Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

49
চাঁদাবাজি করতে গিয়ে এএসআইসহ গ্রেপ্তার ৫

 

বটিয়াঘাটায় গৃহকর্তাকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে দূর্বৃত্তরা
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী প্রেমকানন রোড এলাকায় রাতের খাবারে চেতনানাশক ঔষধ মিশিয়ে গৃহকর্তাকে জিম্মি করে নগদ এক লক্ষ টাকা সহ ৩/৪ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গতপরশু শুক্রবার দিবাগত গভীর রাতে সহকারী শিক্ষক মলয় বরন রায়’র বসত বাড়ীতে। জানা গেছে, শিক্ষক মলয় বরন রায়’র স্ত্রী প্রতিদিনের ন্যায় রান্না-বান্না সেরে তার স্বামী, কন্যা- সন্তান ও দেবর সহ নিজে খেয়ে ঘুমানোর উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে। খাওয়ার পর প্রতিটি সদস্য ঘুমে আসক্ত হয়ে পড়লে ৬/৭ সদস্যের একটি চোরচক্র কাম দূর্বৃত্তের দল গ্রীল কেঁটে ঘরে প্রবেশ করে গৃহকর্তা মলয় বরণের গলায় ধারলো অস্ত্র ধরে জিম্মি করে ফেলে। এক পর্যায়ে ঘরে থাকা নগদ ১ লক্ষ টাকা সহ ৩/৪ ভরি ওজনের স্বর্নলংকার নিয়ে পালিয়ে যায়। এদিকে চেতনানাশক ঔষধ মেশানো খাবার খেয়ে গৃহকর্তার ছোট ভাই দিব্যেন্দু রায় গুরুত্বর অসুস্থ্য হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। উল্লেখ্য ইদানিং উপজেলা সদর সহ প্রত্যন্ত অঞ্চলে চুরির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। চোরেরা গ্রীল ও ঘরের বেঁড়া কেঁটে ঘরে ঢুঁকে চুরি করে পালিয়ে যাচ্ছে। আবার কোথাও কোথাও রান্না ঘরে ঢুকে রাতের খাবারে চেতনানাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে চুরি পালিয়ে যাচ্ছে। এমনকি বিশেষ পরিস্থিতিতে চুরি করতে গিয়ে ডাকাতির মতো ঘটনাও ঘটছে। এমনকি চোরেরা যেদিন চুরি করতে না পারে তখন আবার টিউবওয়েল’র মাথা খুলে নিয়ে যাচ্ছে। সব মিলিয়ে গোটা উপজেলায় চুরি আতংক বিরাজ করছে।

কালীগঞ্জের পৌর মেয়রের ব্যতিক্রমী উদ্যোগ// দিনভর আনন্দ উল্লাসে মেতেছিল কালীগঞ্জের প্রতিবন্ধিরা
সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥
কয়েক দিন আগে শহরের ট্রাফিক চত্বর থেকে বনভোজনের একটি বাসে উঠতে গিয়েছিল শহরের অতি পরিচিত বুদ্ধি প্রতিবন্ধি হামজা আর দেলোয়ার। কিন্ত বাসে আনন্দে মেতে থাকা লোকজন তাদেরকে সজোরে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছিল। তারপরও বাসে উঠার চেষ্টা চালাচ্ছিল তারা। এক পর্যায়ে বাসটি ছেড়ে চলে গেলেও দুই প্রতিবন্ধি গাড়ির দিকেই তাকিয়ে ছিল। মেইন বাসস্ট্যান্ডে সড়কের পাশে দাঁড়িয়ে দৃশ্যটি নিজের চোখে দেখে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। কিন্ত এরাও তো মানুষ। কোন না কোন বাবা মায়ের সন্তান। নানা অবহেলায় বেঁচে থাকা এ মানুষগুলোরও বিনোদনের অধিকার রয়েছে। নানান ভাবনায় এ জনপ্রতিনিধির মনে দাগ কাটে। সেদিন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন কালীগঞ্জ পৌর এলাকার বিশেষ করে শহরমুখী সব মানষিক প্রতিবন্ধিদের নিয়ে গাঁটের টাকায় বনভোজনে যাবেন। ভাবনা অনুযায়ী শনিবার সকালে প্রায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত মানষিক ও বুদ্ধি প্রতিবন্ধিদের নিয়ে জেলার জোহান ড্রিমভ্যালি পিকনিক স্পটে নানা আয়োজনে মেতে ছিলেন। প্রতিবন্ধিদের নজরদারিতে রাখতে সঙ্গে ছিল সমান সংখ্যক স্বেচ্ছাসেবীও।

বনভোজনে জিয়া, জব্বার, ডাবুল, বিল্লাল, তরিকুল, কবির, শাওনসহ প্রায় অর্ধশত ভারসাম্যহীন প্রতিবন্ধি অংশ নিয়েছিল। সকালে তাদেরকে একে একে বাসে উঠানোর পর ভিতরে তাদের নিয়ন্ত্রনের জন্য বেশ কিছু স্বেচ্ছাসেবি রাখা হয়। এ প্রতিবন্ধিরা শুধু সমাজ নয়, নিজ পরিবারের কাছেও তারা অবহেলার পাত্র। জীবনভর বিনোদন তো দুরের কথা, ঠিকমতো তিন বেলা খাবারও জোটেনা তাদের। তবে এ বনভোজনের মাধ্যমে জীবনে একদিন হলেও এ সকল মানুষের একটা অংশ দিনভর আনন্দে মেতে ছিল তারা। দুপুরের খাবার শেষে প্রত্যেকে পোষাক ও উপহার সামগ্রী নিয়ে বাড়ি ফিরেছে তারা। নিজের গাঁটের টাকায় প্রতিবন্ধিদের নিয়ে এমন আয়োজনে এক দৃষ্টান্ত স্থাপন করলেন কালীগঞ্জের পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ।

প্রতিবিন্ধিদের সাথে উল্লাসে মেতে উঠা পৌর মেয়র আশরাফ জানান, মানষিক প্রতিবন্ধিরাও রক্তে মাংশে গড়া মানুষ তাদেরও স্বাদ আল্লাদ বলে কিছু আছে। তবে কারও ওপর বোঝা নয়। কিন্তু আমরা অনেকেই তাদের সেই চাহিদা বিনোদন থেকে বঞ্চিত রাখি। তিনি আরো জানান, অন্যদের মত তাদেরও সব ধরনের আয়োজন ছিল। পিকনিক স্পটের আকর্ষনীয় মাইকেল মধুসুদন মঞ্চটি তাদের জন্য বরাদ্ধ নেওয়া হয়েছিল। তাদের খাবারের তালিকায় ছিল সকালে নাস্তা ও দুপুরের খাবার মেনুতে ছিল ভাত, সবজি, মাংশ, দই, কোমল পানীয়। খাবার শেষে ওইসব প্রতিবন্ধিদের ট্রেন রাইডসে চড়ানো হলে তারা যে আনন্দ লাভ করেছে। জীবনে এমন কোনদিন হয়তোবা আনন্দ উল্লাস বিনোদন পায়নি। তিনি বলেন, বছরে একদিন হলেও তাদের মুখে হাসি ফোঁটাতে পেরে নিজের কাছেই ভালো লাগছে।
এ বনভোজন সফল করতে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনারের পিএস আব্দুর রউফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও কালীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ গনমাধ্যমকর্মীসহ কালীগঞ্জের নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন বলেন, প্রতিবন্ধিদের বিনোদনের বনভোজনে বিশেষ আমন্ত্রনে তিনিসহ তার প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা গিয়েছিলেন। সমাজের এ পিছিয়ে পড়া মানুষগুলোর সঙ্গে তিনিও সারাদিন মেতে ছিলেন। দিনশেষে বেশ ভালো লেগেছে। এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য পৌর মেয়রকে ধন্যবাদ দিতে হয়।

সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স এর ভুক্তভোগী গ্রাহকদের সভা

খবর বিজ্ঞপ্তি
শনিবার সকাল ১১:০০ টায় সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ এর মেয়াদত্তোর বীমার টাকা ফেরত পাইবার দাবীতে খুলনা সচেতন নাগরিক সমাজ এর উদ্যেগে বটিয়াঘাটা, চালনা, রুপসা ও খুলনা অঞ্চলে ভুক্তভোগী গ্রাহকদের পাওনা টাকা পাওয়ার দাবীতে খুলনা শহীদ হাদিস পার্ক এর পশ্চিম পাশে অবস্থিত কার্যালয় সম্মুখে সভা অনষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য নাসরিন সুলতানা ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে হইতে বক্তব্য রাখেন মোঃ কামরুল হাসান, মোঃ রায়হান, আমজাদ হোসেন, মোঃ হান্নান, মোসাঃ সাহানা সালেহা, নূর ইসলাম, আলাউদ্দিন, ফতেমা বেগমসহ আরো অনেকে। সভায় ভুক্তভোগী গ্রাহকরা বলেন ২০১৪ সালে বীমার মেয়াদ শেষ হওয়ার পরেও অদ্যবদি পর্যন্ত গ্রাহকদের টাকা পরিশোধ না করে গ্রাহকদের সাথে প্রতরণা করিতেছে। কোম্পানীর বিভিন্ন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে পাওনা পরিশোদ না করিয়া বিভিন্ন প্রকার অবানঞ্চিত অজুহাত প্রদান করছেন। এমতাবস্থায় প্রায় শতাধিক পরিবার মানবেতর জীবনযাপন করছে। বিষয়টি সমাধানের জন্য সচিব (আর্থিক প্রতিষ্ঠান) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রনালয় ও চেয়ারম্যান আডিআরএ এর নিকট সুষ্ঠ সমাধানের জন্য স্মারক লিপি প্রদানের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে পবিত্র মাহে রমজান এর পূর্বে দ্রুত যাহাতে সমাধান হয় তার ব্যবস্থা নেওয়ার জন্য ভুক্তভোগী গ্রাহকগণ সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

আফিলগেট চেকপোষ্টে ১ কেজি গাজা সহ আটক ২
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট চেকপোষ্টে নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাজা সহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ । আটককৃতরা হলো যশোর জেলার মনিরামপুর থানার ধুনারগ্রাম বটতলা এলাকার শ্রী গঙ্গাঁ দাস এর পুত্র শ্রী দুলাল দাস (২২) ও বেনাপোল ভবেরবেড়, পশ্চিমপাড়া এলাকার আব্দুল হান্নান সরদার এর পুত্র মোঃ আল আমিন সরদার (২০) । খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান ৩ মার্চ শুক্রবার রাত পৌণে ৮ টায় আটরা পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই(নিঃ) মোঃ খায়রুল ইসলাম, এ এস আই মনির সংগীয় অফিসার ও ফোর্সসহ সন্দেহভাজন ২ জনকে তল্লাশী চালিয়ে ১ কেজি গাজা উদ্ধার সহ তাদেরকে আটক করে । এ ঘটনায় খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে যার নং-০১, তাং-০৩/০৩/২৩ ।

স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রণী ভূমিকা পালন করছেন: খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রণী ভূমিকা পালন করছেন। এ জন্য তিনি স্বীয় মেধা ও যোগ্যতার মাধ্যমে কঠোর পরিশ্রম করে চলেছেন।

সিটি মেয়র শনিবার সকালে নগরীর খালিশপুরস্থ স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি বেলুন ও কবুতর উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

সিটি মেয়র শিশুদের জাতির ভবিষ্যৎ কর্ণধার হিসেবে উল্লেখ করে বলেন, তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শারীরিক ও মানসিক বিকাশ সাধনে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চায় অভ্যস্থ করতে তিনি শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

স্কুলের প্রধান শিক্ষক নাজমুল হক খাঁ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, কেসিসি’র কাউন্সিলর মো: মনিরুজ্জামান, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার, জেলা শিক্ষা অফিসার মো: কামরুজ্জামান, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য নাদিম হোসেন ও প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ¦ শিকদার মোজাফফর হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবক সমির কুমার সরকার। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

বাগেরহাট মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ড আলোচনা সভায়
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ড আলোচনা সভায়। শনিবার (৪মার্চ) সকালে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ম্যুরালের পাশে মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখার আয়োজনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখা সভাপতি মাসুম হাওলাদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন যুদ্ধ কালিন কমান্ডার ও সাবেক মুক্তিযোদ্ধা সংসদ বাগেরহাট জেলা কমান্ডার ঋষিকেষ দাস। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সদর উপজেলা সাবেক কমান্ডার ডাঃ.আব্দুল রাজ্জাক। এসময় অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সিকদার রিজাউল কবির ,সহ সভাপতি জাহিদুর ইসলাম পলিন, যুগ্ম সম্পাদক মোঃ রোকন, সাংবাদিক আজাদুল হক, সাংগঠনিক সম্পাদক ডাঃ সাজ্জাদ হোসেন লিমন, সারাফাত হোসেন শরু, দপ্তর সম্পাদক মুরাদ হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, মাহাবুবুর রহমান বাদল, সমবায় বিষয়ক সম্পাদক রনি মোল্লা সদস্য মোঃ মেবতা হোসেন সদস্য মোঃ সাকিল, বীর মুক্তিযোদ্ধার সন্তান সৈয়দা তৈফুন নাহারসহ মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার নেতৃবৃন্দরা। আলোচনা সভা শেষে ২১ সদস্য বিশিষ্ঠ সদর উপজেলা সন্তান কমান্ড বাগেরহাট এর আহবায়ক কমিটি গঠন করা হয়।

বিতর্ক প্রতিযোগীতায় দেশ সেরা কপিলমুনির তাহসিনের দল
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
বিতর্ক প্রতিযোগীতায় খুলনা জোনের দলনেতা হিসেবে নেতৃত্ব দিয়ে ও প্রতিযোগীতায় অংশ নিয়ে দেশের শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তাহসিন আল রাজি ও তার দল। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ডিবেট ফেডারেশন আয়োজিত ন্যাশনাল ডিবেট কার্নিভাল ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। প্রতিযোগীতায় খুলনা জোনের দলনেতা হিসেবে ও বিতর্কে অংশ নেয় কপিলমুনির সন্তান খুলনা পাবলিক কলেজে দ্বাদশ শ্রেণীতে অধ্যায়নরত তাহসান আল রাজি ও তার দল, অংশ নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ থেকে এস এস সি পাস করেন। তাহসিন একটি বেসরকারী সংস্থা’র রিজনাল ম্যানেজার মোঃ রুহুল আমীন ও কপিলমুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাজেদা সুলতানার ছেলে।

প্রাণনাশের হুমকির ঘটনায় আদালতে মামলা দায়ের
স্টাফ রিপোর্টার
জমিজমা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় বটিয়াঘাটার খারাবাদ বাইনতলা এলাকায় ভুক্তভোগী কবিরুল ইসলানের স্ত্রী শাহীনুর খাতুন নামের এক অসহায় নারী মো. জাহিদ শেখ (৩০) সহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরূদ্ধে খুলনার বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর আদালত ‘খ’ অঞ্চলে এ মামলা দায়ের করেন। ধারা, ফৌঃ কাঃ বিধি ১০৭/১১৭। তারিখ-১৩-২-২০২৩ইং
মামলায় বলা হয়েছে, গত ১০ ফেব্রুয়ারী আনুমানিক সকাল ৯ টায় উল্লেখিত ভুক্তভোগীর বসত বাড়ির সন্নিকটে রাস্তার উপর বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা একই এলাকার লতিফ শেখের ছেলে মো. জাহিদ শেখ (৩০) হঠাৎ করে জেল থেকে বের হয়ে এসে অজ্ঞাতনামা ৩/৪ জনকে নিয়ে বসতি সীমানার ভিতর প্রবেশ করে সীমানা নির্ধারণ করে বাঁশের খুটি পুতে দখলের প্রচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে তাদের বিরূদ্ধে।
এমনকি প্রতিপক্ষদের সাথে ভুক্তভোগীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভুক্তভোগীদেরকে লোহার শাবল দিয়ে প্রতিপক্ষরা আঘাত করার চেষ্টা করে। তখন তাদের ডাক চিৎকারে মামলায় উল্লেখিত স্বাক্ষিগণ ঘটনাস্থলে উপস্থিত হয়।
ওই সময় মুহুর্তের মধ্যে প্রতিপক্ষরা ঘটনাস্থল ত্যাগ করে যাওয়ার সময় ভুক্তভোগী সহ সকল স্বাক্ষীদের হুমকি দিয়ে বলে এবারের মত বেচে গেলি।
আরো বলে আমার যায়গা তোরা যদি না ছেড়ে দিস তাহলে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। এমনকি বাড়ি ছাড়তেও তাদের শাসানো হয়।
এর আগেও ওই প্রতিপক্ষরা একইভাবে সীমানায় খুটি পুততে ব্যর্থ হয়ে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
মামলায় আরো উল্লেখ করা হয়েছে, এই প্রতিপক্ষ জাহিদ একজন দাঙ্গাবাজ, পরসম্পদলোভী ব্যক্তি। যার কারনে যেকোন আক্রমণের শিকার হতে পারেন এবং প্রাণনাশের আশংকায়ও রয়েছেন উক্ত ভুক্তভোগীরা।

 

মুক্তিযুদ্ধ বীরোধী, স্বাধীনতা বিরোধী শক্তি এখনও বাংলাদেশে সক্রিয় – আব্দুস সালাম মূর্শেদী
দিঘলিয়া প্রতিনিধি:
মুক্তিযুদ্ধ বীরোধী, স্বাধীনতা বিরোধী শক্তি এখনও বাংলাদেশে সক্রিয়, তাদেরকে প্রতিহত করে বাংলাদেশের উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আগামী নির্বাচনে আওয়ামীলীগ কে জয়যুক্ত করেতে হবে। সে লক্ষ্যে আওয়ামী লীগের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে যোগ্য ও পরিক্ষিত কর্মীদের বাছাই করে নেতৃত্বে আনতে হবে।

