Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

116
নগরের যান্ত্রিক পরিবেশ থেকে একটু প্রকৃতির সান্নিধ্য মেলে ধরে কাশবন। শরতের শুভ্র আকাশের নিচে দুলে ওঠা কাশবনে মনভোলানো কাশফুলের আকৃষ্টে ছুটে যায় মন। ছবিটি রাজধানীর ত্রিমোহনী এলাকার খিলগাঁও থেকে তোলা। বুধবার, ১২ অক্টোবর। ছবি : পিবিএ

বিভাগীয় গণসমাবেশ সফলে জাসাস মহানগর ও জেলা শাখার প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিতব্য বিএনপি’র কেন্দ্র ঘোষিত খুলনা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস খুলনা মহানগর ও জেলা শাখার যৌথ প্রস্তুতি সভা বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগর জাসাস’র আহবায়ক ইঞ্জিনিয়ার নূর ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সদস্য সচিব এহতেশামুল হক শাওনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা জাসাস’র আহবায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদ, সদস্য সচিব মোঃ আবুল কালাম আজাদ, এমএ জলিল, ওয়াহিদুর রহমান অর্ঘ, শামীম খান, মোঃ ফারুক হোসেন, মোঃ আনিসুর রহমান, মোঃ হাবিবুর রহমান, জনি, মোঃ ইয়াছিনুল ইসলাম মিন্টু, জাহাঙ্গীর আলম মুরাদ, মোঃ আশরাফুল ইসলাম, এসএ আজাদ, শেখ জিয়াউর রহমান, আশিকুর রহমান, টিটো, মনিরুল, নুরুজ্জামান খোকন, জাবেদ আলী আকুঞ্জী, মোঃ আব্দুলা আল মামুন, মোঃ রাসেল সরদার, মোঃ রবিউল ইসলাম, মোঃ আরিফ শেখ ও মোঃ মতিউর রহমান মামুন প্রমুখ। আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিতব্য গণসমাবেশ সফলে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণে সর্বসম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

গণ সমাবেশ সফল করতে ৩০ ও ১৭ নং ওয়ার্ড বিএনপির প্রস্ততি সভা
খবর বিজ্ঞপ্তি
২২ অক্টোবর খুলনায় বিএনপির গণ সমাবেশ কর্মসূচি সফল করতে ৩০ নং ওয়ার্ড বিএনপির প্রস্ততি সভা বুধবার (১২ অক্টোবর) বিকেলে অনষ্ঠিত হয়েছে। ওয়ার্ড বিএনপির আহবায়ক এ্যাড. মোল্লা মাসুম রশিদের সভাপতিত্বে প্রস্ততি সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য বেগ তানভিরুল আযম, কে এম হুমায়ুন কবির, এহতেশামুল হক শাওন, খন্দকার হাসিনুল ইসলাম নিক ও জাসাস নেতা মোঃ আশরাফুল ইসলাম। সালাহউদ্দিন মোল্লা বুলবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মতিয়ার রহমান বুলেট, গোলাম কিবরিয়া, সওগাতুল ইসলাম সগির, তৌহিদুর রহমান, মেহেদী হাসান লিটন, সরোয়ার শিকদার, রইসউদ্দিন হিরা, আব্দুল জলিল, নুর ইসলাম নুরু, কে এম আলাউদ্দিন, মোঃ ফারুক হোসেন, রোকেয়া ফারুক, আমিন মোল্লা বোয়িং, মিজান শিকারী, পারভীন আক্তার, বিউটি বেগম, মোঃ শুকুর, মোঃ শাহ আলম, মোঃ চুন্নু, আব্দুর রশিদ, মফিজুর রহমান, ফিরোজ হাওলাদার, আলী আকবর, খোরশেদ জাহান রানা, দেলোয়ার হোসেন, মোঃ জহুরুল হক, মেহেদী হাসান, কিছমত প্রমুখ।
এদিকে ১৭ নং ওয়ার্ড বিএনপির প্রস্ততি সভা বাদ মাগরিব শেখ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন নগর বিএনরি যুগ্ম আহবায়ক শের আলম সান্টু। তারিকুল ইসলাম তারেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আলী আক্কাস, ইয়াজুল ইসলাম এ্যাপোলো, মোল্লা রাজু আহমেদ, তরিকুল ইসলাম বাকার, আজিজুর রহমান, আবুল কালাম, ফরহাদ বকশী, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম মল্লিক, হাসনা হেনা, শাকারুল ইসলাম সুমন, জাকির হোসেন বাবু, আমিনুর ইসলাম, ইয়াসিন মোল্লা, সুলতান আহমেদ, শরিফুল ইসলাম অসিম, নুর হোসেন বাদল, বিল্লাল হোসেন, হুমায়ুন কবির, মিজানুর রহমান, সাগর আহমেদ, আনিস কাজী, ইফসুফ আলী, সাইফুল ইসলাম, শাহানা আক্তার প্রমুখ।

খুলনার দাকোপে কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনা উন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষক পর্যায়ে বীজ সার বালাইনাশক ক্ষুদ্র কৃষি ঋণ সেবা সহজীকরন ও পানি ব্যবস্থাপনা উন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। সভার শুরুতে দাকোপে কৃষি ব্যবস্থাপনা ও সমস্যা সম্ভবনার চিত্র উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান। সভায় বক্তৃতা করেন দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম হালদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, সার বীজ ব্যবসায়ী সজল সাহা, ফণী ভূষন, আবুল হোসেন, শামিম হাসান, কৃষক প্রতিনিধি সঞ্জয় মন্ডল, বিপুল রায়, মিঠুন রায়, তৃপ্তি রাণী, ভবেন্দ্রনাথ মন্ডল, আবুল বাশারসহ দাকোপে অবস্থিত কৃষি, রুপালী, সোনালী এবং কর্মসংস্থান ব্যাংকের প্রতিনিধিবৃন্দ। সভাটি পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা রীনা আকতার। সভায় উপজেলা কৃষি ব্যবস্থার চিত্র তুলে ধরে সমগ্র উপজেলার প্রায় ২১ হাজার আবাদ যোগ্য জমিকে চাষাবাদ এবং পর্যায়ক্রমে ৩ ফসলের আওতায় আনার জন্য পানি সংকট নিরসনে খাল খনন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সার বীজ ব্যবসায়ীদের সরকার নির্ধারীত মূল্যে কৃষকদের নিকট বিক্রি এবং প্রান্তিক চাষীদের ঋণ সহায়তা সহজীকরনে নানা মূখী উদ্যোগ গ্রহন করা হয়।

রামপালে নারী নির্যাতনের অভিযোগে আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান বাবুলের বিরুদ্ধে সংবাদ সম্মলন
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের রামপালে ইউপি চেয়ারম্যান বাবুলের বিরুদ্ধে হাওয়া বেগম (৫২) নামের এক নারীকে ডেকে নিয়ে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে বুধবার দুপুরে রামপাল সদরের একটি বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হাওয়া বেগমের ভাই আবেনূর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি জানান, উপজেলার পেড়িখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল আবেনূরের বোন হাওয়া কে ডেকে নিয়ে শারিরীকভাবে নির্যাতন করেন। তিনি জানান যে, তার ভাগিনা এবং শারিরীক নির্যাতনের শিকার হাওয়া বেগমের পুত্র শেখ রোমেল আহম্মদের নামে পেড়িখালী ইউনিয়নের রোমজাইপুর গ্রামের মো. আলমগীর হোসেন, একই গ্রামের মুকুল চেয়ারম্যানের কাছে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযাগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে আমার বোন হাওয়া বেগমকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রাম পুলিশ পাঠিয়ে পরিষদে ডেক নেয়। আমার বোন চেয়ারম্যানকে জানান যে, তার পুত্র বাড়িতপ নেই। এই বলায় চেয়ারম্যান আমার বোনের উপর উত্তেজিত হয়ে বধেড়ক মারপিট শুরু করেন। শারিরীক নির্যাতনের কারণে আমার বোন মাটিতে পড়ে গলে চেয়াম্যান নিজেই তাকে শ্লীলতাহানী ঘটায় এবং হুমকি প্রদান করে বলে তার পুত্রকে যদি এনে না দিস তাহলে তোকে পরিষদে আটকে রাখবো এবং আলম ও মুকুলের সহযাগিতায় প্রায় ৩/৪ ঘণ্টা একটি তালাবদ্ধ একটি রুমে আটক রেখে আমার বোনের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান। ঘটনার এক পর্যায়ে চেয়ারম্যানের অমানবিক নির্যাতনের ফলে আমার বোন অচেতন হয়ে পড়ে। তারপর স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজলা স্বাস্ব্য কমপ্লেক্সে এ ভর্তি করা হয়। আমি তদন্তপূর্বক এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
অভিযোগের বিষয়ে পেড়িখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম বাবুলের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।#

ঝিনাইদহের মহেশপুর ও হরিনাকুন্ডুতে বজ্রপাতে দু’জনের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মাঠে বজ্রপাতে মতিয়ার রহমান (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক মতিয়ার শ্যালোমেশিন দিয়ে ধানের জমিতে পানি দেওয়ার কাজ করছিল বলে জানায় স্থানীয়রা। বুধবার সকালে তিনি বাড়ি থেকে মাঠের উদ্দ্যেশ্যে বের হয়। দুপুরে বৃষ্টির সাথে বজ্রপাতে তার মৃত্যু হয় বলে জানান মান্দারবাড়িয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান। মতিয়ার রহমান কাশিপুর গ্রামের শরবত আলীর ছেলে। এঘটনায় মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে জেলার হরিনাকুন্ডু উপজেলার জোড়াদাহ ইউনিয়নের হরিশপুর গ্রামে মধুমালা (৪০) নামের এক গৃহবধু বজ্রপাতে মারা গেছেন। মধুমালা ওই গ্রামের মকছেদ আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। বুধবার দুপুরে বৃষ্টি নামলে বাড়ির পাশের একটি বাঁশ বাগানে বেঁধে রাখা ছাগল আনতে যান। সেসময় বজ্রপাতের ঘটনা ঘটে। মধুমালাসহ তার সাথে থাকা দুটি ছাগল ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডুমুরিয়ায় কৃষক দলের প্রস্তুতি সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা কৃষকদলের আয়োজনে আগামী ২২ অক্টোবর খুলনায় গণ-সমাবেশ সফলের লক্ষ্যে এক প্রস্ত্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা কৃষকদলের আহবায়ক মাষ্টার বিএম আইয়ুব আহমেদের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা কৃষক দলের সভাপতি মোল্ল্যা কবির হোসেন। উপজেলা কৃষক দলের সদস্য সচিব জি এম সাইকুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আবু সাইদ। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা কৃষক দলের মোঃ বুলবুল আনম, মোঃ কবির শেখ, শেখ ফেরদৌস হুসাইন, সোহাগ শিকদার, শেখ আতিয়ার রহমান। সভায় আরও বক্তৃতা করেন শফিকুল ইসলাম খান, ওলিয়ার রহমান, আব্দুল খালেক, নূর মোহাম্মদ শেখ, কায়েশ জাহান, গোপাল চন্দ্র, মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান হবি, নাসির গাজী, গফফার হোসেন, আব্দুল মালেক, মহিউদ্দিন কবিরাজ, মন্টু গাজী, সাহাবুদ্দিন, মোহাম্মদ আলী, রাজু আহমেদ, মাহাবুর আলম, মতিয়ার রহমান, জালাল গাজী, এনামুল মল্লিক, জামাল শেখ, সাদেক, বাবুল ও ইজাহার। সভা শেষে উপজেলা কৃষক দলের পক্ষ থেকে জেলার নেতৃবৃন্দকে ফুলেল শুভে”ছা ও অভিনন্দন জানানো হয়।

রূপসায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
রূপসা প্রতিনিধি:
রূপসা নদীর রামনগর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবক ( ৪২) এর লাশ উদ্ধার করেছে পুলিশ । আজ বিকাল ৪ টায় নৌ পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে । পুলিশের একটি সূত্র বলছে উক্ত যুবককে কে বা কাহারা প্রায় এক সপ্তাহ পূর্বে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে । যুবকের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে । এ ব্যাপারে রূপসা থানায় নৌ পুলিশ হত্যা মামলা করবে বলে থানা পুলিশের অফিসার ইনচার্জ সরদার মোশারফ হোসেন জানান ।

শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ উন্নয়নের স্বর্ণ শিখবে পৌঁছবে-শ্রম প্রতিমন্ত্রী
তথ্য বিবরনী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ উন্নয়নের স্বর্ণ শিখবে পৌঁছবে।

তিনি বুধবার বিকালে খুলনার ঐতিহাসিক শহিদ হাদিস পার্কে মহানগর ও জেলা জাতীয় শ্রমিক লীগ আয়োজিত জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, দেশের উৎপাদন, নির্মাণসহ দেশের সার্বিক উন্নয়ন শ্রমজীবী মেহনতি মানুষের প্রত্যক্ষ অবদান সবচেয়ে বেশী। এরাই উন্নয়নের প্রত্যক্ষ কারিগর। এই শ্রমজীবী মানুষের জন্যই জাতির পিতা আজীবন সংগ্রাম করে গেছেন। জাতির পিতার হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিকলীগ আজ ৫৩ বছরে। গত ৫০ বছর তিনি শ্রমিকদের সুখে-দুখে সাথে ছিলেন, আজীবন শ্রমিকদের সাথে থাকবেন বলে জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, শ্রমজীবী মানুষের কিছু হারানোর ভয় নেই। তবে তারা শ্রমে ঘামে দেশ গড়তে ভূমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শ্রমিকদের নিরলস কাজ করে যাওয়ার আহ্বান জানান। এর পর জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
জাতীয় শ্রমিক লীগের খুলনা জেলা শাখার সভাপতি বি এম জাফর এর সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম এবং খুলনা মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিত কুমার ঘোষ প্রমূূখ বক্তৃতা করেন।

র্যালি শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল হতে ২১জন শ্রমিকদের চিকিৎসা ও তাদের সন্তানদের উচ্চ শিক্ষায় সহায়তা হিসেবে ৮লাখ ৩৫ হাজার টাকার চেক প্রদান করেন শ্রম প্রতিমন্ত্রী। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গিলাতলায় সাবেক সংরক্ষিত ইউপি মেম্বার আছিয়া আনছারের ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত ইউপি সদস্য , প্রয়াত বিএনপি নেতা আনছার আলীর স্ত্রী ও খানজাহান আলী থানা মহিলা দলের নেত্রী এবং আটরা গিলাতলা ইউনিয়ন মহিলা দলের মহিলা বিষয়ক সম্পাদক আছিয়া আনছার (৫৩) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। গতকাল বুধবার সকাল ১০ টায় গিলাতলা বায়তুল হামদ জামে মসজিদে জানাজা শেষে গিলাতলা আবাসিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি বার্ধক্যজনিত সহ নানা রোগে ভুগছিলেন। তিনি ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাযায় উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান এস এ রহমান বাবুল , অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস , মুন্সি মইনুল ইসলাম , সৈয়দ হাসান মাহমুদ টিটো, গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হেলাল হোসেন, আঃ কুদ্দুস, গিলাতলা যুব সংঘের সভাপতি সাইফুল্লাহ তারেক, ইউপি সদস্য এস এম রাসেল, মিনা মুরাদ হোসেন, প্রমুখ। জানাযা নামাজে ইমামতি করেন ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা। এদিকে, আছিয়া আনছারের মৃত্যুতে এলাকায় সর্বস্থরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

১২ দফা দাবিতে বাংলাদেশ তৃণমূল পার্টির সমাবেশ অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
১২ দফা দাবিতে বাংলাদেশ তৃনমূল পার্টির উদ্যোগে গতকাল বুধবার সকাল ১০ টায় রাজধানির শাহবাগ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে কেন্দ্র করে ভোর থেকেই তৃনমূল পার্টির নেতাকর্মিরা রাজধানির শাহবাগে জড়ো হতে থাকেন। বাংলাদেশ তৃণমূল পার্টির চেয়ারপার্সন জুলিয়া আক্তার এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান মাহফুজুর রহমান, যুগ্ম মহাসচিব এম গোলাম কিবরিয়া, দপ্তর সম্পাদক রশীদ শেখ, শ্রমিক নেতা সোহরাব হোসেন, খুলনা মহানগর এর আহবায়ক আঃ মান্নান পাটোয়ারী, সদস্য সচিব মোঃ মাকসুদ শেখ, যুগ্ম আহবায়ক মোঃ নান্নু খান, শেখ শাহীন, মোঃ শামীম হোসেন, মোঃ ইমরান হোসেন, নারায়নগঞ্জ জেলার মহিলা সম্পাদিকা রিমা আক্তার, মোঃ মানিক হোসেন, ঢাকা উত্তর তৃনমূল পার্টির মহিলা সম্পাদিকা লায়লা আক্তার, দক্ষিন তৃনমূল পার্টির মহিলা সম্পাদিকা তানিয়া সুলতানা সহ তৃনমূল পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ।

বাল্যবিবাহ প্রতিরোধে কালীগঞ্জের ইউএনও-এসিল্যান্ড যেন সমানে সমান
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
গ্রাম কিংবা শহরে। পায়ে হেঁটে অথবা গাড়িতে। দুর হোক বা কাছের যে কোন গ্রামে বাল্যবিবাহের খবর শুনলেই ছুটে যাচ্ছেন। প্রথমে বর ও কনে পক্ষের অভিভাবকদের বাল্যবিবাহের কূফল সম্পর্কে বোঝাচ্ছেন। এরপর অভিভাবকরা নিজেদের ভূল বুঝতে পেরে নিজেরাই বন্ধ করছেন বিবাহ। না হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিচ্ছেন কঠোর ব্যবস্থা। গত কয়েক মাস ধরে বাল্যবিবাহ প্রতিরোধে রাত দিন কাজ করছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন। তার অনুপস্থিতিতে অনুরুপ কাজ করে চলেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিবও। তারা উভয়-ই যেন বাল্যবিবাহ প্রতিরোধের যুদ্ধে নেমেছেন। তাদের আন্তরিক চেষ্টায় অতীতের যে কোন সময়ের চেয়ে এখন উপজেলাটিতে বাল্যবিবাহ বেশ কমে এসেছে।

উপজেলা প্রশাসনসূত্রে ও তথ্যানুন্ধ্যানে জানাগেছে, মা ও শিশু স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি বাল্যবিবাহ। এছাড়াও যৌতুক, বিবাহ বিচ্ছেদ, পারিবারিক কলহে আত্মহত্যাসহ বিভিন্ন পারিবারিক ও সামাজিক সমস্যা বাল্যবিবাহের সঙ্গে সম্পর্কযুক্ত। দেশের দীর্ঘদিনের এ জটিল ব্যাধিটি বিরাজমান থাকলেও সম্পূর্ণভাবে তা প্রতিরোধ করা সম্ভব হয়নি। সরকারী বেসরকারী ভাবে বহুমাত্রিক কূফল তুলে ধরে প্রতিরোধের চেষ্টা চালানো হলেও নানা প্রতিকূল পরিবেশ ও লোকজনের অসচেতনতায় প্রকৃত লক্ষ্য অর্জন বাধাগ্রস্থ হয়ে থাকে। বিশেষ করে শহরাঞ্চালে বাল্যবিবাহ পূর্বের চেয়ে অনেকটা কমে আসলেও প্রত্যন্তাঞ্চালের ফলাফল তেমন একটা সুখকর নয়। কোন গ্রামে বাল্যবিবাহ হচ্ছে খবর পেলেই প্রশাসনের তৎপরতায় তা প্রতিরোধ হচ্ছে। কিন্ত গ্রামাঞ্চালে অসচেতন অনেক অভিভাবক চতুরতার আশ্রয় নিয়ে সকলের অগোচরে বিয়ে দিচ্ছেন। কাজেই যতটুকু প্রতিরোধ সম্ভব হচ্ছে তা প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়। বাস্তবতা হলো নানা প্রতিকূলতায় গোপনে ঘটে যাওয়া বাল্যবিয়ের সংখ্যাও কম নয়। তবে ঝিনাইদহ কালীগঞ্জের সম্প্রতি সময়ের উপজেলা প্রশাসন এ সামাজিক ব্যাধিটি প্রতিরোধ করতে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। বাল্যবিবাহের খবর আসলেই ছুটে গিয়ে প্রশাসনের উদ্যোগে রুখে দেয়া হচ্ছে বাল্যবিবাহ। যা অতীতের যে কোন সময়ের চেয়ে বেশি।
উপজেলার রায়গ্রামের জমির লস্কর জানান, গত শুক্রবার আমার মেয়ের বিয়ে ছিল। মেয়ের বিয়ের বয়স না হওয়ায় উপজেলা প্রশাসনের লোকজন এসে বাল্যবিয়ের ক্ষতিকর দিকগুলো ভালো করে বুঝিয়ে দেন। তারা মানুষের কল্যান চায়। কিন্ত আমি মেয়ের ভালমন্দের দিকটা কখনও ভাবিনি বলেই বাল্যবিয়েতে রাজি হয়েছিলাম। এখন আমি প্রতিজ্ঞা করেছি মেয়ের বয়স না হলে আর বিয়ে দেব না।
অনুরুপভাবে মালিয়াট গ্রামের সিরাজ শেখ জানান,আমার মেয়ের বয়স ১৫ বছর। পরিবারের সিদ্ধান্ত মতে ছেলে পক্ষের সঙ্গে কথা বলে বিয়ের দিনক্ষন পাকা করেছিলাম। সব প্রস্ততির শেষের দিকে পুলিশসহ ম্যাজিষ্ট্রেট বিয়ে বন্ধ করতে বাড়িতে হাজির হন। এ সময় তিনি বাল্যবিয়ে না দেয়ার জন্য যৌক্তিক কথাগুলো বোঝান। এরপর আমরা সিদ্ধান্ত নিই। ওই ছেলের সঙ্গেই বিয়ে হবে তবে পূর্ণাঙ্গ বয়স হলে। বাল্যবিয়ের মত বেআইনী কাজ করা ঠিক না। প্রশাসনের কর্মকর্তারা আমার সন্তানের মঙ্গল কামনা করছেন। কিন্ত আমরা ভূল করছি। তারা আমাদের চোখ খুলে দিয়েছে।

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি হাবিবুল্লাহ হাবিব জানান, সরকারী নির্দেশনা মোতাবেক বাল্যবিবাহ রোধে কাজ করে যাচ্ছেন তারা। গত এক মাসে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় অর্ধশতাধিক বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। তারমধ্যে মোট ১৮ টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে সরাসরি বিয়ে বাড়িতে গিয়ে। বাকিগুলো বন্ধ হয়েছে মুঠোফোনে অভিভাবকদের সঙ্গে কথা বলে ও মহিলা অধিদপ্তর, স্থানীয় সরকার সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গের সার্বিক সহযোগীতায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন জানান, শতভাগ বাল্যবিবাহ রোধ করাটাও বেশ কঠিন। তবে অতীতের যে কোন সময়ের চেয়ে এখন বাল্যবিবাহ রুখতে ভূমিকা রাখছেন। তিনি বলেন, উপজেলার সমস্ত কাজ শেষ করে বাল্যবিবাহ কোথায় হচ্ছে তার খোঁজ রাখাটাও বেশ কঠিন। তারপরও সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন। তিনি বলেন বাল্যবিবাহ বন্ধ করার পরও অনেকে গোপনে বিয়ে দেন। এরপরও না বোঝা বিভিন্ন মহলের তদবিরের ঝামেলা তো আছেই। এগুলো টপকিয়েই তাদের কাজ করতে হয়। তবে বাল্যবিবাহের ক্ষতির দিক বিবেচোনায় কোন ছাড় নয় বলে অভিমত ব্যক্ত করেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা।

১২অক্টোবর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলারোয়ায় জাতীয় শ্রমিক লীগের প্রস্তুুতি সভা
সোহাগ হোসেন কলারোয়া প্রতিনিধি
কলারোয়ায় ১২ অক্টোবর জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সরকারি কলেজ সংলগ্ন জাতীয় শ্রমিকলীগের স্থায়ী কার্যালয়ে ওই সভাটি অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিকলীগের উপদেষ্টা পৌর কাউন্সিলর রফিক ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-কলারোয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক ও কলারোয়া মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম। এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন-জাতীয় শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আবুবকর সিদ্দিক লাভলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সাইদ। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কলারোয়া জাতীয় শ্রমিক লীগের সহ.সভাপতি মীর আব্দুল অদুদ মন্টু, শেখ শওকত আলী, যুগ্ম সম্পাদক মোকতার আলী, শরিফুল ইসলাম, সহ.সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক খন্দকার ফারুক হোসেন, সড়ক সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক লাল্টু হোসেন, সদস্য আবেদ আলী, অফিস সহকারি আতিয়ার রহমান, শ্রমিকলীগ নেতা আব্দুর রহমান, আলি আহম্মাদ, আসাদুল ইসলাম, মিন্টু, রাজু আহম্মেদ, আলম হোসেন, জাহাঙ্গীর হোসেন, ফারুক হোসেন, সনজিত কুমার নাথ, উপজেলা হ্যাল্ডলিং শ্রমিকলীগের সভাপতি রেজাউল ইসলাম চঞ্চল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান খোকন, ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম সহ কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও জাতীয় শ্রমিকলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কলারোয়ায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন
কলারোয়া প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বুধবার (১২অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত ওই মসজিদের কাজের উদ্বোধন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন-কলারোয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের কলারোয়া শাখার ফিল্ড অফিসার হাসানুজ্জামান, ফিল্ড সুপরভাইজার শাহাজান কবির, ইঞ্জিনিয়ার শহিন আলম, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার সিরাজুল ইসলাম, সাধারণ কেয়ারটেকার শহিদুল ইসলাম, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মতিউর রহমান প্রমুখ। উল্লেখ্য-৩য় তলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ কাজের ব্যায় ধরা হয়েছে-১১কোটি, ৭৫লাখ, ৮৮হাজার, ৫শত, ৬০টাকা। ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপরভাইজার শাহাজান কবির বলেন- এটাই হচ্ছে বিশ্বে প্রথম কোনো সরকারের একই সময়ে একসঙ্গে এত বিপুলসংখ্যক মসজিদ নির্মাণের ঘটনা। যা বিশ্বে বিরল। জেলা পর্যায়ে ৪তলা, উপজেলা পর্যায়ে ৩ তলা এবং উপকূলীয় এলাকায় ৪তলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এ ক্যাটাগরিতে ৬৪টি জেলা শহরে এবং সিটি করপোরেশন এলাকায় ৬৯টি চারতলা বিশিষ্ট মডেল মসজিদ নির্মিত হচ্ছে।

কলারোয়ায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত
কলারোয়া প্রতিনিধি
কলারোয়ায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২২ পালনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দিবসটি পালন করা হয়। সবার জন্য মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবর রহমান সেন্টু। সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলনে-হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার কাজী আশিক বাহার, ডাক্তার রনজিৎ কুমার হালদার, ডাক্তার আব্দুল্লা আল মামুন, সেনেটারী ইন্সপেক্টর শফিকুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-হাসপাতালের প্রধান সহকারী আবুল কালাম আজাদ, হিসাব রক্ষক কামাল হোসেন, স্বাস্থ্য কর্মী পঙ্কজ ঘোষ, সেবিকা বিলকিছ বেগম, ফেরদৌসি খাতুন, মন্জুয়ারা খাতুন সহ স্বাস্থ্য সেবায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বক্তারা, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে মানসিক স্বাস্থ্যশিক্ষা ও সচেতনতার কথা তুলে ধরার পাশাপাশি সুস্থ, সুন্দর ও সহজ জীবনযাপনই পারে মানসিক রোগ প্রতিরোধ ও প্রতিকার করতে বলে জানান

 

কলারোয়ায় সাংবাদিক আইউব হোসেনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
কলারোয়া প্রতিনিধি
দৈনিক পত্রদূত’র খোরদো প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এম.আইউব হোসেনের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে কলারোয়ায় সাংবাদিক মহলের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মোড় সংলগ্ন যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার সকল সাংবাদিক সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দসহ স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন। মানববন্ধন কমর্সূচি চলাকালে এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী, সাংবাদিক ও শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আইউব হোসেন, মুজাহিদুল ইসলাম মুজাহিদ, এমএ সাজেদ, মোসতাক হোসেন, জাহাঙ্গীর আলম লিটন, জুলফিকার আলী, জাহাঙ্গীর হোসেন, ফারুক রাজ, ফারুক হোসেন, সেলিম খান, আঃ আজিজ, সুজাউদ্দিনসহ অন্যন্যে সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, সাংবাদিক আইউব হোসেনের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে এর আগে উপজেলার খোরদো বাজারে অনুরূপ মানববন্ধন কমর্সূচি পালন করা হয়।

