Home আঞ্চলিক ‘সাতরাস্তার মোড় বন্ধু মহল’ নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ

‘সাতরাস্তার মোড় বন্ধু মহল’ নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ

15

 

খবর বিজ্ঞপ্তি।।

সামাজিক ও মানবিক সংগঠন “সাত রাস্তার মোড় বন্ধু মহল”র আয়োজনে গতকাল রবিবার (১০ এপ্রিল) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর পিটিআই মোড়স্থ ‘রোড হোম’ চাইনিজ রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে আমরা আলোর সাথে ‘আভাস’ স্লোগানকে সামনে রেখে সংগঠনটির আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে।

সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক আজিজুল হাসান দুলু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল। এছাড়াও উপদেষ্টা হিসেবে আছেন সাংবাদিক মিজানুর রহমান মিল্টন, সাংবাদিক মোস্তফা জামাল পপলু, সাংবাদিক এহতেশামুল হক শাওন, সাংবাদিক কৌশিক দে বাপী, সাংবাদিক রকিবুল ইসলাম মতি, সাংবাদিক মাহমুদ সোহেল, মোঃ শাহজাহান হোসেন।

বন্ধু মহলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী সাগর, সরফরাজ, মোঃ নাসির উদ্দিন, আলী পাকবাজ জুয়েল, মোল্লা শাহিনুল ইসলাম, রুমেল আহমেদ, মোহাম্মদ লিটন, মোহাম্মদ আইয়ুব, বেলাল হোসেন, রুবেল হাওলাদার, সেলিম শেখ, পাইলট কুমার গাইন, সাংবাদিক মোঃ অসিম,  মোঃ আশরাফুল ইসলাম, মানজারুল ইসলাম ও আওয়াল শেখ, রনি আহমেদ এবং আল মামুন প্রমুখ। সংগঠনটি পরস্পারিক ভ্রাতৃত্ববোধ রক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে।