খবর বিজ্ঞপ্তি।।
খ্রিষ্টীয় নববর্ষ ২০২৩ উপলক্ষে খুলনা নগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কালের পরিক্রমায় আরও একটি বছর পেরিয়ে গেল। নানা ঘটনা-দুর্ঘটনার কালের সাক্ষী হয়ে বছরটি বিদায় নিলো। গত বছরের ব্যর্থতা ঝেড়ে সাফল্যকে সঞ্চয় করে আগামী পথ চলার দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে।
শনিবার (৩১ ডিসেম্বর) প্রদত্ত বিবৃতিতে তারা আরো বলেন, কাটুক বিষাদ, আসুক হর্ষ। হৃত গণতন্ত্রকে উদ্ধার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সংগ্রামে সকলকে নতুনভাবে ব্রতী হতে হবে। আমাদের কর্মে নতুন বছরটি যাতে সাফল্য এবং সমৃদ্ধির বছরে পরিণত হয় সে লক্ষ্যে সবাইকে এগিয়ে যেতে হবে। তারা আশা প্রকাশ করেন, নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক, অনাবিল সুখ ও শান্তি, বাংলাদেশসহ সারা বিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, দূর হয়ে যাক সব অন্যায়-উৎপীড়ন, নির্যাতন।
বিবৃতিদাতারা হলেন, কেন্দ্রীয় বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারি হেলাল, সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির আহবায়ক এড. এস এম শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমূখ।











