সখিপুর সাহেব বাড়িতে আব্দুল মজিদ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
তরিকুল ইসলাম লাভলু, নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রতিষ্ঠাতা, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের দীর্ঘ ২৭ বছরের সাধারণ সম্পাদক, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা, সখিপুর হাসপাতাল প্রতিষ্ঠাতার নেপথ্যের কারিগর, দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা, সমাজসেবক, মানব দরদী মরহুম আলহাজ্জ মো. আব্দুল মজিদ’র ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১২ অক্টোবর দুপুর ৩ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত দেবহাটার সখিপুর সাহেব বাড়িতে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আলহাজ্জ মরহুম আব্দুল মজিদের একমাত্র পুত্র ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের তত্বাবধানে সহযোগীতায় নলতা আহ্ছানিয়া মিশন চক্ষু এন্ড জেনারেল হাসপাতালের পরিচালক ও কালিগঞ্জ উপজেলা কমপ্লেক্সের সাবেক প.প কর্মকর্তা ডাঃ আকসেদুর রহমানের নেতৃতে ১৫ জনের একটি মেডিকেল টিম এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করে।
সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ রোভার স্কাউট লিডার আবু তালেব ও রোভার স্কাউট দলের সহযোগিতায় উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শত পঞ্চাশ জনকে চিকিৎসাসেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়।

বড়দল কলেজিয়েট স্কুলে ভূয়া সনদে চাকুরী পাওয়া প্রভাষকের বিরুদ্ধে ওয়ারেন্ট
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলে ভূয়া ও জালজালিয়াতি শিক্ষক নবিন্ধন সনদপত্র তৈরি করে প্রভাষক পদে চাকুরী নেওয়া শিবপদ সানার জালজালিয়াতি ধরা পড়েছে। তাকে চাকুরী থেকে সাসপেন্ড করা ও থানায় মামলা করা হয়েছে। দুদক এর মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে বলে জানাগেছে।
এজাহার, দুদক, এনটিআরসিএ ও শিক্ষা অধিদপ্তরের কাগজপত্র সূত্রে জানাগেছে, তালা উপজেলার মেশারডাঙ্গা গ্রামের করুনাময় সানার ছেলে শিবপদ সানা তঞ্চকিকতা করে ২০০৮ সালে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় (রোলনং-২০১১০৪৫১, রেজিঃনং- ৮০০১৯৮৩০) এবং আরেকবার ২০০৫ সালে শিক্ষক নিবন্ধন পরীক্ষা (রোলনং- ৬৫৭০৩৫২ ও রেজিঃনং- ০৫১০৭৯৫৩) সনদ ব্যবহার করে ১৩/১২/২০১০ তাং ব্যবসায় ও ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক পদে চাকুরীতে যোগদান করেন। কুমিরা মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আদিত্য ব্যানার্জী বাদী হয়ে ১/৯/১৬ ও ৩১/০৫/১৭ তাং তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করলে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তদন্ত কমিটি সরেজিমন তদন্ত করেন। এনটিআরসিএ নিবন্ধনসনদ যাচাই শেষে ১১/০৩/২১ তাং রিপোর্টে বলা হয়, ২০০৮ সালের সনদটি জাল ও ভূয়া। প্রকৃত সনদধারীর নাম এমডি জিয়াউর রহমান, পিতা এমডি আয়ুব আলী। বিষয় বাংলা। এবং ২০০৫ সালের সনদটিও জাল ও ভূয়া। প্রকৃত সনদধারীর নাম তানমীম ইয়াসমীন, পিতা মোঃ শাহজাহান আলী। একই সাথে এনটিআরসিএ এর সহকারী পরিচালক (পমূপ্র-৩) তাজুল ইসলাম বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষকে দালিলিক ভাবে প্রমাণিত জাল ও ভূয়া সনদধারী শিবপদ সানার বিরুদ্ধে থানায় মামলা দায়ের পূর্বক তার অফিসকে অবহিত করতে বলেন।
কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড. শিহাবুদ্দীন অভিযুক্ত শিবপদ সানার বিরুদ্ধে আশাশুনি থানায় ৪০৬, ৪১৭, ৪৬৮ ও ৪৭১ পেনাল কোড ধারায় ২০/০৪/২১ তাং ১৮৬০ নং মামলা রুজু করেন। মামলা বিচারাধীন আছে।
অন্যদিকে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনা বিষয়টি নিয়ে তদন্ত করে। বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত খুলনায় ক্রিমিনাল মিস কেস (নং-১১০২/২০১৮) রুজু করা হয়। প্রতিষ্ঠান থেকে ৭/১/২১ তাং প্রভাষক শিবপদ সানার নিয়োগ সংক্রান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করা করেন দুদক। এদিকে কলেঃ স্কুল কর্তৃপক্ষ তাকে ২০২১ সালের মার্চ মাসে সাসপেন্ড করেন।
এতকিছুর পরও ভূয়া সনদে চাকুরীতে যোগদানকারী শিবপদ সানা জ্যেষ্ঠ প্রভাষক হিসাবে উচ্চতর স্কেল প্রাপ্তির আবেদন করেন। জাল ও ভূয়া সনদে চাকুরীতে যোগদান সংক্রান্ত উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা ও মামলাসহ সংগত কারনে অধ্যক্ষ আবেদনে না করায় শিবপদ সানা অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার ও বিষোদগার শুরু করেছেন। এতে প্রতিষ্ঠানসহ এলাকাবাসীর মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সমাজ বিজ্ঞান বিষয়ের প্রভাষক শিবপদ সরকার ৩০/০৯/২০০২ সালে প্রথমবার এবং একই ব্যক্তিকে একই প্রতিষ্ঠানে ২০/১০/২০১০ তাং দ্বিতীয় বার যোগদান দেখানো হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানে আরও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত অভিযোগ রয়েছে বলে শিবপদ সানা দাবী করেছেন বলে সংশ্লিষ্ট অনেকে জানান। বিষয়টি তদন্ত করলে অবৈধ ও তঞ্চকীপূর্ণ নিয়োগ ঘটনা বেরিয়ে আসবে বলে তারা দাবী করেন।
কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড. শিহাবুদ্দীন জানান, প্রভাষক শিবপদ সানার বিরুদ্ধে দুদকে মামলা চলমান রয়েছে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে। এনটিআরসিএ এর নির্দেশনায় আদালতে পৃথক মামলা চলমান রয়েছে। তাকে সাসপেন্ড করা হয়েছে।

আশাশুনিতে দুর্যোগ প্রশমন দিবস পালনের প্রস্তুতি সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খানের পরিচালনায় সভায় উপজেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ অংশ নেন। সভায় ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র্যালী এবং র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ভূমি কম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।

আশাশুনিতে শ্রমিকলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে জাতীয় শ্রমিকলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) বিকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা শ্রমিকলীগের আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলরা কৃষকলীগ সভাপতি এন এম বি রাশেদ সরোয়ার শেলী, বদিউজ্জামান মন্টু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ প্রতিষ্ঠাতা সভাপতি এস এম সাহেব আলি, মতিলাল সরকার প্রমুখ। সভায় এস এম রুহুল আমিন, আবুল বাশার, ছাত্রলীগ নেতা মিজান, তাজ, জাহিদ, যুবলীগ নেতা আমিরুল, তৌফিক, হিমেল, গাউসুল, আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

বুধহাটায় প্রতিপক্ষের হামলায় আহত-৪
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নৈকাটি গ্রামে প্রতিপক্ষের হামলায় হত্যার চেষ্টা ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
নৈকাটি গ্রামের মৃত আঃ হক মোড়লের ছেলে আলমগীর হোসেন বাদী হয়ে থানায় দাখিলকৃত এজাহার সূত্রে জানাগেছে, নৈকাটি মৌজায় ওয়াপদার পাশে নদীর চরে ২০ শতক জমি বাদী পক্ষ ডিসিআর নিয়ে দীর্ঘকাল ভোগ দখল, বাসা, ঘেরনাবেড়া ও বসবাস করে আসছেন। প্রতিপক্ষ ঐ জমি জবর দখলের ষড়যন্ত্র করে আসছিল। বুধবার সকাল ১০ টার দিকে বাদী পক্ষ ডিসিআরকৃত দখলীয় জমিতে সীমানা নির্ধারনী ঘেরাবেড়া দিতে গেলে প্রতিপক্ষ নূর মোহাম্মদ মোড়লের ছেলে গোলাম মোস্তফা, আব্দুল মোড়লের ছেলে মোক্তার, কামাল মোড়লের ছেলে মাহিম ও স্ত্রী ফাতেমা এবং মহব্বতের ছেলে সাকিব লাঠি, লোহার রড, শাবল ইত্যাদি নিয়ে অনাধিকার প্রবেশ করে বাধা দেয়। মৌখিক প্রতিবাদ করলে তারা কিলঘুষি, দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে রক্তাক্ত জখম, শাড়ী পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা, ওড়না জামা টেনে ছিড়ে বেআব্রু ও শ্লীলতা হানি ঘটান হয়। ১৯ আনা ওজনের দু’টি স্বর্ণের চেইন ও পকেটে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। বাসা ও ঘেরাবেড়া ভেঙ্গে ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে। হামলায় আলমগীর, থোদেজা খাতুন, রাজিয়া খাতুন, সজিব হোসেন আহত হয়েছে। স্বাক্ষীরা এগিয়ে গেলে জীবন নাশের হুমকী দিয়ে কেটে পড়ে। স্বাক্ষীরা গুরুতর আহত খোদেজা খাতুন, রিজিয়া খাতুনকে আশাশুনি হাসপাতালে ভর্তি করে। সজিব হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। খবর পেয়ে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিহাব হোসেন ঘটনা স্থান পরিদর্শন করেছেন।

প্রতাপনগরে ধ্বস লাগা বেড়ী বাঁধ পরিদর্শনে ইউএনও
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে ভয়াবহ ধ্বস লাগা পাউবোৎর বেড়ী বাঁধ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার। বুধবার তিনি বাঁধ দেখতে সেখানে গমন করেন।
ইউনিয়নের রুইয়ারবিলে পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধের অবস্থা খুবই শোচনীয় ছিল। সেখানে ঠিকাদার নিয়োরগ করা হলেও ঠিকাদারের গাফিলতির কারনে কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে বাধের বড় অংশে ভয়াবহ ফাঁটলের সৃষ্টি হয়। পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে বেড়ি বাঁধের ভাঙ্গন রোধে কাজ শুরু করা হয়েছে। বাঁধ রক্ষার কাজ সরেজমিন পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। এসময় প্রতাপনগর ইউপি চেয়াারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিসেম্বর মাসে মীর্জা ফকরুলরা পাকিস্তান চলে যাবে: এস এস কামাল

