Home আঞ্চলিক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী খুলনা আসছেন সোমবার

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী খুলনা আসছেন সোমবার

13

তথ্য বিবরনী
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা দুই দিনের সফরে আজ খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১১ এপ্রিল বিকাল সাড়ে চারটায় খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভবন নির্মাণের স্থান পরিদর্শন করবেন।

তিনি ১২ এপ্রিল সকাল সাড়ে ১১টায় দাকোপ উপজেলার গড়খালি পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জিসিএ প্রকল্পের আওতায় স্থাপিত রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম হস্তান্তর, অপারেশন কার্যক্রমের উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

প্রতিমন্ত্রী বিকেল পাঁচটায় যশোর মহিলা বিষয়ক অধিদপ্তর পরিদর্শন করবেন। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে যশোর ত্যাগ করবেন।