গতকাল বিকালে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগ কতৃক আয়োজিত কর্মী সমাবেশ ও প্রাথমিক সদস্য পদের কার্ড বিতরণ অনুষ্ঠানে খুলনা-০৪ আসনের সাংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী উপরিউক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, বিএনপি এখন ধর্ম নিয়ে বানিজ্য করে, ধর্মের নামে মনুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। বিএনপি মানে হচ্ছে বাংলাদেশ নালিশ পার্টি, এখন তাদের একটাই কাজ এখানে সেখানে নালিশ করা। বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল, তাদের নেতা সাজা মাথায় নিয়ে ঘরে বন্ধি, আর একজন বিদেশে পালিয়ে গেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য খান নজরুল ইসলাম, সহ-সভাপতি বাবু মিলন কান্তি দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেল। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, গাজীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম ঠান্ডু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী রেজা বাচা, শিক্ষা বিষয়ক সম্পাদক জাকির হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম মল্লিক, সাংস্কৃতিক সম্পাদক মো: হাফিজুর রহমান, সহ প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসনে, সদস্য কে এম আসাদুজ্জামান, মইনুল জুয়েল, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর হোসেন, সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারন সম্পাদক শাহআলম, চন্দনীমহল সংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, সাধারণ সম্পাদক ইকতার হোসেন, বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুর রউফ, সাধারণ সম্পাদক ওয়াদুদ চৌধুরী, কৃষক লীগের সভাপতি আব্দুর রহমান, উপজেলা কৃষক লীগের সাবেক সদস্য সচিব খান আবু সাইদ, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াজুল ইসলাম, সহ-সভাপতি শেখ রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, সহ সম্পাদক সাইদুর রহমান, রুবেল সরদার, রাকিব মোড়ল, রানা মোল্লা, সাংগঠনিক সম্পাদক শেখ আল আমিন, সদস্য এস এম হাবিবুর রহমান তারেক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল ইসলাম রিতা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নাহিদুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, দিঘলিয়া ইউনিয়ন মহিলালীগের সভাপতি পাখি বেগম, সাধারণ সম্পাদক হাফিজা খাতুন, নাসরিন আক্তার হিরা, ফাতেমা খাতুন, সাজেদা বেগম, সালমা বেগম, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরর্শেদ মাসুম, সাধারণ সম্পাদক কে এম তহিদুজ্জামান, চন্দনীমহল সংগঠনিক ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরান গাজী, সেনহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, গাজীরহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল সরদার সহ প্রমূখ।

এদিকে সকালে সংসদ সদস্য ভৈরব ব্রীজের কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার তাগাদা দেন। দিঘলিয়া দারুলউলুম মাদরাসা প্রাঙ্গনে দিঘলিয়া উপজেলা ঈমাম পরিষদের সাথে তাদের সুবিধা অসুবিধা নিয়ে মতবিনিময় করেন।

দাকোপের হরিনটানায় ঠাকুরানী কালী মন্দিরে মায়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে পুজা অর্চণা অনুষ্ঠিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের কৈলাশগঞ্জ ইউনিয়নে শ্রীশ্রী ঠাকুরানী কালী মন্দিরে ৪ ঠা মার্চ শনিবার মায়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১১ টা থেকে ত্রয়োদশী পুজা শুরু, দিনব্যাপী প্রসাদ বিতরণ দুপুরে পাঠাবলিদান। সার্বিক পরিচালনায় কৈলাশগঞ্জ ইউনিয়নপরি ষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মিহির কান্তি মন্ডল ও পুজা উদযাপন কমিটি। এসময় চেয়ারম্যান মিহির মন্ডল বলেন হিন্দু পুরানমতদেবী দুর্গাইরই একটি শক্তি কালী। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপুজা হচ্ছে শক্তির পুজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের মধ্যেই রয়েছে কালী পুজার মহ্যত্ন। তবে কালী পুজার কালী শব্দটি কাল শব্দের স্ত্রীর রুপ যার অর্থ হল কৃষ্ণ বর্ণ বা গুরুবর্ণ। বিভিন্ন পুরান থেকে পাওয়া তথ্যনুযায়ী মহামায়া মা দুর্গার অন্য একটি রুপ হল কালী। আমাদের খুলনা বিভাগীয় প্রধান স্বপন কুমার রায় জানান, পুরান মতে জানা যায় নবদ্বীপের এক তান্ত্রিক যারনাম কৃষ্ণানন্দ তিনি বাংলায় প্রথম কালীমুর্তি বা প্রতিমা পুজার প্রচালন করেন। তার আগে মা কালীর উপাসকরাতাম্রপটে বা খোদাই করে কালীর মুর্তি এঁকে মা কালী সাধনা করতেন।অষ্টাদশ শতাব্দীতে নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালীপুজাকে জনপ্রিয় করে তোলেন এবং এইভাবে মা কালীর পুজার প্রচলন শুরু হয়।উনবিংশ শতাব্দীতে বাংলার বিভিন্ন ধনী জমিদারদের পৃষ্ঠপোষকতায় কালীপুজোর ব্যাপক প্রচলন শুরু হয়। এসময় উপস্হিত ছিলেন প্যানেল চেয়ারম্যান তপন কুমার সরকার, পুজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার রায়,সাধারন সম্পাদক চিরন্জিব রায়,সহসভাপতি সুভাস রায়,দেবব্রত সরকার,সহ সম্পাদক উত্তম কুমার মন্ডল, কষাধক্ষ্য চিত্ত রন্জন মন্ডল,সহ কমিটির সকল সদস্যবৃন্দ।

ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী ফারাহ মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা সম্পন্ন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী ধামালিয়া ইউনিয়নে ফারাহ মাধ্যমিক বিদ্যালয়ে ৪টি পদে শতভাগ স্ব”ছতা ও অবাধ নিরপেক্ষতা বজায় রেখে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডুমুরিয়ার আলোকিত মানুষ আমেরিকা প্রবাসী প্রখ্যাত ফার্মাসিউটিক্যালস বিজ্ঞানী ডক্টর শামসুল করিম বাকার’র উপ¯ি’তিতে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় অফিস সূত্রে জানা যায়,গত ২০২২ সালের ১৮ ডিসেম্বর পত্রিকায় ঘোষিত নিয়োগ বিজ্ঞপ্তির পর একটি পদের বিপরীতে অফিস সহায়ক পদে ১৩, নিরাপত্তা কর্মী ০৮, পরি”ছন্নতা কর্মী ১৩ ও আয়া পদে ০৫ জন চাকুরী প্রত্যাশী আবেদন করেন। বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম বলেন, অবাধ নিরপেক্ষতা রক্ষার্থে প্রতিষ্ঠাতা স্বশরীরে উপ¯ি’তিতে বিধি মোতাবেক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে যোগ্য ব্যক্তি নিয়োগে স্ব”ছতার বিকল্প নেই এমনটি উল্লেখ করে ফার্মাসিউটিক্যালস বিজ্ঞানী ডক্টর শামসুল করিম বাকার বলেন, তার নিজ হাতে গড়া প্রানের শিক্ষা প্রতিষ্ঠান ফারাহ মাধ্যমিক বিদ্যালয় ও ডক্টর এসকে বাকার কলেজ। তিনি থাকবেন না, কিš‘ শিক্ষা প্রতিষ্ঠান দুটি যেন স্ব”ছতার প্রতিক নিয়ে প্রতিষ্ঠিত হয় এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে মেধা তালিকায় উর্ত্তীর্ণদের নাম প্রকাশ করা হয়। এ সময় উপ¯ি’ত ছিলেন খুলনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল হোসেন শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস,এসকে বাকার কলেজ সভাপতি ডাক্তার হরিদাশ মন্ডল, প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র মল্লিক সহ সংশ্লিষ্ট সকলে।###

ডুমুরিয়ায় বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের মৃত্যু
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মোড়ল মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) গত শুক্রবার দুপুরে উপজেলার গুটুদিয়া মোড়ে এক সড়ক দুর্ঘটনায় তিনি আহত হলে ওই দিনই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিš‘ চিকিৎসকদের কর্মবিরতি থাকায় চিকিৎসা না পেয়ে শনিবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রোববার সকালে তার গ্রামের বাড়ি গুটুদিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন শেষে দাফন করা হবে।

ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় ভ্যানচালক আহত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ভ্যানগাড়িতে মালামাল নিতে রাজি না হওয়ায় এক ভ্যান চালককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। আহত শ্রমিক ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার সকালে উপজেলার গোলনা প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত ভ্যানশ্রমিক ইলিয়াস হোসেন খান (৫৫) জানান,গোলনা গ্রাম¯’ মৃত ফরহাদ হোসেন খানের স্ত্রী মঞ্জুয়ারা বেগম বাজার থেকে সিমেন্ট জমানো পিলার ভ্যান যোগে তার বাড়িতে নিতে বলে। কিš‘ রাস্তা খারাপ হওয়ায় সে নিতে রাজি হয়নি। তারই অপরাধে ঘটনার দিন সকালে ঘটনা¯’লে তাকে একা পেয়ে মঞ্জুয়ারা ও তার ছেলে মুন্না খান রড ও লাঠি দিয়ে আঘাত করে। এতে ইলিয়াস আলীর মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে ¯’ানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্র¯‘তি চলছিল।

বাগেরহাটে মিথ্যা অভিযোগ থেকে রক্ষা পেতে পৌর কাউন্সিলরের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে মিথ্যা অভিযোগ থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে পৌর সভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মো: মনিরুজ্জামান। শনিবার (৪মার্চ) সকালে প্রেসক্লাবের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনিরুজ্জামান বলেন, বাগেরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা মিনু বেগম তার বোন রিজিয়া বেগমের মৃত্যুর ঘটনাকে ব্যবহার করে আমাকে হয়রানি করার লক্ষে আদালতে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। উক্ত রিজিয়া বেগমের মৃত্যুর সাথে আমাদের বিন্দুমাত্র সংশ্লিষ্ঠতা নেই। আমি মিনু বেগমের বোন রেনু বেগমের কন্যা শাকেরা বেগমের নিকট থেকে হরিনখানা মৌজার এস এ ২৫৯ নং খতিয়ানের বিআরএস ২০০ নং খতিয়ানে ১৩০৬ দাগে ১কাঠা জমি ক্রয় করি। যাহা মৃত: রিজিয়া বেগমের বশত ঘরের উত্তর পাশে আমাকে দখল বুঝাইয়া দেয়। আমার জমি রিজিয়ার ঘর সম্পুর্ণ আলাদা। সে কারনে রিজিয়ার সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের কোন প্রশ্নই আশে না।
বাদি মিনু বেগম বাগেরহাট পৌরসভার একজন পরিচ্ছন্নতা কর্মী ছিলেন সে পরিচ্ছনতার কোন কাজ না করে বেতন ভাতা গ্রহন করে আসছিলেন। আমি কাউন্সিলর হিসাবে দায়িত্ব নেয়ার পর আইনগত প্রকৃয়ায় মিনু বেগমকে অব্যাহতি প্রদান করা হয়। এছাড়া তার ভাই বাবুল শেখ ২০০৪ সাল থেকে অবৈধ ভাবে পৌর সভার পানির সাপ্লাই সংযোগ নিয়ে পানি ব্যবহার করে আসছিল। পৌর কতৃপক্ষ বিষয়টি অবগত হইলে মেয়রের নির্দেশে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হিসাবে উপস্থিত থেকে অবৈধ পানির লাইনের সংযোগ বিছিন্ন করে ২০০৪ সাল হইতে সমুদয় বকেয়া অর্থ আদায় করে পৌর কোষাগারে জমা করি। এ সকল কারনে বাবুল শেখ ও তার বোন আমার উপর ক্ষুব্ধ হয়ে আমার প্রতিপক্ষের পরামর্শে আমার বিরুদ্ধে এ মিথ্যা ও হয়রানি মূলক মামলা দায়ের করেছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর শাহনেওয়াজ মোল্লা দোলন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো: রেজাউর রহমান মন্টু, ২নং ওয়ার্ডের স্থানিয় বাসিন্দা মো: সিরাজুল ইসলাম সুরত, মো: আতিয়ার রহমান, গোলাম মোস্তফা, শামিম হোসেন প্রমূখ।

বাগেরহাটে কাউন্সিলরের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান পাইকের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল এবং তার ছেলে নিশাত পাইকের বিরুদ্ধে মোটসাইকেলে ধাক্কা দিয়ে রিজিয়া বেগম নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (০৩ মার্চ) দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ওই নারীর বোন মিনু বেগম এবং ভাই মোঃ বাবুল শেখ বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান পাইক।
নিহত রিজিয়া বেগম বাগেরহাট শহরের হরিণখানা এলাকার মৃত সুলতান আলী শেখের মেয়ে। রিজিয়ার বোন মিনু বেগম এবং ভাই মোঃ বাবুল শেখ একই এলাকার বাসিন্দা।
রিজিয়া বেগমের ভাই বাবুল শেখ বলেন, বাগেরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান পাইক আমার মৃত বোন রেনু বেগমের মেয়ে সাকেরা বেগমের নিকট থেকে এক কাঠা (২ দশমিক ৬০ শতক জমি) ক্রয় করেন। কিন্তু মনিরুজ্জামান আমার বোন রিজিয়া বেগমের ভোগ দখলীয় বসত ঘরের জমি জোরপূর্বক দাবি করে দখলের চেষ্টা করেন। বিষয়টি গেল বছরের ১৮ ডিসেম্বর রাতে রিজিয়া বেগম ও আমরা সব ভাইবোনরা পারিবারিক আলোচনায় বসি। তখন মনিরুজ্জামান ঘটনাস্থলে এসে আমাদের পারিবারিক আলোচনার মধ্যে এসে হুমকী দেয় এবং আমার বোনকে মারার জন্য তেরে আসেন। প্রাণ বাঁচাতে আমার বোন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন মনিরুজ্জামান, তার ছেলে নিশাত পাইক, আক্কাচ শেখ ও খোকন মৃধা মোটরসাইকেল নিয়ে আমার বোনকে ধাওয়া করে। নিশাত পাইকের মোটরসাইকেলের ধাক্কায় আমার বোন পড়ে যায়। পরে ওই দিন রাত দেড়টার দিকে বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার বোন মারা যায়।
নিহত রিজিয়া বেগমের বোন মিনু বেগম বলেন, মনিরুজ্জামানের হস্তক্ষেপে ময়নাতদন্ত ছাড়াই আমার বোনের দাফন সম্পন্ন হয়। মনিরুজ্জামান বিভিন্ন ভাবে আমাদের নজরে রাখেন। পরে ১৪ ফেব্রুয়ারি আমরা বাগেরহাট আদালতে মামলা দায়ের করেছি। আদালত আমাদের আবেদন আমলে নিয়ে সিআইডকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আশাকরি আমরা ন্যায় বিচার পাব।
এদিকে এসব অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান পাইক বলেন, জমি কিনেছি সাকেরা বেগমের, এখানে রিজিয়া বেগমের সাথে কোন সম্পর্ক নেই।
মোটরসাইকেলের ধাক্কার বিষয়ে কাউন্সিলর আরও বলেন, ওই রাতে টাইলস মিস্ত্রি আকাশ ও মঞ্জু নামের দুই মোটরসাইকেল আরোহীর ধাক্কায় রিজিয়া মারা গেছেন। রিজিয়ার দোয়া মাহফিলে আকাশ ও মঞ্জু টাকাও দিয়েছেন। বিষয়টি সবাই জানে। আমাকে এবং আমার ছেলেকে ফাসানোর জন্য এই মিথ্যা সংবাদ সম্মেলন করা হয়েছে।

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে আটক
স্টাফ রিপোটার,বাগেরহাট
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে তিন জেলেকে আটক করেছেন বন বিভাগ। শুক্রবার (০৩ মার্চ) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় ইসমাইলের ছিলা নামক খালে বিষ দিয়ে মাছ শিকারের সময় তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ভেসাল জাল, এক প্যাকেট বিষ ও নৌকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আসাদুল মল্লিক(২৮), মিরাজুল মল্লিক(৩২), নাঈম মুন্সি(৩৫)। এসময় জাকির মল্লিক নামে একজন পালিয়ে গেছে। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
শরনখোলা স্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন গোপন সংবাদের ভিত্তিতে বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। মামলা দায়ের পূর্বক আটককৃতদের আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

খানজাহান আলী থানা বিএনপির পদযাত্রা কর্মসূচি পালন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ি খানজাহান আলী থানা বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার ৪ মার্চ বিকাল সাড়ে ৩টায় ফুলবাড়ীগেট বিএনপি কার্যালয়ের সামনে থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়(কুয়েট)এর পকেট গেট যেয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। খানজাহান আলী থানা বিএনপি কর্র্তৃক আয়োজিত বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, লবণ, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সার, জ্বালানি তেলসহ কৃষিপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়াসহ নেতাকর্মীর মুক্তি ও গণতন্ত্রবিরোধী সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পদযাত্রা কর্মসূচির শেষে খুলনা মহানগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও সাবেক ছাত্রনেতা মাসুদ পারভেজ বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র সহ সম্পাদক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, মহানগর বিএনপি’র সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য কাজী মিজানুর রহমান, যোগিপোল ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু সাইদ হাওলাদার আব্বাস, মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শেখ আব্দুস সালাম, যোগিপোল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শেখ আলমগীর হোসেন, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক মোঃ ইমদাদুল হক, এনামুল হাসান ডায়মন্ড, মোঃ জাহিদুল ইসলাম, ইকবাল হোসেন মিজান, ফকির রবিউল ইসলাম, মোঃ ফরহাদ হোসেন,মিনা মুরাদ হোসেন, শেখ রফিকুল ইসলাম, আতাউর রহমান মোড়ল, শাহ আলম সিকদার, মিজানুর রহমান, হাসিবুর রহমান উজ্জল, মেম্বর মামুন হোসেন, মীর সওকত হোসেন, রফিকুল ইসলাম, মোঃ আজমল হোসেন, মোল্যা সোহাগ হোসেন, সাইদুজ্জামান, শহিদুল ইসলাম সোহেল, আল আমিন হাওলাদার, জাহাঙ্গীর হোসেন খোকা, শেখ সেলিম আহম্মেদ, জাকারিয়া মাহমুদ পিটো, শেখ হাসিবুল হাসান, মোল্যা সোহরাব হোসেন, শরিফ ওবায়দুর রহমান চয়ন, আল মামুন জুয়েল, বেগ হাসান, রেশমি সুলতানা, মলি চৌধুরী, চমন আকতার, সুমি, বিল্লাল হোসেন, মোঃ ইলিয়াজ সরদার, মাসুম বিল্লাহ, জুয়েল হাসান, হাবিবুর রহমান বিপ্লব, শাহিদুজ্জামান, জসিম ভূইয়া, আনোয়ার হোসেন, নাসির উদ্দীন, সরওয়ার হোসেন, আব্দুস সামাদ মাষ্টার, তৌহিদুল ইসলাম, ফকির শরিফুল ইসলাম, শেখ শাহেদ আহম্মেদ, সরদার নজরুল ইসলাম, আবু বক্কর সিকদার, সরদার মোস্তাক আহম্মেদ, মোঃ আবুল কালাম, মোঃ মাসুম , মোঃ নূরুল ইসলাম নূরু, রানা প্রমুখ।

ফকিরহাটের শুভদিয়ায় ৮দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়া ইউনিয়নের কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষাবিদ মাষ্টার আকবর আলী মজলিস স্মৃতি ৮দলীয় (২য় তম) ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্ভোধন ও প্ররস্কার বিতরন শনিবার (৪ঠা মার্চ) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়েছে। শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম ওমর টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব সিদ্দিক আলী। কচুয়া যুব সংঘ আয়োজিত এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক সাজ্জাদ হোসেন চপল। ক্লাবের সভাপতি শেখ মনিরুল ইসলাম বায়োজিত এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা সদস্যা রেহেনা বেগম, ইউপি সদস্য আবুল হোসেন, ওয়ার্ড আ’লীগের সভাপতি প্রবীর কুমার বিশ্বাস ও সাধারন সম্পাদক আবুল হোসেন খান। যুব সংঘের সাধারন সম্পাদক মুস্তাহিদ বিল্লা পার্থ এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, সংঘের দাতা সদস্য হারুন শেখ, জাকির হোসেন ও বিজিপির অবসরপ্রাপ্ত কর্মকর্তা এসএম শওকত আলী প্রমুখ। খেলায় ৮টি দল অংশ গ্রহন করে।

ফকিরহাটের বাহিরদিয়া মাঃ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট ঐতিহ্যবাহী বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১৩০তম চারদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার (৪ঠা মার্চ) সকাল ১১টায় বিদ্যালয়ের ডা. সুভাষ মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন। এসএমসি’র সভাপতি বাবলু আঁশের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবু হানিফ শেখ। এতে বিশেষ অতিথি ছিলেন ইউএনও মো. মনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির। সহকারী শিক্ষক শেখ মোহম্মদ আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বাস সাইফুল ইসলাম প্রমূখ। এসময় বিভিন্ন শিক্ষক, এসএমসি’র সদস্যবৃন্দ, অভিভাবকগন ও শিক্ষার্থী। ##

ফকিরহাটের লালচন্দ্রপুর সমাজ কল্যান সংঘের ফ্রি স্বাস্থ্য ক্যাম্প
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লালচন্দ্রপুর হিলফুল ফুজুল সমাজ কল্যান সংঘের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প শুরু হয়েছে। শুক্রবার (৩ মার্চ) বিকেল ৫টায় এই চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এখানে প্রতি মাসের প্রথম ও তৃতীয় সপ্তাহের শুক্রবার বিকেলে রোগিদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পের শুভ উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অভিজ্ঞ ডাক্তার শেখ সবুজ। এসময় আরো উপস্থিত ছিলেন সুন্দর ম্যানগ্রেড পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক বিশিষ্ট কবি ও গবেষক শেখ মনিরুজ্জামান লাভলু, লালচন্দ্রপুর হিলফুল ফুজুল সমাজ কল্যান সংঘের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য আ. খালেক ঢালী, সাধারন সম্পাদক আমিরুজ্জামান আজাদ, হায়দার আলী বাচ্চু, আব্দুল্লাহ আল মামুন, নজরুল ইসলাম, রেজাউল করিম, রবিউল ইসলাম প্রমূখ। #

শরণখোলায় বিআরডিবির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: চেয়ারম্যান তেনজিন, ভাইস চেয়ারম্যান মিজান
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলা কেন্দ্রিয় সমবায় এসোসিয়েশন লিমিটেডের (বিআরডিবি) ত্রি-বার্ষিক নির্বাচনে মো. জিয়াউল হাচান তেনজিন চেয়ারম্যান ও মো. মিজানুর রহমান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহন শেষে এই ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সমবায় কর্মকর্তা আব্দুল হালিম।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হালিম জানান, বিআরডিবির এই নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন এবং সহসভাপতি পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহ অনুষ্ঠিত হয়েছে। মোট ৭৫ জন ভোটারই গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেছেন। এতে জিয়াউল হাচান তেনজিন ‘চেয়ার’ প্রতীকে ৫৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আবুল হোসেন নান্টু ‘আম’ প্রতীকে পেয়েছেন ১৯ ভোট।
অপরদিকে ‘আনাসর’ প্রতীকে ৫২ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. হেমায়েত উদ্দিন আকন ‘বই’ প্রতীকে পেয়েছেন ২২ ভোট। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩টি ও ভাইস চেয়ারম্যান পদে ১টি ভোট বাতিল ঘোষনা করা হয়। ##

২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের বর্ধিত সভা
খবর বিজ্ঞপ্তি
গনপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী পতিত জমিতে চাষাবাদ করে উৎপাদন বাড়ানোর লক্ষে খুলনা মহানগর ২৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে জমির সর্বোত্তম ব্যাবহার করার জন্যে দলীয় নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের সকল স্কুল-কলেজ, মসজিদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের মাঝে বিভিন্ন ধরণের ফলজ-বনজ ও শাকসবজির বীজ বিতরন করা হয় এবং উক্ত সভায় আগামী মেয়র ও জাতীয় সংসদ নির্বাচনে ওয়ার্ডের প্রতিটি বুথে-বুথে ভোটার বৃদ্ধির লক্ষে করনীয় শীর্ষক আলোচনা হয় এবং কার্যকরি কমিটির সকল সদস্য ভোটার বৃদ্ধির জন্যে অঙ্গিকারাবদ্ধ হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি চৌধুরি মিনহাজ-উজ-জামান সজল এবং সভা সঞ্চালনা করেন ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফয়েজুল ইসলাম টিটো। উপস্থিত ছিলেন আনিসুর রহমান অনি, মোস্তাফিজুর রহমান মণ্টু, আব্দুর আহাদ আলী মোল্লা, রতন মিত্র, হাসান শাহরিয়ার, ইঞ্জিঃ হাবিব হোসেন শাহিন, মোঃ জাহাঙ্গীর আলম, এ্যাড. তরিক মাহমুদ তারা, আব্দুল্লাহ হারুন রুমি, বিপ্লব সাহা লব, ইকবাল কবির লিটন, রাজীব সাহা, মোঃ সাইফুল ইসলাম, মোঃ গোলাম মোর্শেদ, সাগর সাহা, এ্যাড. জালাল উদ্দিন রুমি , শামীমা আরা হোসেন পপি, এ্যাড. সুনীল দাস, বিমান সাহা, নিতাই বিশ্বাস, আলমগীর হোসেন, আব্দুল জব্বার, শেখ সমশের আলী, আনোয়ার হোসেন সোনা, আশিষ সাহা, ওমর ফারুখ রাজু, আজম বাবু, পলাশ বড়ুয়া, প্রভাস রায়, শহিদুল হক বাপ্পি, বাপ্পী সাহা, আনোয়ার হোসেন,এ্যাড. শফিক মোল্লা জনি, মানিক শীল,ওহেদুজ্জামান নান্টু, মোঃ হাফিজুর রহমান, বাবু শীল, গোপাল দত্ত, অনিন্দ সাহা, মনিরুজ্জামান খান মাসুদ, আফরোজা খাতুন, রাধা রানী চক্রবর্তী , কৃষ্ণা রায়, রমজান আলী খান, মোঃ সোহাগ, আব্দুল মান্নান, আবু ইসহাক আল মামুন ঝন্টু, অসীম শীল, মোঃ ঝণ্টু, দেব্রত কুমার শীল ছোটন, ঠাকুর দাস, ভোলানাথ দত্ত, আব্দুল জলিল, গোলাম আকবর মুন, এইচ এ হাদী, মোঃ মাহমুদুল হাসান মাহবুব, মোঃ সওগাতুল আলম সোহাগ, সঞ্জিত মল্লিক বাবু, ওয়াকিল শেখ মোঃ শহিদুল হক বিপ্লব, মোঃ মজিবুর রহমান, শাহিদুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, ওয়ার্ড যুব লীগ নেতা শফিকুল ইসলাম সুমন, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি বাপ্পী রায়, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম শান্ত, ওয়ার্ড শ্রমিকলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান জনি, সাধারণ সম্পাদক রাজু বেপারী, স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিন দাস প্রমুখ।

খুলনা পাবলিক কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী
খবর বিজ্ঞপ্তি
শনিবার সকাল ১০.০০ ঘটিকায় প্রতিষ্ঠানের কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব মোঃ আব্দুর রশিদ (সার্বিক) এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম¥দ শামীমুল আহসান শামীম, এএসসি। প্রধান অতিথি ও সভাপতি তাঁদের বক্তব্যে ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার উপর গুরুত্ব আরোপ, মাদক ও সন্ত্রাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠার ক্ষেত্রে উপদেশ ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উল্লেখ্য প্রাক্তন কেপিসিয়ান কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস (ডিকেন) তাঁর বিশেষ পারদর্শিতায় সমগ্র অনুষ্ঠানটি ড্রোন ক্যামেরার মাধামে ধারণ করেন; যা একবিংশ শতাব্দীর বিশেষ অবদান।

