Home খেলাধুলা বিশ্বকাপে যেভাবে মাতৃত্ব ও ফুটবল সামলাচ্ছেন ওরা

বিশ্বকাপে যেভাবে মাতৃত্ব ও ফুটবল সামলাচ্ছেন ওরা

11

স্পোর্টস ডেস্ক||
নারী ফুটবল বিশ্বকাপ। শুধু মাঠে ফুটবলের লড়াই নয়, মাতৃত্বের অসাধারণ চ্যালেঞ্জ সামলানোর মঞ্চও। সারা বিশ্ব থেকে খেলোয়াড়রা তাদের ছোট সন্তানদের কাছ থেকে কয়েক সপ্তাহ দূরে থাকার মানসিক যন্ত্রণা সঙ্গে নিয়ে বিশ্বকাপ খেলতে যান। তবে কেউ কেউ অবশ্য একটি সুন্দর সমাধান খুঁজে পেয়েছেন, সন্তানদের সঙ্গে নিয়েছেন।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে চলছে এবারের নারী বিশ্বকাপ আসর। জ্যামাইকান ফুটবলার চেইনা ম্যাথিউস এ বিষয়ে অকপটে তার মানসিক অস্থিরতা প্রকাশ করেন। তিনিও তার ছোট ছেলেকে রেখে বিশ্বকাপ খেলেছেন। তিন ছেলের মধ্যে সবচেয়ে ছোটটির কথা মনে পড়তেই গাল বেয়ে কয়েক ফোঁটা পানি ঝরে তার। সে তাকে জিজ্ঞেস করেছিল, ‘দীর্ঘ দিন কোথায় থাকো তুমি?’ এই অশ্রু ক্রীড়াবিদদের সাধনায় যে ত্যাগ স্বীকার করে তার একটি মর্মস্পর্শী প্রতীক।

তবে এই কান্নার মধ্যেও আশা দেখাচ্ছেন জার্মান মিডফিল্ডার মেলানি লিউপোলজ-এর মতো ফুটবলাররা। যিনি কিনা তার শিশু পুত্র এবং এক আয়াকে নিয়ে বিশ্বকাপে খেলছেন। এটাকে অনেকে বিষ্ময়কর যাত্রাও বলে আখ্যা দিচ্ছেন।

যদিও নিজেদের প্রথম ম্যাচটি খেলতে যাওয়ার সময় দলের বেস ক্যাম্প সিডনিতে আয়ার কাছে ছেলেকে রেখে গিয়েছিলেন তিনি।
লিউপোলজের সিদ্ধান্ত চ্যালেঞ্জিং মনে হতে পারে তবে এটি নারী ফুটবলারদের অদম্য চেতনাও। যারা প্রচলিত সংস্কৃতিতে অস্বীকার করার সাহস করে এবং বিশ্বকে দেখায় যে তারা মাঠে এবং মাতৃত্ব উভয় ক্ষেত্রেই পারদর্শী হতে পারে। এ বিষয়ে ২৯ বছর বয়সী লিউপোলজ বলেন, ‘এটা একটা চ্যালেঞ্জ। আমি নারীদের দেখাতে চাই, আপনারা দুটিই করতে পারেন।’

ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে, ম্যাথিউস এবং তার জ্যামাইকান সতীর্থ কোনিয়া প্লামারকে বাচ্চাদের ভিডিও দেখে উচ্ছ্বসিত হতে দেখা যায়। সন্তানের সঙ্গে দূরত্ব সত্ত্বেও বিশ্বকাপ খেলতে আসার কারণ হিসেবে প্লামার বলেন,‘আমি চাই আমার বাচ্চা জানুক আমি শক্তিশালী।’ ফুটবলার মায়েদের এই অসাধারণ গল্পে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালেক্স মরগান এবং ফ্রান্সের আমেল মাজরির নামও আলোচনায় আসবে। উভয়েই তাদের সন্তানদের সঙ্গে নিয়ে বিশ্বকাপে খেলতে গেছেন।

তারা কেউই চাননি সন্তানকে দূরে রেখে মানসিক অস্থিরতায় ভুগতে। দুইবারের বিশ্বকাপজয়ী মরগান, তার ৩ বছর বয়সী মেয়ে চার্লির জন্য গর্ব ও ভালোবাসায় উদ্ভাসিত, এমনকি তিনি মাতৃত্ব এবং একজন অভিজাত ক্রীড়াবিদ- উভয়ের দায়িত্ব পালন করেন।

ফ্রান্স দলের মিডফিল্ডার আমেল মাজরিও ১ বছর বয়সী মেয়ে মরিয়মকে নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছেন। অনুশীলন ক্যাম্পে মেয়েকে নিয়ে আনন্দে কাটে মাজরিওর। কঠিন সময়ে মেয়ের সঙ্গ মাজরিকে মানসিকভাবেও উৎফুল্ল করে তোলে।

জার্মানির লরা ফ্রাইগ্যাংয়ের মতে, একটি শিশুর নিষ্পাপ উপস্থিতি যে কোনো উষ্ণ পরিবেশকে হালকা করে তুলতে পারে। যদিও এই ফুটবলার মায়েরা সন্তানদের থেকে দূরে থাকার চ্যালেঞ্জ নিতে পারে, তাদের সঙ্গ, হাসি উপেক্ষা করেই ঝাপিয়ে পড়তে পারে জয়-পরাজয়ের লড়াইয়ে। তবুও সন্তানরা পাশে থাকলে যে কোনো মা যে কোনো সময়ের চেয়ে বেশি উৎফুল্ল হয়ে ওঠে।