Home আঞ্চলিক দৈনিক পূর্বাঞ্চল’র বার্তা সম্পাদক অরুণ সাহা আর নেই

দৈনিক পূর্বাঞ্চল’র বার্তা সম্পাদক অরুণ সাহা আর নেই

13

স্টাফ রিপোর্টার।।

দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুণ সাহা (৬৬) আর নেই। আজ রবিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত অরুণ সাহার সহকর্মীরা জানান, তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে সন্ধ্যা সোয়া ৭ টার দিকে খুলনা সিটি মেডিকেলে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

কয়েকদিন আগে তার বাবা বার্ধক্যজনিত কারণে মারা যান। দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুণ সাহার মৃত্যুতে দৈনিক খুলনাঞ্চল পরিবার গভীরভাবে শোকাহত। সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটন এক শোক বার্তায় প্রয়াত সাংবাদিকের পরকালীন শান্তি কামনা করেছেন।