Home খেলাধুলা নতুন কাজে নেমে পড়লেন সানিয়া

নতুন কাজে নেমে পড়লেন সানিয়া

8

স্পোর্টস ডেস্ক||

টেনিসকে বিদায় জানিয়ে ক্রিকেটে জড়িয়ে পড়লেন সানিয়া মির্জা। আজ শনিবার থেকে শুরু হওয়া ভারতের উইমেন্স প্রিমিয়র লিগে নতুন ভূমিকায় দেখা যাবে ভারতীয় তারকা। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) মেন্টর হিসেবে দায়িত্ব পালন করতে চলেছেন।

আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমবার মোট ৫টি দল নিয়ে হচ্ছে এই টুর্নামেন্ট।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মাঠে বল গড়ানোর আগেই আরসিবি দলের সঙ্গে যোগ দিয়েছেন সানিয়া। দলে যোগ দিয়েই ক্রিকেটারদের সঙ্গে সময় কাটান। ক্রিকেটারদের সঙ্গে কথাও বলেন তিনি।

আগামী ৫ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।