Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

30

খুলনা কম্পিউটার সমিতির ত্রি-বার্ষিক সাধারন নির্বাচন অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা কম্পিউটার সমিতির ত্রি-বার্ষিক সাধারন নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে জিয়া-সুমন পরিষদ পূর্ণ প্যানেল বিজয়ী হিসেবে আগামী তিন বছরের জন্য নির্বাচিত হয়েছে সভাপতি মোঃ জিয়াউর রহমান (জিয়া), সহ-সভাপতি এইচ,এম মোস্তাফিজুর রহমান (রিহিন), সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজ হোসেন সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্সি রাজিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোঃ সিহাবুল ইসলাম (সিহাব), কোষাধক্ষ্য শেখ আছাফ উদ্দৌলা সাগর, প্রচার সম্পাদক সৈয়দ বায়েজীদ হোসনে (লাভলু), দপ্তর সম্পাদক মোঃ আরিফ হোসেন, সদস্য মোঃ শাহজাহান শেখ বিজয় লাভের পর নব নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

ক্রীড়া সংগঠক মন্টু’মায়ের ইন্তেকালে মুক্ত বাংলা সংস্থার শোক

খবর বিজ্ঞপ্তি

নগরীর রায়পাড়া ক্রস রোডের মুক্ত বাংলা সংস্থার সাধারণ সম্পাদক মো. কামরান হাচান মন্টু’মাতা রাবেয়া খাতুন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না…….রাজিউন)মঙ্গলবার (জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি ৯, মুসলমান পাড়া ক্রস রোডের স্থায়ী বাসিন্দা মঙ্গলবার বাদ আছর দারুল উলুম মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে তাকে নিরালা সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। 

মন্টু’মায়ের মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন মুক্ত বাংলা সংস্থার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সংস্থার সভাপতি ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড মাহমুদ ডন, সহ-সভাপতি এম এম ওয়ারিছুল হক পলাশ, মো. আব্দুল লতিফ সুইট, মো. জাকির হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সহিদ আলী আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ  মো. আলি হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক তালাত মাহমুদ সাগর, দপ্তর সম্পাদক  মো. আবুল হাসান, ক্রীড়া সম্পাদক শেখ জাহিদুর রহমান জাহিদ, তথ্য প্রচার সম্পাদক এম জলিল, সমাজ কল্যাণ সম্পাদক মো. নাঈম হাসান হাসিব, স্বাস্থ্য পরিবেশ সম্পাদক দ্বীন মোহাম্মদ, শিক্ষা পাঠাগার সম্পাদক এস এম আনোয়ার হোসেন, মহিলা সাংষ্কৃতিক সম্পাদিকা বনানী সুলতানা ঝুমু, কার্যনির্বাহী সদস্য শামীম আহমেদ, মোরশেদ আহমেদ রিপন, জিএম মাজারুল ইসলাম ডাবলু, আজিজুর রহমান সৈয়দ জামিল উদ্দিন বাপ্পা প্রমুখ।

নগরীর বিভিন্ন ওয়ার্ডে শীতার্ত দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মঙ্গলবার নগরীর বিভিন্ন ওয়ার্ডে শীতার্ত দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কেসিসি’পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

সিটি মেয়র বিকেলে পৃথক পৃথকভাবে নগরীর ১৭, ১৮, ১৯ ২০ নং ওয়ার্ডের দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। তিনি প্রত্যেক ওয়ার্ডের ৪’৫০টি পরিবারের সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেন। শীতার্ত মানুষের জন্য সরকারি সহায়তার পাশাপাশি তিনি সামর্থবান সকলকে দু:স্থ অস্বচ্ছল মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার আহবান জানান।

কেসিসি’কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, মো: হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, শেখ মো: গাউসুল আজম, সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহামুদা বেগমসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন।

শিশুদের জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে অনেক আগেই: মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিশুদের জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে অনেক আগেই। সরকার এখন দেশের সকল নাগরিকের জন্ম মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে কাজ করছে। স্কুলে ভর্তি, রেজিস্ট্রেশন, পাসপোর্টের আবেদনসহ বেশ কিছু ক্ষেত্রে ইতোমধ্যে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। মোটকথা রাষ্ট্রের সেবা প্রাপ্তির ক্ষেত্রে জন্ম মৃত্যু নিবন্ধনের বাধ্যবাধকতা তৈরী হয়েছে। সুতরাং নির্ভুলভাবে কাজটি সম্পন্ন করতে না পারলে সরকারি সেবাদানের ক্ষেত্রে নানা জটিলতার সৃষ্টি হবে বলে তিনি উল্লেখ করেন।

সিটি মেয়র মঙ্গলবার সকালে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘‘জন্ম মৃত্যু নিবন্ধন প্রশিক্ষণ কার্যক্রম’’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। নির্ভুলভাবে জন্ম মৃত্যু নিবন্ধন সম্পন্ন করতে ইউনিসেফ-এর সহযোগিতায় জেলা প্রশাসন দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করে। প্রথম দিনে কেসিসি’থেকে ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলরসহ জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে সরকারি নির্দেশনার আলোকে সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে জন্ম মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার আহবান জানিয়ে সিটি মেয়র আরো বলেন, কেসিসি’সাথে সংশ্লিষ্ট সকলকে সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের পাশাপাশি সকল কাজে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কারো বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম ইউনিসেফ-খুলনার ফিল্ড অফিসের চীফ মোঃ কাওছার হোসেন। রিসোর্স পারসন হিসেবে বক্তৃতা করেন ভাইটাল স্ট্রাটেজিস এর কান্ট্রি ডিরেক্টর সাবেক সচিব মোঃ নজরুল ইসলাম এবং স্বাগত বক্তৃতা করেন স্থানীয় সরকার-খুলনার উপপরিচালক মোঃ ইকবাল হোসেন।

কেসিসি’মেয়র প্যানেলের সদস্য মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, মোঃ সাইফুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, মোঃ ডালিম হাওলাদার, এমডি মাহফুজুর রহমান লিটন, বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল ওয়াদুদ, মোঃ মনিরুজ্জামান, এস এম খুরশিদ আহম্মেদ টোনা, মোঃ আনিছুর রহমান বিশ্বাস, শেখ হাফিজুর রহমান হাফিজ, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, রহিমা আক্তার হেনা, পারভীন আক্তার প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

কাউন্সিলর শেখ মোসারাফ হোসেন চিকিৎসার উদ্দেশ্যে খুলনা ত্যাগ

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোসারাফ হোসেন চিকিৎসার উদ্দেশ্যে মঙ্গলবার সকালে ভারতের উদ্দেশ্যে খুলনা ত্যাগ করেছেন। ভারতে অবস্থানকালীণ সময়ে কেসিসি’মেয়র প্যানেলের সদস্য সংরক্ষিত আসন নং-০৫ এর কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনু নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করবেন। চিকিৎসা শেষে আগামী ২৫ জানুয়ারী ২০২২ তারিখ শেখ মোসারাফ হোসেন দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

 কলারোয়া সীমান্ত উন্নয়ন সংস্থার উদ্যোগে দু:স্থ প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ

সোহাগ হোসেন কলারোয়া প্রতিনিধি :

কলারোয়া সীমান্ত উন্নয়ন সংস্থার উদ্যোগে দু:স্থ প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে কম্বল  বিতরণ করা হয়েছে। ’মুজিব শতবর্ষ ও  স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষ্যে সোমবার(জানুয়ারী) বেলা ১২ টার দিকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসোবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। সীমান্ত উন্নয়ন সংস্থার পরিচালক সাকিলা ইয়াসমিন মেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপস্থিত ছিলেন সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসমত আরা বেগম, উন্নয়ন সংস্থার উপদেষ্টা পল্লী চিকিৎসক আব্দুল করিম। সংস্থার নির্বাহী পরিচালক হাফিজুর রহমান সুজনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা সাকারুদ্দীন, বীর মুক্তিযোদ্ধা ওজিহার রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপকারভোগীগণ। আলোচনা শেষে ২শত ৫০ জন দু:স্থ প্রতিবন্ধী মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে বলে জানান।

