Home আঞ্চলিক দৈনিক খুলনাঞ্চল’র সাংবাদিক মোস্তাফিজের মায়ের দাফন সম্পন্ন: শোক

দৈনিক খুলনাঞ্চল’র সাংবাদিক মোস্তাফিজের মায়ের দাফন সম্পন্ন: শোক

43

 

রূপসা প্রতিনিধি।।

রূপসায় দৈনিক খুলনাঞ্চল পত্রিকার রূপসা প্রতিনিধি , দৈনিক নবচেতনা’র রূপসা প্রতিনিধি, রূপসা প্রেস ক্লাবের সদস্য ও কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি রূপসা উপজেলার সুযোগ্য সাধারণ সম্পাদক ব্যবসায়ী মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাফিজের মাতা ও নৈহাটি ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের
সিনিয়র সহ-সভাপতি মোঃ মুজিবর রহমানের স্ত্রী-আনজিরা বেগম দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২৬ জুলাই ভোর ৪টার সময় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালীন সময় তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তান, নাতি-নাতনি, পুতা -পুতনি সহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ যোহরবাদ রহমতনগর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের ইমামতি করেন উক্ত মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ ইদ্রিস আলী।
জানাযায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি মোঃ শফিকুর রহমান পলাশ,
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় পরিচালক এস এম কবির উদ্দিন বাবলু, জিল্লুর রহমান জুয়েল,বাংলাদেশ আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন খুলনা জেলার সাধারণ সম্পাদক মো: আশরাফ, সহসম্পাদক পল্টু,সদস্য মনিরুজ্জামান মনি,সৈয়দ নাজমুল লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান মোল্লা, খুলনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ শাহজাহান শেখ, রূপসা মাস্টারবুক ডিপোর সত্বাধিকারী আলহাজ্ব সরদার মাহবুব, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাসির হোসেন সজল, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান শেখ, রূপসা মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আবু আহাদ হাফিজ বাবু ,গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ রহমাতুল্লাহ, দক্ষিণ বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, রহমতনগর প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন , সৈয়দ ,আকবার আলি,মোশাররফ হোসেন, নুরুজ্জামান ছোট,আবুল খায়ের,নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ বেনজীর হোসেন, সাবেক ইউপি সদস্য মো:মাহবুব আলম,মো: আ: রশিদ সেখ, সৈয়দ আশিক হাসান লিখন, ইউপি সদস্য মোঃ সরদার মাসুম, খুলনা জেলা যুবদলের সহ-সভাপতি মোল্লা রিয়াজুল ইসলাম রিয়াজ, পূর্ব রূপসা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আরিফুর রহমান, রূপসা প্রেস ক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক আল মাহমুদ প্রিন্স, সদস্য মো হারুনুর রশিদ, মোঃ শেখ ফরিদ, রুপসা প্রেসক্লাবের সদস্য ও উপজেলা যুবলীগের নেতা মোঃ শাহরিয়ার হোসেন মানিক, পূর্ব-রূপসা বাগমারা বাজার বণিক সমিতির দায়িত্বপ্রাপ্ত সাবেক সভাপতি নাজমুল হাসান, আব্দুর রশিদ শেখ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ-সভাপতি লিপন, যুগ্ম- সাধারণ সম্পাদক আনিসুর রহমান শান্তু। সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রাসেল, রূপসা মোটরসাইকেল চালক সমিতির সভাপতি মোঃ বুলবুল মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা শামীম চৌধুরী মিঠু, কৃষক লীগ নেতা এস এম তারেক, শ্রমিক নেতা মোঃ বাবুল শেখ, আব্দুর রশিদ শেখ প্রমুখ। জানাযা শেষে রহমত নগর জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের পিতা-মাতার কবরের পাশে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুর খবরে ছুটে আসেন নৈহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বুলবুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো:আবু সালেহ বাবু, আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ আব্দুল গফুর খান , রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক তরুণ চক্রবর্তী বিষ্ণু, সহ-সভাপতি আব্দুল কাদের শেখ,রূপসা উপজেলা প্রেসক্লাবে র সাধারণ সম্পাদক আ:রাজ্জাক সেখ,আ:মজিদ, এম মুরশীদ আলী, গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা সুলতানা,যুব মহিলালীগ খুলনা জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক এবং উপজেলার সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী রাজ, নৈহাটি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুমিছা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী ও সান প্রিন্টিং এর স্বত্বাধিকারী মো: মাঈনুল ইসলাম টুটুল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক, আওয়ামী লীগ নেতা আফজালুল হক, ইশারাত হোসেন, কামরুজ্জামান দুলাল, কাস্টমস অফিসার মোঃ আসাদ খান, অঞ্জনা দে, সেনচিত্র, কুরবান, সোহাগ প্রমূখ। এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গের বারাসাত থেকে মো: শান্ত রহমান ছুটে আসেন।

সম্পাদকের শোক।।

দৈনিক খুলনাঞ্চল পত্রিকার রূপসা প্রতিনিধি , দৈনিক নবচেতনা’র রূপসা প্রতিনিধি, রূপসা প্রেস ক্লাবের সদস্য ও কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি রূপসা উপজেলার সুযোগ্য সাধারণ সম্পাদক ব্যবসায়ী মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাফিজের মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন ও মরহুমার মাগফেরাত কামনা করেছেন দৈনিক খুলনাঞ্চল সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটন। অনুরুপভাবে শোক প্রকাশ করেছেন কর্মরত সকল সাংবাদিক, প্রতিনিধিবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীরা।