Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

72
রূপসায় মহানগর যুবলীগ নেতা সফিকুর রহমান পলাশের গনসংযোগ

ডুমুরিয়ার তেলিগাতী নদীতে আবারো ভাসতে দেখা গেল কুমিরের
কাজী মোহাম্মদ ইউনুছ
খুলনার ডুমুরিয়া উপজেলার তেলিগাতি নদীতে দেখা মিলল আবারো বড় কুমিরের। এ নদীতে ভাসমান অবস্থায় একটি কুমিরকে দেখে উৎসুক জনতা ভীর করেছে নদীর পাড়ে। বিভিন্ন এলাকা থেকে আগত মানুষের ঢল যেন মেলা বসিয়েছে তেলিগাতী এই নদীর কুমির দেখতে।
দূর-দূরন্ত থেকে আগত প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার শোভনা ইউনিয়নের তেলিগাতি নদীতে ২০২২ সালের জুলাই মাসের প্রথম দিকে কয়েকটি বড় বড় কুমিরকে ভাসতে দেখা গিয়েছিল। এগুলো চরে উঠে কয়েকটি ছাগল ধরে নিয়ে গিয়েছিল। ওই সময় এলাকার নদীতে কুমির দেখে মানুষের মুখে মুখে আলোচনা ছড়িয়ে পড়েছিল।
তার ঠিক এক বছর পর গত রোববার (২ জুলাই) সকাল ১০টার দিকে আবারও বর্ষার পানিতে সেই তেলিগাতি নদীর বাগাছড়া কালি মন্দির ও জিয়েলতলা দুর্গা মন্দির এলাকায় বড় কুমির ভাসতে দেখা গেছে। এরপর একটি কুমির অনেক সময় ধরে বাগছড়া এলাকার নদীর চরে উঠে বসেছিল। পরে বিকেল ৪টার দিকে আবারো একই কায়দায় ভাসতে ও চলতে দেখা গেছে। আর সেই কুমিরকে দেখতে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত ছোট-বড় অসংখ্য মানুষ নদীর পাড়ে ভীর করছে।
এ ব্যাপারে তেলিগাতি নদীপাড়ের বাসিন্দা আকরাম হোসেন বলেন, গতবছরও একই সময় আমাদেও এই নদীতে বড় বড় কয়েকটি কুমির দেখা গিয়েছিল। এবছর আবারো বড় কুমির আসায় মানুষ খুব উৎসাহ নিয়ে দেখার জন্য অপেক্ষা করছে আর যখনই তা দেখা যাচ্ছে তখনই মানুষ যেন উৎসবে মেতে উঠছে তবে এলাকাবাসীর মধ্যে কিছুটা শংকা আছে। কারণ এই নদীর চরে তাদের গরু, ছাগল ও বিভিন্ন প্রকার হাস বিচরণ করে প্রতিনিয়ত।
শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিৎ বৈদ্য বলেন, রোববার সকাল থেকে বড় একটা কুমিরকে বাগাছড়া থেকে জিয়েলতলা এলাকা দিয়ে ভাসমান অবস্থায় ঘুরতে দেখা যাচ্ছে। তবে এই কুমির আসায় ছোট জাল দিয়ে রেণু পোনা ধরা লোকেরা আর নদীতে নামতে সাহস পাচ্ছে না।

এসআরএস’র জরিপ: কর্মক্ষেত্রে ৬ মাসে ২৮৭ দুর্ঘটনায় ৩৮৯ শ্রমিকের প্রাণহানি
ঢাকা অফিস
চলতি বছরের গত ৬ মাসে (১ জানুয়ারি-৩০ জুন) সারাদেশে কর্মক্ষেত্রে ২৮৭টি দুর্ঘটনায় ৩৮৯ জন শ্রমিক নিহত হয়েছেন। ২০২২ সালে একই সময়ে সারাদেশে ২৪১টি কর্মক্ষেত্র দুর্ঘটনায় ৩৩৩ জন শ্রমিক নিহত হয়েছিল।
সংবাদপত্রে প্রকাশিত (১৫টি জাতীয় এবং ১১টি স্থানীয়) খবরের ওপর ভিত্তি করে বেসরকারি সংস্থা সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটি (এসআরএস) এই জরিপ পরিচালনা করেছে।

জরিপে প্রাপ্ত কর্মক্ষেত্র দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে- সবচেয়ে বেশি শ্রমিক নিহত হয়েছেন পরিবহন খাতে। যাদের সংখ্যা মোট ১২৮ জন, নির্মাণ খাতে নিহত হয়েছেন ৮৬ জন, এর পরেই রয়েছে সেবামূলক প্রতিষ্ঠানে (যেমন- ওয়ার্কশপ, গ্যাস, বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান ইত্যাদি) ৮৫ জন, কল-কারখানা ও অন্যান্য উৎপাদনশীল প্রতিষ্ঠানে এই সংখ্যা ৫০ জন এবং কৃষি খাতে ৬২ জন শ্রমিক নিহত হয়েছেন।

মৃত্যুর কারণ পর্যালোচনা করে দেখা যায়- সড়ক দুর্ঘটনায় ১৭৩ জন, বিস্ফোরণে ৫০ জন; বজ্রপাতে ৪০ জন, মাঁচা বা উপর থেকে পড়ে মারা গেছেন ৩২ জন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩০ জন, শক্ত বা ভারী কোনো বস্তুর দ্বারা আঘাত বা তার নিচে চাপা পড়ে ২২ জন, রাসায়নিক দ্রব্য বা সেপটিক ট্যাঙ্ক বা পানির ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ১২ জন, আগুনে পুড়ে ৮ জন, পানিতে ডুবে ৫ জন, পাহাড় বা মাটি, ব্রিজ, ভবন বা ছাদ, দেয়াল ধসে ৪ জন এবং অন্যান্য কারণে ৮ জন।

সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটি বলছে, জরিপের পর্যবেক্ষণে দেখা যায়, অনিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা, আইন প্রয়োগে বাধা, বেপরোয়া যান চলাচল ও অদক্ষ চালক ইত্যাদি হলো গত ছয়মাসের পরিবহন দুর্ঘটনার মূল কারণ।

সাম্প্রতিককালে বিভিন্ন বিস্ফোরণে নিহতের পরিমাণ বেড়ে যাওয়ার কারণ হিসেবে এসআরএস দেখেছে ক্যামিকেল সংরক্ষণে অদক্ষতা ও অবহেলা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা, কারখানার ভবনে জরুরি বর্হিগমন পথ না থাকা, বহির্গমন পথ তালাবদ্ধ করে দেয়া, কারখানা নির্মাণে সংশ্লিষ্ট দফতর থেকে অনুমতি না নেয়া, সেইফটি বিষয়ে শ্রমিকদের প্রশিক্ষণ না দেয়া, নিয়মিত অগ্নিনির্বাপণ মহড়া না করা, কোনরকম নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই বৈদ্যুতিক লাইন সংযোগ দেয়া, ভেজা হাতে মটর চালু করা, মাথার ওপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের লাইনের নিচে কাজ করা, ভবনের পাশে দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক তারের পাশ দিয়ে লোহার রড ওঠানোকে বৈদ্যুতিক দুর্ঘটনার কারণ হিসেবে দেখা গেছে।

তাছাড়া ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহার না করার কারণেও কিছু দুর্ঘটনা ঘটছে।

এসআরএস’র নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা বলেন, কর্মক্ষেত্র দুর্ঘটনা নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা গ্রহণ করা দরকার। বিভিন্ন ছোট বড় বিস্ফোরণের ঘটনাও এই ৬ মাসে পরিলক্ষিত হয়েছে।

বজ্রপাতে কৃষি খাতের শ্রমিকদের মৃত্যু বৃদ্ধি পেয়েছে এবং সেই সঙ্গে নির্মাণখাতের নিরাপত্তা ঘাটতি রয়েছে বলে তিনি জানান। কর্মক্ষেত্র দুর্ঘটনা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি আরও বাড়াতে হবে। তা না হলে দুর্ঘটনা বাড়তেই থাকবে।

উল্লেখ্য, কর্মক্ষেত্রে শ্রমিকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্রদান, সেইফটি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার প্রধান দায়িত্ব মালিকের। মালিক কর্তৃক শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হয়েছে কিনা তা পরিদর্শন করার দায়িত্ব সরকারি প্রতিষ্ঠানের।

শ্রমিকের দায়িত্ব মালিকের নির্দেশনা মেনে কাজ করা। সরকার, মালিক, শ্রমিক সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কর্মদুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।

 

স্বেচছাসেবী সংগঠন সুর্য সমাজের বৃক্ষ রোপন কর্মসূচী
ডুমুরিয়া প্রতিনিধি
“বেশী করে বৃক্ষ রোপন করি, দূষণ মুক্ত স্বদেশ গড়ি” এই স্লোগান সামনে নিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখার স্বার্থে নিরলসভাবে কাজ করার অভিপ্রায় নিয়ে সোমবার সকালে মাগুরখালী ইউনিয়নের শিবনগর চটচটিয়া ব্রিজের পশ্চিম প্রান্তে যাত্রী ছাউনী সংলগ্ন রাস্তার পাশে বহু বর্ষজীবি বটগাছ, আমলকী গাছ ও তমাল গাছের চারা রোপনের মধ্য দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য্যের ও মানবজাতির সবচেয়ে গুরুত্বপূর্ন উপাদান বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ সূচনা করেন ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিশ্বজিৎ কুমার মন্ডল। এ সময় উপ¯ি’ত ছিলেন সমাজসেবা সুদীপ্ত মন্ডল, প্রবীর রায়, নিখিল মন্ডল, পরিতোষ মল্লিক, সুজয় রায়, অর্ঘ্য মন্ডল, ইন্দ্রজীৎ মন্ডল, সাগর সরদার, নেপাল রায়, নয়ন প্রমূখ।

ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা
খবর বিজ্ঞপ্তি
খুলনার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপি’র ৫১ সদস্য করে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার (০৩ জুলাই) ডুমুরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ ও সদস্য সচিব সরদার আব্দুল মালেক যৌথ স্বাক্ষরে এসব কমিটি অনুমোদন দিয়েছেন। আগামী ৩০দিনের মধ্যে স্ব স্ব ইউনিয়নে ওয়ার্ড বিএনপি’র সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা বিএনপি’র নিকট জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন- ১নং ধামালিয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক এফএম গোলাম সরোয়ার, ১ম যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির স্বপন ও সদস্য সচিব এসএম নুর ইসলাম; ২নং রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুর রব আকুঞ্জী, ১ম যুগ্ম-আহবায়ক একেএম জাফর ইকবাল ও সদস্য সচিব জিএম শাহেদুজ্জামান বাবু; ৩নং রুদাঘরা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মাস্টার আমিরুল ইসলাম, ১ম যুগ্ম-আহবায়ক আলতাফ মাহমুদ মোড়ল ও সদস্য সচিব জিএম আমান উল¬াহ; ৪নং খর্ণিয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শেখ দিদারুল হোসেন দিদার, ১ম যুগ্ম-আহবায়ক আবুল হোসেন সরদার ও সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম জোয়ার্দার; ৫নং আটলিয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক এমএ সালাম ১ম যুগ্ম-আহবায়ক মোঃ হাসানুজ্জামান মোড়ল ও সদস্য সচিব শেখ হেলাল উদ্দিন; ৬নং মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শাহাদাত হোসেন হালদার, ১ম যুগ্ম-আহবায়ক মোঃ মশিয়ার রহমান শেখ ও সদস্য সচিব মোঃ আশরাফুল ইসলাম শেখ; ৭নং শোভনা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ আহম্মাদ আলী ফকির, ১ম যুগ্ম-আহবায়ক শেখ আব্দুর রশিদ ও সদস্য সচিব শেখ আব্দুল গফ্ফার; ৮নং শরাফপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শেখ শাহানুর রহমান শাহিন, ১ম যুগ্ম-আহবায়ক মোঃ আফজাল হোসেন বিশ্বাস ও সদস্য সচিব আজমাউল হুদা মিঠু; ৯নং সাহস ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শেখ শফিকুল ইসলাম ১ম যুগ্ম-আহবায়ক মোঃ আছাবুর রহমান মোল্যা ও সদস্য সচিব শেখ জামিনুর রহমান; ১০নং ভান্ডারপাড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোল্যা ইকরামুল ইসলাম ১ম যুগ্ম-আহবায়ক মোঃ মহিউদ্দিন কবিরাজ ও সদস্য সচিব হংশুপতি বৈরাগী; ১১নং ডুমুরিয়া সদর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শেখ আতিয়ার রহমান ১ম যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম হালদার সদস্য সচিব খান শফিকুল ইসলাম; ১২নং রংপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শেখ আব্দুস সালাম ১ম যুগ্ম-আহবায়ক ঃ বীরেশ^র মন্ডল ও সদস্য সচিব খোকন তালুকদার; ১৩নং গুটুদিয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শহিদুল ইসলাম মোড়ল ১ম যুগ্ম-আহবায়ক জিল¬ুর রহমান তরফদার ও সদস্য সচিব মোশারফ হোসেন মোনায়েম; ১৪নং মাগুরখালী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক অরুন গোলদার, ১ম যুগ্ম-আহবায়ক যামিনী রঞ্জন বালা ও সদস্য সচিব আব্দুস সালাম সরদার।।

ফকিরহাটের লখপুরে মহিলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ৮নং ভবনা ওর্য়াডের ত্রি-বাষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান সোমবার (৩রা জুলাই) ভবনা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জয়নাব বেগম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ (সাহেব মল্লিক), সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র। আ’লীগ নেতা সুধাশু কুমার দাশ এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, ফকির কাওসার আলী, ইউপি চেয়ারম্যান এম.ডি সেলিম রেজা ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মল্লিকা রানী দাশ। সভা শেষে নিলুফা ইয়াসমিনকে সভাপতি, গৌরি রানী দাশকে সাধারন সম্পাদক ও রেবা খুতুনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়।

দাকোপে ইউপি সদস্য উপর হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপের বানীশান্তায় ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জয়ন্ত গাইনের উপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেফতারের দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় স্থানীয় বানীশান্তা আমতলা নিধিরের মোড়ে ৩নং ওয়ার্ড ওয়ার্ডবাসীর আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন ইউনিয়ন আ’লীগের সভাপতি ও বানীশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়। ইউনিয়ন আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মুরারী মোহন গাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক পরিমল কান্তি রপ্তান, দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও দাকোপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম রেজা, উপজেলা আ’লীগনেতা আজগর হোসেন ছাব্বির। বক্তৃতা করেন ইউপি সদস্য গৌতম মন্ডল, মৃনাল কান্তি মন্ডল, জয় কুমার মানিক, বিথিকা রায়, পাপিয়া মিস্ত্রি, বাজুয়া ইউনিয়ন স্বেচ্ছাবেকলীগের সভাপতি জয়ন্ত রায়, লাউডোপ ইউনিয়ন সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, বাজুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, কৈলাশগঞ্জ ইউনিয়ন সাধারণ সম্পাদক সমীর মন্ডল, বানীশান্তা ইউনিয়ন সাধারণ সম্পাদক জয় প্রকাশ রায়, সহসভাপতি পলাশ রায়, বানীশান্তা ইউনিয়ন হিন্দু বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মনোজিত দেব, কৃষকলীগনেতা সুরেশ রায়, আ’লীগনেতা বিজয় মন্ডল, মহসীন হাওলাদার প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন ইউপি চেয়ারম্যানের সামনে একজন নির্বাচীত ইউপি সদস্য এবং আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ইউনিয়ন সভাপতির উপর সন্ত্রাসী হামলার ঘটনা অত্যান্ত দুঃসাহসের বিষয়। বক্তারা হামলার সাথে জড়িত সকল আসামীকে অবিলম্বে গ্রেফতারের দাবী জানান। উল্লেখ্য গত ২৪ জুন রাত ৯ টার দিকে স্থানীয় জনৈক আফজালের দোকানে বসে বানীশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব রায়ের সাথে কথা বলছিলেন ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জয়ন্ত গাইন। এ সময় চেয়ারম্যানের সামনেই একই এলাকার সন্ত্রাসী লিটন রায়, লিটু রায়, রিপন মন্ডল ও রীনা মন্ডলের নেতৃত্বে পরিকল্পিতভাবে জয়ন্ত গাইনের হামলা করে রক্তাত্ব জখম করে। ঘটনার পর এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে দাকোপ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় জয়ন্ত গাইনের ভাই অচিন্ত্য গাইন বাদী হয়ে দাকোপ থানায় মামলা দায়ের করে। জানা গেছে ওই মামলায় পুলিশ এজাহার নামীয় ১ আসামীকে গ্রেফতার করেছে। অপরদিকে আসামীরা জয়ন্ত গাইনের নামে আদালতে পাল্টা মামলা দায়ের করেছে বলে জানা গেছে।

