন্ধুর অবর্তমানে ও যে কোন সংকটময় মুহূর্তে তিনি সন্তানদের দেখভাল করার পাশাপাশি তৎকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতি অত্যন্ত দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করেছেন। স্বাধীনতার পরেও তিনি বঙ্গবন্ধুকে সবসময় সঠিক পরামর্শই দিয়েছেন। তাই, বাঙালি জাতি তাঁকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট হত্যাকান্ডের নেপথ্য কূশীলবদের মধ্যে জিয়াউর রহমানের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। ’৭৫ পরবর্তী ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে তা বারবারই প্রমাণিত হয়েছে। বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে একইভাবে নানামুখি ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনার নেত্রীত্বে সরকার সরকার গঠিত হবে-এটাই বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে।
খুলনার লবণচরা ও খানজাহান আলী থানায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল শুক্রবার (২৫ আগষ্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর দুই থানা লবণচরা ও খানজাহান আলী থানায়- অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন কমিশন বাতিল, সংখানুপাতিক নির্বাচন (চজ) পদ্ধতির প্রবর্তন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে- তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
খুলনা মহানগরীর লবণচরা থানার তৃণমূল প্রতিনিধি সম্মেলন বিকাল ৫ টায় রিয়াবাজার আইএবি মিলানায়তনে, সন্ধ্যা ৭ টায় খানজাহান আলী থানার তৃণমূল প্রতিনিধি সম্মেলন জামেয়া কারিমিয়া মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
তৃণমূল প্রতিনিধি সম্মেলনগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নাযয়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওঃ শোয়াইব হোসেন, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী আবু গালিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ নোমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করিম, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সভাপতি এসএম আবুল কালাম আজাদ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজী, মোমিনুল ইসলাম নাসিব, ইসলামী ছাত্র আন্দোলন নগর সভাপতি মোঃ মইন উদ্দিন।
লবণচরা থানা:- তৃণমূল প্রতিনিধি সম্মেলন লবণচরা থানার সভাপতি মাওলানা নাসিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী গাজী মুরাদ হোসেনের পরিচালনায় উপস্থিত ও বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব সেলিম হোসেন বাবুল, সহ-সভাপতি আব্দুর রহমান মাতুব্বর, মাওলানাা আবু সাঈদ, মোঃ শরিফুল ইসলাম, মোঃ আব্দুস সালাম, মোঃ রবিউল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা, আব্দুর রহিম, মোঃ ফজলুল কাদের, মোঃ নাজিম উদ্দিন, মোঃ কবির হোসেন, মুফতি এরশাদুল্লাহ, মোঃ আবু বক্কর সরদার, মোঃ কামাল হোসেন, হাফেজ মনসুর আলী শেখ, শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ হায়দার আলী শেখ, মোঃ আনিসুর রহমান, মোঃ ডালিম হোসেন।
খানজাহান আলী থানা:- তৃণমূল প্রতিনিধি সম্মেলন খানজাহান আলী থানা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাসুমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুহাঃ নাজিম হাওলাদারের পরিচালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খানজাহান আলী থানার সহ সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সেক্রেটারি মোঃ কামরুজ্জামান, কেসিসি ২ নং ওয়ার্ড শাখা সভাপতি মাস্টার মঈন উদ্দিন ভূঁইয়া, যোগীপোল ইউনিয়ন সভাপতি মোঃ মোস্তফা সরদার, যুব নেতা হাফেজ সাব্বির হুসাইন, শ্রমিক নেতা ইলিয়াস হোসেন সুজন, ছাত্রনেতা মোস্তফা হোসেন প্রিন্স,রিয়াজ হাওলাদার, মাহতাব বিন রফিক,মাওলানা রাশেদুল ইসলাম,আজাদ মোল্লা,মোঃ ওমর ফারুক,ওহিদুল ফকির,সাইফুল ইসলাম বাপ্পি প্রমুখ।
খানজাহান আলী থানা ছাত্রদলের শোক
ফুলবাড়ীগেট প্রতিনিধি
কেসিসি ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সিয়াম হোসেনের মাতা বিলকিস নাহার (৫০) শনিবার ২৬আগস্ট সকাল সোয় ৯ টায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) গতকাল বাদ আছর ফুলবাড়িগেট এমদাদিয়া রশিদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাযা শেষে মহেশ^রপাশা কবরস্থানে দাফন সম্পন্ন হয়। ২নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মোঃ সিয়াম হোসেনের মাতা বিলকিস নাহারের এহেন আকষ্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহ,সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব,আবুল হায়াত শুভ, ফয়সাল হোসেন,মেহেদী হাসান,সাইফুল্লাহ তাজীম,স্বাধীন মির্জা,আলী হোসাইন,আলমগীরহোসেন, মনজুরুল ইমাম,রাকিবুল ইসলাম,রাব্বি,আখীরুজ্জামান,শেখ শাহেদ আহমেদ প্রমুখ।
কপিলমুনিতে যুবলীগের উদ্যোগে শোকসভা ও বৃক্ষরোপন কর্মসূচী পালিত
খবর বিজ্ঞপ্তিঃ
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কপিলমুনি ইউনিয়ন শাখার উদ্যোগে শোকসভা ও বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়। গতকাল বিকাল ৪টায় কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শেখ কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহাফুজুর রহমান সোহাগ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবনেতা প্রণব কান্তি মন্ডল, কবির আহমেদ মনা, রাফেল হোসেন বাবু, আমিনুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিনারুল ইসলাম, অহিদুজ্জামান, হিমাদ্রী শেখর দে, উত্তম অধিকারী, জালাল সরদার, রাকিব হাসান, মোর্শেদ রিয়াদ, সজিব হক, শাহিন গাজী, চন্দ্রশেখর দে, কৃষ্ণেন্দু দত্ত, মুরাদ গোলদার, কামাল, বিপ্লব কুমার দাস, তমিজ সরদার, প্রদীপ অধিকারী, লতিফ শেখ, জয় মিত্র, শুভ মন্ডল, পলাশ দে, সাগর দে প্রমুখ।
পাইকগাছায় কপোতাক্ষ নদে ভয়াবহ ভাঙ্গন : ২ শতাধিক পরিবার ভিটেবাড়ী ছাড়া
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছার কপোতাক্ষ নদে থেকে ইটের ভাটার জন্য মাটি কেটে মজুত করার কারণে রাড়ুলী ইউনিয়নের জেলে পল্লীতে ভয়াবহ ভাংগন দেখা দিয়েছে। একারণে ভাঙ্গনকুলের প্রায় ২ শতাধিক পরিবার ভিটেবাড়ী হারিয়ে অন্যতরে বসবাস করছে বলে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী জানিয়েছেন। উপজেলার রাড়ুলি ইউয়নের জেলে পল্লী এলাকায় অবস্থিত কপোতাক্ষ নদে আবারও ভয়াবহ ভাংগন দেখা দিয়েছে। স্থানীয় ইউপি মেম্বর ইলিয়াস হোসেন, প্রভাষক মোমিন উদ্দিন জানান,পাশ্ববর্তী মিনারুল ও ডালিম সরদারের ইটের ভাটার জন্য প্রতিবছর মাটি কাটার মেশিন দিয়ে এ নদ থেকে যাবতীয় মাটি কাটে আগামী বছরের ইট তৈরীর জন্য মাটি মজুত করছে। নদী থেকে মাটির কাটার কারণে রাড়ুলী জেলে পল্লী ভাঙ্গন দেখা দিয়েছে। গত দুইদিন ভারি বর্ষন ও নদীর পানি বাড়ায় ভাঙ্গনের তীব্রতা আরো বাড়ে গেছে। গত ১০ বছরে এ ভাঙ্গনে প্রায় ২ শতাধিক পরিবার ভিটে বাড়ী ছাড়া হয়েছে। বর্তমান ৬০-৭০ টি পরিবার আতংকে রয়েছে। এব্যাপারে ভাটা মালিক মিনারুল ইসলাম বলেন, জমির মালিকের নদী গর্ভে ভেঙ্গে যাওয়া জমি থেকে মাটি কাটা হচ্ছে। পাইকগাছা উপজেলা পানিউন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাজু আহম্মেদ হাওলাদার বলেন, নদী থেকে মাটি কাটা যাবে না যদি কেহ মাটি কাটে তাদেরকে আইনের আওতায় আনা হবে। পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বলেন, ভাঙ্গনের কথা শুনে তাৎক্ষনিক ঘটনা স্থল পরিদর্শন করে ১শ জিও ব্যাগ বরাদ্ধ দিয়েছি। আর নদী থেকে মাটি কাটার বিষয়টি এলাকাবাসির একটি অভিযোগ দিতে বলেছি। যারা নদী থেকে মাটি কাটুক না কেন তাদের আইনের আওতায় আসতে হবে।