ক্যান্সার নিয়ে গবেষণায় বিকনের সাথে খুবির সমঝোতা স্মারক স্বাক্ষরিত
খবর বিজ্ঞপ্তি
ক্যান্সার নিয়ে গবেষণা, ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল এবং উচ্চশিক্ষা ও ইন্ডাস্ট্রিয়াল প্রশিক্ষণসহ নানা বিষয়ে ঔষধ শিল্পের খ্যাতনামা প্রতিষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনের ১০ বছর মেয়াদী একটি সমঝোতা স্মারক (এমওইউ) গতকাল ০৩ মার্চ স্বাক্ষরিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এবং বিকন ফার্মার মানবসম্পদ বিভাগের প্রধান মোঃ আনিসুর রহমান। এমওইউ স্বাক্ষরের পরে তা বিকন ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ এবাদুল করিম, এমপি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর নিকট হস্তান্তর করা হয়।
স্বাক্ষরিত এমওইউতে শিক্ষা, গবেষণা এবং প্রশিক্ষণের বিষয়ে উল্লেখ করা হয়। এগুলো হলো- খুলনা বিশ্ববিদ্যালয়ে যে মলিকুলার ল্যাবরেটরি সুবিধা রয়েছে তাতে বেশ কিছু মিউটেশন পরীক্ষা করার জন্য প্রোটোকল স্থাপন করা হবে যা সাধারণত ক্যান্সারে পাওয়া যায় (ঊএঋজ ,চউখ-১, ইজঈঅ-১, ইজঈঅ-২ ইত্যাদি)। প্রোটোকলের সফল সমাপ্তির উপর ভিত্তি করে, বিশ্বব্যাপী/স্থানীয় রোগীর ক্যান্সার টিস্যু/রক্তের নমুনা তাদের কাছে আরও পরীক্ষার জন্য পাঠানো যেতে পারে।
এছাড়া এমওইউতে গবেষণা ক্ষেত্র-ভিত্তিক জার্নালগুলোর জন্য সহযোগিতামূলক প্রকাশনা, যারা বিকনের ক্যান্সারবিরোধী ওষুধ ব্যবহার করেন তাদের রোগীদের ক্লিনিকাল ট্রায়াল ডেটা বা পর্যবেক্ষণমূলক অধ্যয়নের ডেটা প্রকাশ, ইন ভিট্রো এবং ইন ভিভো (প্রাণি মডেল) বিভিন্ন ক্যান্সারবিরোধী ওষুধের পরীক্ষা পরিচালনা এবং আশাব্যঞ্জক ফলাফল প্রকাশ এবং নতুন অণু এবং চিকিৎসা পদ্ধতির সন্ধানের জন্য শিল্পকে সমর্থন করার জন্য আপডেট করা, ইনফরমেশন এবং নলেশ শেয়ারিংয়ের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এবং ইন্টার্ন হিসাবে স্থানীয়/গ্লোবাল মার্কেটিং-এ প্রকল্প কাজের জন্য স্টুডেন্ট প্লেসমেন্ট, সেমিনার, চাকরি মেলা, শিল্প বিশেষজ্ঞদের দ্বারা সার্টিফিকেশন ওয়ার্কশপ এবং প্রয়োজন অনুসারে সংশ্লিষ্ট সেশনের ব্যবস্থাও উক্ত এমওইউতে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, এই এমওইউ স্বাক্ষরের ফলে ফার্মেসী ডিসিপ্লিনে গবেষণার নতুন নতুন দ্বার উন্মোচিত হলো। ফার্মেসী ডিসিপ্লিনের সাথে দীর্ঘমেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় তিনি বিকন ফার্মাসিটিউক্যালকে ধন্যবাদ জানান। একই সাথে বিকনের মতো দেশের অন্যান্য প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।

আশাশুনির বেউলার সর্বজনীন শ্যামাকালী মন্দিরের উন্নয়নমূলক কার্যক্রমে প্রতিপক্ষের বাঁধা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলায় সর্বজনীন শ্রী শ্রী শ্যামাকালী মন্দিরের উন্নয়নমূলক কার্যক্রমে প্রতিপক্ষের বাঁধার অভিযোগ পাওয়াগেছে। মন্দির কমিটির সভাপতি সুকন্ঠ রাহা জানান, ব্যক্তি স্বার্থ হাচিল করার জন্য কার্তিক মুখার্জীর ছেলে সুমন মুখার্জী ও রিপন মুখার্জী বহুদিন ধরে মন্দিরের উন্নয়নমূলক কাজে বাঁধা সৃষ্টি করে আসছে। পুকুরের লিজ দেওয়া, গাছ কাটা, মন্দিরের পাচিল দেওয়াসহ সকল কার্যক্রমে একটি পরিবার ক্ষতি করার চেষ্টা করছে। এরই প্রতিফলন হিসেবে শনিবার বিকালে মন্দিরের ৩১ সদস্যসহ এলাকার বহু লোক মন্দিরে জমায়েত হয়ে জানান, বেউলা সর্বজনীন শ্যামাকালী মন্দিরটি ১২০৯ সালে স্হাপিত। ৭/৮ গ্রামের লোকেরা এখানে পূজা দেয়। এই মন্দিরের মায়ের নামে জায়গা ছিল ৬২ বিঘার মতন। কিন্তু বহু দিন ধরে অমুল্ল কৃষ্ণ হালদারের ওয়ারেশগন মন্দির দেখাশোনা করত। তার ওয়ারেশ কার্তিক মুখার্জী পুরোহিত ছিল এই মন্দিরের। তাদের পরিবার ৬২ বিঘা জমি বিক্রি করতে করতে রেখে দিয়েছে ১ একর ২৭ শতক জমি। এছাড়া পরবর্তীতে ১ একর ২৭ শতক জমির মধ্যে পুকুরটি বিক্রি করতে গেলে এলাকাবাসি বাঁধা দেয়। এরপর মন্দিরের আলাদা কমিটি গঠন করে দায়িত্বভার নেওয়া হয়। কিন্তু সুমন মুখার্জী ও রিপন মুখার্জী ব্যক্তি স্বার্থ হাচিলের জন্য মন্দিরের কার্যক্রমে বাঁধা দিয়ে আসছে। কিছুদিন আগে মন্দিরের জায়গায় একটি মরা গাছ ভেঙে পড়লে মন্দির কমিটি গাছটি বিক্রি করে বাউন্ডারির পাচিল করার উদ্যেগ নিলে তারা দুইভাই এসে বাঁধা দেয়।

দাকোপের বানীশান্তা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে বানিশান্তা বাজারে ভয়াবহ এক অগ্নিকান্ডে দু’টি দোকান ভস্মিভূত হয়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে উপজেলার বানিশান্তা বাজারে। রাত ৪টার দিকে স্থানীয় লোকজন আগুন জলতে দেখে চেষ্টা চালিয়ে যাচ্ছিলো নেভাতে সক্ষম হলেও ইতোমধ্যে স্থানীয় গ্রাম পুলিশ ফারুক পাটোয়ারীর কনফেকশনারি দোকান ও পার্শ্ববর্তী সাহেব বিশ্বাসের সেলুন দোকান সম্পুর্নরুপে ভস্মীভূত হয়ে যায়। ভয়াবহ এ অগ্নিকান্ডে দু’টি দোকান পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে বাজার বাসী জানায় তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

 

‘রাজনীতির মাঠ সব দলের জন্য উন্মুক্ত’
যশোর অফিস
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রাজনীতির মাঠ সব দলের জন্য উন্মুক্ত করা হয়েছে। রাজনৈতিক মাঠ সবার জন্য উন্মুক্ত আছে বলেই সব দল সভা সমাবেশ করতে পারছে। আওয়ামী লীগ বিশ্বাস করে না ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার। পেশিশক্তি ও বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় যাওয়াতে বিশ্বাস করে না তারা। আওয়ামী লীগ সবসময়ই বিশ্বাস করে জনগণই তাদের মূল শক্তি। জনগণের ভোট-ব্যালটের মাধ্যমে আবারো আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। একই সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।

শনিবার দুপুর ২টার দিকে যশোর পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয়ের ভবন উদ্বোধনকালে তিনি এসব মন্তব্য করেন। শহরের কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় ৪ তলাবিশিষ্ট আধুনিক পুলিশ সুপারের কার্যালয় ভবন নির্মাণ করা হয়েছে ৮ কোটি ৩০ লাখ টাকা ব্যায়ে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার যেভাবে সন্ত্রাসী কার্যক্রমকে দমন বা নিয়ন্ত্রণ করছে তা আজ বিশ্বব্যাপী প্রশংসিত। আইনশৃঙ্খলা বাহিনী ও কমিউনিটি পুলিশের সদস্যদের সমন্বয়ে আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ সফলভাবে দমন করেছি। পুলিশকে জনগণের বাহিনীতে পরিণত করেছে সরকার। দেশের থানাগুলোকে পর্যায়ক্রমে আধুনিকায়ন করা হচ্ছে। পুলিশের দক্ষতা বৃদ্ধিতে প্রযুক্তিগত বিভিন্ন সুবিধা সংযুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ এমপি, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক। স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার।