যশোরে নারীর ট্রাফিক সার্জেন্টের সাথে অসৎ আচরনে আটক ১

শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরে নারী পুলিশ সার্জেন্টের সাথে অসাদ আচরণ ও কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে সোহেল তানভীর নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যশোর শহরের দরাটানা ট্রাফিক চত্বর থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল তানভীর যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোড এলাকার আলী আকবরের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা ৩/০৩.০৭.২৩) হয়েছে।
যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট অপর্ণিতা অভিযোগ করে বলেন,
গতকাল সন্ধ্যার দিকে দায়িত্ব পালন কালে সোহেল তানভীর মোটরসাইকেল নিয়ে আসে। এ সময় তার মাথায় হেলমেট ছিল না গাড়ির কাগজপত্র সাথে ছিল না। কাগজপত্র দেখতে চাইলে সে দুর্ব্যবহার করে। একপর্যায়ে ট্রাফিক কনস্টেবলের সাথে তর্কবিতর্ক করে ধাক্কাতে থাকে। এ সময় ব্যাপক হারে যানজটে সৃষ্টি হয়। দড়াটানা মোড়ে লোকে লোকারন্য সুস্টি হয়। ফলে পুলিশের ভাবমূর্তি ও খুন হয়েছে ক্ষুন্ন হয়। পরে বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানালে পুলিশ তানভীরকে আটক করে।
জানতে চাইলে কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, এ ঘটনায় কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হয়েছে। তার বিরুদ্ধে আগে থানায় মাদক মামলা রয়েছে।

রূপসায় মহানগর যুবলীগ নেতা সফিকুর রহমান পলাশের গনসংযোগ
রূপসা প্রতিনিধি
খুলনা মহানগর যুবলীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা খুলনা-৪ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সফিকুর রহমান পলাশ আজ সকাল ১০ টা থেকে দুপুর অবধি রূপসার আইচগাতী ইউনিয়নের সেনেরবাজার,আব্দুলের মোড়,শ্রীফলতলা ইউনিয়নের জোয়ার হাট,সুজা চত্বর, শ্রীফলতলা ইউনিয়ন সংলগ্ন বাজার,পালের হাট,তেরোখাদার এগারো আমতলা সহ বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে গনসংযোগ করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দীন,সদস্য আলমগীর মল্লিক,প্রভাষক মনিশংকর নাগ,যুবলীগ নেতা নাসির হোসেন সজল, মোল্যা কামরুল ইসলাম,প্যানেল চেয়ারম্যান সরদার কামরুল ইসলাম, যুবলীগ নেতা বাসুদেব রায় চৌধূরী,মাহির হোসেন,সাঈদুর রহমান ছগির,ইঞ্জিনিয়ার নাজমুল হোসেন শিমূল,ইউপি সদস্য কাওসার মল্লিক সোহেল,মেজবাবুর রহমান, শাহনেওয়াজ কবীর টিংকু,ছাত্রলীগ নেতা জব্বার আলী হীরা,ইয়াসিন আরাফাত, মেহেদী হাসান,ঝলক বিশ্বাস, দিবাকর সাহা,আঃ রউফ শিকদার,জাফর সরদার,হাসান আলী,ফরহাদ শেখ, জামাল শেখ,ফারুক শেখ,আবরার বিশ্বাস,এমডি রুবায়েত হোসেন জিদান প্রমূখ।

মোংলায় গৃহবধূকে ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণ দুই যুবকের, থানায় মামলা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় এক গৃহবধূর মুখ বেঁধে, মারধর করে ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, পৌরসভার ২নম্বর ওয়ার্ডের শেখ রাসেল সড়কের বাসিন্দা আশ্রাব আলীর ছেলে হাসান শিকদার (২৬) ও ১নম্বর ওয়ার্ডের মোর্শেদ সড়কের বাসিন্দা মান্নান মাস্টারের ছেলে রফিকুল (২৫) ২৯জুন রাত (২৮জুন দিবাগত রাত) দেড়টার দিকে ১নম্বর ওয়ার্ডের মোর্শেদ সড়কের জনৈক নাসিরের ভাড়াটিয়া এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের শিকার ওই গৃহবধূ বলেন, আমার ভাড়া বাসার সামনের টেইলার্সে কোরবানীর ঈদ উপলক্ষে অর্ডারের কাপড়চোপড় তৈরি করছিলাম। তখন (২৯জুন রাত দেড়টায়) হাসান ও রফিকুল আমার টেইলার্সে ঢুকে কোন কিছু বুঝে উঠার আগেই তারা আমাকে এলোপাথাড়ি মারপিট শুরু করে। তাদের মারপিটে ডাক চৎকার করলে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে মুখ বেঁধে পাশের আমার ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে দরজা-জানালা আটকে দিলে আমি অসুস্থ বলে তাদেরকে হাতেপায়ে ধরে অনুনয় বিনয় করি। তাতে তাদের মন গলেনি, তারা দুইজনে মিলে আমাকে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের সেই ভিডিও তারা তাদের মোবাইলে ধারণ করেন। চলে যাওয়ার সময় সেই ভিডিও আমাকে দেখিয়ে শাসিয়ে যায়, বলে এ ঘটনা কেউকে বললে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে ভাইরাল করে দিবে। তাদের ভয়ভীতি ও হুমকিধামকি এবং নজরদারীতে এক ধরণের অবরুদ্ধ থাকায় ঘর থেকে বাহির হয়ে থানায় গিয়ে মামলা করতে দেরি হয়েছে। ঘটনার ৪দিনের মাথায় আমি বাদী হয়ে হাসান ও রফিকুলের বিরুদ্ধে রবিবার রাতে (২জুন) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছি। ধর্ষণের শিকার ওই গৃহবধু (৩৬) পেশায় একজন টেইলার্স দর্জি। স্বামীর সংসারের পাশাপাশি দর্জি কাজ করে জীবিকানির্বাহ করে আসছেন ওই গৃহবধু। ভাড়া বাড়ীতে স্বামী-স্ত্রী দুইজনেই থাকতেন। তাদোর কোন সন্তান নেই। ঈদ উপলক্ষে স্বামী গ্রামের বাড়ীতে বেড়াতে গেলে বাড়ীতে একা থাকেন ওই গৃহবধূ। বাড়ীতে একা থাকার সুযোগে তাকে মারধর করে, বেঁধে ধর্ষণ করেন মামলার আসামী হাসান ও রফিকুল।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, পেশায় দর্জি গৃহবধূকে ধর্ষণের ঘটনায় রবিবার রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। মামলার আসামীরা পলাতক রয়েছেন, তাদেরকে গ্রেফতারের পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি (থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা) সামসুদ্দীন।

রুপসায় ইসলামী আন্দোলনের তারবিয়াত ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ রুপসা উপজেলা শাখার উদ্দোগে গতকাল ৩ জুলাই সোমবার বিকাল ৩ টায় স্থানীয় ইয়াকুব আলী কেরাতুল কোরআন মাদ্রাসা অডিটোরিয়ামে রুপসা উপজেলা শাখার সভাপতি শেখ মোঃ ইউসুফ আলী এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ এর পরিচালনায় অনুষ্ঠিত উপজেলা শাখার দায়িত্বশীল তারবিয়াত ও ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুল্লাহ ইমরান, জেলা শাখার সহ সভাপতি মাওলানা মোঃ শায়খুল ইসলাম বিন হাসান, আলহাজ্ব মুঃ জাহিদুল ইসলাম, মাওলানা মোহাঃ আব্দুল সাত্তার হালদার, মোহাম্মদ আব্দুল হাফিজ শেখ, আলহাজ্ব মুঃ শহিদুল ইসলাম বিশ্বাস, আলহাজ্ব মাস্টার নাজিম উদ্দিন হালদার, মোঃ আশরাফুল ইসলাম বিশ্বাস,আখতারুজ্জামান আক্তার, মুফতি নাজমুস সাকিব, গাজী মুঃ জাহিদুর রহমান, মৌলভী আসলাম শেখ, শেখ মুঃ জাহিদুল ইসলাম, মাওলানা জালাল উদ্দিন, আশরাফ আলী ফকির, মোহাম্মদ আল-আমিন, মুঃ সেলিম সরদার, মোঃ আবুল হোসেন দুয়ারী,মোঃ মুস্তাফিজুর রহমান, আরজান আলী মেম্বার, মোঃ মাসুদুর রহমান রউফি, সেক্রেটারি আনিসুর রহমান, শ্রমিক নেতা বাবু, যুব নেতা রমজান আলী মল্লিক লিটন, মাওলানা মোঃ আনিসুর রহমান, সালাম, হাফেজ নাজমুস সাকিব, ছাত্রনেতা ফরহাদ মোল্লা, হাবিবুল্লাহ,নাসরুল্লাহ,মোঃ সাকিব, রাতুল, লালচাঁন, প্রমুখ নেতৃবৃন্দ।