ফুলতলা ইউনিয়ন যুবলীগের সম্মেলনে সোহাগ সভাপতি মেহেদী সাধারণ সম্পাদক

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা ইউনিয়নে আওয়ামী যুবলীগের ত্রি-বাষিক সম্মেলনে মোঃ সোহাগ মোল্যাকে সভাপতি মোঃ মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বেজেরডাঙ্গা বাসস্টান্ডে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামাল জামাল। জাতীয় পাতাকা দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের সভাপতি এস কে আলী ইয়াছিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, জেলা ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারিক হাসান মিন্টু, উপজেলা সহ-সভাপতি কাজী আশরাফ হোসেন আশু, জেলা সদস্য মোঃ জামিল খান, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মৃনাল হাজরা আবু তাহের রিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেএম জিয়া হাসান তুহীন, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মাদ ভূঁইয়া শিপলু, জেলা যুবলীগ নেতা জলিল তালুকদার। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ প্রিন্সের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আলী আযম মোহন, ইসমাইল হোসেন বাবলু, শাহিদুল মোল্যা, রবিউল ইসলাম, গোলাম সরোয়ার মুন্সী, আশরাফুল আলম কচি, এস কে মিজানুর রহমান, রবিন বসু, মঈনুল ইসলাম নয়ন, এসকে সাদ্দাম, মাসুদ পারভেজ, উদয় কুন্ডু, মোল্যা সুমন পারভেজ, মুক্তার হোসেন প্রমুখ।

ফুলতলা গাঁজাসহ মাদকসেবী আটক

ফুলতলা প্রতিনিধি

থানা পুলিশ মঙ্গলবার বিকালে ফুলতলার বেনেপুকুর এলাকা থেকে ২০ গ্রাম গাঁজাসহ সাগর মন্ডল (২০) নামে এক মাদকসেবী আটক করে। সে ওই গ্রামের কানাই লাল মন্ডলের পুত্র। পুলিশ জানায়, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করলে ২০ গ্রাম গাঁজাসহ সাগরকে আটক করা হয়। ব্যাপারে ফুলতলা থানায়  মাদক আইনে মামলা হয়েছে।

ফুলতলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফুলতলা প্রতিনিধি

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলতলা উপজেলার উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মঈনুল ইসলাম নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। সম্মানিত অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিএমএ সালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা আবু তাহের রিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহীন, কারুজ্জামান নান্নু। ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস কে সাদ্দামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইসমাইল হোসেন বাবলু, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, এসকে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্স, এসকে  মিজানুর রহমান, রবিন বসু, গোলাম সরোয়ার মোল্যা, রবিউল ইসলাম, মাসুদ পারভেজ, খুরশিদ মোড়ল, উদয় কুন্ডু, ছাত্রলীগ নেতা তুহীন কুন্ডু, এনামুল কবীর, আলাউদ্দিন আলা, গোঁরাচাদ মন্ডল, তাসমির হাসান, মোঃ সাজু প্রমুখ। পরে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

রামপালে ছাত্রলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপাল উপজেলা ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে। উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় রামপাল উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ সাদীর সঞ্চালনা বক্তব্য রাখেন রামপাল উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোল্লা আ. রউফ, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ, উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগ সভাপতি শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হোসনেয়ারা মিলি, সাবেক ভাইস চেয়ারম্যান মো. হামিম নুরী, সাবেক ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন প্রমুখ। সময় উপস্থিত ছিলেন পেড়িখালী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল, বাশঁতলী ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান সোহেল, সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীনসহ সকল ইউপি চেয়ারম্যানগণ। ছাড়াও উপজেলার ১০ ইউনিয়নের ছাত্র লীগের সভাপতি/ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যাক নেতা নেত্রী উপস্থিত ছিলেন।

খুলনা মহানগর ছাত্রলীগের আলোচনা সভা বর্ণাঢ্য র‌্যালী

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেন “ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানী শাষকগোষ্টীর হাত থেকে বাঙালী জাতিকে মুক্ত করতে এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার তাগিদে আন্দোলন সংগ্রামকে বেগবান করার লক্ষ্যে ১৯৪৮ সালে একদল ত্যাগী মেধাবী ছাত্রদের নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। ৪৮ এর প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি যে সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম সংঘটিত হয়েছে তার মধ্যে অন্যতম ৫২ ভাষা আন্দোলন, ৫৪ যুক্তফ্রন্ট আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬ ছয় দফা, ৬৯ গণঅভ্যুথান, ৭০ এর নির্বাচন এবং ৭১ এর মহান মুক্তিযুদ্ধ সহ সকল আন্দোলন সংগ্রামে সর্বাত্মক ভুমিকা পালন করে এসেছে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ আজ ৭৫ বছরে পদার্পণ করেছে শুধুমাত্র নামে নয় বহু ত্যাগ তিতিক্ষা রক্ত বিসর্জনের মধ্য দিয়ে, তাই বাংলাদেশের ইতিহাসে ছাত্রলীগের নাম স্বর্ণা অক্ষরে লেখা থাকবে। তিনি আরও বলেন জাতির পিতার নিজ হাতে গড়া তার আদরের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তাঁর আদর্শ কে ধারন লালন করে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শাক্তিশালী করতে তাঁর ভিষন মিশন বাস্তবায়ন করতে ভ্যানগার্ড হিসেবে ছাত্রলীগকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দল সরকারকে নিয়ে একটি গোষ্টী সব সময় অপপ্রচার ষড়যন্ত্রে লিপ্ত, তাদের অপপ্রচার ষড়যন্ত্র আমাদের প্রতিহত প্রতিরোধ করতে হবে এজন্য ছাত্রলীগ কে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।” বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর ছাত্রলীগের আলোচনা সভা, বর্ণাঢ্য আনন্দ মিছিল কেককাটা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার বিকাল সাড়ে ঘটিকায় নগরীর শঙ্খমার্কেটস্থ দলীয় কার্যালয় সামনে আলোচনা সভা, বর্ণাঢ্য আনন্দ মিছিল কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারী। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শেখ মো: ফারুক আহমেদ, শেখ ফারুক হাসান হিটলু, অসিত বরণ বিশ্বাস, তসলিম আহমেদ আশা, সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, এম.নাসিম, দেব দুলাল বাড়ই বাপ্পী। খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমু, খুলনা মহানগর ছাত্রলীগ নেতা সোহেল বিশ^াস, তাজমুল হক তাজু, আসাদুজ্জামান বাবু, মাসুদ হোসেন সোহান, রণবীর বাড়ই সজল, এখতিয়ার মোল্লা, উজ্জল দাশ, শেখ মোহাম্মদ, জব্বার আলী হীরা, জহির আব্বাস, ঝলক বিশ^াস, মিনহাজ সুজন, জুবী ওয়ালীয়া টুই, ইয়াসিন আলী, রুবায়েত ইসলাম জুয়েল, মেহেদী হাসান মান্না, পাপ্পু সরকার, জাহিদুর রহমান জাহিদ, দিদারুল আলম, সৌরভ আশ, মো: সুমন শেখ, সোহেল শেখ, কামরুল ইসলাম অপু, ফরহাদ হোসেন, ইমাজ উদ্দীন, মাহামুদুল ইসলাম সুজন, কামাল হোসেন, রিপন মোড়ল, শেখ শান্ত ইসলাম, শিকদার রাসেল, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, আরাফাত হোসেন মিয়া, রেজওয়ান মোড়ল, তায়েজুল ইসলাম তাজ, নাইম সরদার, ইবনুল হাসান, মাহামুদুর রহমান রাজেস, আব্দুল কাদির সৈকত, তরিকুল ইসলাম তুফান, এমএ হোসেন সবুজ, বায়েজিদ সিনা, আহানাফ অর্পন, জোয়েব সিদ্দিকী, সাগর মিত্র চিন্ময়, মো: সাইফুল ইসলাম, সাজু দাশ, নাজমুল হক অয়ন, জিহাদী জিসান, মশিউর রহমান বাদশা, জুয়েল শেখ, শংকর কুন্ডু, ইমরান হোসেন বাবু, শাহ আরাফাত রাহিব, তৌহিদুল ইসলাম সানি, শরীফ জান্নাতুন নূর টিকলী, মেহেদী হাসান সজিব, রবিউল ইসলাম প্রিন্স, গালিব হোসেন, প্রিতম সাহা, শেখ সাইফ সাজিদ, শাকিল খান, অভিজিৎ সরকার রাহুল, সোহান সাদী, শফিকুল ইসলাম মুন্না, রেজওয়ান খান রিজু, রাকিব মোড়ল, জনি বসু, রাশেদুল ইসলাম, মামুন হোসেন, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ, আতিকুর রহমান সোহাগ। কোরআন তিলয়াত গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভা শেষে বেলুন কবুতর উড়িয়ে এবং ৭৪ পাউন্ডের কেককেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এরপর বর্ণাঢ্য আনন্দ মিছিল হাদিস পার্ক চত্ত্বর থেকে শুরু হয়ে নগরীর পিকচার প্যাসেল মোড়, ডাকবাংলা মোড়, ফেরীঘাট মোড় হয়ে আবার ডাকাবাংলা মোড় পিাকাচার প্যালেস মোড় হয়ে দরীয় কার্যালয় চত্ত্বরে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত নেতাকর্মী জাতীয় দলীয় পতাকা বিভিন্ন ব্যানার ফেস্টুন প্লাকার্ড প্রদর্শন করেন।

কয়রায় বর্ণিল আয়োজনে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কয়রা (খুলনা) প্রতিনিধি

দেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কয়রা উপজেলা ছাত্রলীগের বর্ণিল আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। ঠা জানুয়ারি (মঙ্গলবার) সকাল টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় দলীয় পতাকা উত্তোলন উপজেলা পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করে দিনের বিভিন্ন কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু। বিকেল টায় দলীয় কার্যালয় থেকে ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ মধ্য দিয়ে বঙ্গবন্ধুর মূর‌্যালে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে র‌্যালীটি দলীয় কার্যালয়ে এসে কেক কাটা আলোচনা সভার আয়োজন করে। র‌্যালী পরবর্তী আলোচনা সভায় সভাপতি শরিফুল ইসলাম টিংকুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আমিনুল বাদলের সঞ্চালনায়  বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নিলীমা চক্রবর্তী, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক সুলতানা মিলি, সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন খোকন, ইউপি সদস্য লুৎফর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা তরিকুল সাগর, ফেরদাউস, জোবায়ের, রিজভী হাসনাত, আশিক, ইসমাইল, বিল্লু, মোকতারুল ইসলাম, নিতীশ, অপু প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলার ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের শত শত ছাত্রলীগ নেতাকর্মী। আলোচনা শেষে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপনে কেক কাটা হয়।

ডুমুরিয়ায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গতকাল মঙ্গলবার খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে ২দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনীর পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে ডুমুরিয়া তদসংলগ্ন এলাকার দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র সেনাবাহিনীর চর্ম, শিশু, ধাত্রী, মেডিসিন অন্যান্য বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ওষুধ বিতরণ করা হয়। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইনে শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ডুমুরিয়ায় খর্ণিয়া চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ার খর্ণিয়া বাজার হতে নেমেই শোলগাতিয়া অভিমূখী সড়কে প্রায় আধা কিলোমিটার সড়ক খানা-খন্দে চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও সংস্কারের অভাবে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। এটি পরিবহন চালক স্থানীয় জনসাধারনের ব্যাপক ভোগান্তির কারন হয়ে দাঁড়িয়েছে। নিয়ে সরকারী কোন উদ্দ্যোগ না থাকায় অবশেষে স্থানীয় তৃতীয় বারের মত নির্বাচিত চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার শপথ গ্রহনের পর জন দূর্ভোগ লাঘবের জন্য নিজস্ব অর্থায়নে জরাজীর্ন রাস্তা সংস্কার শুরু করেছেন। গতকাল মঙ্গলবার সকালে তিনি নিজেই কোদাল ধরে পরিষদের গ্রাম-পুশিদের সাথে নিয়ে সংস্কার কর্মসূচী গ্রহন করেন।

ডুমুরিয়ায় ভেজাল সার কারখানা আবিস্কার মালিক শ্রীঘরে

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় জেলা গোয়েন্দা শাখা পুলিশের অভিযানে একটি ভেজাল সার তৈরী কারখানা আবিস্কার,উপকরন জব্দ প্রস্তÍকারক মালিককে আটক করেছে। গত সোমবার রাতে উপজেলার টিপনা বালিয়াখালী গ্রামস্থ সুলতান গাজীর বাড়ি থাকে তাকে আটক করা হয়েছে। ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ হাসানুজ্জামান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করে করেছেন। মামলার বিবরনী সূত্রে জানা যায়,টিপনা-বালিয়াখালী গাজী পাড়ার মৃত নোয়াবালি গাজীর ছেলে সুলতান গাজী তার নিজ বাড়ির গোয়ালঘর সংলগ্ন একটি ভেজাল সার কারখানায় বিভিন্ন উপকরন মিশ্রনের মাধ্যমে সা তৈরী নামীদামী কোম্পানীর প্যাকেট মোড়তজাত করে অধিক মুনাফার আশায় বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন মোড়কে থাকা ভেজাল সার,উপকরন প্যাকেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য লক্ষ ২০ হাজার টাকা। প্রসঙ্গে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,ঘটনায় মামলা হয়েছে এবং আসামী কে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।

ডুমুরিয়ায় শ্রমিকলীগের কর্মী সম্মেলন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলা শ্রমিক লীগের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইসমাইল বিশ্বাসের সভাপতিত্বে মনোয়ারা সুপার মার্কেটের সামনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা বিএম জাফর। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাড.রবীন্দ্রনাথ মন্ডল,রফিকুল রহমান রিপন,মোস্তফা কামাল খোকন সরদার আবু সােলেহ। উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম লিটুর সঞ্চালনায় বক্তব্যদেন শ্রমিকলীগ নেতা পিরআলী,রনজিত কুমার ঘোষ,মঞ্জুর মোর্শেদ রাহাত,রহিম খান,ফারুখ হাসান,আবু হান্নান, দেলোয়ার হোসেন,রিন্টু,সোহাগ হাওলাদার,আঃ সাত্তার,মনিরুজ্জামান,বিপ্লব রায়,রঞ্জন রায়,বিজয় সানা প্রমূখ।

মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী রেজাউল করিম’সাথে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

খবর বিজ্ঞপ্তি

মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী রেজাউল করিম, এমপি’সাথে মঙ্গলবার দুপুরে শুভেচ্ছা বিনিময় করেছেন খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সময়ে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ খুলনা সার্কিট হাউজে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু শেখ আবু হাসান, ক্লাবের নির্বাহী সদস্য দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, ক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, এইচ এম শামিমুজ্জামান শেখ তৌহিদুল ইসলাম তুহিন, নির্বাহী সদস্য মো: হাবিবুর রহমান, সদস্য মোঃ শাহ আলম, শেখ কামরুল আহসান, দিলীপ বর্মন প্রমুখ।

আজ গণতন্ত্র হত্যা দিবসে খুলনায় বিএনপির মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

২০১৪ সালের জানুয়ারী এক তরফা ভোটের মাধ্যমে জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগ। দিবসটি পালনে বুধবার খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। সকাল ১১ টায় কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে পালিত হবে কর্মসূচি। খুলনা মহানর জেলা বিএনপি যৌথভাবে কর্মসূচির আয়োজন করেছে।  কর্মসূচি সফল করতে মহানগর জেলা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতকার্মীদের যথাসময়ে কর্মসূচিস্থলে উপস্থিত হওয়ার জন্য আহবান জানানো হয়েছে।

ঝিনাইদহে অপহরণ মামলা তুলে না নেওয়ায় বাদিকে মারধর

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার তিওড়দহ গ্রামে অপহরণ মামলা তুলে না নেওয়ায় রজনী খাতুন (৩৫) নামের এক নারীকে পিটিয়ে যখম করেছে মামলার আসামীরা। ঘটনায় আবারো পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করেছে ভুক্তভোগী ওই নারী। আহতের স্বজনরা জানায়, গত বছরের ৩০ সেপ্টেম্বর তিওড়দহ গ্রামের কামাল হোসেনের নাবালিকা মেয়ে মিনা খাতুনকে অপহরণ করে নিয়ে যায় প্রতিবেশী মিজানুরের ছেলে হৃদয় হোসেন। ঘটনায় কামাল হোসেনের স্ত্রী রজনী খাতুন বাদি হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর মামলার আসামী মিজানুর রহমানসহ অন্যান্যরা মামলা তুলে নিতে হুমকি-ধামকি শুরু করে। ঘটনায় বাদি ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করে। জিডির পর যেন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে তারা। মামলা তুলে না নেওয়ায় গত ২৮ ডিসেম্বর মিজানুর রহমান, তার ভাই আলিনুর রহমান, শওকত হোসেন পিকুল হোসেন, মকছেদ আলী, ইউনুচ আলী, লিটন হোসেন, মোক্তার হোসেন, আব্দুল ওরফে নব, আজিম হোসেন, চঞ্চলসহ অজ্ঞাত আরও ১০ জন বাদীর বাড়িতে হামলা চালায়। এসময় তারা বাড়িতে ভাংচুর লুটপাটের পাশাপাশি রজনী খাতুনকে বেধঢ়ক মারপিট করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় আহত রজনী খাতুন বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। দ্রুত আসামীদের গ্রেফতার অপহৃত মিনা খাতুনকে উদ্ধারের দাবী জানিয়েছেন তারা। ব্যাপারে হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই রবি শংকর নাগ বলেন, মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। পিকুল হোসেন নামের একজনকে গ্রেফতারও করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

মাছের সাথে শত্রুতা !