বাগেরহাট প্রতিনিধি।।

বাংলঅদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, মির্জা ফকরুলরা আজ মিথ্যাচার করছে, সড়যন্ত্র করছে শেখ হাসিনার বিরুদ্বে। কারন ওরা জানে শেখ হাসিনাকে সরাতে পারলে, ওরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে পারবে।তাইতো মীর্জা ফকরুল বলেছেন, পাকিস্তান আমরে ভাল ছিলাম। পদ্মার এপারে বিএনপি নামক কোন বস্তু থাকতে পারবেনা। বঙ্গবর্ধুর খুনিরা ও তাদের প্রতিনিধিরা আজও বাংলঅদেশে আছে। বিএনপির সাঙ্গে আছে, মীর্জা ফকরুলদের সঙ্গে ঐ বিএনপির সন্ত্রসীরা শ্লোগান দেয় , ৭৫ এর হাতিয়ার গর্জেউঠুক আরএকবার। এই শ্লোগান যারা দেয় তারা বাংলঅদেশের রাপজপথে নামার অধিকার রাখেনা। মীর্জা ফকরুল, আমানউল্লা আমান ১০ ই ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেনআমরা বলতে চাই ডিসেম্বর মোসে মীর্জা ফকরুলরা পাকিস্তানে চলে যাবে। বাংলঅদেশে থাকবে না। বাংলাদেশে রাজনিতী করার কোন অধিকার তাদের নাই। ওরা ৭৫ এর খুনি, ওরা ৭১ এর খুনি, ওরা আইয়ুবের পেতাত্বা,ও বাংলাদেশে থাকবে না ওদের দেশ পাকিস্তানে চলে যাবে।জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলাশ্রমিক লীগ আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসাবে তিনি এসব কথা বলেন।

উক্ত সমাবেশে প্রধান অতিথি খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আবদুল খালেক বলেন, দক্ষিনবঙ্গসহ পদ্মার এপারের যত উন্নয়ন হয়েছে সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কারনে। দেশের এই উন্নয়নকে সারা বিশ^ যখন বাহাবা দিচ্ছে তখন বিএনপি জামায়তরা দেশকে ধ্বংস করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচার করছে। মহামারি করোনা মোকাবেলা করেও দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে সারা বিশ^ যখন অর্থনৈতিক মন্দা ভাব ঠিক তখনো শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে চলছে।

জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টুর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে সম্মানিত অতিখথ হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় । সমাবেশে বিশেষ অতিথি হিসোবে বক্তৃতা করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেখ কামরুজ্জামান টুকু, সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান, বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামাল সোহাগ, সদর উপজেলার চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন সহজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ শ্রমিক লীগের বিপুল সংখ্যক নেতা ও কর্মী এতে অংশ নেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দকে ক্রেস্ট প্রদান ,প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান আবু ব্ক্কার সিদ্দিক, সঞ্চালনায় ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া নিপু।

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে পুশকৃত ৫০ কেজি মাছ বিনষ্ট
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৫০ কেজি মাছ বিনষ্ট করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমান এ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিসের একটি দল ডুমুরিয়া সদরের তমা ফিস নামে একটি চিংড়ী মাছের ডিপোতে অভিযান চালায়। এ সময় চিংড়ীতে অপদ্রব্য (জেলি) পুশকৃত অব¯’ায় ৩ ট্রেতে প্রায় ৫০ কেজি মাছ জব্দ করা হয়। এবং ডিপোতে মালিককে না পেয়ে আরো ১৯ ট্রে ভালো মাছ জব্দ করে উপজেলা চত্বরে এনে ভ্রাম্যমান আদালতের নির্দেশ মোতাবেক উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আবু বকর সিদ্দিক’র নেতৃত্বে ওই ভালো মাছ উন্মুক্ত ডাকের মাধ্যমে ২ লাখ ৬৮ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়। এবং পুশকৃত প্রায় ৫০ কেজি মাছ বিনষ্ট করা হয়।

Òকারিতাস খুলনা অঞ্চল কতৃক কারিতাস বাংলাদেশ এর সুবর্ণ জয়ন্তীর সমাপনী অনুষ্ঠান উদ্যাপন”
খবর বিজ্ঞপ্তি
“কারিতাস বাংলাদেশ: ভালবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা” এই মূলসুর/প্রতিপাদ্য নিয়ে কারিতাস খুলনা অঞ্চল ১২ অক্টোবর ২০২২ বুধবার সুবর্ণ জয়ন্তীর সমাপনী অনুষ্ঠান উদ্যাপন সম্পন্ন করেছে। অনুষ্ঠানটি দুটি মূল পর্বে সম্পন্ন হয়েছে। প্রথম পর্বে সকাল ১০:০০ মি: এ বাংলাদেশের জাতীয় পতাকা ও কারিতাস পতাকা উত্তোলন করেন যথাক্রমে প্রধান অতিথি জনাব মো: মনিরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা এবং অনুষ্ঠানের সভাপতি পরম শ্রদ্ধেয় জেমস্্ রমেন বৈরাগী, ডিডি, ধর্মপাল, খুলনা ধর্মপ্রদেশ ও প্রেসিডেন্ট, কারিতাস বাংলাদেশ এবং পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

আলোচনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশের সভাপতি শ্রদ্ধেয় জেমস্্ রমেন বৈরাগী। তিনি তার বক্তবে বলেন যে, এক বছর ব্যাপী সুবর্ণ জয়ন্তীর উদ্যাপন আজ শেষ হলেও কারিতাস বাংলাদেশের কাজ শেষ নয় বরং মানুষের জন্য ভালবাসা, সম্মান ও সেবার মধ্য দিয়ে ৫০ বছর ধরে মানুষের জন্য কারিতাস যে কাজ করে এসেছে তা আরো বেগবান হবে এবং ভবিষ্যতে আরো ভালো কাজ করবে ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব খান মোতাহার হোসেন, উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, খুলনা এবং তিনি তার বক্তব্যে বলেন, কারিতাসের কাজের মধ্যে সচ্ছতা, সততা এবং জবাবদিহিতা রয়েছে, যার জন্য কারিতাস সবার কাছে একটি গ্রহনযোগ্য প্রতিষ্ঠান।

প্রধান অতিথি জনাব মো: মনিরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা সুবর্ণ জয়ন্তীর সমাপনী অনুষ্ঠান উদ্যাপনের বববস্থাপনার ভূয়ষী প্রশংসা করে বলেন যে, কারিতাসের যে আদর্শ ও উদ্দেশ্য রয়েছে কারিতাস সে ভাবেই কাজ করছে এবং তাদের কাজের মান ভালো এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে তারা যে কোন সময়ের থেকে আরো ভালো কাজ করবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্র্বে দুপুর ১২:০০-১:৩০ মি: এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, মেয়র, খুলনা সিটি কর্পোরেশন । অনুষ্ঠানের শুরুতেই তিনি ৫০ জন দরিদ্র পরিবারের মাঝে ৮০০০ টাকা করে অর্থ সাহায়তা প্রদান করেন। তিনি তার বক্তব্যে কারিতাস বাংলাদেশের প্রশংসা করে বলেন দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর ডাকে যে সকল সংগঠণ দেশ গঠনের কাজে ভূমিকা রেখেছিল তাদের মধ্যে কারিতাস অন্যতম। কারিতাস ভবিষ্যতেও তার এই উন্নয়ন কাজ চালিয়ে যাবে বলে তিনি তার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রেভা. ফা, যাকোব এস, বিশ^াস, কারিতাস নির্বাহী ও সাধারন পরিষদের সম্মানিত সদস্য এবং আরফ্রেড রনজিৎ মন্ডল, প্রধান শিক্ষক, সেন্ট যোসেফ্্স উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশের বিগত ৫০ বছরের কার্যক্রমের চিত্র তুলে ধরেন আলবিনো নাথ, ইনচার্জ, ডিএম, এবং সুবর্ণ জয়ন্তী উদ্্যাপনের উদ্দেশ্য সহভাগিতা করেন দাউদ জীবন দাশ, আঞ্চলিক পরিচালক, কারিতাস খুলনা অঞ্চল। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

সালেহা-হাফেজ ফাউন্ডেশনের উদ্যোগে টুটপাড়াস্থ মসজিদ মিশন কমপে¬ক্স এতিমখানায় অর্থ প্রদান
খবর বিজ্ঞপ্তি
নগরীর পশ্চিম টুটপাড়াস্থ বাংলাদেশ মসজিদ মিশন কমপে¬ক্স মাদ্রাসা ও এতিমখানায় গতকাল বুধবার (১২ অক্টোবর) বিকেলে নগদ আর্থিক অনুদান দিয়েছে সালেহা-হাফেজ ফাউন্ডেশন। নগরীর ৩৩, ইউসুফ রোঁ’র ইউসুফ মঞ্জিলে পরিচালিত সালেহা-হাফেজ ফাউন্ডেশনটির প্রধান পৃষ্ঠপোষক খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য বিসিবি’র প্রাক্তন সভাপতি আলহাজ্ব আলী আজগর লবী।
পশ্চিম টুটপাড়াস্থ বাংলাদেশ মসজিদ মিশন কমপে¬ক্সের সুপারিনটেনডেন্ট আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ মফিজুর রহমান মাদ্রাসার পক্ষে নগদ আর্থিক অনুদান গ্রহন করেছেন।
আলহাজ্ব আলী আজগর লবীর পক্ষে নগদ আর্থিক অনুদান হস্তান্তর শ্রমিকদলের সাবেক কেন্দ্রীয় নেতা শেখ মোদাচ্ছের হোসেন। জাসাস মহানগর শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার নূর ইসলাম বাচ্চুর সঞ্চালনায় এসময়ে বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় মাদ্রাসা ছাত্র-শিক্ষক ও মসজিদের মুসল¬ী-মরুব্বীরা উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতির শুরু থেকেই সালেহা-হাফেজ ফাউন্ডেশন অসহায়-দুঃখস্থদের মাঝে খাবার বিতরণ ও মাদ্রাসা-এতিমখানায় আর্থিক অনুদান বিতরণ করছে।#