এ সময় উপস্থিত ছিলেন- যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন, যশোর-৩ কাজী নাবিল আহমেদ, যশোর-৬ শাহীন চাকলাদার এমপি, জননিরাপত্তা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর মোহাম্মদ নূরুল আনোয়ার, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন প্রমুখ।

ফুলপরীকে নির্যাতন: অন্তরাসহ ৫ ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার
খুলনাঞ্চল রিপোর্ট
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে শিক্ষার্থী ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরাসহ পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুরে উপাচার্যের দপ্তরে শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ আবদুস সালাম। সভা থেকে অভিযুক্ত পাঁচ ছাত্রীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী সাত কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে হবে। জবাব সন্তোষজনক না হলে তাদের চূড়ান্ত বহিষ্কার করা হবে।

বহিষ্কৃত ছাত্রীরা হলেন- পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরা (সেশন: ২০১৭-১৮), চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি (সেশন ২০২০-২১), আইন বিভাগের ইসরাত জাহান মিম (সেশন: ২০২০-২১), ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম (সেশন: ২০২০-২১) ও একই বিভাগের একই সেশনের মুয়াবিয়া জাহান।

এদের মধ্যে অন্তরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। অন্যরা ছাত্রলীগের কর্মী। নির্যাতনের ঘটনায় পাঁচজনকেই সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

গত ১২ ফেব্রুয়ারি রাতে দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেন ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফুলপরী খাতুন।

নির্যাতনের সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল ও ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। পরে এ বিষয়ে ফুলপরী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হলের প্রাধ্যক্ষ ও ছাত্র উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ দেন।

ঘটনাটি নিয়ে দুটি তদন্ত প্রতিবেদন দাখিলের পর গত বুধবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ কয়েক দফা নির্দেশসহ আদেশ দেন।

নির্যাতনের ঘটনায় জড়িত বলে তদন্ত প্রতিবেদনে আসা শাখা ছাত্রলীগের সহসভাপতি অন্তরাসহ পাঁচ ছাত্রীকে সব ধরনের শিক্ষাকার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার (সাসপেন্ড) করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।

একই সঙ্গে দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট শামসুল আলমকে অবিলম্বে প্রত্যাহার করতেও নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনার পর ওই দিনই প্রাধ্যক্ষকে প্রত্যাহার করা হয়।

এদিকে অভিযুক্তরা নির্যাতনের কথা স্বীকার করলেও ভিডিও ধারণের অভিযোগ অস্বীকার করেছেন। তবে এ ঘটনায় গঠিত হাইকোর্টের তদন্ত কমিটি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটি ও হল কর্তৃপক্ষের তদন্ত কমিটির প্রতিবেদনে ভিডিও ধারণের সত্যতা মিলেছে।

কুমারখালীতে ভাঙাড়ি দোকানে সরকারি পাঠ্যবই
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিভিন্ন ভাঙাড়ি দোকানে পাওয়া যাচ্ছে নতুন পাঠ্যবই। প্রতিকেজি ৩০ থেকে ৩৫ টাকা দরে কেনাবেচা হচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার আলাউদ্দিন নগর বাজার এলাকায় ইউএনও এবং উপজেলা পরিষদ গেট এলাকায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলা ব্যাকরণ, ইংরেজি, তথ্য ও প্রযুক্তিসহ প্রায় ৫০টি বই এবং একটি ট্রাক জব্দ ও দুই ব্যবসায়ীকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে ট্রাক ও তাঁদের ছেড়ে দেওয়া হয়।
মুচলেকা দেওয়া ব্যক্তিরা হলেন– উপজেলার নন্দনালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকার ভাঙাড়ি ব্যবসায়ী মো. আল্লেক হোসেন ও উপজেলা পরিষদ গেইট এলাকার মেসার্স আ. রহিম এন্টারপ্রাইজের মালিক মো. কালাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল সাংবাদিকদের বলেন, এ বিষয়ে শিক্ষা কর্মকর্তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উদীচী ট্র্যাজেডি দিবস
২৪ বছরেও শনাক্ত হয়নি ঘাতক ঝুলে আছে বিচারকাজ
যশোর অফিস
যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার ২৪ বছর পার হলেও শনাক্ত হয়নি ঘাতকরা। উচ্চ আদালতে আপিল শুনানিতে ঝুলে আছে মামলার বিচারিক কার্যক্রম। শুনানি শেষে জড়িতদের বিচার কার্যক্রম কবে শুরু হবে এখনও তা কেউ জানেন না। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, তাঁরা মামলার কার্যক্রম শুরুর উদ্যোগ নিচ্ছেন। এ পরিস্থিতিতে আজ শনিবার থেকে হামলার প্রতিবাদে তিন দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে উদীচী। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
যশোরের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইদ্রীস আলী বলেন, ‘উদীচী হত্যা মামলাটি উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির অপেক্ষায় আছে।’ দিবসটি উপলক্ষে আজ টাউন হল মাঠে ২৪ জন চিত্রশিল্পী রং-তুলিতে সেই দিনের চিত্র ফুটিয়ে তুলবেন। ৫ মার্চ উদীচী কার্যালয়ে মুক্ত আলোচনা, ৬ মার্চ টাউন হল ময়দানে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ, শহিদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ, সন্ধ্যায় প্রতিবাদী মিছিল, আলোচনা ও মশাল প্রজ্বালন করা হবে।

 

একসঙ্গে বেড়াতেন, একসঙ্গেই চলে গেলেন ২ বন্ধু
যশোর অফিস
যশোরের চৌগাছায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইব্রাহিম হোসেন ও জাহাঙ্গীর হোসেন নামে দুই বন্ধু নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে উপজেলার চৌগাছা-মহেশপুর সড়কের বাটিকামারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম চৌগাছা পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কুঠিপাড়া গ্রামের ইউসূফ আলীর ছেলে এবং জাহাঙ্গীর একই গ্রামের বাকি বিল্লাহ বাক্কির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টা ৪০ মিনিটের দিকে দুই বন্ধু চৌগাছা থেকে মোটরসাইকেলযোগে মহেশপুরের দিকে যাচ্ছিলেন। পথে চৌগাছা থানাধীন নারায়ণপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামে চৌগাছা-মহেশপুর সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ইব্রাহিম ও তার সঙ্গে থাকা জাহাঙ্গীর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। এছাড়া জাহাঙ্গীরকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে জাহাঙ্গীরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেয়ার পথে শনিবার ভোরে জাহাঙ্গীরের মৃত্যু হয়। পরে লাশটি তার বাড়িতে নেয়া হয়।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুই বন্ধু একসঙ্গে বেড়াতেন। বেশিরভাগ সময় এক মোটরসাইকেলেই চলতেন। শুক্রবারও এক মোটরসাইকেলে চৌগাছা থেকে মহেশপুরে যাচ্ছিলেন। দুর্ঘটনায় তাদের একসঙ্গেই মৃত্যু হলো।

চায়ের দোকানে হঠাৎ বিকট শব্দে বোমা বিস্ফোরণ, আহত ৩
স্টাফ রিপোর্টার
খুলনা মহানগরীর খানজাহান আলী থানা এলাকায় বোমা বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে সবুজ পল্লী ঈদগাহ বটতলা সংলগ্ন জুয়েলের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- জেলার গিলাতলা এলাকার রহমান দফাদারের ছেলে জহিরুল ইসলাম লাল্টু, মৃত হামিদ সরদারের ছেলে শহিদুল ইসলাম টেনা ও আশরাফ ওরফে রুস্তমের ছেলে সাগর।

এলাকাবাসীর জানান, জুয়েলের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আহতরা। এ সময় হঠাৎ বিকট শব্দে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আহতদের খুমেক হাসপাতালে পাঠায় পুলিশ।

