যশোর অফিস।।
যশোর-চুকনগর সড়কের মণিরামপুর বেগারিতলায় কাভার্ডভ্যান চাপায় পাঁচজন নিহতের ঘটনায় গাড়িচালক আলঙ্গীর হোসেন (২৩) ও হেলপার আনোয়ার হোসেনকে (১৯) আটক করেছে পুলিশ।
দুর্ঘটনার চারদিন পর মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা শহর থেকে তাদের আটক করা হয়।
আটক চালক আলঙ্গীর কবির নেত্রকোনা জেলার মোবারকপুর উপজেলার আটপাড়া গ্রামের শমছুল আলমের ছেলে। আর হেলপার আনোয়ার হোসেন ময়মনসিং জেলার হালুয়াঘাট উপজেলার সন্ধাপাড়ার গ্রমের শহিদুল ইসলামের ছেলে।
মনিরামপুর থানার ওসি মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে তারা ওই দু’জনকে আটক করতে সক্ষম হয়। আটকের পর তাদেরকে নিয়ে মণিরামপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে অভিযান পরিচালনককারি পুলিশ টিম।
ওসি মনিরুজ্জামান আরও জানান, গত ২ ডিসেম্বর সকাল ৮ টার দিকে যশোর থেকে ছেড়ে যাওয়া একটি কাভার্ডভ্যান ব্যাগরিতলা পাচটি দোকানের ওপর দিয়ে চালিয়ে দেয়। এ ঘটনায় ঘটনাস্থলে পাঁচ জনের মৃত্যু হয়। এ সময় গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়।











































