যশোর অফিস।।
যশোরের চৌগাছা থেকে কাইয়ুম আলী (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।
সোমবার সকাল ৮টার দিকে চৌগাছার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের লোকজন মরদেহ দেখে পুলিশে খবর দেয়। কাইয়ুম ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী পরিবহনের কাজ করতেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া করছে।
যশোর পুলিশের মুখপাত্র ইন্সপেক্টর রুপন কুমার সরকার জানিয়েছেন, চৌগাছার সৈয়দপুর- সাতমাইলগামী পাকা রাস্তার পাশ থেকে
জনৈক কাইয়ুম আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
নিহত কাইয়ুম আলী যশোর সদরের কাদিরপাড়া এলাকার ইসমাইল তরফদারের ছেলে। তিনি মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহনের কাজ করতেন। গতকাল রাত সাড়ে ১০টার দিকে সর্বশেষ তার জামাই মোঃ মুন্নার সাথে কথা হয় বলে জানা যায়।
তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যাচ্ছে না। পুলিশের ধারণা, দুষ্কৃতিকারীরা মোটরসাইকেল ছিনতাইয়ের জন্যে তাকে গলাকেটে হত্যা করতে পারে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।










