খানজাহান আলী থানার ওসি কামাল হোসেন খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রমিকের মৃত্যুর খবর শুনে প্রাণ গেল গৃহকর্তার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়। এ খবর শুনে গৃহকর্তারও মৃত্যু হয়েছে।
শনিবার শ্যামনগর উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শ্রমিকের নাম মো. জামির হোসেন ওরফে ধোনা। তিনি শ্যামনগর সদরের মাহমুদপুর গ্রামের জহির উদ্দিন গাজীর ছেলে। এছাড়া মৃত গৃহকর্তা অশোক চক্রবর্তী একই এলাকার বাসিন্দা।
জানা যায়, সকালে মো. জামির হোসেন ওরফে ধোনা গোপালপুর এলাকার অশোক চক্রবর্তীর বাগানের একটি গাছের ডাল কাটার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়ির গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যুর খবর শোনার কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গৃহকর্তা অশোক চক্রবর্তী। দীর্ঘদিন ধরে অশোক চক্রবর্তী অসুস্থ ছিলেন বলে জানা যায়। শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎসকদের ধর্মঘট// খুমেক হাসপাতালে চার দিনে ৭৩ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার সন্ধ্যায় লাকি বেগম (২০) নামে এক গৃহবধূকে তুঁতে (রাসায়নিক বস্তু) খাওয়া অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। শুক্রবার সকালে তার মৃত্যু হয়। লাকি বেগম নগরীর গোবরচাকা এলাকার রাজু আহমেদের স্ত্রী। তার স্বজনরা অভিযোগ করেন, চিকিৎসকদের ধর্মঘটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পেয়ে তার মৃত্যু হয়েছে। লাকি বেগমের মতো গত চার দিনে শুধুমাত্র খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই ৭৩ জন রোগীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. রবিউল হাসান। তবে চিকিৎসকদের ধর্মঘটের কারণে তারা কেউই বিনা চিকিৎসায় মারা যাননি বলে দাবি করেছেন তিনি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মেহনাজ মোশাররফ রোগী লাকি বেগমের স্বজনদের অভিযোগ অস্বীকার করে বলেন, রোগীর পয়জনিং অনেক বেশি ছিলো। রোগীকে হাসপাতালে আনতে রোগীর স্বজনরা অনেক দেরি করেছে। ওই রোগীর মৃত্যুতে চিকিৎসকদের কোনো অবহেলা ছিলো না।
খোঁজ নিয়ে দেখা গেছে, শুক্রবারও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালেও চিকিৎসা সেবা পায়নি রোগীরা। ছুটির দিনেও দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা সেবা না পেয়ে ফিরে গেছেন। একজন চিকিৎসকের ওপর হামলার জেরে গত ১ মার্চ থেকে চিকিৎসা সেবা বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। যা শুক্রবার তৃতীয় দিনের মতো অব্যাহত ছিলো।
চিকিৎসকদের ধর্মঘটের কারণে বিনা চিকিৎসায় মৃত্যু এবং রোগী ভোগান্তির বিষয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. রবিউল হাসান বলেন, প্রত্যেকদিন হাসপাতালে সাধারণত ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ রোগী থাকছে। নরমালি ১৫ থেকে ২০ জন রোগী প্রত্যেকদিনই মারা যায়। এটা স্বাভাবিক প্রক্রিয়া। এর সঙ্গে ধর্মঘটের কোনো সম্পর্ক নেই।
তিনি হাসপাতালে রোগীর সংখ্যা ও রোগী মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে বলেন, গত ২৭ ফেব্রুয়ারি হাসপাতালে ১৪০০ রোগী ছিলেন। এরমধ্যে মারা গেছেন ২০ জন। ২৮ ফেব্রুয়ারি রোগী ছিলেন ১৩৪৫ জন, ১৭ জন মারা গেছেন। আর ১ মার্চ রোগী ছিলো ১৪১৮ জন, মারা গেছে ২০ জন। ২ মার্চ রোগী ছিল ১৩১০ জন, ১৬ জন মারা গেছে। এরমানে আমরা দেখছি যে ধারাবাহিকতা একভাবেই আছে। যেমন মারা যায় তেমনই আছে। ধর্মঘটের জন্য বেশি মারা গেছে এমন কোনো কথা নয়। আর দায়িত্বে অবহেলার জন্য কোনো রোগী মারা যাননি।
ডা. মো. রবিউল হাসান দাবি করেন, আমাদের জরুরি সেবা কিন্তু সবসময় চালু আছে। হাসপাতালের ভেতরের সেবা চালু আছে। চিকিৎসকরা সবসময় রাউন্ড দিচ্ছেন।
এদিকে, সাতক্ষীরার কলোরোয়া থেকে স্ট্রোক করা রোগী সাজেদা বেগমকে (৭০) নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন আকলিমা বেগম। তিনি বলেন, তার মা স্ট্রোক করেছিলেন। তার ডায়াবেটিকস, হাইপ্রেসার রয়েছে। গত চারদিন এখানে রয়েছি। এই সময়ে বড় কোনো চিকিৎসকরা আসেননি। নার্সরা আসছেন। মা মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়ছেন। চারদিন বসে আছি, আর কয়দিন বসে থাকতে হবে জানি না। ঠিকমতো সেবা পেলে মা সুস্থ হয়ে যেতো।
হাসপাতালে আসা রোগীর স্বজন শেখ মো. ফরিদুল ইসলাম বলেন, কালিয়া থেকে ডেলিভারি রোগী নিয়ে খালিশপুর ক্লিনিকে গিয়েছিলাম। সেখানে ডাক্তার না থাকায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি। এখানে বড় ডাক্তার নেই। নার্সরা দেখাশোনা করছে। ডাক্তার কখন আসবে না আসবে, কি হবে? এনিয়ে অনিশ্চয়তার মধ্যে আছি। সাধারণ মানুষের তো ভোগান্তি। আমরা দ্রুত এর অবসান চাই। সাধারণ রোগীরা যাতে চিকিৎসাসেবা পেতে পারে তার আশু কামনা করছি।
খুমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মেহেদী হাসান বলেন, কর্মসূচি চললেও রোগী আমরা দেখছি। এখানে প্রতিনিয়ত রোগী ভর্তি হচ্ছেন। তাদেরতো দেখতে হবে। আমরা সেবার দিকটি খেয়াল রাখছি।
প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি নগরীর হক নার্সিংহোমে ভুল চিকিৎসার অভিযোগ এনে রোগীর স্বজনরা চিকিৎসক ডা. নিশাত আব্দুল্লাহর ওপর হামলা চালায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে হামলার অভিযোগে রোগী অথৈর বাবা সাতক্ষীরা জেলা পুলিশের এএসআই নাঈমুজ্জামান শেখকে আসামি করে মামলা করেন। অপরদিকে, ভুল চিকিৎসা ও শ্লীলতাহানির অভিযোগ এনে ডা. নিশাত আব্দুল্লাহ ও হক নার্সিংহোম এর মালিক ডা. নুরুল হক ফকিরকে আসামি করে পাল্টা মামলা দায়ের করেন নাঈমুজ্জামানের স্ত্রী নুসরত আরা ময়না।

চাঁদাবাজি করতে গিয়ে এএসআইসহ গ্রেপ্তার ৫
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় চাঁদাবাজির অভিযোগে পিরোজপুর সদর থানার এক সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ মার্চ) আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় একটি রিভলবার, ৮ রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন, দুটি হ্যান্ডকাপ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের আব্দুল আলিম সানার ছেলে পিরোজপুর সদর থানার এএসআই রুবেল হোসেন (৩০), পিরোজপুর জেলার মনির হোসেন (৩৫), সোহেল শিকদার (৩৩), আবুল কালাম মৃধা (৩৫) ও গাড়িচালক সাইফুল ইসলাম (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর সদর থানার এএসআই রুবেল হোসেন তিন সঙ্গীকে নিয়ে একটি প্রাইভেটকারে শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আশিকুর রহমানের বাড়িতে যান। এ সময় এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

আশিকুর রহমান টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে রুবেল হোসেন তাকে গ্রেপ্তারের হুমকি দেন। এসময় গ্রামবাসী তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ভুক্তভোগী আশিকুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মোড়েলগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে গাছে ঝুলন্ত অবস্থায় হাওয়া বেগম (৬০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৩ মার্চ) গভীর রাতে মোরেলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মিজানুর রহমানের বাড়ির বাগান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। শনিবার (৪ মার্চ) সকালে নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহত স্বামী পরিত্যক্তা হাওয়া বেগম মোরেলগঞ্জ উপজেলার বাদুরতলা গ্রামের হামিদ উদ্দিনের মেয়ে। তার একটি মাত্র মেয়ে রয়েছে। তিন আগে ২ হাজার টাকা মাসিক বেতনে জাপান প্রবাসী মিজানুর রহমানের বাড়িতে ঝিয়ের কাজ নিয়েছিলেন। শুক্রবার রাতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

হাওয়া বেগমের মেয়ে কমলা বেগম (৪০) বলেন, অভাবের তাড়নায় বাসাবাড়িতে কাজ নিয়েছিল মা। কিন্তু কিভাবে কি হল জানি না। কষ্টের আর শেষ নেই আমাদের।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, হাওয়া বেগমের প্রেসারসহ নানা ধরণের শারীরিক জটিলতা ছিল। মানসিকভাবেও হতাশাগ্রস্ত ছিলেন তিনি। এসব কারণেও তার মৃত্যু হতে পারে। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
নানা আয়োজনের মধ্য দিয়ে টুঙ্গিপাড়ায় শেখ রাসেল পৌর শিশু পার্কে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মার্চ) দিনভর বনভোজন উপলক্ষে ছিল বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল টি-শার্ট বিতরণ, চা-কফি আড্ডা, দর্শনীয় স্থান পরিদর্শন, মধ্যাহ্ন ভোজ, হাঁড়িভাঙ্গা খেলা, র্যাফেল ড্র ইত্যাদি। দুপুরে মধ্যাহ্ন ভোজ শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, বিশেষ অতিথি ছিলেন এমপি পত্নী শারমিন আক্তার পপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সাবেক সদস্য সাইফুল্লাহ্ আল মামুন, কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটির সভাপতি মোঃ আরিফুজ্জামান উজ্জলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেবুব হাসান মিথুনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আবু তাহের প্রিন্স, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, সাবেক ছাত্রনেতা তরিকুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি ফারজানা আক্তার, বর্তমান কমিটির সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, খুলনা বিশ্ববিদ্যালয় এবং বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীবৃন্দ। বিকালে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু এমপি। বনভোজন অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও বর্তমান সহ শতাধিক সদস্যরা উপস্থিত ছিলেন।