 

বঙ্গবন্ধু পরিষদ খুলনা জেলার শাখার জরুরী সভা
খবর বিজ্ঞপ্তি
গতকাল সন্ধ্যা ৭.৩০ মিঃ বঙ্গবন্ধু পরিষদ খুলনা জেলা শাখায় জরুরী সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা জেলা সভাপতি দেব নারায়ন দাস, বক্তব্য রাখেন খুলনা জেলা সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সি হেকমত আলী, শেখ মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, এ্যাড. এম হারুনার রশিদ, ইঞ্জি. সামছুজ্জামান খোকন, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সালাম শিমুল, হাফেজ মাওঃ শেখ মোক্তার উদ্দিন, মোঃ মনিরুজ্জামন মিন্টু, মোঃ জিয়াউর রহমান জিয়া, এম এম জাফর ইকবাল, আজিজুর রহমান লুনা, এ্যাড. পলাশী মজুমদার, এ্যাড, হেমন্ত সরকার, মোঃ ফরিদুজ্জামান, এ্যাড. শিপ্রা মন্ডল, জোহরা আক্তার লিজা সহ সংগঠনের নেতৃবৃন্দ, সভায় বক্তাগন বলেন গত ১৬/০৯/২১ ইং বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় সভাপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমৃত সহচর, বিশিষ্ট কলামিষ্ট ও সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় ১নং উপদেষ্টা ডাক্তার এস এ মালেক স্বাক্ষরিত ০২ বছর মেয়াদী কমিটি অনুমোদন দেন। গতকাল সংগঠনের সাধারন সম্পাদক নিয়ম বর্হিভূত ভাবে কার্য নির্বাহী কমিটি সভাপতি সহ কাহারো অনুমতি ছাড়া তার পকেটস্ত লোকজন নিয়ে অবৈধ একটি কমিটি করে যাহা কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবগত নহে। বিষয়টি স্বচ্ছতা যাচাইয়ের জন্য সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করলে তারা অবগত নহে বলে জানান। ইতিপূর্বে উক্ত গাজী লিয়াকত হোসেন সংগঠনের ফারাজীপাড়াস্থ শিরিস নগর কার্যালয় জাল দলিল করে নিজস্ব সম্পত্তি হিসাবে ব্যবহার করা সহ অনৈতিক কার্যকলাপ পরিচালনা করায় উক্ত এলাকার ধর্মপ্রান মুসল্লিগন ঐক্যবদ্ধ হইয়া উচ্ছেদ করেন এবং বর্তমানে সংগঠনটি নিজের সম্পদ মনে করে প্রকৃত নেতৃবৃন্দদের পরামর্শ ছাড়াই নিয়ম বর্হিভূত ভাবে কার্যকলাপ পরিচালনা করার কারনে নেতৃবৃন্দ ক্ষোপ প্রাকশ করেন। সভা শেষে সংগঠনের জেলা সভাপতি চিকিৎসার জন্য ১২ই অক্টোবর ভারতে যাওয়ার কারনে সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধ মুন্সি হেকমত আলী ভার প্রাপ্ত সভাপতি দায়িত্ব পালন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে খুলনা মহানগর যুবলীগ যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের মাতা রিজিয়া শহিদ এর সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

জিয়া পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
১২ই অক্টোবর সন্ধ্যা ৬টায় খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর জিয়া পরিষদের সভাপতি মোল্লা মশিউর রহমান নান্নুর অফিস কক্ষে আগামী ২২শে অক্টোবর খুলনা বিভাগীয় গণ সমাবেশ সফলের লক্ষে জিয়া পরিষদের এক প্রস্তুতি সভা জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর জিয়া পরিষদের সভাপতি মোল্লা মশিউর রহমান নান্নু, জেলার সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান, সাংবাদিক মোহাম্মদ রুহুল আমিন, অধ্যাপক মনিরুল ইসলাম, অধ্যাপক জাহিদুর রহমান, মোহাম্মদ মেশকাত হোসেন, কাজি ফেরদৌস বাবু, মোঃ রবিউল ইসলাম, মোঃ মিজানুর রহমান, এম এম এ বাশার , মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ আলী রেজা মুর্তজা, জাহিদ আলম, মাহমুদুল হাসান প্রমূখ। সভায় আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষে বিস্তারিত আলোচনা করা হয়।

 

ডুমুরিয়া সদরের প্রাণ-কেন্দ্রে আরাজি সাজিয়াড়া-গুটুদিয়া সড়কটি বেহাল দশা
এস রফিক, ডুমুরিয়া
ডুমুরিয়া উপজেলার বিভিন্ন সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে দৃশ্যমান অবকাঠানোর ব্যাপক উন্নয়ন ঘটলেও উপজেলার প্রাণ-কেন্দ্রে আরাজি সাজিয়াড়া-গুটুদিয়া সড়কটি গত ৪ বছর ধরে জনসাধারণের চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। মানুষের দূর্ভোগ চরমে পৌঁছেছে বলে এলাকাবাসীর অভিযোগ। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন অতি দ্রুত সড়কটি সংস্কার করা হবে।
সরেজমিনে গিয়ে এলাকাবাসী, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা সৃষ্টি হওয়ার আগে থেকেই এলাকার মানুষের কাছে সাজিয়াড়া মাদ্রাসা সড়ক নামে পরিচিত ‘আরাজি সাজিয়াড়া-গুটুদিয়া সড়কটি।ডুমুরিয়া প্রশাসন ও থানার সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান পথ হিসাবে ব্যবহার হয়ে আসছে এ সড়কটি। জনগুরুত্ব বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসন বেশ আগেই ওই সড়কটি পিচ দিয়ে পাকা করান। কিš‘ ভারী যানবাহন চলাচল করায় মাঝে মধ্যে সড়কটি অনেক ¯’ানে ছোট বড় গর্তে পরিনত হয়েছে। বর্ষা হলেই পানি বেঁধে যাওয়ায় ওই রাস্তার বেশ কয়েকটি জায়গা ভেঙ্গে-চুরে চলাচলের অনুপযোগি হয়ে পড়ে। বিশেষ করে খুলনা-সাতক্ষীরা সড়কে ডুমুরিয়া বাস¯ট্যান্ড মোড় (আরাজি সাজিয়াড়া) থেকে ডুমুরিয়া যুব সংঘ ফুটবল মাঠের উত্তর-পাশ পর্যন্ত মাত্র ৩থশ মিটার রাস্তার দুথপাশে পানি সরার ব্যব¯’া না থাকায় খুব দ্রুতই পিচ উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়। কিছুদিনের মধ্যে ওই সড়কের চরম দুরাব¯’া বিবেচনায় নিয়ে ২০১৯ সালে ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওই ¯’ানে ড্রেন নির্মানের জন্য মাটি খনন করান। কিš‘ অজ্ঞাত কারণে সেখানে আজাবধি কোনো ড্রেন তো নির্মিত হোলই না, বরং খননের আগে রাস্তা যেটুকু ছিলো, ইতোমধ্যে তাও ভেঙ্গে-চুরে মরণ ফাঁদে পরিণত হয়েছে।
এ প্রসঙ্গে ওই এলাকার সাবেক ইউপি মেম্বর সরদার জাহাঙ্গীর কবির বলেন, ২০১৯ সালে চেয়ারম্যান ওই রাস্তার বিশ্বাস বাড়ি মোড় থেকে ফুটবল খেলার মাঠ পর্যন্ত ড্রেন করার জন্য মাটি খনন করান। কিš‘ আজও ড্রেন তৈরি না হওয়ায় পিচের রাস্তা ভাঙ্গতে ভাঙ্গতে ড্রেনের সঙ্গে একাকার হয়ে গেছে। প্রতিদিন চলাচলকারী ব্যাবসায়ী সঞ্জয় রায় বলেন, যখন একটু বর্ষা হয় তখন তো চলাচল করা একেবারেই অসম্ভব। নাম প্রকাশ না করে এক সাবেক ইউপি সদস্য বলেন, আমাদের এমপি বাবু সারা ডুমুরিয়া উপজেলায় এতো এতো রাস্তা-স্কুল-কলেজের বিল্ডিং তৈরি করে দে”েছ, কিš‘ তার বাড়ির ১থশ গজের মধ্যে এই গুরুত্বপূর্ণ রাস্তায় ৪ বছর ধরে এলাকার মানুষ অসহনীয় কষ্ঠ পা”েছ, তা কি তিনি দেখছেন না ? ওই রাস্তার পাশেই মডেল সরকারি পাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শফিকুল আলম বলেন, একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যাওয়ায় শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে স্কুলে আসতে পারে না। তাছাড়া যানবাহন চলাচলের ক্ষেত্রেও বিপদজনক অব¯’ার সৃষ্টি হয়। সাজিয়াড়া মাদ্রাসার সিনিয়র মোহাদ্দিস মাওলানা আবদুর রহমান বলেন, ডুমুরিয়া ভ্যান¯ট্যান্ড মোড় থেকে শুরু করে মড়েল স্কুল হয়ে পালপাড়ার মোড় ও আমাদের মাদ্রাসা পর্যন্ত পানি সরার কোনো ব্যব¯’া না থাকায় রাস্তায় বড়-বড় গর্ত হয়ে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ায় আমাদের হাজার হাজার ছাত্র-সহ অসংখ্য যানবাহন চলাচলকারীদের মারাত্মক সমস্যা পোহাতে হ”েছ। ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজী মোহম্মদ রফি বলেন, ওই রাস্তাটুকু ডুমুরিয়া বাজার সড়কের মতো পাথর-সিমেন্টের(কংক্রিটের) ঢালাই দিয়ে করলে অনেকদিন টিকতে পারে।
ডুমুরিয়া সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু বলেন, এমপি সাহেবের পরামর্শে ওই রাস্তার পানি সরাতে ড্রেন তৈরির জন্য মাটি খনন করিয়েছিলাম। কিš‘ পরবর্তিতে টাকার জোগান পাইনি। আমাদের আশা ছিলো এই রাস্তার স্বার্থে এমপি সাহেব এইটুকু কাজ করাবেন। আর ওখানে (আরসিসিথর) ঢালাই রাস্তা ছাড়া কোনো বিকল্প নেই। কিš‘ আমাদের পরিষদের অতো বরাদ্দ নেই।
ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ওই সড়কটির জন্য আমার দপ্তর থেকে প্রাক্কলন তৈরি করে গত ২২ সেপ্টেম্বর ¯’ানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাছে ১ কোটি ৩৬ লাখ টাকার বরাদ্দ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। অনুমোদন হথলেই রাস্তার কাজ হবে।
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ডুমুরিয়া-ফুলতলা থেকে নির্বাচিত সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ বলেন, প্রকৌশল অধিদপ্তরে ফান্ডের জন্য চেষ্টা চলছে। আর ওই রাস্তাটা আরো মজবুত ও প্রসস্ত করতে হবে। তাছাড়া পানি নিষ্কাশনের জন্য এবার একটা ফান্ডও পাওয়া গেছে। আশা করছি খুব তাড়া-তাড়ি একটা ব্যব¯’া করা যাবে।

ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন ছাত্রলীগের কর্মি সভা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষে কর্মি সভা বুধবার (১২অক্টোবর) বিকাল ৫টায় কাঠালতলা চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ আছাবুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ (সাহেব মল্লিক), বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ।
ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ আসাদুজ্জামান আসাদ এর সঞ্চালনায় কর্মি সভায় আরো বক্তৃতা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, সাধারন সম্পাদক ও পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, যুগ্ন-সাধারন সম্পাদক সঞ্জয় কুমার ধর (সুমন), ওয়ার্ড আ’লীগ নেতা সাধন কুমার দে, শেখ ফজলুর রহমান, অমল দত্ত মনি, নাজিম উদ্দিন, শেখ সিরাজুল ইসলাম, সুকুমার বাকচী, শ্রমীক লীগের সভাপতি শেখ অপিরুদ্দিন অপি, সাধারন সম্পাদক মল্লিক আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা দেবাশিষ কুমার দাশ, যুবলীগ নেতা জয়দেব কুমার দে, ছাত্রলীগ নেতা যথাক্রমে ইমরান হোসেন, অঞ্জন চক্রবর্তী, ইসমাইল হোসেন, আশিক, শুভ, আব্দুল্লাহ, আকাশ, সমির বাকচী, জয় কুমার দাশ, দীপ্ত, খাইরুল হোসেন, আল আমীন শেখ ও মুক্তার হোসেন।

ফকিরহাটে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক-৩
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের পৃথক অভিযানে মাদকসহ দুই কারবারি ও একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে আটক করেছে। পুলিশ জানায়, গোপনে সংবাদ পেয়ে মডেল থানার এএসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশরে একটি দলমঙ্গলবার সন্ধ্যায় ফকিরহাট সদর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে লাচ্চু শেখ (২৮) কে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ২১পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপারে রাতেই এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। আটক লাচ্চু শেখ উত্তরপাড়া গ্রামের ইউসুব শেখের ছেলে। অপরদিকে, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে আট্টাকী এলাকায় অভিযান চালিয়ে মাদককারবারী শরিফুল ইসলাম (২৮) কে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৮০গ্রাম গাজা উদ্ধার করে। আটক শরিফুল ইসলাম আইয়ুব আলীর ছেলে। এ ব্যাপারে এসআই কার্তিক চন্দ্র পাল বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদক দব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। এছাড়া, মঙ্গলবারে উপজেলা চাকুলী গ্রাম থেকে একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সিদ্দিক ইসলাম (৫০) কে আটক করেছে পুলিশ। সে চাকুলি গ্রামের মো. জলিলের ছেলে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শায়খে চরমোনাই’র ব্যাংক হিসাব তলব ষড়যন্ত্র ও দুরভিসন্ধিমূলক: খুলনা ইসলামী আন্দোলন বাংলাদেশ
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই’র ব্যাংক হিসাব তলব করার সংবাদে উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির নেতৃবৃন্দ।

গতকাল ১২ অক্টোবর’২২ বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ বলেন, হাজারো লুটেরা, দুর্নীতিবাজ ও অর্থপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংকগুলোতে চিঠি দিয়ে দেশের অন্যতম একজন ধর্মীয় আধ্যাত্মিক ও পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই’র ব্যাংক হিসাব তলব দুরভিসন্ধি ও ষড়যন্ত্রমূলক।

বিবৃতিতে আরও বলেন, অব্যাহত দুর্নীতির কারণে দেশের অবস্থা যখন করুন। তখন দেশের বিভিন্ন এলাকার দুর্নীতিবাজ, রাষ্ট্রীয় সম্পদ লুটপাটকারী ও বিদেশে অর্থপাচার কারীরা আঙ্গুল ফুলে বটগাছ বনে গেলেও তাদের ব্যাংক হিসাব তলব না করে একজন ধর্মীয় আধ্যাত্মিক ও পরিচ্ছন্ন রাজনৈতিক নেতার ব্যাংক হিসাব তলব করে দেশের সরকার প্রকৃত অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করছে।
নেতৃবৃন্দ বলেন, যিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া আর রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দ্বীনের দাওয়াত নিয়ে আল্লাহ ভোলা মানুষকে দ্বীনের পথে এনে অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর ব্যাংক হিসাব তলবে সরকারের সিদ্ধান্ত হয়রানিমূলক বলে মনে করেন।
বিবৃতি দাতারা হলেন নগর সভাপতি মুফতি আমানুল্লাহ, নগর সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, গাজী ফেরদাউস সুমন, মাওঃ আব্বাস আমিন, মোঃ মঈন উদ্দিন ভূইয়া, আলহাজ্ব মোঃ মোমিনুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী আমিরুল ইসলাম, এইচ এম খালিদ সাইফুল্লাহ, মাওঃ হাফিজুর রহমান, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, আলহাজ্ব আব্দুস সালাম, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, আবুল কালাম আজাদ প্রমুখ নেতৃবৃন্দ।

নব-নির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে খুলনা আইনজীবী ফোরামের অভিনন্দন বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
বাংলাদের সাবেক আইন কর্মকর্তা, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত সভাপতি, সিনিয়র এ্যাডভোকেট এ, জে মোহাম্মদ আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য, সাবেক ছাত্রনেতা এবং কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, খুলনা ইউনিট।
বিবৃতি দাতারা হলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনা ইউনিটের সভাপতি এ্যাডভোকেট শেখ মাসুদ হোসেন রনি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোল্লা গোলাম মওলা সহ ফোরামের নেতৃবৃন্দরা।
এদিকে অনুরূপ ভাবে অভিনন্দন বিবৃতি দিয়েছেন, সাবেক কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনিছুর রহমান খান।
দেশের ৬৪ জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-এর নেতৃবৃন্দের এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক এটর্নি জেনারেল, সিনিয়র এডভোকেট এ. জে মোহাম্মদ আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হয়।
উল্লেখ্য গত ৮ অক্টোবর শনিবার বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-কেন্দ্রীয় কমিটির এক সভার মধ্যে দিয়ে উক্ত কমিটি ঘোষণা করা হয়। এ সভায় সারাদেশের আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোংলায় হঠাৎ হঠাৎ ঝুম বৃষ্টি, দুই একদিনে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় হঠাৎ হঠাৎ মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। আকাশ কখনও রৌদ্রজ্বল আবার কখনও হালকা মেঘলা অবস্থা বিবার করছে। কিন্তু বেশির ভাগ সময়ই আকাশ থাকছে রৌদ্রজ্বল, তারমধ্যেই হচ্ছে ঝুম বৃষ্টি। স্বপ্ল সময়ের এ বৃষ্টিতে তাৎক্ষণিক জলাবদ্ধ হয়ে পড়ছে পৌর শহরসহ আশপাশের নিচু এলাকার রাস্তাঘাট। বুধবার সকাল থেকেই বিভিন্ন এলাকায় হঠাৎ হঠাৎ শুরু হয় এ বৃষ্টিপাত। তবে সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া ঝুম বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন রাস্তা তলিয়ে জলাবদ্ধ হয়ে পড়েছে।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, উত্তর বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। আর গত কয়েকদিন ধরে চলে আসা প্রচন্ড তাপদাহে জলীয়বাষ্পে মেঘমালার সৃষ্টি হচ্ছে। যারে ফলে এ বৃষ্টিপাত হচ্ছে। তিনি বলেন, আবহাওয়া পর্যবেক্ষণ করা হচ্ছে, আপাতত কোন সংকেত দেয়ার মত লঘুচাপের সৃষ্টির হওয়ার সম্ভাবনা নেই। তবে দুই একদিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এ মাসের শেষ ভাগে আরো একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি আশংকা রয়েছে বলেও জানান তিনি। তবে এ মাসের মাঝামাঝি সময়ে সাইক্লোন সৃষ্টির খবর ছড়ানোর বিষয়ে তিনি বলেন, সেটি এই মুহুর্তে কিছু বলা যাচ্ছেনা। কারণ এমন কিছু হতে গেলে প্রথমে লঘুচাপ, তারপর নিম্নচাপ হয়ে পরিশেষে সাইক্লোনে রুপ নেয়, যা অবশ্য দীর্ঘ সময়েরও ব্যাপার। মুলত বেশ সময় নিয়েই সাইক্লোনের সৃষ্টি হয়ে থাকে। যদিও কোন লঘু ও নিম্নচাপের সৃষ্টি হয় তা যদি স্বল্প সময়ে দুর্বল ও উপরিভাগে উঠে যায় সেক্ষেত্রে সাইক্লোনের সম্ভাবনা থাকেনা। গত মাসেও তিনটি লঘু ও নিম্ন চাপ হয়েছিলো যা দুর্বল হয়ে উপকূল অতিক্রম করে অস্তিত্ব হারায়। তারপরও সম্ভাব্য সাইক্লোন সৃষ্টির বিষয়টিও গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আর এমনটা হলে তা আনহাওয়া বুলেটিনের মাধ্যমে সকলকে সতর্কীকরণসহ প্রয়োজনীয় সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