ইউসেপ খুলনায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
সম্প্রতি প্রকাশিত ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে অনন্য সাফল্য অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের প্রাণঢালা সংবর্ধনা জানালো খুলনার প্রাণকেন্দ্রে অবস্থিত ইউসেপ মহসীন খুলনা টেকনিক্যাল স্কুল। বৈকালিস্থ ইউসেপ খুলনা অঞ্চলের নিজস্ব ক্যাম্পাসে ২৬ আগস্ট শনিবার বিকেলে এই প্রাণবন্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউসেপ খুলনা ও বরিশাল অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ বোর্ড অব গভর্নরস এর সদস্য ও জাতীয় রাজস্ব বোর্ড এর সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ।
শত শত মেধাবী শিক্ষার্থীর পদচারণায় মুখরিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় এর অর্থনীতি ডিসিপ্লিন এর প্রফেসর ড. শাহ্নেওয়াজ নাজিমুদ্দিন আহ্মেদ, সরকারি সুন্দরবন আদর্শ কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ড. মিজানুর রহমান, বিশ্বাস প্রোপার্টিজের সিইও এবং ইউসেপ খুলনার অ্যাডভাইজরি কাউন্সিলের ভাইস চেয়ারপার্সন মো: আজগর বিশ্বাস তারা, মিতালী ফুডস লিঃ এর পরিচালক ইসতিয়াক আহমেদ আকন্দ, অ্যাডভোকেট বি, এম, রেজাউল করিম, ব্যবস্থাপনা পরিচালক, হ্যানসেং পেপার এন্ড এক্সেসরিজ ইন্ডাস্ট্রীজ লিঃ এবং ইউসেপ বাংলাদেশ এর পরিচালক, ফাইন্যান্স এন্ড কমপ্লাইন্স নাজমুন নাহার। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ইউসেপ মহসীন খুলনা টিভিইটি ইনস্টিটিউটের হেড অব টিভিইটি ইনস্টিটিউট খন্দকার তুহিন আলী।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫’র ১৫ আগস্ট নিহত সকল শহিদের প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসিতে সাফল্য বয়ে আনা মেধাবী ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেন, ‘ আগস্ট মাস হচ্ছে শোকের মাস। ১৫ আগস্টের জঘন্যতম হত্যাকান্ড সম্পর্কে তিনি শোককে শক্তিতে পরিণত করার কথা বলেন। অধিকার বঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও শিক্ষাদীক্ষায় মানুষ করে গড়ে তোলার জন্য বঙ্গবন্ধুর অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন। তিনি সামাজিক অন্তর্ভূক্তির উপর গুরুত্বারোপ করেন। কাউকে পিছনে ফেলে নয়, সকলকে সাথে নিয়েই আমরা উন্নতি করতে চাই, এটাই কারিগরি শিক্ষার মূলমন্ত্র’
বিশেষ অতিথির বক্তব্যে ড. শাহ্নেওয়াজ নাজিমুদ্দিন আহ্মেদ বলেন, বলেন বিশ্বে সবচেয়ে বড় বৈষম্য হলো ধন সম্পদের বৈষম্য। দারিদ্রের মূল কারন হলো সম্পদের অসম বন্টন। কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে দক্ষ মানব সম্পদে গড়ে তুলে বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে।
প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, কৃতি শিক্ষার্থী গড়ার পিছনে বাবা মা ও অভিভাবকদের অবদান রয়েছে। তিনি বলেন, আদর্শ মানুষ গড়ে তুলতে হলে শেকড় থেকে তাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে যেন সামান্য ঝড় বাতাসে উপড়ে না যায়। তিনি আরো বলেন, জিপিএ ৫ পাওয়া মানে জীবনে সবকিছু পাওয়া নয়, এটি জীবনের একটি অধ্যায় মাত্র। জীবনে সফল হতে হলে ত্যাগ-তিতিক্ষা, কষ্ট ও সাধনা করেই জয়ী হতে হবে।
অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথিবৃন্দ ‘ইউসেপ মিনহাজ হল’ এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। বিশ্বাস প্রোপার্টিজ ও ইউসেপ বাংলাদেশ এর যৌথ অর্থায়নে নির্মিতব্য এ আবাসিক হলে ৫০ জন শিক্ষার্থী আবাসিক সুবিধা গ্রহণ করে পড়ালেখা চালিয়ে যেতে পারবে। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।
বাগেরহাট উপজেলা প্রেস ক্লাবের দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাগেরহাট উপজেলা প্রেস ক্লাব এর উদ্যোগে শনিবার (২৬ আসস্ট) বিকালে বাগেরহাট উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় এ আলোচনা সভা , দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও মিলাত
মাহফিলে সভাপতিত্ব করেন মাসুম হাওলাদার সভাপতি বাগেরহাট উপজেলা প্রেস ক্লাব ,উপস্তিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি আজাদ রশিদী, তানভীর আহমেদ সোহেল, এম.এ ওয়াদুদ, সাজ্জাদ হোসেন লেমন ,মাহাবুবুর রহমান বাদল, মোঃ সাইফুল্লাহ, মোঃ মনিরুজ্জামান, এনাম খান,সহবাগেরহাট উপজেলা প্রেস ক্লাবের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।দোয়া ও মিলাত মাহফিলে ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ নিহত সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জীবননগরের উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেধাবী ছাত্রীদের নগদ অর্থ প্রদান
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ জীবননগরের উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভূমিহীন, গৃহহীন, অতিদরিদ্র ও মেধাবী ১৫ ছাত্রীকে নগদ অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অর্থ প্রদান অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সালাউদ্দিন কাজল।এসময় বিদ্যালয়ের ভূমিহীন, গৃহহীন, অতিদরিদ্র ও মেধাবী ১৫ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা প্রদান করা হয়।এসময় আরো উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, পরিচালনা পর্ষদের সদস্য সরজিৎ কুমার, আলমগীর হোসেন, মাহফুজুর রহমান, এনামুল হক, সেলিম হোসেন, শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।
খুলনাস্থ পিরোজপুর জেলা কল্যাণ সমিতির সভা
খবর বিজ্ঞপ্তি
