মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া প্রতিনিধি।।
প্রতি বছরের ন্যায় এ বছর ও ২৭,২৮ ও ২৯ চৈত্র ১৪২৮ বাং ১০,১১ ও ১২ই এপ্রিল ২০২২ ইং তারিখে শহীদ সূফি হযরত মাওলানা বাবা সোলাইমান শাহ চিশতী (রঃ) এর ৫২ তম বাষিক ওরশ মোবারক হযরত বাবা সোলাইমান শাহ চিশতী (রঃ) এর গোলাপনগর দরবার শরীফে অনুষ্ঠিত হইবে।এ উপলক্ষে গোলাপনগর দরবার শরীফ পরিচালনা কমিটি ও স্থানিয় প্রসাশন ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন।প্রতি বছর এখানে দেশ ও বিদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এ অনুষ্ঠান কে কেন্দ্র করে প্রায় ৮ থেকে ১০ লক্ষ লোক হাজির হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন ভক্ত এবং অনুসারীরা আসতে শুরু করেছেন। মাজারের এলাকার আশপাশে বিভিন্ন দোকান বসেছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে।এ অনুষ্ঠান উপলক্ষে মাজার এলাকায় গ্রামীন মেলা বসে।এ অনুষ্ঠান সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য কয়েক স্তর এর নিরাপত্তা মূলক ব্যাবস্ত গ্রহন করে স্থানীয় প্রশাসন।










































