Home আঞ্চলিক খুলনায় ৪ লাখ টাকার জাল নোটসহ আটক দুই

খুলনায় ৪ লাখ টাকার জাল নোটসহ আটক দুই

8

স্টাফ রিপোর্টার।।

নগরীর বয়রা এলাকার ৬ তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে চার লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ বরিশাল এলাকার দুই যুবককে আটক করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে জাল নোট তৈরির তিনটি কালার প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ছগির বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার লাকুরতলা গ্রামের আবদুস সালামের ছেলে এবং আবদুর রহিম পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর পেকখালি গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। তারা ওই বাসায় ভাড়া থাকতো।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) বি এম নুরুজ্জামান জানান, আটক যুবকরা ল্যাপটপ ও অন্যান্য সরঞ্জামাদি দিয়ে জাল নোট তৈরি করে দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় জাল নোটের ব্যবসা করে আসছে। আটক ছগিরের বিরুদ্ধে ইতোপূর্বে বিশেষ ক্ষমতা আইনে বিভিন্ন থানায় আরও ৩ টি মামলা রয়েছে।

তাদের কাছ থেকে ৪ লাখ ১০ হাজার টাকার জাল নোট, ৫শ ভারতীয় রুপির জাল নোট, একটি ল্যাপটপ, তিনটি কালার প্রিন্টার, একটি পেনড্রাইভ, ৫০০ পিস সাদা রংয়ের ট্রেস পেপার, প্রিন্টারের ১০ বোতল রিফিল কালি, ৩টি কাঠের ফ্রেম, ২ লিটার অ্যালকোহল জাতীয় তরল পদার্থ, দেড় কেজি আঠা উদ্ধার করা হয়।