গতকাল সন্ধ্যা ৭টায় খুলনাস্থ পিরোজপুর জেলা কল্যাণ সমিতির উদ্যোগে সোনাডাঙ্গাস্থ ব্লু আর্কিড চাইনিজ রেস্টুরেন্টে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি মোসাঃ হামিদা বেগম, প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা ও প্রবীন রাজনীতিবিদ মোঃ শফিকুল ইসলাম মধু, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব এস এম আলমগীর হোসেন, খুলনা জেলা পরিষদ এর সাবেক সদস্য মোল্যা মোঃ মিজানুর রহমান বাবু, সংগঠনের সাধারণ সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না এর পরিচালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, আশার আলো সমবায় সমিতির সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টু, নগর ব্লাড ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি মোঃ ইউনুস আলী মোল্লা আরও বক্তব্য রাখেন মোঃ আসাদুজ্জামান আসলাম, শাহীন মল্লিক রাজু, মুসাফির কবি মুহাম্মাদ শহীদুল ইসলাম, ফারিয়া ইয়াসমিন সুমা, মোঃ জুয়েল হাওলাদার, মোঃ রফিকুল ইসলাম রাফি, সামিরা সুলতানা, শারমিন ইসলাম মিথিলা, আরিফ হোসেন সোহাগ, মিসেস পারভীন সুলতানা, মনিরা সুলতানা, মোঃ মনির আকন, আরিফ হাসান, আল মামুন, কামাল আহমেদ, এস এম আলমগীর হোসেন, আমিনুল ইসলাম ভুট্ট, ইমরান হাওলাদার, এস এম কামরুজ্জামান, মোঃ কবীর হোসেন, মোঃ সাইদুজ্জামান, মোঃ জিলান, মোঃ নাইমুল ইসলাম, আবু বক্করসহ খুলনা বসবাসরত পিরোজপুর এলাকার বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ। সভা শেষে উপস্থিত সকলের সিদ্ধান্তক্রমে সংগঠনের প্রধান উপদেষ্ঠা আগামী দুই বছরের জন্য আলহাজ্ব এস এম আলমগীর হোসেনকে সভাপতি, এম আসাদুজ্জামান মুন্নাকে সাধারন সম্পাদক, মোসাঃ হামিদা বেগমকে সহ সভাপতি, মোঃ জুয়েল হাওলাদারকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ রফিকুল ইসলাম রাফিকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন এবং আগামী এক মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটির তালিকা প্রকাশের জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়।
ফকিরহাটে নলধায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী নলধা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় (প্রস্তাবিত নলধা শেখ লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়) এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার (২৬ আগষ্ট) বিকেল ৫টায় বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন। জেলা পরিষদ সদস্য ও এসএমসির সভাপতি শেখ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র হীরা। সহকারী শিক্ষক এ শুকুর আলী খাঁন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হীটলার গোলদার, স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ মজনেয়ার রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. জাহাঙ্গির হোসেন প্রমূখ।
মানুষ আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসাবেন: এমপি চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধঃ
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল বলেছেন জাতির জনকের কন্যা আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেশের মানুষের পছন্দ হলেও বিএনপি নেতাদের পছন্দ নয়। দেশের উন্নয়ন তাদের পছন্দ হচ্ছেনা বলেই দেশের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ বিএনপির শাসন আমল দেখেছে বলেই আজ বিএনপি নেতারা মঞ্চে উঠে চেচিয়ে গলা ভাংলেও লোক পাচ্ছেনা তারা আন্দোলন করার জন্য।
তিনি আরো বলেন, বিএনপি নেতারা আন্দোলনে লোক না পেয়ে তারা আবার দেশে জ¦ালাও পোড়াও করার রাজনীতি শুরুর চেষ্টা করেছে। দেশের মানুষ এখন সচেতন, বিএনপি নেতাদের ভন্ডামিতে মানুষ আর পা দেবেনা। জাতির জনকের কন্যা আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার উন্নয়ন দেশের মানুষ দেখেছে। তাই দেশের মানুষ আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসাবেন। গতকাল শনিবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত জাতিয় শোক দিবসের আলোচনা সভা ও বিশেষ বর্ধীত সভায় প্রধান অতিথির বক্তব্য দান কলে তিনি এ কথা বলেন।
স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতিয় শোক দিবসের আলোচনা সভা ও বিশেষ বর্ধীত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান টিপু,উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক ইয়াকুব আলী প্রমুখ।
পরে দোয়া মাহফিল শেষে এলাকার গরীব ও দুস্তদের মধ্যে খিচুরি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।
খুলনায় কালোপতাকা মিছিল পুর্ব সমাবেশে
অবৈধ সরকারকে এখন দেশ-বিদেশের সবাই ধিক্কার জানাচ্ছে: ডা. জাহিদ হোসেন
খবর বিজ্ঞপ্তি।।
বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকার ২০১৪ সালে বিনাভোটে ক্ষমতায় বসেছে। ২০১৮ সালে দিনের ভোট রাতে করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রেখেছে। বর্তমানে এই জনবিচ্ছিন্ন সরকার জনগণের দাবী উপেক্ষা করে বিদেশী প্রভুদের কাছে ধর্ণা দিয়ে আবারো অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার পায়তারা করছে উল্লেখ করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। অবৈধ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করে ঘরে ফিরবে।
শনিবার (২৬ আগস্ট) অবৈধ, লুটেরা, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তিকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন ইসি গঠন করে নির্বাচন অনুষ্ঠানের একদফা দাবিতে কালোপতাকা মিছিল পুর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের সময় শেষ হয়ে গেছে। দেশবাসী জেগে উঠছে। তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ। নিপীড়ন করে জনগণের আন্দোলন দমানো যাবে না। গণতন্ত্র আন্দোলনের বিজয় সুনিশ্চিত। সরকার যদি মনে করে ২০১৪ ও ২০১৮ সালের কায়দায় দিনের ভোট রাতে ডাকাতি করবে, তাহলে ভুল করবে। দেশের মানুষ আর কোনো প্রহসনের নির্বাচনে অংশ নেবে না। আওয়ামী লীগের নেতারা এখন আবোল তাবোল বকছেন। এখন তাদের বিদায়ের পালা। বিএনপির সাথে দেশের জনগণ রাস্তায় নেমেছে, আওয়ামী লীগের পতন অনিবার্য। দেশের মালিকানা জনগণের, বিএনপির আন্দোলন এখন দেশের গনতন্ত্রকামী জনগনের দাবিতে পরিণত হয়েছে। চলমান আন্দোলনের কাফেলায় অংশ নিয়েছে কৃষক-শ্রমিক-মেহনতি মানুষসহ বিভিন্ন পেশাজীবীরা। সরকার ভোটের জন্য জনগণের কাছে যাওয়ার প্রয়োজন মনে করছে না। জনগণের ভোটের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে। তারা মুখে গনতন্ত্রের কথা বলছে অথচ কাজে বাকশাল কায়েম করছে। ডা, জাহিন দেশের সানুষকে সজাগ থাকার আহবান জানিয়ে বলেন, আর যেন কেউ ভোটাধিকার কেড়ে নিতে না পারে সেদিকে নজর রাখতে হবে। আন্দোলনের জয় সুনিশ্চিত- খালেদা জিয়া মুক্ত হবেন, তারেক রহমান দেশে ফিরে আসবেন, দেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে তারপর নির্বাচন হবে। একদফা আন্দোলন মানেই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে দেশে পরিবর্তন আনা। কিন্তু সরকার কিছুতেই এ জনদাবি মানতে চাইবে না। কারণ, তারা জনবিচ্ছিন্ন। অবৈধ সরকারকে এখন দেশ-বিদেশের সবাই ধিক্কার জানাচ্ছে।
মহানগর বিএনপির আহবায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, হত্যা ও দমন-পীড়নে বিএনপিকে দমানো যাবে না। এতো নিপীড়ন, এত গুম খুনের পরও বিএনপিকে দমিয়ে রাখা যাচ্ছে না। বিএনপি সেই ফিনিক্স পাখির মতো ধ্বংসাবশেষ থেকে জেগে উঠছে। এটাই হচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠীর সবচেয়ে ভয়ের কারণ।