আশাশুনির পল্লীতে অসহায় এক পরিবারকে ভিটে ছাড়া করতে নানাবিদ ষড়যন্ত্রের অভিযোগ
জ্বলেমিন হোসেন,আশাশুনি
আশাশুনির পল্লীতে অসহায় এক পরিবারকে ভিটে ছাড়া করতে পেশী শক্তির জোরে নানাবিদ ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে। ওই পরিবারের নিজস্ব জমিতে থাকা ফলজ গাছ উপড়ে ফেলা, পুকুরের পাড় ভরাট করা, ভিটার উপর সজিনার ডাল রোপনসহ মাপিট করার হুমকি ধামকিও নিত্যদিনের সঙ্গি হয়ে দাড়িয়েছে।
সরজমিনে ঘুরে জানাগেছে, গত ২৭ জুলাই উপজেলার খাজরা ইউনিয়নের মুরারিকাটি গ্রামের মৃত. দুলাল চন্দ্র সানার পুত্র কালিদাশ সানা ঝন্টু জীবিকা নির্বাহের জন্য প্রায় পঞ্চগড়ে মাদুরের ব্যবসা করেন। জীর্নশির্ন বসত বাড়ীতে বৃদ্ধ মা ও স্বামী বিতাড়িত বোন ছাড়া আর কেহ থাকেনা। এ সুযোগে পার্শ্ববর্তী মৃত. দারিক মন্ডলের পুত্র প্রফুল্ল মন্ডল, তার পুত্র কার্ত্তিক মন্ডলসহ তাদের পরিবারের লোকজন অসৎ মানষিকতায় পেশী শক্তির জোরে ঝন্টুর ভিটার উপরে সজিনার ডাল রোপন করা, পুকুরের পাড় জোর করে ভরাট করে আয়ত্বে আনা ও ভিটার উপর ফলন্ত গাছ কাঠাল, পেয়ারা ও বাড়ীর ঘেরা বেড়া উপড়ে ফেলে দিয়েছে। বাড়ীতে থাকা ঝন্টুর অসহায় মৌখিকভাবে জানতে বা বাঁধার সৃষ্টি করতে গেলে অকথ্য ভাষায় গালি গালাজ ও মারপিট করে ভিটে ছাড়া করতে হুমকি-ধামকি অব্যহত রেখেছে। ঝন্টুর স্বামী বিতাড়িত বোনের পুত্র আশাশুনি দক্ষিণ পাড়া গ্রামের মাষ্টার পরিমল সরকারের পুত্র ধীমান সরকার সাতক্ষীরা কলেজে লেখাপড়া করার সুবাদে সাতক্ষীরাতে অবস্থান করায় ঝন্টু বাড়ীতে থাকা বৃদ্ধ মাতা ও বোন চরম নিরাপত্তাহীনতায় ভূগছে বলে তার পরিবার জানান। তারা আইন আদালত করতেও প্রচন্ড ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। এ ঘটনায় ভোক্তভোগী ঝন্টুসহ তার পরিবার পুলিশ প্রশাসনসহ এলাকাবাসির সহযোগীতা কামনা করেছেন।

বিশ্বাসঘাতক ও মীরজাফরদের সামাজিকভাবে বয়কটের আহবান বিএনপির
খবর বিজ্ঞপ্তি।।
দলের সিদ্ধান্ত উপেক্ষা করে খুলনা সিটি নির্বাচনে অংশ নেয়ায় বেঈমান, বিশ্বাসঘাতক ও মীরজাফর আখ্যায়িত করে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার হওয়া ২৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শমসের আলী মিন্টুর বাড়িতে দলের সাবেক নেতৃবৃন্দের ব্যানারে দাওয়াত খাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ।
সোমবার (৩ জুলাই) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এ ধরণের দাওয়াত খাওয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সকল ছবি পোস্ট করা গণতন্ত্রকামী বিপুল জনগোষ্ঠীর আকাক্সক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার সামিল। নেতৃবৃন্দ বিবৃতিতে দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে সামাজিকভাবে বয়কট হওয়া বেঈমানদের সাথে সকল সর্ম্পক ছিন্ন করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন অন্যথায় তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে বলে হুশিয়ারি উচ্চরণ করেন। বিএনপি অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তকে অমান্য করে কিছুসংখ্যাক নেতাকর্মী ব্যক্তিস্বার্থ চিন্তা করে সিটি নির্বাচনে অংশগ্রহন করে। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার না করে তারা দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনাকে এমন অবজ্ঞার জন্য বিএনপির গঠনতন্ত্রের বিধান অনুযায়ী দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে শমসের আলী মিন্টুকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছে। ভবিষতে খুলনায় বহিস্কৃত সকল নেতাকর্মীদের সামাজিকভাবে বয়কট করার আহবানসহ বিবৃতিদাতারা দলের মধ্যে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমূখ।

সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় খুলনা বিএনপির নিন্দা
খবর বিজ্ঞপ্তি।।
সুইডেনে সরকারের সহায়তায় পবিত্র ঈদুল আজহার দিনে পবিত্র কুরআন পোড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা বিএনপি। সোমবার (৩ জুলাই) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সুইডেন পবিত্র কুরআন পোড়ানো নিয়মিত কাজে পরিণত করেছে। পবিত্র ঈদুল আজহার দিনে প্রকাশ্যে পুলিশি নিরাপত্তার মধ্যে দাঁড়িয়ে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ করেছে দুই ব্যক্তি। যা শুধু কুরআন নয়; বরং বিশ্বের সকল মুসলমানসহ শান্তিকামী প্রতিটি মানুষের কলিজাকে দগ্ধ করেছে।
পৃথিবীর কোনো সভ্য জাতি বা দেশ কারো মৌলিক বিশ্বাসের ওপর এভাবে আঘাত হানতে পারে না। এর আগেও ২০২০ ও ২০২২ সালে সুইডেনে একই কাজ করেছিল উগ্রপন্থিরা। এ নীতিহীন ন্যক্কারজনক অপকর্মের ফলে বিশ্বের বিভিন্ন স্থানে সহিংসতার সৃষ্টি হয়েছিল, যাতে বহু মানুষ নিহত হয়েছে। ফলে শুধু মুসলমান নয়; বরং বিশ্বের শান্তিকামী দেশ ও মানুষ থেকে ধিক্কার ও ঘৃণা কুড়িয়েছিল সুইডেন। এই নিন্দনীয় কাজ প্রতিটি মুসলমানসহ বিশ্বের সকল বিবেকবান মানুষের হৃদয়ে আঘাত করেছে। নেতৃবৃন্দ আরো বলেন, মুসলমানদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। মুসলিমরা শান্তিতে বিশ্বাসী। কিন্তু তার মানে এই নয় যে- মুসলিমদের জীবনের চেয়েও প্রিয় পবিত্র কুরআন অবমাননা করলে আমরা চুপ থাকব; বরং সুশৃঙ্খল পন্থায় এর প্রতিবাদ জানানো প্রতিটি মুসলমানের ঈমানেরই দাবি। নেতৃবৃন্দ বলেন, আমরা অবিলম্বে পবিত্র কুরআনে অগ্নি-সংযোগকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। অন্যথায় এর ফলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায়ভার সুইডেন সরকারকেই নিতে হবে। তাদেরকে সন্ত্রাসীদের কাতারেই বিবেচনা করবে বিশ্ববাসী।
বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমূখ।

