মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
মোংলায় অসহায় ও ছিন্নমূল শিশুদের নিয়ে জন্মদিন উদযাপন করেছে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের একমাত্র পুত্র কাব্য কৃশানু মজুমদার। উপজেলার নারকেলতলা আশ্রয়ণ প্রকল্পের শিশুদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটে কাব্য কৃশানু।
জন্মদিনে রবিবার রাতে ইউএনও পুত্র কাব্য কৃশানু মজুমদার আশ্রয়ণ প্রকল্পের শিশুদের সাথে এই কেক কেটেছেন। সমাজের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বা উৎসবের আনন্দ থেকে বঞ্চিত এসব শিশুরা এমন অনুষ্ঠানে খুশি হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। পরে তাদেরকে কেক ও মিষ্টি খাওয়ানো হয়।
ইউএনও কমলেশ মজুমদার বলেন, একমাত্র পুত্র কাব্য কৃশানু মজুমদারের জন্মদিন ব্যতিক্রমীভাবে উদযাপন করতে এই উদ্যোগ ছিলো। সমাজের নানা রকম সুবিধা বঞ্চিত ছিন্নমূল আশ্রয়ণের শিশুদের আনন্দ দিতেই এমন আয়োজন করা হয়। ১০ এপ্রিল তিন বছর শেষে চার বছরে পা রেখেছে ইউএনও পুত্র কাব্য কৃশানু মজুমদার।










