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাবিরুল হক সাবু, কাজী আলাউদ্দিন, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু , স ম আ রহমান, সাইফুর রহমান, বেগম রেহানা ঈসা, এস এ রহমান বাবুল, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, মো. রকিব মল্লিক, শের আলম সান্টু, মোস্তফাউল বারী লাভলু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশাররফ রহমান, বদরুল আনাম খান, অধ্যাপক মনিরুল হক, মাহাবুব হাসান পিয়ারু, শেখ তৈয়বুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান নান্নু, শামীম কবীর, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শামসুল আলম, শেখ সাদি, , হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক স্বজল, কে এম হুমায়ূন কবরি (ভিপি হুমায়ুন). হাফজিুর রহমান মন,ি শখে জাহদিুল ইসলাম, আবু মোঃ মুরশদি কামাল, কাজী মজিানুর রহমান, মোল্লা ফরদি আহমদে, সয়ৈদ সাজ্জাদ আহসান পরাগ, শখে ইমাম হোসনে, হাববিুর রহমান বশ্বিাস, আবু সাইদ হাওলাদার আব্বাস. ফকরুল আলম, আ. রাজ্জাক, তানভিরুল আজম, চৌধুরী কাওসার আলী, সাহিনুল ইসলাম পাখি, অ্যাড. মোমরেজুল ইসলাম, রুবায়েত হোসেন বাবু, আবদুল মজিদ, আরিফ ইমতিয়াজ খান তুহিন, খায়রুল ইসলাম খান জনি, অ্যাড. মাসুম রশিদ, বিপ্লবুর রহমান কুদ্দুস, আবদুস সাত্তার, এহতেশামুল হক শাওন, অসিত কুমার সাহা, অ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, শাকিল আহমেদ দিলু, একরামুল কবীর মিল্টন, এ কে এম শহীদুল আলম, জহর মীর, ইলিয়াস হোসেন মল্লিক, নাজির উদ্দিন নান্নু, শেখ আজগর আলী, আহসান উল্লাহ বুলবুল, মোল্লা এনামুল কবির, অ্যাড. মো. আলী বাবু, ওয়াহিদুজ্জামান রানা, শেখ জামাল উদ্দিন, মো. হাফিজুর রহমান, আফসার উদ্দিন, আনিছুর রহমান, আনসার আলী, সুলতান মাহমুদ, নাসির খান, জি.এম.রফিকুল ইসলাম, আব্দুস সালাম, মনিরুজ্জামান লেলিন, আলমগীর হোসেন, মুর্শিদুর রহমান লিটন, কাজী শাহ নেওয়াজ নিরু, নাজমুর সাকির, আব্দুর রহমান ডিনো, মো. ইকবাল শরীফ, নাজমুল হুদা চৌধুরী সাগর, চৌধুরী আবদুস সবুর, ফারুক হোসেন হিলটন, আরিফ রহমান, তারিকুল ইসলাম, খ।ন্দকার ফারুক হোসেন, খন্দকার হাসিনুল ইসলাম নিক, সেলিম সরদার, মো. জাহিদ হোসেন, রবিউল হোসেন, মিজানুর রহমান মিলটন, সরোয়ার হোসেন, শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম, আক্কাস আলী, রুম্মন আজম, ফারুক হোসেন, সাইদুজ্জামান খান, মুজিবর রহমান, হাসনাত রিজভী, আজিজা খানম এলিজা, সরদার আবদুল মালেক, মাসুদ খান বাদল, রাহাত আলী, মল্লিক আবদুস সালাম, টিটু ভূঞা, হাবিবুর রহমান, শেখ আবুল বাশার, নুরুল আমিন, শাহাদাত হোসেন, গাজী আবদুল হালিম, দিদারুল হোসেন, হেলাল উদ্দিন, জাফরি নেওয়াজ চন্দন, শামসুল বারিক পান্না ও মাহমুদ জাহিদ আল কাদির, সরদার শফিকুল আমিন লাভলু ,এমদাদ হোসেন ,মো. আব্দুল ওহাব (আহ্বায়ক ঃ ৭ নং মোহম্মদ হোসেন,শেখ জাহাঙ্গীর হোসেন মোঃ নুরুল হক , মোঃ শাহ জালাল ,আসাদুজ্জামান আসাদ ,সিরাজুল ইসলাম লিটন , কাজী কামরুল ইসলাম বাব ু,মো. শহীদ খান, মো. মতলুবুর রহমান মিতুল মোড়ল। যুব দলের আব্দুল্লাহেল কাফি সখা, সাইফুল ইসলাম সান্টু, আব্দুল আজিজ সুমন, শেখ জাবির আলী। স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন , আতাউর রহমান রনু, এস এম ময়েজউদ্দিন চুন্নু, কেএম মাহাবুবুল আলম, মো. জাকির হোসেন, ইউসুফ মোল্লা , মুন্তাসির আল-মামুন। মহিলা দলের এ্যাড.তসলিমা খাতুন ছন্দা, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, সেতারা সুলতানা. আনজিরা খাতুন, , নাসরিন হক শ্রাবনী, নিঘাত সীমা, সালমা বেগম, শিরিন আক্তার, মঞ্জুয়ারা বেগম, রোকেয়া ফারুক, চমন আরা, শাহনাজ সরোয়ার, কাওছারী জাহান মঞ্জু, পাপিয়া রহমান পারুল, মরিয়াম খাতুন মুন্নি, রাবেয়া ফাহিদ হাসনা হেনা, রুমা আক্তার, আরিফা চুমকি, লুৎফুন নাহার লাভলী, সাংগঠনিক সম্পাদক: সামসুন নাহার লিপি, দপ্তর সম্পাদক : ফরিদা বেগম, কোষাধ্যক্ষ : ময়না বেগম, প্রচার সম্পাদক: লুবনা ইয়াসমিন। জাসাসের আজাদ আমিন,কাজী জলিল, মো:রবিউল ইসলাম রবি, মো: শামীম খান। কৃষক দলের মোল্লা কবির হোসেন, আক্তারুজ্জামান তালুকদার সজীব, শেখ আবু সাইদ, শেখ আদনান ইসলাম দ্বীপ। তাঁতী দলের আবু সাঈদ শেখ,মেহেদী হাসান মিন্টু, মাহমুদ আলম লোটাস। ছাত্র দলের আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, মোঃ তাজিম বিশ্বাস, রশিউর রহমান রুবেল, সাইফুল ইসলাম খান, মো. ইবাদুল ইসলাম, মাহিম আহমেদ রুবেল, মো. হাসান ফকির , সৈয়দ ইমরান, সাজ্জাদ হোসেন জিতু , হেদায়েত উল্লাহ দিপু, রিয়াজুল ইসলাম খান মুরাদ, আঞ্চলিক শ্রমিকদলে আবু দাউদ দ্বীন মোহাম্মাদ, আলমগীর তালুকদার। মোঃ আলতাফ হোসেন খান , মোঃ রফিকুল ইসলাম মাষ্টার , মোঃ আলতাফ হোসেন ,মোঃ নুরুল ইসলাম মোল্লা ,মোঃ জাহাঙ্গীর আলম, আবু তালেব মোল্লা, মিজানুর রহমান, মনির খান. মো. মাফিজুল ইসলাম , মো. আলী হোসেন সানা, মোসা সুলতানা রহমান, মোঃ জাহাঙ্গীর হোসেন ,আজিজ উল্লাহ গাবলু , এস এম শরীফুল আলম, মেজবা উদ্দিন পাপ্পু, আখতার আহমেদ খসরু, শেখ আরশাদ আলী , মনিরুজ্জামান মনি, জি. এম মঈন উদ্দিন, মো. মেশকাত আলী , ঢালী মো. সালাহ উদ্দিন , সাইদুর রহমান সাইদ, জাহিদুর রহমান জাহিদ , জামির হোসেন দিপু, ডা. মো. লাভলু. মো. হাবিবুর রহমান, মজ্ঞুরুল আলম, এস এম মুরাদ হোসেন, মো. তরিকুল ইসলাম, এস. এম তারিকুল ইসলাম সোহান, সৈয়দ আজাদ হোসেন, মো. নুরুজ্জামান টুটুল, সালাউদ্দিন মোল্লা বুলবুল , মতিয়ার রহমান খান বুলেট, মোঃ গোলাম কিবরিয়া, সওগাতুল ইসলাম ছগির, মোঃ সরোয়ার সিকদার, মাহাবুবুল ইসলাম টুটুল, মোঃ মেহেদী হাসান লিটন, মোঃ হুমায়ুন কবির চৌধুরি, মোঃ আসলাম হোসেন, এ. কে. এম সেলিম, মোঃ আমিন আহাম্মেদ, মোঃ বাবুল রানা, শেখ মোস্তফা কামাল, সৈয়দ শামীম আহসান, শেখ হাফিজুর রহমান, জাহিদুল ইসলাম খোকন, মফিজুর রহমান, হাবিবুর রহমান বিপুল, মো. ইসলাম বিশ্বাস, বদরুল আলম রয়েল, আতিকুর রহমান রুবেল বিশ্বাস, মোল্লা সোহরাব হোসেন, মো. মুসা হোসেন খান, তারিকুল ইসলাম বাকার, শেখ আজিজুর রহমান, ইয়াজুল ইসলাম এ্যাপোলো, শাকারুল ইসলাম সুমন, আবুল কালাম হাওলাদার, শেখ আব্দুল আলিম, শফিকুল ইসলাম নিপুন, ওয়াহিদুজ্জামান হাওলাদার, মো. রিয়াজুল কবির, প্রমূখ। বিকেল ৩টার পর থেকেই বিভিন্ন ওয়ার্ড, থানা ও উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের খন্ড খন্ড মিছিল কালো পতাকা সহকারে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হন। সংক্ষিপ্ত সমাবেশে চলাকালে নেতাকর্মীদের মুহুমুহু স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিলটি শুরু হয়ে স্যার ইকবাল রোড, লোয়ার যশোর রোডসহ কয়েকটি রোড প্রদক্ষিণ করে পাওয়ার হাউজ মোড়ে যেয়ে শেষ হয়।