মহেশপুরে বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ: ইউপি সদস্যর ছেলের নম্বরে ঢোকে অন্যের ভাতার টাকা
শামীম খান জনী,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
শারীরিক অসুস্থ্য আলী আহম্মদ আশায় আছে বয়স্ক ভাতার টাকা পেলে ওষধ কিনতে খরচ করবে। কিন্তুু দেড় বছর পার হয়ে গেলেও তার নাম্বারে কোন টাকা ঢোকে না। কারণ জানতে একাধিকবার ইউনিয়ন পরিষদ ও ইউপি সদস্যের কাছে গিয়েও কোন লাভ হয়নি। পরে জানতে পারেন তার বয়স্ক ভাতার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করছেন ইউপি সদস্য আজিজুর রহমান। এমন ঘটনা ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাশবাড়ীয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গাড়াপোতা গ্রামে।
সরজমিনে ও অভিযোগ সূত্রে জানায়ায়, ভাতার কার্ডে আলী আহম্মদের নাম থাকলেও কৌশলে আলী আহম্মদের নম্বরের জায়গায় নিজের ছেলের নম্বর দিয়েছেন ওই ইউপি সদস্য। যে কারণে কার্ড প্রাপ্তির দেড় বছরের সকল টাকা ঢুকেছে ছেলের নগদ নম্বরে। এদিকে নিজের নম্বরে কোন টাকা না আসায় মহেশপুর সমাজ সেবা অফিসে গিয়ে জানতে পারেন তার নম্বরের জায়গায় ইউপি সদস্যের ছেলে আসাদুজ্জামানের নম্বর দেওয়া হয়েছে। এছাড়া আজিজুর রহমানের বিরুদ্ধে আরো অনেক কার্ডে ভুক্তভোগীর নম্বরের জায়গায় নিজের পরিবারের লোকজনের নম্বর দেওয়ার অভিযোগ রয়েছে। গত ১ জুলাই টাকা আত্নসাতের বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তোভোগী আলী আহম্মদের ছেলে জাকির হোসেন।
আলী আহম্মদ বলেন, আজিজুর রহমান ইউপি সদস্য নির্বাচিত হবার পর পরই আমার কাছ থেকে ভোটার আইডি কার্ড চেয়ে নিয়ে আমাকে বয়স্ক ভাতার কার্ড করে দেন। পরবর্তীতে সবার মোবাইলে টাকা আসলেও আমার মোবাইলে কোন টাকা আসেনি। কারণ জানতে একাধিকবার ইউনিয়ন পরিষদ ও ইউপি সদস্যের কাছে গিয়েও কোন লাভ হয়নি। যেকারণে স্থানীয় মহিলা ইউপি সদস্যকে নিয়ে উপজেলা সমাজ সেবা অফিসে গিয়ে দেখতে পাই আমার নম্বরের জায়গায় ইউপি সদস্যের ছেলে নম্বর রয়েছে এবং অফিস জানান এতদিন ওই নম্বরেই টাকা ঢুকেছে। বিষয়টি জানা জানি হলে ইউপি সদ্যস্যের ছেলে নম্বর পরিবর্তন করে আমার নম্বর দিয়েছে। তবে নম্বর পরিবর্তন করলেও দেড় বছরে আমি কোন টাকা পাইনি।
ইউপি সদস্য আজিজুর রহমান বলেন, যে কোন কারণ বসত আলী আহম্মদের মোবাইল নম্বরের জায়গায় আমার ছেলে নম্বর হয়ে গিয়েছিলো। পরবর্তীতে মিমাংসার মাধ্যমে ভুক্তোভুগীকে টাকা ফেরত দেওয়া হয়েছে।
বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু বলেন, বয়স্ক ভাতাভোগীর মোবাই নম্বরের জায়গায় ইউপি সদস্যের ছেলের নাম্বর দেওয়া হয়েছে এটা অসম্ভব। যদি ইউপি সদস্য আজিজুর রহমান এমন কাজ করে থাকেন তাহলে সে অন্যায় করেছে।
সমাজ সেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, যাতে করে কার্ডধারী তার প্রাপ্ত টাকা ফিরে পেতে পারে সেব্যাপারে ইউপি সদস্যকে বলা হবে।

বাজুয়া হাসিনা নৌকা বাইচ কর্ণার ও বাজুয়া বঙ্গবন্ধু চত্বর আনন্দ মেলার প্রকল্পেরর কাজ পরিদর্শন করেন -এমপি ঝর্ণা

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি গ্রামকে শহরে পরিনত করান লক্ষে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সৈনিক হিসাবে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সদস্য আইন বিচারবিভাগীয় সংসদীয় কমিটির স্থায়ী সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার (এমপি)। এ সময় এ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার (এমপি ) বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দেশে রেকর্ড পরিমাণে উন্নয়ন করেছে। খাদ্য, বস্ত্র বাসস্থান, শিক্ষা, চিকিৎসা যোগাযোগ তথ্যপ্রযুক্তি, মুল্যবোধ, কৃষি, অর্থনীতি রেমিট্রেন্স, বিদুৎ ও বৈদেশিক সম্পর্কের উন্নয়ন সহ প্রতিটি ক্ষেত্রেই সফলতা দেশবাসীকে এনে দিয়েছে প্রধান মন্ত্রীর নেতৃত্বধীন আওয়ামীলীগ সরকার। ০১ জুলাই শনিবার সকাল ৯ টার দিকে মহিলা আসনের এমপি দাকোপ উপজেলার বাজুয়া চড়ারবাঁধ সংলগ্ন জননেত্রী হাসিনা নৌকা বাইচ কর্ণার এর প্রকল্পের উন্নয়ন মূলক কাজ ও বাজুয়া বঙ্গবন্ধু চত্ত্বর আনন্দ মেলার মাঠে এমপি ঝর্ণার সরকারি বরাদ্ধকৃত ও মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় ঝর্ণা এমপি’র সরকারি বরাদ্ধের প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এসময় কাজের বেশ কিছু দিক নির্দেশনা প্রদান করেন । আংশিক কাজের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস কুমার রায়, লাউডোব ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নিহার মন্ডল প্রকল্পের সভাপতি শ্যামল কুমার রায়, এমপি গ্লোরিয়া ঝর্ণা সরকার এর একান্ত সচিব ও যুবলীগ নেতা রবার্ট হালদার, লাউডোব ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক বিপ্লব মন্ডল, সহ-সভাপতি গৌতম ইউপি সদস্য বিভাষ পাইক, ইউপি সদস্য গৌতম রায়, ইউপি সদস্য দীনবন্ধু মন্ডল, প্যানেল চেয়ারম্যান উৎপল দাস, ইউপি সদস্য জয়দেব রায়, সহ আওয়ামীলীগেরর সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা। এছাড়াও এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি লাউডোব বুড়ির ডাবুর মডেল স্কুল পরিদর্শন করেন। তিনি উক্ত মডেল স্কুলের পরিচালনা পরিষদের
সভাপতি। পরবর্তীতে তিনি মডেল স্কুলের ছাত্রীদের মাঝে ঈদ সামগ্রী থ্রীপিচ ও শিক্ষকদের জন্য ব্যাগ বিতরন করেন।

দাকোপের বানিশান্তা ইউপি সদস্য ও সেচ্ছাসেবক লীগের সভাপতি জয়ন্ত রায়ের উপর অতর্কিত হামলার প্রতিবাদে সভা

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের বানিশান্তা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি সদস্য জয়ন্ত প্রকাশ রায়ের উপর অতর্কিত হামলার প্রতিবাদে ০৩ জুলাই সোমবার বেলা ১১ টায় আমতলা তিন রাস্তার মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোরালি মোহন গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিমল রপ্তান, দাকোপ উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজা, সাংবাদিক আজগর হোসেন সাব্বির, ইউপি সদস্য জয়ন্ত প্রকাশ রায়, মৃনাল কান্তি মন্ডল, কৈলাশগঞ্জ ইউপি সেচ্ছাসেবক লীগের সভাপতি শুম্ভো মন্ডল, লাউডোব ইউপি সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, বাজুয়া ইউপি সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ইউপি সদস্য পাপিয়া রাণী, শিক্ষক পলাশ রায়, বানিশান্তা ইউনিয়ন হিন্দু, বৈদ্য পরিষদের সাধারণ সম্পাদক মনোজিত দেব, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সুরেশ কুমার রায়, ইউপি ওয়ার্ড সাধারণ সম্পাদক মহাসিন হাওলাদার, বিজয় মন্ডল প্রমুখ। প্রতিবাদ সভায় হামলাকারীদের গ্রেপ্তারসহ উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়।