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে জাহাঙ্গীর হোসেন নামের এক মাছ ব্যবসায়ীর লাখ টাকার মাছ বিষ প্রয়োগ করে মেরে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনায় ক্ষতিগ্রস্থ ওই ব্যবসায়ী বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন। সোমবার গভীর রাতে ঘটনা ঘটে।

ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন বলেন, লাখ ১০ হাজার টাকা দিয়ে গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তির কাছ থেকে পুকুর লীজ নিয়ে মাছের চাষ করে আসছেন তিনি। পুকুরে রুই, মৃগেল, বাটাসহ মিশ্রজাতের মাছের পোনা ছেড়েছিলেন তিনি। সোমবার গভীর রাতে কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে পুকুরের পানিতে মৃত মাছ ভেসে ওঠে। এতে তার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, তার প্রতিবেশী মিন্টু মোল্লা, মিকাইল মোল্লা, জাহাঙ্গীর মোল্লা, বিপুল মোল্লা, স্বপন মোল্লা দীর্ঘদিন ধরে মাছ মেরে দেওয়ার হুমকি দিয়ে আসছিল। তারাই ঘটনা ঘটাতে পারে বলে অভিযোগ করেন তিনি।

ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পাইকগাছায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকি নবনির্বাচিত পদ বঞ্চতরা পৃথক ভাবে পালন করেছে

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় ছাত্রলীগের ৭৪তম  প্রতিষ্ঠা বার্ষিকি নব নির্বাচিত পদ বঞ্চতরা পৃথক পৃথক ভাবে পালন করেছে। উপলক্ষে মঙ্গবার প্রথম প্রহরে নব-নির্বাচিতরা দলীয় কার্যলয়ের দ্বতীয় তালায় পদ বঞ্চিতরা দলীয় কার্যলয়ের প্রথম তালায় জাতীয় দলীয় পতাকা উত্তোলন করে। দিকে দুটি গুরুপের বিকাল টায় একই সময় একই স্থানে আলোচনা সভা, কেককাটা, শোভাযাত্র আহবান করায় জেলা কমিটির নির্দেশনায় নবনির্বাচিতরা  বিকাল টার কর্মসুচি সকাল ১০ টায় দলীয় কার্যলয়ে পালন করেছে। সকাল ১০ টায় শোভাযাত্রা টি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কর্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকির কেক কেটে আলোচনা সভা করে। নবনির্বাচিত উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তির সভাপতিত্বে উপজেলা পৌর ছাত্রলীগের সম্পাক ফাইমিন সরদার এবং আরিফ হোসেন জয়-পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মলঙ্গী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি আবির আক্তার আকাশ, বিশেষ অতিথি হেমেশ চন্দ্র মন্ডল, ইকরামুল ইসলাম, যুবলীগের সভাপতি এস এম ছামছুর রহমান, ছাত্র লীগের সাবেক সভাপতি এ্যাড, আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন মো: তাজুল ইসলাম, মুক্ত অধিকারী, রিপন রায়, আল মামুন, সাদ্দাম হোসেন, রামকৃষ্ণ বাছাড়, আবু নাঈম, মোঃ মেহেদী হাসান, ইমরান বিশ্বাস, মোস্তাফিজুর রহমান শাওন। আপর দিকে পদ বঞ্চিতরা অনুরুপ ভাবে বিকাল টায় শোভাযাত্রা দলীয কার্যলয়ে আলোচনা সভা করেছে। আনুষ্ঠানে সাবেক ছাত্রলীগের সম্পাক তানজিম মুস্তাফিজ বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু। রায়হান পারভেজ রনির পরিচালনায বক্তব্য রাখেন, মাসুদুর রহমান মানিক, আজমল হোসেন বাবু, রমজান সরদার, মাহাবুবুর রহমান নয়ন, রাসেল, পাপ্পু, বাদশা, হুছাইন, মওদুত, রসুল, মিরাজ, যুরাজ প্রমুখ।

পাইকগাছা উপজেলা সিপিবির সাবেক সভাপতি মহিম আর নেই

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছা উপজেলা সিপিবির সাবেক সভাপতি কমরেড সুভাস সানা মহিম (৫০) মৃত্যু বরণ করেছে। মঙ্গলবার দুপুর পৌনে ১২ টায় ব্রেনস্টোক জনিত কারনে মারা গেছে। দীর্ঘদিন তিনি রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা শেষে নিজ বাড়ীতে চিকিৎসাধীন থাকেন। গতকাল সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে খুলনা নেয়ার পথে তালা উপজেলা পর্যন্ত পৌছালে তিনি মারা যান। তিনি বিগত জাতীয় সংসদ নির্বাচনে কমিউনিস্ট পাটির দলীয় প্রার্থী ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড প্রশান্ত কুমার মন্ডল, কমঃ শেখ আব্দুল হান্নান,গোলজার রহমান,আফজাল হোসেন,অমল কৃষ্ণ মন্ডল,বাগদা পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি সাজ্জাত গাজী, সম্পাদক অলকেশ মন্ডর, আব্দুল আজিজ ফারুখ আহম্মেদ ইলিয়াস হোসেন।

কয়রা-পাইকগাছার সাবেক সংসদ সদস্য মেজো পুত্রের মৃত্যু

পাইকগাছা প্রতিনিধ।।

কয়রা-পাইকগাছার সাবেক সংসদ সদস্য মরহুম শেখ মোঃ নূরুল হক মেজো পুত্র শেখ আমিরুল ইসলাম(৫০) মৃত্যু বরন করেছেন। সে সোমবার রাত সাড়ে ১০ টায় স্টোক জনিত কারেন মৃত্যু বরণ করে। পাইকগাছা কয়রার সাবেক বর্তমান সংসদ সদস্য, উপজেলা আ’লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর আত্নার মাগফিরাত কামনা করেছেন। মঙ্গবার বিকাল টায় গ্রামের বাড়ি পুরাইকাটিতে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে পরিবার সুত্রে জানা গেছে।