ফকিরহাটের মূলঘরে ফেয়ার প্রাইজের চাউল কম দেয়ার অভিযোগ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘরে ইউনিয়নে খাদ্য-বান্ধব কর্মসুচির ফেয়ার প্রাইজের চাল গ্রাহকদের মাপে কম দেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে। এব্যাপারে যথাযত ব্যবস্থা গ্রহনের জন্য কার্ডধারীরা উদ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। একাধিক ভুক্তভোগী জানান, গ্রাহক অর্থাৎ কার্ডধারীরা ১৫ টাকা কেজি দরে প্রতি ৩০ কেজি করে চাউল নিতে পারবেন। গত শনিবার (১৮ আগস্ট) উপজেলার মূলঘর ইউনিয়নের ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডে এসব কার্ডধারী গ্রাহকদের এক সাথে দুই মাসের চাল দেওয়া হয়। কিন্তু কিছু গ্রাহকের অভিযোগ প্রতি ৩০ কেজির বস্তায় ১ থেকে ৩কেজি পর্যন্ত চাল কম পাওয়া গেছে। এসব গ্রাহকরা ডিলারের নিকট থেকে চাল নিয়ে বাইরে এসে দেখেন তাদের চাল কম হয়েছে। তখন গ্রাহকরা মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার ও স্থানীয় ইউপি সদস্য বিধান কুমার মোহন্তকে জানান। বিষয়টি জানার পর জনপ্রতিনিধিরা উপস্থিত হয়ে এসব গ্রাহকদের চাল পুনরায় মাপ দিয়ে তার সত্যতা নিশ্চিত হন। অভিযুক্ত ডিলার সঞ্জিত কুমার মন্ডল জানান, শ্রমিকরা চাল মাপার সময় ডিজিটাল মাপযন্ত্রটি অসমতল স্থানে রাখায় এমনটি হয়েছে। তিনি স্বেচ্ছায় চাল কম দেননি। বিষয়টি জেনে ইতোমধ্যে তিনি ভুক্তভোগী পরিবারকে চাউল ফেরৎ দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এ ব্যাপারে মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার বলেন, কার্ডধারী গ্রাহকদের কাছে খবর পেয়ে তিনি ঘটনা স্থলে আসেন। এসময় তিনি কয়েকজন গ্রাহকের চাল মেপে দেখেন ৩০ কেজির স্থলে ২ থেকে ৩ কেজি চাউল কম হয়েছে। একই কথা বলেন ইউপি সদস্য বিধান কুমার মোহন্ত। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন বলেও তারা জানান। এ বিষয়ে সাক্ষাতকারের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দিপঙ্কর কুমার মন্ডলের অফিস ও মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে আলাদা স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে হরিণাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রাম ও কালীগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন-হরিণাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামের মৃত আমজাদ মালিথার স্ত্রী মরিয়ম খাতুন (৬০) ও তার মেয়ে তাসলিমা খাতুন (৩৫) এবং কালীগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আব্দুল হালিম (৫০)।
হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, মরিয়ম বেগম বিদ্যুতায়িত হওয়া নিজ ঘরের আরথিন তারে জড়িয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে তার মেয়ে তাসলিমা খাতুন তাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মৃত্যু হয়।
অপরদিকে কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, সকালে ওই গ্রামের কৃষক আব্দুল আলিম গ্রামের গ্রামের মাঠে কাজ করতে যাচ্ছিলো। পথে মাঠের একটি পুকুরের পাড়ের তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হরিণাকুন্ডু থানার ওসি আবু আজিফ ও কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। এ ঘটনায় দুই থানায় আলাদা অপমৃত্যু মামলা হয়েছে।
খুলনায় দুই দিনব্যাপি প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি
খবর বিজ্ঞপ্তি
খুলনায় মৎস্যঘের শ্রমিকদের পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্য ও শ্রম অধিকার বিষয়ক দুই দিনব্যাপি প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আয়োজিত এই প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হয়।
নগরীর আভিজাত্য রেস্তোরাঁয় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল অ্যান্ড আরবান পুওর্স পার্টনার ফর সোস্যাল অ্যাডভান্সমেন্ট (রূপসা)। এতে সহায়তা করে সলিডারিটি সেন্টার বাংলাদেশ। ‘পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্যসহ শ্রমিকদের শ্রম অধিকারের প্রতি সম্মানের উন্নতি এবং লিঙ্গভিত্তিক সহিংসতা ও হয়রানি থেকে মুক্ত কাজের বিশ্ব’ প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণে প্রায় ৩০ জন মৎস্যঘের শ্রমিক অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন রূপসা’র সভাপতি শেখ মো. আব্দুল বাকী। এতে প্রধান অতিথি ছিলেন সলিডারিটি সেন্টার-বাংলাদেশ কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর একেএম নাসিম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনার শ্রম অধিদপ্তরের পরিদর্শক এসকে নুরুজ্জামান, ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এমএইচ সাব্বির, সাংবাদিক মাসরুফজ্জামান রনি, সলিডারিটি সেন্টার-বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মো. নজরুল ইসলাম। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা’র নির্বাহী পরিচালক হিরণ¥য় মণ্ডল, সলিডারিটি সেন্টার-বাংলাদেশ খুলনার সিনিয়র প্রোগ্রাম অফিসার জাকিয়া পারভীন, রূপসা’র হেড অব ফাইন্যান্স মোসা. ফিরোজা খানম, প্রোগ্রাম ডিরেক্টর নরেশচন্দ্র দেবনাথ, মনিটরিং অ্যাণ্ড ইভ্যালুয়েশন অফিসার আজিজুর রহমান, ডব্লিউইপি প্রকল্পের কোঅর্ডিনেটর রিতা সাহা, ডিওএল প্রকল্পের কোঅর্ডিনেটর দেবাশীষ দাস প্রমুখ।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’র কর্মী সম্মেলনে বক্তারা
হিন্দুরা আ’লীগের ভোট ব্যাংক নয়, তাদের নিজস্ব ভোটাধিকার ও বাকস্বাধীনতা রয়েছে
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশ থেকে আশঙ্কাজনক হারে হিন্দু কমছে কেনো? এর মূল কারণ, আওয়ামী শাসনামলে ক্ষমতাসীনদের সীমাহীন নির্যাতন ও লুটপাট চলছে। আ’লীগের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়কে নির্যাতন করে দোষ চাপায় বিএনপি-জামাতের উপর। মনে রাখতে হবে, বাংলাদেশের হিন্দুরা আ’লীগের ভোট ব্যাংক নয়, তাদের নিজস্ব ভোটাধিকার রয়েছে। বাক-স্বাধীনতা রয়েছে। এদেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সকলের। মহান স্বাধীনতা যুদ্ধের মূলমন্ত্রে দেশে ভোটাধিকার ও বাকস্বাধীনতা পুনর্প্রতিষ্ঠিত হলে সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। সকল সম্প্রদায়ের মিলিত শক্তি দেশ গড়ার হাতিয়ার। গতকাল শনিবার (২৬ আগস্ট) বিকেলে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত খুলনা মহানগর ও জেলা শাখার কর্মী সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর শাখার আহবায়ক এ্যাড. এসএম শফিকুল আলম মনা। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় মহাসচিব বাবু এসএন তরুণ দে।
তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে একটি দল নিজেদের ভোট ব্যাংক মনে করে। কিন্তু তারা কি সেই সংখ্যালঘু সম্প্রদায়েরও ভোটাধিকার অবশিষ্ট রেখেছে? রাখেনি। দেশের ১৮ কোটি মানুষের ভোটাধিকার হরণ করেছে আওয়ামী লীগ। মুখে মধু আর অন্তরে বিষ। তাদের আমলেই বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি নির্যাতন-নিপীড়নের স্টিম রোলার চালানো হয়। এভাবে চলতে পারে না। নিশিরাতের ভোটডাকাত লুটেরা সরকারের পতন নিশ্চিত করে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে বাংলাদেশের প্রতিটি নাগরিককে রাজপথে নামতে হবে। সে যুদ্ধে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানরাও পিছিয়ে থাকবে না। যেভাবে কাঁধে-কাঁধ রেখে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেখানেই গণতন্ত্র পুনরুদ্ধারের যুদ্ধে সকলকে সামিল হতে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়কে আহবান জানিয়েছেন তিনি।
সমাবেশে স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ডাঃ প্রদীপ দেবনাথ। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন ফ্রন্টের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব বাবু মিল্টন বৈদ্য। বিশেষ বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অধ্যক্ষ আনন্দ সাহা।
বিশেষ অতিথি’র বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, ফ্রন্টের ভাইস-চেয়ারম্যান বাবু রনজিৎ কুমার রায় ও বাবু এ্যাড. অসীম কুমার সমাদ্দার, সহকারী মহাসচিব মিল্টন গয়ামী ও নির্মল বিট, সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডু, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু সুব্রত মজুমদার, দপ্তর সম্পাদক বাবু তপন কুমার বসু মিন্টু।
ফ্রন্টের নগর ও জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার সত্যানন্দ দত্তের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম-আহবায়ক বাবু ব্রজেন ঢালী, নিত্যানন্দ মন্ডল, সুদীপ্ত মল্লিক, দেবদাস বিশ্বাস দেবু, কৌশ্যলা রায়, তুষার কান্তি মন্ডল, জীবন কুমার মন্ডল, রমেন রায়, বীরেন্দ্র মন্ডল, পরিতোষ বালা, বিকাশ মৃধা, সমরেশ কুমার, রতন মল্লিক, গৌরপদ বিশ্বাস, উজ্জল দাস, সরজিৎ ঘোষ, যোগেশ্বর কুমার, সুজানা জলি, নীলাদ্র, প্রভাষ মন্ডল, বরেন্দ্র সরকার, রতন রায় ও নারায়ন মিত্র প্রমুখ।
দাকোপের লাউডোব ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের ৩নং লাউডোব ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বাষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও তাবারক বিতরণ করা হয়।
এ লক্ষে শনিবার বিকাল ৪টায় লাউডোব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে লাউডোব ইউপি আওয়ামী লীগের সভাপতি তপন কুমার রায়ের সভাপতিত্বে এবং লাউডোব ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি প্যানেল চেয়ারম্যান নিহার মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত। সভার পূর্বে নেতৃবৃন্দরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করেন এবং সকল শহীদের আত্নার মাগফিরাত কামনায় ১মিনিট নিরাবতা পালন করা হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার। সন্মানিত অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ননী গোপাল মন্ডল, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যাান আলহাজ্ব শেখ আবুল হোসেন। প্রধান বক্তা ছিলেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী নান্টু রায়, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ যুবরাজ, চালনা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সনোত কুমার বিশ্বাস, জেলা পরিষদের সদস্য সরোজিত কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, চেয়ারম্যান মানস কুমার রায়, সাবেক চেয়ারম্যান সঞ্জয় কুমার মোড়ল, আওয়ামিলীগ নেতা এ্যাডঃ জি এম কামরুজ্জামান, আজগর হোসেন ছাব্বির, ধ্রুব শংকর মন্ডল, নিমাই চাঁদ দাস, দেবেন্দ্রনাথ মিস্ত্রি, মির্জা সাইফুল ইসলাম টুটুল, তুষার রায়, প্রিন্স বিশ্বাস, বিকাশ গাইন, অঞ্জন সরকার, পতিরাম রায়, সুধান্য মন্ডল, গৌতম মন্ডল, চালনা পৌর প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল, যুবলীগনেতা তুষার কান্তি দাস, তন্ময় রায়, জয়ন্ত গাইন, সুভেন দাস, সেচ্ছাসেবক লীগনেতা জয়ন্ত রায়, বিপ্লব মন্ডল, ইউপি সদস্য নিতাই জোর্দ্দার, সুব্রত সরদার, শেবাশীষ মন্ডল প্রমুখ।
চুকনগরে আদর্শ ব্যবসায়ী ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার চুকনগরে ইনসাফ সীড¯ লিমিটেডের আদর্শ ব্যবসায়ী ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় তানিয়া বীজ ভান্ডারের আয়োজনে চুকনগর কৃষি গবেষণা কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাবিব বীজ ভান্ডারের প্রোপাইটর মোঃ মোসলেম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনসাফ সীড¯ লিমিটেডের ব্যব¯’াপনা পরিচালক কৃষিবিদ মোঃ মাতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আশুতোষ দাস ও প্রকাশ চন্দ্র রায়। সভা পরিচালনা করেন ইনসাফ সীড¯ লিমিটেডের মার্কেটিং অফিসার হরিচাঁদ মন্ডল। বক্তব্য রাখেন তানিয়া বীজ ভান্ডারের প্রোপাইটর আবু সাঈদ গাজী , কৃষক ইসমাইল শেখ , সিদ্দিকুর রহমান শেখ , সরদার মুজিবুর রহমান , আসাবুর রহমান , শেখ মুজিবুর রহমান , রাকিবুজ্জামান পিন্টু , আক্তার হোসেন , রকি শেখ , রফিকুল ইসলাম গাজী , রুহুল আমিন গাজী প্রমুখ।
ডুমুরিয়া সদরে ব্যক্তি উদ্যোগে পলি ভরাটী স্লূইস গেটে ৭টি সেচ পাম্প বসিয়ে পানি নিষ্কাশন
এস রফিক, ডুমুরিয়া
ডুমুরিয়া সদরে মহিলা কলেজে ও আল্লারদান পাইকারি কাঁচা বাজারের পাশে অব¯ি’ত স্লূইস গেটের বাইরে পলি ভরাট হয়ে পানি নিষ্কাশনের অযোগ্য হয়ে পড়েছে। তলিয়ে যা”েছ উপজেলা চত্বর সহ কয়েকটি বিল। ব্যাপক ক্ষতিগ্রস্ত হ”েছ আমন ও সবজি চাষীরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের অনুরোধে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে আসছেন আল্লারদান পাইকারি কাঁচা বাজারের সত্ত্বাধিকারি জিএম আনিসুর রহমান। তিনি ব্যক্তিগত উদ্যোগে ¯’াপন করেছেন ৭টি সেচ পাম্প। যা বেশ কিছু দিন ধরে বিরামহীন ভাবে চলমান রয়েছে। তবে উপজেলা নির্বাহী অফিসার বলছেন পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে এর ¯’ায়ী সমাধান করা হবে।
