Home জাতীয় পিঠ দেয়ালে ঠেকে গেছে, ঘরে বসে থাকব না: চরমোনাই পীর

পিঠ দেয়ালে ঠেকে গেছে, ঘরে বসে থাকব না: চরমোনাই পীর

38

ঢাকা অফিস।।

ইসলামী আন্দোল‌ন বাংলাদেশের আ‌মির চরমোনাই‌ পীর মুফ‌তি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘পিঠ দেয়ালে ঠেকে গেছে। মানুষের জান-মাল, ইসলাম-ঈমানের নিরাপত্তা নেই। জালেম সরকার ক্ষমতায় থাকতে ঘরে বসে থাকব না। যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে তাদের অভিনন্দন জানাই। ন্যায্য দাবি আদায়ে বিএনপিসহ যারা শান্তিপূর্ণ সমা‌বেশ ডে‌কে‌ছে, তাদেরকে শান্তিপূর্ণ সমাবেশ করতে দিতে হবে।’

বৃহস্প‌তিবার পুরানা পল্ট‌নে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা ব‌লেন চরমোনাই‌য়ের পীর। দ‌লীয় সভায় বাধার প্রতিবা‌দে এ সমা‌বেশ ক‌রে‌ছে দল‌টি। বায়তুল মোকারর‌ম জাতীয় ম‌সজিদের উত্তর গে‌টে সমা‌বেশ কর‌তে চাই‌লেও সেখা‌নে অনুম‌তি পায়‌নি। দলীয় কার্যাল‌য়ের সাম‌নে স্থানান্তর করা সমা‌বেশ থে‌কে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানা‌নো হয়। এ‌তে দ‌লের হাজা‌রো নেতাকর্মী যোগ দেন। বৃহস্পতিবার বিকেল ৩টায় সমা‌বেশ শুরু হ‌লেও তারা বেলা ১২টায় জমা‌য়েত হন।

চর‌মোনাই পীর ব‌লেন, ‘সরকারের কথা শুনলে মনে হয় তারা ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করা অন্যায় নয়।’

 

ইসলামী আ‌ন্দোল‌নের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পদত্যাগ চাই। ভোটাধিকার নি‌শ্চি‌তে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’

দলের মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, ‘আওয়ামী লীগের ডানা গজিয়েছে ধ্বংসের জন্য। সরকারের বিদায় না হওয়া পর্যন্ত চরমোনাই পী‌রের নেতৃত্বে আন্দোলন চলবে।’

ইসলামী আ‌ন্দোল‌নের ঢাকা মহানগর দ‌ক্ষি‌ণের সভাপ‌তি ইমতিয়াজ আলমের সভাপ‌তি‌ত্বে সমা‌বে‌শে আরও বক্তৃতা ক‌রেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।