রূপসায় ইউপি সদস্যের হাতে লাঞ্ছিত হয়ে বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে শেখ মোক্তার উদ্দিন
রূপসা প্রতিনিধি:
রূপসায় ইউপি সদস্যের হাতে এক ব্যক্তির লাঞ্ছিত হওয়ার অভিযোগ। ভুক্তভোগী আওয়ামী লীগ কর্মী শেখ মোক্তার উদ্দিন বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে। ভুক্তভোগীর থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাত ৮টায় ইলাইপুর মোড়ে নৈহাটি ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেলের হাতে উপজেলা রূপসার ইলাইপুর মাকামের মোড়ের অধিবাসী মৃত সাহেব আলীর পুত্র শেখ মোক্তার উদ্দিন শারীরিক ভাবে লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় উপস্থিত হয়ে গত ৩০ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে শেখ মোক্তার উদ্দিন বলেন সে গত ০১/০৯/২০ হতে ৩১/১২/২০ তারিখ পর্যন্ত ইলাইপুর অবস্থিত ফিউচার নামক এনজিওতে হিসাব রক্ষক হিেেস চাকুরী করতেন । ৪ মাস চাকুরী করে ছেড়ে দেয়। কিন্তু উক্ত প্রতিষ্ঠানে জেবুন্নেছা নামক একজন মহিলা বাবুর্চীর কাজ করতেন।
ঐ ব্যক্তি চাকুরী ছেড়ে চলে আসার পর থেকে জেবুন্নেছা এর ২ মাসের বেতন নাকি বকেয়া পড়ে আছে বলে তাকে জানায়। সে ফেব্রুয়ারী ও মার্চ -২০২১ এই ২ মাসের বেতন প্রতিষ্ঠানের কাছে পাবে বলে ঐ মহিলার দাবী । কিন্তু এর আগেই চাকুরী ছেড়ে দেন ভুক্তভোগী। পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠানটি সেখান থেকে স্থানান্তর হয়ে খুলনা শহরে চলে যায়। এখন জেবুন্নেসা ও মেম্বার কামরুজ্জামান সোহেল ভুক্তভোগী ওই ব্যক্তির নিকট ঐ দুই মাসের বেতনের টাকা দাবী করছে। এ বিষয় নিয়ে বিবাদি কামরুজজামান সোহেল মেম্বর শেখ মোকতার উদ্দিন কে বাড়ি হতে ইলাইপুর মোড়ে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। এছাড়াও বিবাদি তাকে বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ সূত্রে জানা যায় । এ বিষয়ে তিনি প্রশাসনের আইনের সহযোগিতা কামনা করেছেন।

শেখ রাসেল দিবস উদ্যাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনা জেলায় আগামী ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, দিবসটি উদ্যাপন উপলক্ষে আগামী ১৮ অক্টোবর সকাল সাড়ে আটটায় নগরীর শহিদ হাদিস পার্ক হতে বর্নাঢ্য র্যালি বের হয়ে সার্কিট হাউজ প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। র্যালি শেষে সার্কিট হাউজ প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। ঐদিন সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। জেলা তথ্য অফিস নগরীর শহিদ হাদিস পার্ক ও খুলনা রেলওয়ে স্টেশনে ‘একটি স্বপ্নের নাম শেখ রাসেল’ শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শন করবে।

এছাড়া দিবসটি উপলক্ষে সরকারি শিশু পরিববারগুলোয় উন্নতমানের খাবার পরিবেশন, শিশুদের জন্য রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন এবং মসজিদ-মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমানা খান , অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সোনালী সেনসহ সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

কুয়েটের বিভিন্ন বিভাগ আকস্মিক পরিদর্শন করলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর বিভিন্ন বিভাগ আকস্মিক পরিদর্শন করেছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। ১২ অক্টোবর সকাল ১০টায় নিউ একাডেমিক ভবনস্থ বিভিন্ন বিভাগ পরিদর্শনকালীন সময়ে তিনি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে প্রশাসনিক, শিক্ষা ও তাদের বিভিন্ন অভাব-অভিযোগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এসময় কুয়েট ভাইস-চ্যান্সেলর বিভিন্ন বিভাগের দাপ্তরিক কক্ষ, ল্যাবরেটরী, শ্রেণি কক্ষ, বিভাগীয় গ্রন্থাগার ইত্যাদি পরিদর্শন করেন এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্লাস অনুষ্ঠিত হওয়াসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। ভাইস-চ্যান্সেলর মহোদয়ের আকস্মিক পরিদর্শনে বিশ^বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সকলেই এধরণের কার্যক্রম অব্যহত রাখার অনুরোধ জানান।
আকস্মিক পরিদর্শন বিষয়ে কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, “শিক্ষার্থীদের পাঠদান, বিভিন্ন সংকট এবং সার্বিক অবস্থা দেখতে এবং বিভাগীয় শিক্ষক, কর্মকর্তাদের সাথে মতবিনিময় করতে পরিদর্শনে এসেছি। একই স্থানে সবার সাথে কথা বলতে পারছি”। তিনি আরও বলেন, “আমাদের মেধাবী শিক্ষকমন্ডলী শিক্ষার্থীদের বিষয়ে খুবই আন্তরিক। সাথে সাথে তাদেরকে আমাদের স্বল্প সম্পদের সব্বোর্চ ব্যবহার নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে”।

 

 

বৈকারী সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ আটক ১
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার বৈকারী সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় সাতক্ষীরা সদর থানার সীমান্তবর্তী বৈকারী বাজার সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে উক্ত স্বর্ণ আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. জুলফিকার আলী (৪৪)। সে সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর গ্রামের মৃত সুলাইমান মোল্লার ছেলে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির টহল কমান্ডার হাবিলদার সৈয়দ রবিউল ইসলামের নেতৃত্বে চোরাচালান বিরোধি অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, বৈকারি বাজার সংলগ্ন পাকা রাস্তার উপরে পৌঁছলে জুলফিকার আলীকে তল্লালি করলে তার কাছে ভারতে পাচারের লক্ষ্যে লুকায়িত ১০ পিস স্বর্ণেরবার ও মোটরসাইকেলসহ তাকে আটক করে বিজিবি। আটক ১০ পিস স্বর্ণের বারের ওজন ১ কেজি ১৬০ গ্রাম। মোটরসাইকেলসহ আটককৃত স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ৭৬ হাজার টাকা।

 

 

ওএমএসের দোকানে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে খাদ্য কর্মকর্তার প্রশ্ন, ডিলারদের ক্ষোভ
স্টাফ রিপোর্টার।।
খুলনায় এক খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে ওএমএস ডিলারের দোকানে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ডিলাররা। খাদ্য নিয়ন্ত্রক এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

ডিলারদের মধ্যে কয়েকজন জানান, মহানগরীর লবণচরা পয়েন্টের ওএমএস ডিলার মেসার্স রাখী এন্টারপ্রাইজের ম্যানেজার মো. ইখতিয়ার উদ্দিন জেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ১২ অক্টোবর তার প্রতিষ্ঠানে সরকারের ন্যায্যমূল্যের চাল ও আটা বিক্রি চলছিল। ওই সময় জেলা খাদ্য অফিসের তদারক কর্মকর্তা পরিচয়ে তিন জন সেখানে আসেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ নেন। এক পর্যায়ে এসি মনিরুল ইসলাম সিদ্দিক বলেন ‘আপনার পয়েন্টে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি কেন। এটা কী আওয়ামী লীগের অফিস। এখানে এ সব ছবি রেখে কী চুরি করতে সুবিধা হয়।’ পরে তিনি ডিলার পয়েন্ট থেকে ছবি সরিয়ে ফেলার নির্দেশ দেন।

ওই পয়েন্টের ডিলার শাহাবুদ্দিন মোল্লা বলেন, ওএমএস পয়েন্ট তদারকির জন্য আসেন এসি জাহিদুর রহমান, এসি মনিরুল ইসলাম সিদ্দিকী ও এসি সোহেল মাহমুদ। পর্যবেক্ষণ ও খোঁজ খবর নেওয়ার এক পর্যায়ে এসি মনিরুল ইসলাম সিদ্দিক বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি রাখা নিয়ে প্রশ্ন তোলেন। আমি মনে করি তা শোভনীয় হয়নি। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ওএমএস পয়েন্টে রাখা যাবে কিনা সে বিষয়ে খাদ্য বিভাগের কোনও নির্দেশনা নেই। কিন্তু ওই তদারক কর্মকর্তা পয়েন্টে আমার কোনও ত্রুটি না পেয়ে ছবি রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে জানতে চাইলে এসি মনিরুল ইসলাম সিদ্দিকী বলেন, লবণচরার ওই পয়েন্টে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সংক্রান্ত কোনও মন্তব্য আমি করিনি। এটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে বলা হচ্ছে। খাদ্য বিভাগ শহরের সবগুলো পয়েন্ট নিয়মিত পরিদর্শন ও পর্যবেক্ষণ করছে। এর ফলে ডিলার অসন্তোষ থেকে এমন মনগড়া অভিযোগ তুলেছেন বলে উল্টো অভিযোগ করেন তিনি।

অভিযোগের বিষয়ে খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেন বলেন, লবণচরা ওএমএস পয়েন্টে থাকা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি নিয়ে খাদ্য পরিদর্শকের মন্তব্য বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।