সরেজমিনে গিয়ে কথা হয় স্লূইস গেটের দায়িত্বে থাকা মৃন্ময় গোলদার ছোটবাবু, কৃষক আঃ সালাম সরদার, মিজানুর রহমান শেখ, আজিজুল ইসলাম সহ অনেকের সাথে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা পরিষদের নাকের ডগায় মহিলা ও আল্লারদান পাইকারি কাঁচা বাজারের পাশে অব¯ি’ত স্লূইস গেট দিয়ে উপজেলা চত্বর,জোয়ারে দক্ষিণ ও উত্তরবিল,গুটুদিয়া পশ্চিমপাড়া বিলসহ কয়েকটি বিলের পানি নিষ্কাশন হয়ে আসছিল। সম্প্রতি ওই স্লূইস গেটের বাইরে পলি জমাট বেঁধে পানি নিষ্কাশনের জন্য অযোগ্য হয়ে পড়ে। কৃষকদের স্বার্থে বিল কমিটির উদ্যোগে বেশ কয়েকবার পলিএ অপসারণ করে এর ¯’ায়ী সমাধান হয়নি। চলতি বছর বর্ষা মৌসুমে অতি বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে একদিকে তলিয়ে যা”েছ উপজেলা চত্বর অন্যদিকে আমন ধান চাষীরা রয়েছে দারুণ দূশ্চিন্তায়। ফলন্ত সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে সবজি চাষীরাও। তারা আরও বলেন,হাশেম আলী পাইকারি কাঁচা বাজার উ”েছদের পর আড়ৎদার ও ব্যবসায়ীরা যখন দিশেহারা হয়ে পড়ে তখন তাদের অনুরোধে মহিলা কলেজের পিছনে খোলা জায়গায় জিএম আনিসুর রহমানের উদ্দোগে আল্লারদান পাইকারি কাঁচা বাজার গড়ে উঠে। যেখানে শত শত আড়ৎদার, ব্যবসায়ী ও শ্রমিকদের কর্মসং¯’ানের সুযোগ সৃষ্টি হয়। অনুরূপভাবে জলাবদ্ধতার স্বীকার ¯’ানীয় ক্ষতিগ্র¯’ কৃষকদের অনুরোধে এগিয়ে আসেন তিনি। তার ব্যক্তিগত উদ্যোগে একাধিক শ্রমিক নিয়োগ করে পলি অপসারণ ও বেশ কিছু দিন ধরে পানি নিষ্কাশনের জন্য ওই স্লূইস গেটের উপর ৭টি সেচ পাম্প ¯’াপন করে দিনরাত পানি সেচের মধ্যদিয়ে এ দূর্ভোগ লাঘব করা হ”েছ। কিš‘ এটি তো ¯’ায়ী সমাধান নয় এমন প্রশ্ন করে ¯’ায়ী সমাধানের জন্য যথার্থ মহলের জোর হস্তক্ষেপ কামনা করেন তারা। অন্যথায় পথে বসবে হাজার হাজার কৃষক। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মুহাঃ হাসনাতুজ্জামান বলেন, বিষয়টি বিবেচনায় নিয়ে উর্ধ্বতন মহলে চিঠি পাঠানো হয়েছে। অতি দ্রুত ভরাটী স্লূইস গেটের খাল খনন করে এ সমস্যার সমাধান করা হবে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) এসএম আশীষ মোমতাজ বলেন, ঘটনা¯’ল পরিদর্শন করা হয়েছে এবং ¯’ায়ী সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে।
ছাত্র ইউনিয়ন খুলনা জেলা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদের উদ্যোগে শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর সাত রাস্তা মোড় বিএমএ ভবনের সামনে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসানের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক সবুজ হোসেন দূর্জয়ের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, ছাত্র নেতা জাকির হোসেন, সাঈম হাসান, তন্ময় সরকার, সুদীপ্ত মণ্ডল, শান্তা নিবেদিতা, তনুশ্রী তনু, ঐশিজ্যোতি গোলদার, মৃত্যুঞ্জয়, সজীব, জাহিদুল, রিয়াজুল প্রমুখ। বক্তারা বলেন, প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে সাংবাদিক সম্মেলনে সিআইডি অফিসার বলেছেন ‘প্রশ্নপত্র ফাঁসের পিছনে নামী দামী লোক জড়িত আছেন’ এই নামী দামী লোকদের অবিলম্বে চিহ্নিত করে প্রকাশ করতে হবে এবং দ্রুত এ ব্যাপারে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা আরও বলেন, এর দায়ভার সরকারকেই নিতে হবে। এ ঘটনায় প্রমাণ করে যে, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা ব্যর্থ। পরবর্তীতে এক বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা সংগঠনের কার্যালয়ে এসে সমাপ্ত হয়।
শিক্ষক তানভীর আহমেদ সোহেলের মাতার মৃত্যুতে উপাচার্যের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ও শিক্ষক সমিতির সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক ড. তানভীর আহমেদ সোহেলের মাতা- সেলিনা পারভীন নিজ বাসায় অসুস্থজনিত কারনে গতকাল ভোর ৪ টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৬ বছর। মৃত্যুকালে তিনি স্বামী ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ যোহরবাদ পশ্চিম টুটপাড়া কবি নজরুল সড়ক বায়তুল মোয়াজ্জাম জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. তানভীর আহমেদ সোহেলের মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সেলিনা আহমেদসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলীসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ শোক প্রকাশ করেছেন।
দাকোপের বাজুয়া চড়া নদীতে নৌকা বাইচ দেখার জন্য মাঠ ভরাট ও মঞ্চ নির্মাণের কাজ চলছে
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের বাজুয়া চড়া নদীতে নৌকা বাইচ দেখার জন্য মাঠ ভরাট ও মঞ্চ নির্মাণের কাজ চলছে। বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায় বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি মহোদয়ের প্রচেষ্টায় আজ মঞ্চ ঢালাই এর শুভ সূচনা করা হলো। সকলে আর্শীবাদ করবেন বাকি কাজ গুলো যেন সুন্দর ভাবে সম্পূর্ণ হয়। সকাল ১০ টায় নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার মঞ্চের ঢালাই এর কাজ শুরু হয়। এসকল কাজের পি আই ও এবং সভাপতি শ্যামল কুমার রায় বলেন আমাদের দীর্ঘ দিনের স্বপ্ন ছিল বাজুয়া চড়ার বাঁধের চড়া নদীতে দীপাবলী উৎসবকে ঘিরে প্রতি বছর দুইদিন ব্যাপী যে পুরুষ ও মহিলা নৌকা বাইচ প্রতিযোগিতা এবং বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে তার জন্য একটা মঞ্চ ও নৌকা বাইচ দেখার জন্য গ্যালারি তৈরি করা। সেই স্বপ্ন আজ বাস্তবে রুপদান হতে যাচ্ছে। দাকোপের গর্ব আমাদের লাউডোব ইউনিয়নের মেয়ে আমাদের সকলের আশার প্রদীপ অবহেলিত দাকোপের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য্য নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের এমপি গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি’র একান্ত প্রচেষ্টায় আজ এখানে মাঠ ভরাট ও মঞ্চ তৈরির কাজ চলছে। এসময়ে উপস্থিত ছিলেন বাজুয়া চড়ার বাঁধ কালি মন্দির কমিটির সাধারণ সম্পাদক ঋষিকেশ হালদার, বাজুয়া আর্য্য হরিসভার কর্মী প্রীতিশ সরকার, প্রবীননেতা কালিশীলসহ এলাকার সুধীজম।
শেখহাটিতে জনপ্রতিনিধির যোগসাজসে এক ভাইকে বাদ দিয়ে অপর ভাইকে ওয়ারিশ সনদ প্রদান
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের দেবভোগ গ্রামে এক ভাইকে বাদ দিয়ে অপর ভাইকে ওয়ারিশ সনদ প্রদানের ঘটনা ঘটেছে। স্থানীয় সুত্রে জানা যায়, মৃত গোকুল ভদ্রের ২ ছেলে গৈষ্ঠ ভদ্র এবং পবিত্র ভদ্র। গৈষ্ঠ ভদ্র দির্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ ভারত থাকায়, পবিত্র ভদ্র ও জনপ্রতিনিধির যোগসাজসে গৈষ্ঠ ভদ্রের নাম বাদ দিয়ে ওয়ারেশ কায়েম সনদ প্রদান করে শেখহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলক চন্দ্র বিশ্বাস। গৈষ্ঠ ভদ্রকে বাদ দিয়ে পবিত্র ভদ্রকে ওয়ারেশ করে গত ইং-২৬ জুন ২০২৩ তারিখ চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার স্বাক্ষরকৃর্ত এই ওয়ারেশ কায়েম সনদ প্রদান করা হয়। এ বিষয়ে পবিত্র ভদ্রের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার ভাই দীর্ঘদিন ধরে ভারত থাকে এই সম্পত্তির যদি আমি একা ওয়ারিশ না হই তাহলে আমার ভাইয়ের অংশ সরকার নিয়ে যাবে তাই চেয়ারম্যান কাকার সাথে কথা বলে ভাইকে বাদ দিয়ে আমি একা ওয়ারিশ হয়েছি। ভাই যদি কখনও আসে তাকে আমি জমি দিয়ে দিব আর এই বিষয়ে আমার ভাই জানে। তার ভাই গৈষ্ঠ ভদ্রের সাথে কথা বলতে চাইলে তিনি বলেন ভাইর সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না, তার সাথে আমার কনো যোগাযোগ নেই। ওয়ার্ড মেম্বার পরেশ বিশ্বাস সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন যা লিখবেন লিখেন তাই বলে ফোন কেটে দেন। এ ঘটনার সত্যতা জানতে ইউপি চেয়ারম্যান গোলক চন্দ্র বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ওয়ারেশ সনদ প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যের তদন্ত প্রতিবেদন সাপেক্ষে দেওয়া হয়।