দক্ষিণাঞ্চলে বিলুপ্তির পথে খেজুর গাছ

এইচ এম হাশেম, কপিলমুনি

শীত মৌসুম শুরুতে গ্রাম বাংলার পাড়া-গাঁয়ে খেজুর গাছ থেকে সুস্বাদু রস সংগ্রহের কাজে ব্যস্ত হতেন গাছীরা (গাছ পরিচর্যাকারীরা)এখন আর তেমনটা দেখা যায় না। কারন বঙ্গপোসাগর উপকূলীয় দক্ষিণাঞ্চল খেকে বিলুপ্তির পথে খেজুর গাছ। বাংলার ঐতিহ্যবাহী সুস্বাদু খেজুর রসের সঙ্গে সম্পৃক্ত পেশা ‘গাছি’মাটির লবণাক্ততার জন্য খেজুর গাছ মারা যাচ্ছে। আর পেশায় গাছিদের সংখ্যাও কমে গেছে। ফলে কিছু গাছ টিকে থাকলেও পরিচর্যার লোক পাওয়া যাচ্ছে না। ফলে রসের সঙ্গে হারাতে বসেছে খেজুর গাছ সম্পৃক্ত পেশা-গাছি। এক প্রকার মানুষ ভুলতে বসেছে খেজুর গাছের রসের স্বাদ। এক সময়ে শীত মৌসুমের শুরুতেই ভোরের কুয়াশা অতিক্রম করে গ্রামগঞ্জের গাছিরা কাছি (মোটা দড়ি), বেতের ঝুড়ি কোমরে বেঁধে ছুটে চলতেন গ্রামের মেঠ পথ ধরে। ঝুড়ির ভেতরে থাকত কয়েক রকমের গাছ কাটা দা, বালি রাখার চুঙ্গা, রসের হাঁড়ি বা ঠিলা এমনকি দায়ে ধার দেয়ার বিভিন্ন প্রকারের সরঞ্জম। শীতের শুরুতেই গাছ পরিচর্যা (গাছ কাটা) নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন গাছিরা। গাছের উপরে উঠে নিজেকে কোমরের কাছিতে বেঁধে তারপর চলত গাছ পরিচর্যা। কে কার আগে খেজুর গাছ কেটে রস নিয়ে বিক্রি করতে পারবে এর প্রতিযোগিতা চলত। খেজুর রসে তৈরি নানা প্রকার পিঠা-পায়েশ ছিল মানুষের নবান্নের সেরা উপহার। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার অত্যন্ত জন প্রিয় শীত কালীন ঐতিহ্যবাহী খেজুর রস। এমন এক সময় ছিল গোটা শীত মৌসুমজুড়ে রসের পিঠা, পায়েস, গুড় তৈরি হত ঘরে ঘরে। শীত আসার সাথে সাথে খেজুর গাছ থেকে রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ত গাছীরা। সময়ের সাথে সাথে একদিকে যেমন খেজুর গাছ বিলুপ্ত হতে চলেছে, অন্যদিকে অভিজ্ঞদের অভাবে গাছী তৈরী হচ্ছে না। বর্তমানে খেজুর রসের চাহিদা অনেক বেশি। ১৫লিটারের প্রতি কলস সাড়ে থেকে ৫’টাকায় এবং প্রতি কেজি গুড় ১৪০-১৫০টাকায় বিক্রি হচ্ছে। রাস্তার পাশে, জমির আইল, পরিত্যাক্ত জমিতে বিনা পরিচর্যায় যে কোন ধরনের মাটিতে প্রজাতির গাছ ভালো জন্মায়। উপজেলা কৃষি অফিস কৃষকদের উচ্চ ফলনশীল আরব জাতের পাশাপাশি দেশীয় খেজুর গাছ রোপণ করার জন্য পরামর্শ দিয়ে থাকেন। এতে রস গুড়ের চাহিদা পূরণ ছাড়াও খেজুর রস বিক্রি করে আর্থিক ভাবে লাভবান হওয়া যায়। অপরদিকে খেজুর গাছের পাতা দিয়ে পাটিসহ বিভিন্ন কুটির শিল্পের কাজ করা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু আগের মতো গ্রামের রাস্তার দু’পাশে সারি সারি খেজুর গাছ আর নেই। গ্রামের রাস্তা গুলো সংস্কার নতুন করে খেজুর গাছ রোপনে মানুষের আগ্রহের অভাবে বাংলার ঐতিহ্যবাহী খেজুর গাছ খেজুরের রস ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তবে এখনও গ্রামে দু’একটি বাড়ির উঠানের আশেপাশে কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কিছু খেজুর গাছ। কাঁচা রস এলাকার বিভিন্ন স্থানে হাট-বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। আবার কেউ কেউ সকালে রস জ্বাল দিয়ে গুড় তৈরি করতো। প্রতিবছর শীত মৌসুমে অযত্নে অবহেলায় পথে প্রান্তরে পড়ে থাকা খেজুর গাছের রস গুড় বিক্রি করে সময়ে বাড়তি আয় করতো। গ্রামের কয়েকজন ব্যক্তি জানান, কয়েক বছর আগেও শীত মৌসুমে খেজুর রসের তৈরি নানা প্রকার পিঠা-পায়েসসহ সুস্বাদু নবান্নের খাবার দিয়ে উৎসাহ আনন্দের মধ্যে আমরা নবান্নকে বরণ করতাম। এখন আর খেজুর রস না পাওয়ায় নবান্নের আনন্দ থেকে বঞ্চিত। শীত মৌসুমে অতিথিদের রসের তৈরি পায়েশ দিয়ে আপ্যায়ণ করানোর প্রচলন এখন ভুলতেই বসেছেন গ্রামাঞ্চলের মানুষ। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে খেজুর গাছের রস রূপ কথার কাহানী হয়েছে। কয়েকজন গাছি জানান, বর্তমানে লবণ পানির জন্য মাটির লবণাক্ততায় খেজুর গাছ মারা যাচ্ছে। আর যে হারে নিধন হচ্ছে তাতে এক সময় হয়তো দক্ষিলাঞ্চলে খেজুর গাছ দেখাই যাবে না। সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেজুর গাছ ধীরে ধীরে কমে যাচ্ছে। কারন নতুন করে খেজুর গাছ রোপনে মানুষ আগ্রহী হচ্ছে না। তালগাছ রোপনের মত খেজুর গাছ রোপনে সরকারী-বেসরকারী প্রচারণা থাকলে খেজুর গাছের সংখ্যা বৃদ্ধি পেতে পারত। না হলে ধীরে ধীরে হারিয়ে যাবে ঐতিহ্যবাহী সুস্বাদু খেজুর গাছের রস, হারিয়ে যাবে গ্রাম বাংলার আরো একটি ঐতিহ্য। পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সুস্বাদু খেজুর গাছের রস। শীত মৌসুম আসার সঙ্গে সঙ্গে রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত থাকেন গাছিরা। গাছিদের খেজুর গাছ পরিচর্যার কাজটি এক ধরনের শিল্প। এর জন্য দরকার হয় বিশেষ দক্ষতা। ডাল কেটে গাছের শুভ্র বুক বের করার মধ্যে রয়েছে কৌঁশল, রয়েছে ধৈর্য। খেজুরের রস থেকে বিভিন্ন রকমের গুড় তৈরি করে থাকেন গাছিরা। দিন দিন এই শিল্প বিলুপ্তির পথে।

বটিয়াঘাটায় কাজীবাছা নদী থেকে অবৈধ নেট জাল উদ্ধার

বটিয়াঘাটা প্রতিনিধি:

বটিয়াঘাটার কাতিয়ানাংলা এলাকায় কাজীবাছা নদীতে  গতকাল মঙ্গলবার বেলা সাড়ে বারোটায় এক বিশেষ কম্বিং অপারেশন  চালিয়ে টি পোনা ধরা অবৈধ নীল নেট জাল  উদ্ধার করে পরবর্তীতে বিকাল চারটায় উদ্ধারকৃত নেট জাল টি স্থানীয় পরিষদ মাঠে প্রকাশ্যে সকলের উপস্থিতিতে পুঁড়িয়ে বিনষ্ট করা হয় এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট  মোঃ মমিনুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম আমীর আলী সহ মৎস্য বিভাগের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

বটিয়াঘাটায উত্তরণের উপজেলা ভূমি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটা প্রতিনিধি:

বটিয়াঘাটায় বে-সরকারি সংস্থা উত্তরণের আয়োজনে উপজেলা ভূমি কমিটির এক ত্রৈমাসিক সভা গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় উত্তরণ’নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় ভূমি কমিটির সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি কমিটির সহ-সভাপতি উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সহ-সভাপতি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক অশোক সরকার, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়,লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, সদস্য সাংবাদিক আব্দুল হামিদ, ভূমি কমিটির নেত্রী কানন মল্লিক, উত্তরণের মনিটরিং অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, সেন্টার ম্যানেজার মোঃ মোখলেছুর রহমান,রাফেজা বেগম,স্নেহলতা রায়, শারমিনা বেগম , শাহানারা বেগম প্রমূখ সভায় বক্তারা প্রকৃত ভূমিহীনদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সাতক্ষীরায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসুচি পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে বেলা ১২টায় উপলক্ষে উৎসব মূখর পরিবেশে বর্ণাঢ্য র‌্যালী, শোভা যাত্রা কেক কাঁটা হয়।

এরপর জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডা. আ.ফ.রুহুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম ফজলুল হক, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাতক্ষীরা-আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন প্রমূখ।

বক্তারা সময় বলেন, উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন আন্দোলন সংগ্রামে নানা সময়ে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ এদেশের প্রতিটি গণআন্দোলনে ছাত্রলীগ রাজপথে থেকেছে। ভবিষ্যতেও তাঁরা রাজপথে থেকে দেশের মানুষের মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করবে।

ফকিরহাট উপজেলা ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

ফকিরহাট প্রতিনিধি।

বাংলাদেশ ছাত্রলীগ ফকিরহাট উপজেলা শাখার উদ্যোগে ৭৪তম প্রতিষ্টা বার্ষিকী পালন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালী কেক কাটা অনুষ্ঠান মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগের ডাকবাংলা মোড়স্থ্য দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাশ এর সভাপতিত্বে সদস্য সচিব শরীফুল ইসলাম শরীফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, যুগ্ন-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, দপ্তর সম্পাদক নির্মল কুমার দাশ, বন পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ লিয়াকত আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ,লীগ নেতা ফকির কওসার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ,লীগ নেতা সরদার আমিনুর রশিদ মুক্তি, ইউনিয়ন আ,লীগ নেতা মোঃ রেজাউল করিম ফকির, বিশ্বাস সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা অরুপ কুমার দাশ, ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদ, আনোয়ার হোসেন, রাহুল, আছাবুর রহমান, মোঃ সেলিম শেখ, শাকিল আহম্মেদ, কিশোর দে, অরুপ ঘোষ, মোঃ ইয়াছিন, গোপাল কুমার পাল, রানা, মিরাজুল ইসলাম মিরাজ মনিরুজ্জামান মনি প্রমুখ।

তিন মাস পর মোংলায় নতুন করে করোনা সনাক্ত, দুই ডোজ টিকা নেয়া শিক্ষক করোনা আক্রান্ত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রায় তিন মাস পর মোংলায় নতুন করে করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত ব্যক্তি হলেন উপজেলার সুন্দরবন ইউনিয়নের আজিজভাট্টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শশাঙ্ক রায় (৪৬)

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস জানান, মোংলা পৌর শহরের শেহলাবুনিয়ার বাসিন্দা আজিজভাট্টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শশাঙ্ক রায় (৪৬) মঙ্গলবার সকালে করোনা পরীক্ষা করান। পরীক্ষায় রিপোর্ট পজেটিভ এসেছে। এরপর তাকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। এখন তিনি বাড়ীতে কোয়ারেন্টাইনে রয়েছেন।

এর আগে সর্বশেষ গত ১২ অক্টোবর শাহজালাল পাড়ার সেকেন্দার ফরাজীর করোনা সনাক্ত হয়েছিলো। গত নভেম্বর থেকে সারাদেশেই নতুন করে করোনা প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে। তার নতুন ঢেউ মোংলাতেও লেগেছে।

এদিকে নতুন করে করোনা আক্রান্তের খবরে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এনিয়ে আবারো আতংক ছড়িয়ে পড়েছে। সরকারী হাসপাতাল সংলগ্ন কলেজ-হাসপাতাল রোডের বাসিন্দা আশরাফুল আলম বাবু বলেন, গত তিন চার মাস ধরে আমরা অনেকটা করোনামুক্ত ছিলাম বলা যায়। কিন্তু মঙ্গলবার হঠাৎ হাসপাতালে একজনের করোনা সনাক্ত হয়েছে, এটা চরম দুশ্চিন্তার বিষয়। এখন তো আমাদের মধ্যে ভয় আতংক উভয়ই কাজ করছে। 

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস বলেন, তিন মাস পর নতুন করে এক শিক্ষকের করোনা সনাক্ত হয়েছে। এখন থেকে আমাদের সকলকেই কঠোরভাবে স্বাস্থ্য বিধি মানতে হবে, মাস্ক বাধ্যতামুলক পরতে হবে। ভিড় এড়িয়ে চলতে হবে আর ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে এবং স্যানিটাইজ ব্যবহার করতে হবে। তবে নতুন যিনি সনাক্ত হয়েছেন তার ওমিক্রন ভাইরাস কিনা সেই পরীক্ষা এখানে হয়না। তাই বুঝা যাচ্ছেনা করোনা নাকি ওমিক্রন, তারপরও আমাদের খারাপটা ধরেই অধিক সর্তক হতে হবে। তিনি আরো বলেন, যিনি নতুন সনাক্ত হয়েছেন তিনি পেশায় শিক্ষক। তার ওই বিদ্যালয়ের বাকী সকল শিক্ষক-কর্মচারীদেরকেও বুধবার করোনা পরীক্ষা করানোর জন্য হাসপাতালে ডাকা হয়েছে। এছাড়া উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি জানানো হয়েছে। এনিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ তিনিই নিবেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস, আনোয়ারুল কুদ্দুস বলেন, শিক্ষক শশাঙ্ক রায়ের (৪৬) করোনা পজেটিভ সনাক্ত হওয়ায় তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তার বিদ্যালয়ের সকল শিক্ষককে করোনা পরীক্ষা করানো বিদ্যালয়টি স্যানিটাইজ করার নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, যে শিক্ষকের করোনা পজেটিভ হয়েছে তার আগে থেকেই দুই ডোজ করোনা টিকা নেয়া রয়েছে। সে এখন বাড়ী সুস্থ আছেন।

মহেশপুর বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ

শামীম খান,মহেশপুর

দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সহয়তায় কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে ঝিনাইদহের মহেশপুরে দুস্থ-দরিদ্র-অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৪ জানুয়ারী) সকালে ঝিনাইদহের মহেশপুর জেলা পরিষদ অডেটোরিয়ামে কম্বল বিতরণের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন। মহেশপুর পৌর এলাকার  ২৫০জন শীতার্তের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

এতে কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল মাবুদের সভাপতিত্বে বক্তব্য দেন পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম,সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি মোঃ লিটন হোসেন,প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,উপজেলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুর আলী বাবু,আজকালের প্রতিনিধি অসীম মোদক প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন এলাকা থেকে আসা শ্রমিক, শারীরিক প্রতিবন্ধীসহ ২৫০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। তীব্র শীতে কম্বল পেয়ে বসুন্ধরা গ্রুপের জন্য খুশিতে দোয়া করেন তারা।

পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন বলেন,বসুন্ধরা গ্রুপের অর্থায়নের গরীব দুস্থদের মাঝে কম্বল দেওয়া হচ্ছে মহেশপুর পৌরসভার পক্ষ থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাই। রকম ভালো কাজের সাথে আমরা সব সময় পাশে আছি। দেশের অন্যান্য প্রতিষ্ঠানকে বসুন্ধরার মতো দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

খুলনা ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যকে ‘আটাক’ এর সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব খুলনা (আটাক) এর উপদেষ্টা ডা. শেখ মোঃ রেজোয়ান খুলনা ক্লাব লিমিটেডের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে তার চেম্বারে আটাক এর পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেক কাটা হয়।

সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মামুন রেজা, সাধারণ সম্পাদক এস এম ওয়াসিম মেহবুব, সহ-সভাপতি শেখ মামুন হোসেন নাজমুন নাহার রুনু, কোষাধ্যক্ষ শাকুর মাহমুদ শোভন, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর ইসলাম রকি মেরাজ হোসেন, কার্যনিবীহী সদস্য আবদুল বাকী।

রূপসায় ট্রলার থেকে নদীতে পড়ে ১৭যাত্রী আহত

রূপসা  প্রতিনিধি:

রূপসা নদী পারাপারের সময় অতিরিক্ত যাত্রী বোঝায়কৃত ট্রলারের ধাক্কায় অপর যাত্রীবাহী ট্রলারের যাত্রী নদীতে পড়ে আহত হয়েছে। সময় স্কুল ছাত্র সহ ১৭জন আহত হয়। ভুক্তভোগী সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪জানুযারী) দুপুরে রূপসা নদীর পশ্চিম ঘাট থেকে একটি ট্রলার যাত্রী নিয়ে পূর্ব ঘাটের দিকে যাচ্ছিল। নদীর মাঝামাঝি আসলে অপর দিক থেকে আসা অন্য একটি ট্রলার ধাক্কা দেয়। সময় ট্রলারে থাকা জেলা স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র রাফিসহ ১৭জন যাত্রী নদীতে পড়ে যায়। যাত্রীদের কাছে থাকা দামী মোবাইল,নগত টাকা জরুরী কাগজ পত্র নষ্ট হয়ে যায়। সময় অপর একটি ট্রলার এসে নদীতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্বার করে। ব্যাপারে স্কুল ছাত্রের পিতা আকরাম হোসেন বলেন, রূপসা ঘাটের ট্রলার মাঝীরা অতিরিক্ত ইচ্ছামত যাত্রী নিয়ে চলাচলা করে। এদের বারবার বলার পরেও কোন পরিবর্তন হয়নি। এই ধরনের ঘটনা আগেও একাধিক বার ঘটেছে।

ছাত্রদলের গণ জমায়েত সফল হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ

খবর বিজ্ঞপ্তি

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনায় সাবেক ছাত্র নেতাদের সংবর্ধনা ছাত্র গণ জমায়েত সফল করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মহানগর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। সোমবার (জানুয়ারী) কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হওয়া সমাবেশে জনতার ঢল নামে। একের পর এক বর্ণাঢ্য বিশাল বিশাল মিছিল এসে মুহুর্তের ভেতরেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। কে ডি ঘোষ রোডের সীমিত পরিসর ছেড়ে সমাবেশে আসা জনতা ছড়িয়ে পড়েন হেলতলা মোড়, বড় বাজার, স্যার ইকবাল রোড, কালিবাড়ি রোড, নগর ভবন, কেসিসি মার্কেট, পিকচার প্যালেস মোড় অবধি।

বিবৃতিতে ছাত্রদল নেতারা কর্মসূচি সফল করতে সঠিক দিকনির্দেশনা পরিকল্পনা প্রদান করায় নবগঠিত খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির জেলা যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবুকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি থানা/ উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, জাসাস সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান। খুলনার পাশ^বর্তী বিভিন্ন জেলা থেকে ছাত্রদল বিএনপির নেতাকর্মীরা বহু কষ্ট সহ্য করে কর্মসূচিতে মিছিল সহকারে যোগ দিয়েছেন। বিবৃতিতে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

কর্মসূচি সফল করতে সহায়তা করায় পুলিশ জনপ্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কর্মসূচির সাউন্ড সিস্টেম, লাইটিং, স্টেজ, ডেকোরেশন এবং প্যানা ব্যানার তৈরি স্থাপনে যারা সহায়তা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানানো হয়। কর্মসূচির কারণে কয়েক ঘন্টা সময় গুরুত্বপূর্ণ বড় বাজার এলাকার ব্যবসা বাণিজ্যে এবং জনগনের চলাচলে সাময়িক বিঘ্ন ঘটায় আন্তরিক দু:প্রকাশ করেন।

বিবৃতিদাতারা হলেন জেলা ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি, মহানগর আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি, জেলা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, মহানগর সদস্য সচিব মো: তাজিম বিশ^াস।

দাকোপের তিলডাঙ্গা ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)

খুলনার দাকোপের নং তিলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল টায় বটবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন দাকোপ উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়। ইউনিয়ন যুবলীগের সভাপতি তন্ময় সরকারের সভাপতিত্বে এবং যুবলীগনেতা রতন মন্ডলের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, জেলা আওয়ামী লীগনেতা জামিল খান, খুলনা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, প্রচার সম্পাদক আব্দুল জলিল তালুকদার, উপজেলা আ’লীগের সহ সভাপতি রনজিত কুমার মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, জেলা পরিষদ সদস্য কে এম কবির হোসেন। সভায় প্রধান বক্তার বক্তৃতা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল। অন্যানের মধ্যে বক্তৃতা করেন জেলা যুবলীগনেতা আফজাল হোসেন খান, মোঃ শিপন ভূইয়া, তাপস জোয়াদ্দার, আব্দুল্লাহ আল মাসুম, সঞ্জব রায়,জাহিদুর রহমান মিল্টন, শেখ মেহেদী হাসান বুলবুল, আরাফাত আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শরীফসহ ইউপি আওয়ামী লীগ সভাপতি/সম্পদক যুবলীগ এবং ছাত্রলীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

গুরুমা প্রথা বাতিল দাবি

 মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে গুরুমা’দের নির্যাতনে অতিষ্ঠ তৃতীয় লিঙ্গের মানুষরা সোমবার মেহেরপুর জেলা প্রেস ক্লাবে গুরুমা প্রথা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। সময় তৃতীয় লিঙ্গের ১১ জন গুরুমায়ের নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেন।

তাদের গুরুমা সীমা খাতুন গাড়ি-বাড়ি করে দেওয়ার প্রলোভনে নিয়ে এসে তাদের লিঙ্গ পরিবর্তন করে হিজড়ায় পরিণত করেন বলে দাবি করেন। তৃতীয় লিঙ্গের মানুষগুলো গুরুমা প্রথা বাতিলের দাবিতে  স্লোগানও দেয়।

তৃতীয় লিঙ্গের রহিমা খাতুন অভিযোগ করেন, ২০ বছর আগে দিনাজপুরের হিজড়া সীমা খাতুন মেহেরপুরে এসে স্বঘোষিত গুরু সেজে বসে। তাকে গাড়ি-বাড়ি করে দেওয়ার নামে তার লিঙ্গ পরিবর্তন করে হিজড়াতে রূপান্তর করে। প্রথম কয়েক মাস তাকে বিভিন্ন গ্রাম থেকে উপার্জিত টাকার অর্ধেক দিত। এখন উপার্জনের শতকরা কুড়ি টাকা দেয়।

রহিমার অভিযোগ, তাদের কথিত গুরুমা মোটা অঙ্কের টাকার বিনিময়ে গুণ্ডা পোষেন। রুবিনা অভিযোগ করে বলেন, প্রতিবাদ করলে তাদের শারীরিক নির্যাতন করা হয়। ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে বলেও জানান।

সংবাদ সম্মেলনে তৃতীয় লিঙ্গের লিপি, সুমি রেখা, সিমরান, সোহাগী, সন্ধ্যা, সুরভি, নূপুর, রহিমা, পিংকি রুবিনা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, প্রশাসন যদি তাদের গ্রাম ভাগ করে না দেন তাহলে তারা সেসব গ্রামের শিশুদের নাচিয়ে জীবিকা নির্বাহ করতে পারেন। না হলে তাদের মধ্যে কেউ অপহৃত কিংবা কথিত গুরুমার ভাড়াটে দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারাতেও পারে।

দেশের ইলিশ গবেষণায় যুক্ত হলো নতুন জাহাজ, কী আছে এতে

স্টাফ রিপোর্টার

দেশের ইলিশ গবেষণায় যুক্ত হয়েছে ‘এম ভি বিএফআরআই গবেষণা তরী’ নামের একটি নতুন জাহাজ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে বাস্তবায়নাধীন ইলিশ গবেষণা জোরদারকরণ প্রকল্পের আওতায় এই জাহাজটি নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে খুলনা শিপইয়ার্ড লিমিটেড মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে জাহাজটি হস্তান্তর করে। জাহাজটির দৈর্ঘ্য ২৫ মিটার, প্রস্থ মিটার গভীরতা দশমিক ৯০ মিটার। গতি ঘণ্টায় ১০ নটিক্যাল মাইল।

জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী রেজাউল করিম এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর খন্দকার আকতার হোসেন।

অনুষ্ঠানে জানানো হয়, চাঁদপুরে অবস্থিত নদী কেন্দ্রে ইলিশ গবেষণা জোরদারকরণ প্রকল্পের আওতায় খুলনা শিপইয়ার্ডের মাধ্যমে গবেষণা জাহাজটি নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ নৌবাহিনী, নৌপরিবহন অধিদপ্তর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স, মেরিন ফিশারিজ একাডেমির সমন্বয়ে গঠিত কমিটির মধ্যমে ইলিশ গবেষণা জাহাজটির প্রাক্কলণ প্রণয়ন করা হয়। গবেষণা জাহাজটিতে ফিশ ফাইন্ডার, ইকো সাউন্ডার, নেভিগেশন এবং অত্যাধুনিক টেলি যোগাযোগ ব্যবস্থা, অগ্নি নির্বাপক সরঞ্জামাদি, ইলিশ গবেষণা ল্যাবরেটরি, নেটিং সিস্টেম, পোর্টেবল মিনি হ্যাচারিসহ আধুনিক যন্ত্রপাতি প্রযুক্তি সংযোজন করা হয়েছে। ফলে জাহাজটি দেশের ইলিশ গবেষণায় সহায়ক ভূমিকা রাখব। জাহাজটির ইঞ্জিন, জেনারেটর এবং স্টার্ন গিয়ার প্রোপালশন সিস্টেম উন্নতমানের সংযোজন করাসহ স্ট্যাবিলিটি নিয়ন্ত্রণের জন্য সুপার স্ট্রাকচার অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়াল দ্বারা নির্মাণ করা হয়েছে। জাহাজটির সব ইকুইপমেন্ট মেশিনারি কমিশনিং পূর্বক পরীক্ষামূলক ট্রায়াল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জাহাজটি পরিচালনার জন্য ইনস্টিটিউটের ১০জন কর্মকর্তা-কর্মচারী ১৪দিনের অন-বোর্ড ট্রেনিং সম্পন্ন করেছেন।

