বিশেষ প্রতিনিধি ॥
সাংবাদিকতা এক মহান পেশা। আমরা সবাই মিলে সমাজের ও দেশের স্বার্থে কাজ করবো। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান স্থানীয় সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়ে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার বিকালে পরিষদের কনফারেন্স রুমে ওই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
শুরুতেই পরিচিতি পর্ব শেষে সাংবাদিকদের মধ্যে মতবিনিময়ে অংশ নেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সমকালের প্রতিনিধি জামির হোসেন, সাধারন সম্পাদক দৈনিক সংবাদ ও খুলনাঞ্চালের প্রতিনিধি সাবজাল হোসেন, মানবকণ্ঠের শাহাজান আলী বিপাশ, গাজী টিভির ওলিয়ার রহমান, যুগান্তর ও দিপ্ত টিভির শাহরিয়ার আলম সোহাগ, আজকালের আরিফ মোল্ল্যা, ভোরের কাগজের বেলাল হোসেন বিজয়, ৭১ টিভির মিশন আলী, ইনকিলাবের আশিকুর রহমান সোহাগ, এশিয়ান টিভির জাহাঙ্গীর হোসেন, খবর পত্রের হুমায়ন কবির সোহাগ, বাংলাদেশ বুলেটিনের আহসান কবির ও স্পন্দনের এস এম মামুন, নিমতলা প্রেসক্লাবের কলামিষ্ট এম এ কাদের. চিত্রা নিউজের শাহাজান আলী সাজু, ভোরের ডাকের এনামুল হক, নয়াদিগন্তের গোলাম রসুল, ভোরের দর্পনের মোমিনুর রহমান মন্টু, বীর জনতার বাবুল আক্তার ও নবচিত্রের হুসাইন কবির সুজন প্রমুখ। শেষে ইউএনও ইসরাত জাহান সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।











