মাগুরার শালিখাতে অস্ত্রসহ তিনজন আটক
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরার শালিখার কাদির পাড়া খেওয়া ঘাট থেকে অস্ত্রসহ তিন জনকে আটক করেছে শালিখা থানা পুলিশ।পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২টার দিকে কাদিপাড়া খেওয়া ঘাট থেকে তাদের তিন জনকে আটক করে।
আটক কৃতরা হল যশোরের বাঘারপাড়া উপজেলার খানপুর গ্রামের শাহিনুর রহমানের পুত্র
ইয়াসির আরাফাত(১৯),সাইফুল মোল্লার পুত্র জিসান মোল্লা(১৯) ও পাঠান পাইকপাড়া গ্রামের মহব্বত আলী খানের পুত্র মাহিম খান মিরাজ(১৮)।
এদের মধ্যে ইয়াসির আরাফাতের কাছ থেকে একটি পিস্তল,একটি ম্যাগজিন,এক রাউন্ড গুলি ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে।
এসআই রাকিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযানে অংশ গ্রহন করেন এএসআই লিটন হোসেন ও এএসআই রিপন কুমার। শালিখা থানা ওসি তদন্ত মিলন কুমার ঘোষ জানান গোপন সংবাদের ভিত্তি পুলিশ অস্ত্র সহ তাদের আটক করেছে।তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বেনাপোলে এনটিভির ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে এনটিভির ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে আজ সোমবার সকালে প্রেস ক্লাব বেনাপোলে । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল ও বিশেষ অতিথি ছিলেন, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল উদ্দিন ভূইয়া।

সকাল ১১টায় র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুঠিত হয়। প্রেস ক্লাব সভাপতি মহসিন মিলনের সভাপতিত্বে এনটিভির এনটিভির পরিচালনা পর্ষদ, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও কলাকুশলীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বকুল মাহবুব। অনুষ্ঠানে সাংবাদিক, সমাজিক ও বিভিন্ন সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নগর আ’লীগের বর্ধিত সভা আজ মঙ্গলবার
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা আজ মঙ্গলবার। বর্ধিত সভায় মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, থানা, ওয়ার্ড ও মহানগর পর্যায়ের সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নব নির্বাচিত দলীয় সকল কাউন্সিলরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

৩দিন ধরে বন্ধ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, সপ্তাহখানেকের মধ্যে ফের চালু হবে কেন্দ্রটি বললেন কর্তৃপক্ষ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
৩দিন ধরে বন্ধ রয়েছে রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি। রক্ষণাবেক্ষণের কাজে সাময়িক বন্ধ রাখা হয়েছে এ প্লান্টটি। তবে আগামী সপ্তাহখানেকের মধ্যে প্লান্টটি চালু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ-ব্যবস্থাপক মোঃ আনোয়ারুল আজিম জানান, রক্ষণাবেক্ষণের কাজে সাময়িক বন্ধ রাখা হয়েছে এ কেন্দ্রটি। গত শুক্রবার (৩০জুন) রাত থেকে বন্ধ রাখা হয়েছে কেন্দ্রটি। রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে আগামী সপ্তাহখানেকের মধ্য আবারো চালু হবে এ বিদ্যুৎ কেন্দ্র।
তিনি জানান, কোন ধরণের যান্ত্রিক ত্রুটি কিংবা কয়লা সংকটের কারণে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ রাখা হয়নি, বন্ধ রাখা হয়েছে মুলত কেন্দ্রটির রক্ষণাবেক্ষণের কাজের জন্য।
তবে কেন্দ্রটিতে যথেষ্ট পরিমাণ কয়লার মজুদ রয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, বর্তমানে কেন্দ্রটি ৭দিন থেকে ১০দিন চালানোর মত কয়লা মজুদ রয়েছে। আগামী ৫থেকে ৭জুলাই’র মধ্যে ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে একটি বিদেশী জাহাজ আসছে মোংলা বন্দরে। #

রামপালে মাদকসহ কারবারী আটক
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে গাঁজাসহ মো. শুকুর শেখ নামের এক মাদক বিক্রেতাকে পু্লশি গ্রেফতার করেছে। এ ঘটনায় রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটক শুকুর বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের মো. মাহাবুর শেখের পুত্র। রবিবার (২ জুলাই) রাত ৮ টায় গৌরম্ভা ফাড়ির ইন-চার্জ নাসির উদ্দিন খাদ্যগুদামের সামনে অভিযান চালান। এ সময় শুকুরের কাছ থেকে ৪৫ গ্রাম গাঁজাসহ আটক করেন। আটক শুকুরকে বাগেরহাটের বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ কারবারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম। মাদক নির্মূলে আমাদের অভিযান জোরদার করা হয়েছে।

কথা পরিষ্কার, দ্রুত পদত্যাগ করুন
ঢাকা অফিস
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কথা খুব পরিষ্কার। অবিলম্বে পদত্যাগ করুন।
সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

‘ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকীসহ দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে’ এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

তিনি বলেন, মরিচের অনেক দাম বেড়েছে। একহাজার টাকা। মরিচের তো খুব ঝাঁজ থাকে। ওই ঝাঁজ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ্য করতে পারছেন না। আজকে চাল, ডাল তেল, লবণসহ প্রত্যেকটা জিনিসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আজকে একমন ধান বিক্রি করে এককেজি মরিচ কেনে। আর উনি ভয় পেয়েছেন, এই অবৈধ সরকার নিয়ে উনি প্রধানমন্ত্রিত্ব আর কতদিন করতে পারবেন।

তিনি বলেন, কথা খুব পরিষ্কার, অবিলম্বে পদত্যাগ করেন। কারণ যত দিন যাবে ততই দেশ ও মানুষের ক্ষতি হবে। ততই গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। আর সংসদ বিলুপ্ত করেন। তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার যে নামেই বলেন না কেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে তাদের হাতে ক্ষমতা দেন- তারা একটি নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করবে। এটাই একমাত্র পথ আর কোনো পথ নাই। তা না হলে তখন পালানোর পথও খুঁজে পাবেন না। কারণ সময় আর থাকবে না সময় শেষ হয়ে গেছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

বিষপান করে প্রেমিক বললেন ‘আমিও তোমার সঙ্গে যাব’
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে প্রেমিকার আত্মহত্যার খবর শুনে সোমবার বিষপান করেছেন প্রেমিক রিংকু নামের এক যুবক। বিষপান করে প্রেমিকার বাড়িতে গিয়ে প্রেমিক বললেন- ‘আমিও তোমার সঙ্গে যাব’। রিংকু উপজেলার দেবিপুর গ্রামের ফইম উদ্দীনের ছেলে।

জানা গেছে, প্রাইভেট পড়াতে গিয়ে পার্শ্ববর্তী ব্রজপুর গ্রামের রুবিনা খাতুনের সঙ্গে রিংকুর প্রেমের সম্পর্ক হয়। বিষয়টি জানতে পেরে ২৮ জুন রুবিনাকে বিয়ে দেয় তার পরিবার। ঈদের পরদিন বাবার বাড়ি এসে সোমবার সকালে আত্মহত্যা করেন রুবিনা।

প্রেমিকার আত্মহত্যার খবর শুনে রিংকু বিষপান করে রুবিনার বাড়িতে এসে বলতে থাকেন- ‘আমিও তোমার সঙ্গে যাব’। এ সময় স্থানীয়রা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক।

রুবিনার মা সুমাইয়া খাতুন বলেন, আমার মেয়ে হঠাৎ করেই আত্মহত্যা করেছে। রিংকুর সঙ্গে কোনো সম্পর্ক ছিল কি না আমরা জানি না। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যের ভাতার টাকা ঢোকে ইউপি সদস্যের ছেলের নম্বরে!
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে আলী আহম্মদ নামে এক ব্যক্তির বয়স্ক ভাতার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন বাঁশবাড়ীয়া ইউনিয়নের সদস্য আজিজুল রহমান।

ভাতার কার্ডে ৫নং ওয়ার্ডের আলী আহম্মদের নাম থাকলেও কৌশলে নম্বরের জায়গায় নিজের ছেলের নম্বর দিয়েছেন ওই ইউপি সদস্য। যে কারণে কার্ড প্রাপ্তির দেড় বছরের সব টাকা ঢুকেছে ছেলের ওই নম্বরে।