অনুষ্ঠানে আরও জানানো হয়, দেশের ইলিশ সম্পদের টেকসই উন্নয়নে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট গবেষণা পরিচালনা করছে। সাম্প্রতিক সময়ে জাটকা সুরক্ষায় বিএফআরআই প্রণীত গবেষণা তথ্যের ভিত্তিতে গিল নেট এর ফাঁস ৬.সেমি নির্ধারণ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। বিএফআরআই কর্তৃক ২০২১ সালে ২২ দিন মা ইলিশ ধরা নিষিদ্ধকালীন সময়ে ইলিশের প্রজনন সফলতার হার ৫১.৭৬ শতাংশ নিরূপণ করা হয়েছে। ইলিশ গবেষণা জোরদারকরণ প্রকল্পের আওতায় ইলিশের প্রকৃত মজুদ এবং সর্বোচ্চ সহনশীল উৎপাদন নিশ্চিত করা হয়েছে। দেশে ইলিশের মজুদ, আহরণ মাত্রা, খাদ্যের প্রাচুর্য্যতা, সম্ভাব্য নতুন প্রজনন ক্ষেত্র চিহ্নিতকরণ, পূর্বে চিহ্নিত অভয়াশ্রম (প্রজনন ক্ষেত্র বিচরণ ক্ষেত্র) সমূহের বর্তমান অবস্থা ইত্যাদি বিষয়ে তথ্য জানার জন্য ধারাবাহিক গবেষণা প্রয়োজন। এই সকল গবেষণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নদীতে সার্বক্ষণিক থাকার প্রয়োজন পড়ে, এই ক্ষেত্রে নতুন জাহাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী জানান, খুলনা শিপইয়ার্ড এর নিজস্ব ডিজাইনে তৈরি গবেষণা জাহাজটির সাহায্যে দেশের প্রায় সকল নদ-নদী এবং সাগর উপকূলে ইলিশ বিষয়ক গবেষণা পরিচালনা করা সম্ভব হবে। গবেষণার ফলাফল ইলিশের ধারাবাহকি উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করবে। ইলিশ গবষেণায় জাহাজটি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সার্বিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে আরও প্রসারিত করবে।

শিশুদের মেধা বিকাশ: স্কুলঘর যেন বর্ণমালা প্রাণী সৌরমণ্ডল

স্টাফ রিপোর্টার

বারান্দাজুড়ে ছড়িয়ে আছে নানা রঙের আলপনা। শুধু কি বারান্দা! স্কুলের সীমানাপ্রাচীর, শ্রেণিকক্ষের দেয়াল, ছাদ এমনকি মেঝেতেও কত আঁকিবুঁকি! রঙে রঙে ফুটে উঠেছে নানা প্রাণী আর বর্ণমালা। সৌরজগতের বিভিন্ন গ্রহ, প্রকৃতিময় পৃথিবী, পিরামিডের বুকে প্রয়োজনীয় খাদ্যের তালিকা- এসবও আঁকা হয়েছে রঙে রঙে। শিশুদের মনোজাগতিক বিকাশ ঘটাতে হবে; বিশ্নেষণাত্মক চিন্তার সক্ষমতা বাড়াতে হবে। সে কারণে খুলনার দুটি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে এমন শিক্ষণীয় সৃজনশীল দেয়ালচিত্র প্রদর্শনীর।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নগর গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের উদ্যোগে হচ্ছে প্রদর্শনী। সেন্টার ফর সাসটেইনেবল, হেলদি অ্যান্ড লার্নিং সিটিজ অ্যান্ড নেইবারহুডসের (এসএইচএলসি) আন্তঃদেশীয় গবেষণা প্রকল্পের আওতায় প্রদর্শনীটি করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় নগরীর এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সকাল ১১টায় ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর উদ্বোধন হয়।

এসএইচএলসি প্রকল্পের ইন-কান্ট্রি কো-ইনভেস্টিগেটর এবং খুবির ইউআরপি ডিসিপ্লিনের অধ্যাপক তানজিল সওগাতের সভাপতিত্বে প্রদর্শনীর প্রধান অতিথি খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার এর উদ্বোধন করেন।

সময় জেলা প্রশাসক খুবির উদ্যোগের প্রশংসা করে বলেন, শিশুদের সৃজনশীলতা বিকাশের অনুকূল পরিবেশ সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসতে হবে। কাউকে পেছনে ফেলে নয়, বরং সবাইকে সঙ্গে নিয়েই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যেতে হবে।

প্রকল্প পরিচালক ইউআরপি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. শিল্পী রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাদিকুর রহমান খান এবং অন্যতম অতিথি হিসেবে এরশাদ আলী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সামসুল আলম মিয়া স্বপন উপস্থিত ছিলেন।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ঋতু আক্তার হাস্যোজ্জ্বল কণ্ঠে জানায়, এখন থেকে আমরা খেলতে খেলতে শিখব।

এসএইচএলসির প্রকল্পের আওতায় খুবির ইউআরপি ডিসিপ্লিন উন্নয়নশীল দেশগুলোর স্বাস্থ্য, শিক্ষা এবং নগরায়ণের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর টেকসই সমাধান নিয়ে চার বছর ধরে কাজ করছে। এরই ধারাবাহিকতায় খুলনার প্রাক্-প্রাথমিক প্রাথমিক স্তরের শিশুদের সক্রিয় শিক্ষার উপযোগী পরিবেশ আরও বিকশিত করার লক্ষ্যে স্কুলে দেয়ালচিত্র অঙ্কন এবং শিশুদের জন্য দুই মাসব্যাপী চিত্রাঙ্কন কার্যক্রম পরিচালনা করা হয়। এসব চিত্রকর্মে শিশুরা তাদের এলাকার স্বাস্থ্য, শিক্ষা এবং নগরায়ণের সমস্যাগুলো তুলে ধরে।

ড. শিল্পী রায় জানান, স্কুল কার্যক্রমে শিশুদের সৃজনশীল অংশগ্রহণ এবং পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে তাদের মনস্তাত্ত্বিক মূল্যায়ন ভূয়সী প্রশংসাযোগ্য। ধরনের কার্যক্রম গবেষণা পরিমণ্ডলকে সমৃদ্ধ করবে। পাশাপাশি

ভবিষ্যৎ প্রজন্মের কাছে টেকসই নগরায়ণের বার্তা পৌঁছে দেবে।

সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে : মঞ্জু

খবর বিজ্ঞপ্তি।।

ক্ষমতাসীনদের উদ্দেশে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, গুরুতর অসুস্থ দেশনেত্রী খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। এটা এখন গণদাবি। বিএনপি’চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি বিদেশে সুচিকিৎসার দাবিতে আন্দোলন সংগ্রামের কর্মসূচীকালে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় মঙ্গলবার (জানুয়ারি) দুপুরে জামিন নেয়ার পুর্বে তিনি এসব কথা বলেন। এরআগে সকাল থেকেই শত শত নেতাকর্মিদের জমায়েত হয় খুলনার আদালত প্রাঙ্গণে। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলন সফল করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আরো বলেন, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। আমেরিকা র‌্যাবের ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। শোনা যাচ্ছে- সরকারের অনেক মন্ত্রী- এমপি পাসপোর্ট- ভিসা প্রস্তুত করে রেখেছেন। খবর খারাপ দেখলেই বিদেশে চলে যাবেন। অংশগ্রহণমূলক নির্বাচনী সংস্কৃতি আওয়ামী লীগ কখনোই বিশ্বাস করে না। জনগণের ক্ষমতার প্রতি অবিশ্বাসী-অবিশ্বস্ত আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করতে পরিকল্পিতভাবে ২০১১ সালে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দিয়েছিলো। মঞ্জু জানুয়ারি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এক অন্ধকারাচ্ছন্ন দিন। আট বছর আগে ২০১৪ সালের এই দিনে সারাদেশে ভোটার বিরোধী দলের প্রার্থীবিহীন একতরফা বিতর্কিত, প্রতারণামূলক, হাস্যকর শতাব্দীর শ্রেষ্ঠ প্রহসনমূলক একদলীয় পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয়। জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ৭৩ সালের মার্চ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নিজেদের কলঙ্কিত রেকর্ডকে ভেঙে ফেলেছে। সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, আমির এজাজ খান, জাফরুল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, হাসানুর রশিদ মিরাজসহ অনেকে। উল্লেখ্য, পুলিশ বাদী হয়ে গত ২২ নভেম্বর খুলনা সদর থানায় মামলা দুটি দায়ের করেন যার নং ৩৬ ৩৭। দুটি মামলায় ৪৩জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ নেতাকর্মিকে আসামি করা হয়। ওই মামলায় উচ্চ আদালত থেকে সপ্তাহের আগাম জামিনে ছিলেন নেতাকর্মিরা। উচ্চ আদালতের নির্দেশক্রমে মঙ্গলবার তারা খুলনা থেকে জামিন নেন। আইনজীবী ছিলেন, এড. গাজী আব্দুল বারী, এড. এস আর ফারুক,এড. লতিফুর রহমান লাবু, এড. গোলাম মাওলা, এড. মশিউর রহমান নান্নু, এড. আক্তার জাহান রুকু, এড. মোমরেজুল ইসলামসহ অনেকে।