Home আঞ্চলিক বঙ্গবন্ধু মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবিধানে ৪টি মূলনীতি সন্নিবেশিত করেছেন: সিটি...

বঙ্গবন্ধু মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবিধানে ৪টি মূলনীতি সন্নিবেশিত করেছেন: সিটি মেয়র

15

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধু অনুভব করেছিলেন দেশে সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে শাসনতন্ত্র বা সংবিধানের কোন বিকল্প নেই। সংবিধান হচ্ছে দেশ পরিচালনার মূল চালিকাশক্তি। সে কারনেই বাংলাদেশের শাসনতন্ত্র ৪টি মূলনীতির উপরে ভিত্তি করে রচিত হয়েছে। বিশ্বের কোন সংবিধানে এই ৪ মূলনীতি সন্নিবেশিত হয়নি। বঙ্গবন্ধু মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবিধানে ৪টি মূলনীতি সন্নিবেশিত করেছেন। বঙ্গবন্ধু অনুভব করেছিলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্ম নিরপেক্ষতার কোন বিকল্প নেই। ধর্ম নিরপেক্ষতার পাশাপাশি আমাদের পরিচিতি কি হবে সেজন্য জাতীয়তাবাদকে সংবিধানে সন্নিবেশিত করেছিলেন। সবার সমান অধিকার প্রতিষ্ঠায় সংবিধানে সমাজতন্ত্রের গুরুত্বও দিয়েছেন। তিনি বলেন, জিয়া যুদ্ধাপরাধীদের ফিরিয়ে এনে বাংলাদেশের সংবিধানকে অপবিত্র করেছে। তিনি যুদ্ধাপরাধীদের ফিরিয়ে এনে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বানাতে চেষ্টা করেছে। জিয়া সংবিধানের ধর্মনিরপেক্ষতাকে কর্তন করে সেখানে সাম্প্রদায়িক রাষ্ট্র পরিণত করার অপচেষ্টা চালিয়েছিল। যা পরবর্তীতে বাংলাদেশের উচ্চ আদালত জিয়া এবং এরশাদের শাসন আমলকে অবৈধ ঘোষণা করেছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা আজ সংবিধানের মূল কাঠামোতে ফিরে যেতে কাজ করছেন। তিনি দলের নেতাকর্মীসহ সকলের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু অনুমোদিত ‘৭২ এর সংবিধানে ফিরে যেতে হবে। সেজন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে।

গতকাল শুক্রবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে প্রথম জাতীয় ‘সংবিধান দিবস’ উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু ও মো. আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. খন্দকার মজিবর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. অলোকা নন্দা দাস, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু।
মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন বাচ্চু, মো. জাহাঙ্গীর হোসেন খান, হাফেজ মো. শামীম, মাহবুবুল আলম বাবলু মোল্লা, এস এম আকিল উদ্দিন, মহিলা কাউন্সিলর সাহিদা বেগম, মনিরা আক্তার, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব হোসেন মিয়া, রনজিত কুমার ঘোষ, মীর বরকত আলী, বাবুল সরদার বাদল, ফয়েজুল ইসলাম টিটো, মো. আযম খান, শেখ হাসান ইফতেখার চালু, মো. সিহাব উদ্দিন, সাবিহা ইসলাম আঙ্গুরা, রেখা খানম, নাছরিন ইসলাম তন্দ্রা, মো. শহীদুল হাসান, মো. আশরাফ আলী হাওলাদার শিপন, ছাত্রনেতা মাসুদ হাসান সোহান, বায়েজীদ সিনা, এম এ হাসান সবুজ, রাহুল শাহরিয়ারসহ আওয়ামী লীগ ও সহযেগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

যুবলীগ নেতা পলাশের পিতার শয্যাপাশে আ‘লীগ নেতৃবৃন্দ
আওয়ামী লীগ কার্যালয় : ০৪ নভেম্বর ‘২২ খ্রি.
মহানগর যুবলীগের আহ্বায়ক মো. সফিকুর রহমান পলাশের পিতা মুসফিকুর রহমান বার্ধক্য জনিত কারণে অসুস্থ হয়ে নগরীর ডক্টরস পয়েন্ট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা হাসপাতালে তাকে দেখতে যান। এসময়ে নেতৃবৃন্দ তার চিকিৎসার খোজখবর নেন। তার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন। এসময়ে উপস্থিত উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।
এদিকে মুসফিকুর রহমানের দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

৩৬নং ওয়ার্ড আ‘লীগ সভাপতি সরদার আব্দুল হামিদের দাফন সম্পন্ন

আওয়ামী লীগ কার্যালয় : ০৪ নভেম্বর ‘২২ খ্রি.
৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সরদার আব্দুল হামিদের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা মশিয়ালী হাই স্কুল মাঠে এ জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে মরহুমকে মশিয়ালীতে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি এম এ ছালাম, সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান, জাকারিয়া রিপন, সৈয়দ কিসমত আলী, খ ম লিয়াকত আলী, শেখ আব্দুল হকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকার শ্রমিক ও সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।