এদিকে নিজের নম্বরে কোনো টাকা না আসায় মহেশপুর সমাজসেবা অফিসে গিয়ে জানতে পারেন তার নম্বরের জায়গায় ইউপি সদস্যের ছেলে আসাদুজ্জামানের নম্বর দেওয়া রয়েছে। এছাড়াও আজিজুর রহমানের বিরুদ্ধে আরও অনেক কার্ডে ভুক্তভোগীর নম্বরের জায়গায় নিজের পরিবারের লোকজনের নম্বর দেওয়ার অভিযোগ রয়েছে।

গত ১ জুলাই বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন আলী আহম্মদের ছেলে জাকির হোসেন।

আলী আহম্মদ বলেন, আজিজুর রহমান ইউপি সদস্য নির্বাচিত হবার পর ভোটার আইডি কার্ড চেয়ে নিয়ে বয়স্ক ভাতার কার্ড করে দেন। এরপর সবার মোবাইলে টাকা আসলেও আমার মোবাইলে কোনো টাকা আসেনি। কারণ জানতে একাধিকবার ইউনিয়ন পরিষদ ও ইউপি সদস্যের কাছে গিয়েও কোনো লাভ হয়নি। যে কারণে স্থানীয় মহিলা ইউপি সদস্যকে নিয়ে উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে দেখতে পাই আমার নম্বরের জায়গায় ইউপি সদস্যের ছেলের নম্বর দেওয়া হয়েছে এবং অফিস জানায়- এতদিন ওই নম্বরেই সব টাকা ঢুকেছে। বিষয়টি জানাজানি হলে ইউপি সদস্যের ছেলের নম্বর পরিবর্তন করে আমার নম্বর দিয়েছেন। তবে নম্বর পরিবর্তন করলেও দেড় বছরে আমি কোনো টাকা পাইনি।

ইউপি সদস্য আজিজুর রহমান বলেন, যেকোনো কারণবশত আলী আহম্মদের মোবাইল নম্বরের জায়গায় আমার ছেলের নম্বর হয়ে গিয়েছিল। পরবর্তীতে মীমাংসার মাধ্যমে ভুক্তভোগীকে টাকা ফেরত দেওয়া হয়েছে।

মহিলা সদস্য আছিয়া খাতুন বলেন, এর আগেও তিনি এমন কাজ করেছেন পরবর্তীতে আমি সেগুলো ঠিক করে দিয়েছি।

বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারমান নাজমুল হুদা জিন্টু বলেন, অভিযোগ প্রমাণিত হলে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, কার্ডধারী যাতে তার প্রাপ্ত টাকা ফিরে পেতে পারে সে ব্যাপারে ইউপি সদস্যকে বলা হবে।

এক মাসের মধ্যেই স্বাভাবিক হবে মরিচের উৎপাদন
খুলনাঞ্চল রিপোর্ট
রাজশাহী অঞ্চলের মোকামগুলোতেও কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে। সবজি ও মাছ সরবরাহের বড় মোকাম রাজশাহীর খড়খড়িতে সোমবার সকালে সব ধরনের কাঁচামরিচ খুচরা ২০০ টাকা কেজি বিক্রি হয়েছে। উত্তরাঞ্চলজুড়ে খরা ও তীব্র তাপের কারণে শত শত হেক্টর মরিচের খেত নষ্ট হয়েছে। এ উৎপাদন স্বাভাবিক হতে মাসখানেক সময় লাগবে। তখন মরিচের দাম আরও কমবে।
চাষি ও পাইকারি ব্যবসায়ীরা জানান, দুদিন আগে শনিবার সকালে খড়খড়ি মোকামে কাঁচামরিচ বিক্রি হয়েছে ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে। ৪০ কেজির মনের হিসাবে এই দাম ছিল প্রায় ১৪ হাজার টাকা। সোমবার পাইকারিতে ১ মন কাঁচামরিচ বিক্রি হয়েছে ৭ হাজার ২০০ টাকায়।

মরিচ চাষি ও কৃষি কর্মকর্তারা বলছেন, রাজশাহীসহ উত্তরাঞ্চলজুড়ে খরা ও তীব্র তাপপ্রবাহের কারণে শত শত বিঘা মরিচের খেত নষ্ট হয়েছে। ফলন ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইকারি মোকামে কমেছে কাঁচামরিচের আমদানি। আর এ কারণেই মরিচের দাম আকাশ ছুঁয়েছে। উল্লেখ্য, রাজশাহীর খড়খড়ি মোকাম থেকে প্রতিদিন ১০০ মন করে কাঁচামরিচ চালান হয় ঢাকাসহ দেশের বিভিন্ন মোকামে। তবে আমদানি কমায় মরিচের চালানও কমে গেছে দুই সপ্তাহ ধরে।

সংশ্লিষ্টরা আরও জানান, ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু ছাড়াও স্থানীয়ভাবে কাঁচামরিচের আমদানি বাড়তে শুরু করেছে স্থানীয় হাটবাজার ও পাইকারি মোকামে। কয়েকদিনের মধ্যে কাঁচামরিচের দাম আরও কমবে। তবে মরিচের উৎপাদন স্বাভাবিক হতে মাসখানেক সময় লাগবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।

সোমবার সকালে উত্তরাঞ্চলের সবজি ও মাছ সরবরাহের বড় বৃহৎ মোকাম খড়খড়িতে গিয়ে দেখা যায়, দাম বেড়ে যাওয়ায় অনেক চাষি অপুষ্ট কাঁচামরিচও আনছেন মোকামে। বেশি দামের আশায় খড়খড়ি মোকামে পার্শ্ববর্তী জেলা নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর বিভিন্ন এলাকা থেকেও চাষিরা কাঁচামরিচ বিক্রির জন্য আনছেন। তবে অপুষ্ট কাঁচামরিচ কিছুটা কম দামে কিনছেন পাইকাররা।

রাজশাহীর পবার পারিলা হাট রামচন্দ্রপুরের মরিচচাষি তাইফুর রহমান বলেন, মে মাসের শুরু থেকে ২০ জুন পর্যন্ত রাজশাহী অঞ্চলে খরার সঙ্গে সঙ্গে মাঝারি ও তীব্র তাপপ্রবাহ চলেছে। দীর্ঘ সময়ের খরায় প্রচুর মরিচখেত পুড়ে গেছে। এ কারণে কাঁচামরিচের স্বাভাবিক ফলনে ঘাটতি পড়েছে। তিনি আরও বলেন, এই সুযোগে আড়তদার ও ফড়িয়ারা কাঁচামরিচের মতো সাধারণ পণ্যের দামও আকাশে তুলেছে।

রাজশাহী বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শামছুল ওয়াদুদ জানান, গ্রীষ্মকালীন (খরিফ-১) কাঁচামরিচের ভালো ফলন হয়। বিঘাপ্রতি ২০ মন পর্যন্ত মরিচ পাওয়া যায়। কিন্তু তীব্র তাপপ্রবাহ ও দীর্ঘকালীন খরায় উত্তরাঞ্চলজুড়ে কাঁচামরিচের বিপুল পরিমাণ খেত নষ্ট হয়েছে। অনেক মরিচ খেতেই ঝরে পড়েছে। একপর্যায়ে মরিচগাছ শুকিয়ে মরে গেছে। এবার খরাকালীন শত শত হেক্টর মরিচ খেত নষ্ট হয়েছে পুরো উত্তরাঞ্চলজুড়ে। আর এ কারণে কাঁচা মরিচের সংকট বেড়েছে। তবে দুই সপ্তাহ ধরে বৃষ্টিপাত হওয়ায় মরিচ খেতগুলো আবার সজীব হচ্ছে। নতুন পাতা গজিয়ে মরিচের ফলন পেতে মাসখানেক অপেক্ষা করতে হবে।

খোঁজ নিয়ে জানা যায়, রাজশাহীসহ উত্তরাঞ্চলের জেলাগুলোয় চলতি মৌসুমে ১৬ হাজার ৮৯০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। এর মধ্যে বগুড়া জেলায় সর্বাধিক ৮ হাজার ৩৭৮ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। বিঘা প্রতি মরিচের ফলন হিসাব করা হয়েছে ১৫ থেকে ২০ মন। কিন্তু কৃষি বিভাগ বলছে, খরার কারণে উত্তরাঞ্চলজুড়ে বিপুল পরিমাণ মরিচখেত নষ্ট হয়েছে। ফলে ভরা মৌসুমেও কাঁচামরিচের সংকট দেখা দিয়েছে।