মেয়েকে ‘কুপ্রস্তাব’, বাবাকে গলা কেটে হত্যা
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে বাবাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। ‘কুপ্রস্তাব’ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বাবাকে হত্যা করা হয়েছে বলে দাবি মেয়ের। শনিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মা ও মেয়েকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহত মতিয়ার রহমান (৪৮) জীবননগর উপজেলার মৃত গোলাম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাড়িতে কান্নাকাটির শব্দ পান প্রতিবেশীরা। বাড়িতে গিয়ে ঘরের বিছানায় মতিয়ার রহমানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। তবে পরিবারের সদস্যরা সিলিং ফ্যানে গলা কেটে মতিয়ারের মৃত্যু হয়েছে বলে দাবি করেন। সন্দেহ হলে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন মেয়ে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে।
মেয়ে জানান, স্বামী দ্বিতীয় বিয়ে করার পর বাবার বাড়িতে চলে আসেন তিনি। কয়েকদিন ধরে বাবা তাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিচ্ছেন। শুক্রবার রাতে তার সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টা করেন বাবা। রাগ ও ক্ষোভে সারারাত ঘুমাতে পারেননি মেয়ে। সেই ক্ষোভ থেকে সকালে ছুরি দিয়ে বাবাকে হত্যা করেন মেয়ে।
জীবননগর থানার পরিদর্শক (ওসি) এস এম জাবীদ হাসান জানান, মা ও মেয়েকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব: খুলনা থেকে চিংড়ি রপ্তানি কমেছে, বিপাকে উদ্যোক্তারা
স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক বাজারে চাহিদা ও মূল্য কমে যাওয়ায় খুলনা অঞ্চল থেকে চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানি কমেছে। এতে আয় কমে যাওয়ায় বিপাকে পড়েছেন রপ্তানিকারকরা। আগের অর্থবছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে রপ্তানি আয় কমেছে প্রায় ১৪০ কোটি টাকা।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে খুলনা অঞ্চল থেকে হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানি হয় ৩৩ হাজার ২৭১ টন। এ থেকে আয় হয় ২ হাজার ৯৬৩ কোটি টাকা। কিন্তু গত অর্থবছরে মাছ রপ্তানির পরিমাণ কমে দাঁড়ায় ২৮ হাজার ৩১৬ টনে। এ থেকে আয় হয় ২ হাজার ৮২৩ কোটি টাকা।
খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় বাগদা ও গলদা চিংড়ির ঘের রয়েছে ২ লাখ ৬ হাজার ২৩২টি। এগুলোর আয়তন ১ লাখ ৮৪ হাজার ৫২০ হেক্টর। রপ্তানি ও আয় কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন উৎপাদক ও রপ্তানিকারকরা। এ অঞ্চলের হিমায়িত চিংড়ি রপ্তানিকারক ২৬টি কারখানার কর্মকর্তা-কর্মচারীর বেতন ও আনুষঙ্গিক ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা।
মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের কর্মকর্তা লিপটন সরদার জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপজুড়েই কিছুটা অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। সে কারণে ইউরোপের দেশগুলোতে চিংড়ি ও অন্যান্য মাছের চাহিদা এবং মূল্য কমে গেছে। যুদ্ধ শুরুর পরই ওই সব দেশ থেকে অর্ডার আসা কমে গেছে। এ দেশ থেকে চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানির প্রায় ৮০ ভাগ যায় ইউরোপের দেশগুলোতে। রাশিয়া ও ইউক্রেনেও মাছ রপ্তানি হয়। যুদ্ধ শুরুর পর থেকে এ দুই দেশে রপ্তানি হচ্ছে আগের তুলনায় ৩ ভাগের ১ ভাগ। ইউরোপের দেশগুলোতে চিংড়ির মূল্য ২০ থেকে ৪০ শতাংশ কমে গেছে।
এ ব্যাপারে রপ্তানিকারক প্রতিষ্ঠান ব্রাইট ও মডার্ন সি ফুডসের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল হক বলেন, আন্তর্জাতিক বাজারে চাহিদা ও মূল্য কমে যাওয়ায় রপ্তানির ক্ষেত্রে প্রভাব পড়েছে। বিদেশের ক্রেতারা মূল্য পরিশোধেও দেরি করছে। কারণ ক্রেতারা যেখানে চিংড়ি বিক্রি করছে, সেখান থেকে সময়মতো মূল্য পাচ্ছে না। প্রিয়াম সি ফুডসের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আবদুল কাদের বলেন, দেশে চিংড়ির সংকট রয়েছে। এ ছাড়া বিদেশে চাহিদা ও মূল্য আগের তুলনায় কম।
মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তর সূত্রে জানা গেছে, আগে প্রতিবছর রাশিয়ায় প্রায় ৬০ কোটি ও ইউক্রেনে ১১ কোটি টাকার চিংড়ি রপ্তানি হতো। যুদ্ধ শুরুর পর এসব দেশে রপ্তানি ৩ ভাগের ২ ভাগ কমেছে। নাম প্রকাশে অনিচ্ছুক মৎস্য অফিসের একজন কর্মকর্তা বলেন, স্থানীয় ব্যবসায়ী ও চিংড়ি সরবরাহকারীদের কেউ কেউ এখন আর রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোতে চিংড়ি সরবরাহ করতে চায় না। কারণ, সেখানে সরবরাহ করতে হয় বাকিতে। দেশের বাজারে সরবরাহ করলে দাম পাওয়া যায় নগদে। সে কারণে রপ্তানিকারক কিছু কিছু প্রতিষ্ঠান চিংড়ির সংকটে ভুগছে।
তিনি জানান, অর্থনৈতিক মন্দার কারণে অনেক দেশ এখন বাগদা ও গলদা চিংড়ির পরিবর্তে অপেক্ষাকৃত কম মূল্যের ভেনামি চিংড়ি কেনে। বাংলাদেশ থেকে বিদেশে যায় গলদা ও বাগদা চিংড়ি। আগে ভেনামি চিংড়ি চাষের অনুমতি না থাকলেও দেশে এ বছর থেকে ভেনামির বাণিজ্যিক চাষের অনুমতি মিলেছে। চলতি বছর ১০ জন চাষি ভেনামি চিংড়ি চাষ শুরু করেছেন।
এ ব্যাপারে খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে হিমায়িত চিংড়ি রপ্তানি খাতে। মৎস্য অধিদপ্তর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রপ্তানি আয় বাড়াতে চেষ্টা করছে।
মসজিদে লাইট জ্বালানোয় দ্বন্দ্ব, মুয়াজ্জিনকে কুপিয়ে জখম
বেনাপোল প্রতিনিধি
যশোরে মসজিদে লাইট জ্বালানোকে কেন্দ্র করে মুয়াজ্জিন শাহারুল ইসলামকে (৪৫) কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৫ মে) রাত ৯ টার দিকে শার্শা উপজেলার গাজীর কায়বা গ্রামে এ ঘটনা ঘটে।
শাহারুল ইসলাম শার্শার গাজীর কায়বা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে ও গাজীর কায়বা পশ্চিম পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত। অভিযুক্তরা হলেন- একই গ্রামের আনোয়ারুল ইসলাম ও তার ছেলে মেহেদী হাসান,সাঈদী হাসান এবং চাচাতো ভাই সিরাজুল।
স্থানীয়রা জানান, শুক্রবার এশার নামাজ শেষে মুসুল্লিরা সবাই চলে গেলেও অভিযুক্ত আনোয়ারুল ইসলাম মসজিদে লাইট জ্বালিয়ে বসে ছিল। এসময় মুয়াজ্জিন লাইট জ্বালাতে নিষেধ করে। এসময় দুজনের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। পরবর্তীতে আনোয়ারুল, তার ছেলে এবং তার চাচাতো ভাইয়ের নেতৃত্বে ৬-৭ জন দেশীয় অস্ত্র দিয়ে শাহারুলকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। তার ডাক-চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।











