চাল আত্মসাতের মামলায় কারাগারে ইউপি চেয়ারম্যান
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের মামলায় তাহেরহুদা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মঞ্জুর রাশেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজিম উদ্দৌলা এ আদেশ দেন। এর আগে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মঞ্জুর রাশেদ। আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এ তথ্য নিশ্চিত করেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসমাইল হোসেন। তিনি জানান, এই মামলায় গত ১৬ মে ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদ হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্র্বতীকালীন জামিন নেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক সেটি নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৩০ এপ্রিল দুপুরে ওই ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে ৩৮ বস্তা ভিজিএফের চাল জব্দ করে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ওইদিন রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদের নামে মামলা করেন।

লোহাগড়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী রেজাউল করিম ওরফে পারভেজ কাজীকে (৫০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

পারভেজ কাজী বয়রা গ্রামের কাজী গোলাম মওলার ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানায়, সোমবার সকালে পারভেজ কাজী স্থানীয় সারোল বৌ-বাজার থেকে বাজার করে ভ্যানযোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বয়রা গ্রামের বাদশা কাজীর বাড়ির কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।

আহতের চাচাতো ভাই বুলু কাজী জানান, বয়রা গ্রামের কাজী ইমদাদুলের ছেলে অহিদ কাজী, নাহিদ কাজী, ওয়ালীদ কাজীসহ ৭-৮জন রামদা, ছ্যানদা দিয়ে হত্যার উদ্দেশে পারভেজকে কুপিয়ে আহত করেছে।

লোহাগড়া উপজেলা হাসপাতালে চিকিৎসক ড. সৈয়দ ফরহাদ বিন হক (সৌরভ) জানান, অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১২ জুলাই থেকে নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু
ঢাকা অফিস
২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ১২ জুলাই থেকে শুরু হয়ে চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এ বছর রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১৭১ টাকা। আজ সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের (মাউশি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের পরে রেজিস্ট্রেশন করলে অতিরিক্ত ১৪০ টাকা বিলম্ব ফি দিতে হবে। এ ক্ষেত্রে একজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ফি হবে ৩১১ টাকা।
এতে বলা হয়, রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে সোনালী সেবার মাধ্যমে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা যাবে। দেশের যেকোনো শিক্ষা বোর্ড বা মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি বা জেডিসি পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীরা নবম শ্রেণিতে ভর্তির সুযোগ পাবেন।

মাউশি জানিয়েছে, ব্যাংকে টাকা জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইএসআইএফ পূরণ করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থীর কোনো সমস্যা হলে এর দায়দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে বহন করতে হবে।

 

বসতঘরে মিলল বিষধর গোখরা সাপের ২০টি বাচ্চা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপার চায়ের দোকানদার মুকুল হোসেনের বসতঘর থেকে ২০টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে শৈলকুপা পৌরসভার মালিপাড়া থেকে মাটি খুঁড়ে একে একে সাপের বাচ্চাগুলো বের করে আনা হয়।

স্থানীয় চঞ্চল মাহমুদ বলেন, খবর পেয়ে মুকুল হোসেনর বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখি, মুকুলের টিন ও মাটি দিয়ে তৈরি বসতঘর খনন চলছে। আর একে একে বের হচ্ছে জীবিত সব সাপের বাচ্চা।

চা দোকানি মুকুল হোসেন বলেন, বেশ কয়েকদিন ধরে বাড়ির মেয়েরা সাপের বাচ্চা দেখতে পান। আবার খুব দ্রুতই কোথায় যেন হারিয়ে যায়। কয়েকবার এ ঘটনা ঘটলে আমাদের সন্দেহ হয়। এরপর সোমবার সকালে থেকেই ঘরের দুই পাশের টিন খুলে মাটির মেঝে খুড়তে শুরু করি। একপর্যায়ে সাপের বাচ্চা বের হতে থাকে। শেষ পর্যন্ত ২০টি জীবিত বাচ্চা পাওয়া যায়। তাবে বড় কোনো সাপ পাওয়া যায়নি। এগুলোকে একটি প্লাস্টিকের পাত্রে ভরে রাখা হয়েছে। পরে এলাকার ওঝা চিত্ত দাশকে খবর দেওয়া হয়। তিনি এসে জানান- এগুলো গোখরা সাপের বাচ্চা, যা খুবই বিষধর।

ওঝা চিত্ত দাশ জানান, উদ্ধারকৃত বাচ্চাগুলো গোখরা সাপের। এগুলোর বয়স কমপক্ষে ১০ দিন হবে।

সাতক্ষীরার আম রফতানিতে নতুন রেকর্ড
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় চলতি মৌসুমে ১৫৩ মেট্রিক টন আম বিদেশে রফতানি হয়েছে। যা বিগত বছরের রেকর্ড ভেঙেছে। এ বছর জেলায় আম উৎপাদন হয়েছে ৬৮ হাজার মেট্রিক টন আম।

সূত্র মতে, চলতি মৌসুমে সাতক্ষীরায় ৪৫ হাজার ৫০০ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে আম উৎপাদন হয়েছে ৬৮ হাজার মেট্রিক টন। যেখানে গত মৌসুমে উৎপাদন হয়েছিল ৫১ হাজার মেট্রিক টন।
একইভাবে ২০১৫ সালে সাতক্ষীরা থেকে আম রফতানি শুরু হওয়ার পর চলতি মৌসুমেই সবচেয়ে বেশি আম রফতানি হয়েছে। যার পরিমাণ ১৫৩ মেট্রিক টন। বিগত বছরে এর পরিমাণ ছিল মাত্র ২১ মেট্রিক টন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, আবহাওয়া, জলবায়ু ও ভৌগোলিক কারণে সাতক্ষীরার আম দেশের অন্যান্য জেলার তুলনায় কয়েক সপ্তাহ আগে পাকে। এছাড়া সাতক্ষীরার হিমসাগর, গোবিন্দভোগ, ল্যাংড়া ও আম্রপালি আম স্বাদে, গুণে ও মানে অনন্য। এই বিশেষত্ব কাজে লাগিয়ে ২০১৫ সালে প্রথমবারের মতো সাতক্ষীরার আম বিদেশে রফতানি শুরু হয়।
সূত্র মতে, সাতক্ষীরা থেকে ২০১৫ সালে ২১ টন, ২০১৬ সালে ২৩ টন, ২০১৭ সালে ৩২ টন, ২০১৮ সালে ১৯ দশমিক ৫ টন, ২০১৯ সালে ১ টন, ২০২১ সালে ১১ দশমিক ৩৬ টন ও ২০২২ সালে ২১ টন আম রফতানি হয়। যা চলতি মৌসুমে ১৫৩ টনে উন্নীত হয়েছে। এসব আমের অধিকাংশই রফতানি হয়েছে ইতালি, ফ্রান্স, হংকং, যুক্তরাজ্য ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, সাতক্ষীরায় এবার আমের যেমন বাম্পার ফলন হয়েছে, তেমনি রফতানিও হয়েছে এযাবৎকালের সবচেয়ে বেশি।

স্কুলের বারান্দায় মিললো বৃদ্ধের মরদেহ
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের বারান্দা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ জুলাই) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃতের বয়স আনুমানিক ৭০ বছর।

স্থানীয়রা জানান, অজ্ঞাত ওই বৃদ্ধকে বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ের বারান্দায় থাকতে দেখা গেছে। তাকে দেখে মানসিকভাবে অসুস্থ মনে হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, সোমবার বিদ্যালয় ভবনের বারান্দায় বৃদ্ধের মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরবর্তীতে নলদী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

‘ঘুরে দাঁড়াবে বাগেরহাটের পর্যটনশিল্প, বাড়বে কর্মসংস্থান’
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট মুনিগঞ্জ সেতুর ঢালে সেতুর দুই পারের কয়েক কিলোমিটার জুড়ে কৃষ্ণচূড়া গাছ লাগালে এলাকাটি এক সময়ে পর্যটন এলাকায় রুপ নেবে, বাড়বে কর্মসংস্থান। এছাড়াও বজ্রপাত রোধে জেলার ৯ উপজেলায় এক লাখ তালের চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

সোমবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে বাগেরহাট মুনিগঞ্জ সেতুর ঢালে দৃষ্টি নন্দন কয়েকটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।

বাগেরহাটে পর্যটন শিল্পের বিকাশে ও রক্ষণাবেক্ষণে ১০ হাজার কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হবে।

কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও সদর উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।