দৈনিক সুপ্রভাত সম্পাদক ও চায়না বাংলা গ্রুপের এমডি’র দাফন সম্পন্ন
সাতক্ষীরা প্রতিনিধি
দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার প্রকাশক ও সম্পাদক, চায়না বাংলা, সিবি হসপিটাল, বরসা ট্যুরিজম’র এমডি একেএম আনিছুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) বাদ যোহর দুপুর ২টায় শহরের বাটকেখালী কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে মানুষের ঢল নামে। কানায় কানায় ভরে যায় কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠ। জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি শোকে এতটা স্তব্ধ হয়ে পড়েন কথা বলার ভাষাই হারিয়ে ফেলেন এবং কেঁদে ফেলেন। এ সময় অন্যান্যদের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আইনুল ইসলাম নান্টা ও একেএম আনিছুর রহমানের পিতা আজিজুর রহমান, বড় ছেলে খালিদুর রহমান প্রমুখ। জানাযা নামাজ শেষে একেএম আনিছুর রহমানের মরদেহে পূর্ষ্পাঘ্য অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শেষ শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. সৈয়দ এখতেখার আলী, সদস্য সচিব ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলিম, ডা. মনোয়ার হোসেন, দৈনিক ভোরের পাতা’র জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমান, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ। এর আগে সকালে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) একেএম আনিছুর রহমানের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারকে সমবেদনা জানান। পরে বেলা ১২টার দিকে জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ একেএম আনিছুর রহমানের মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করেন। উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বেলা ১ টার দিকে দুবাইয়ের আজমান খলিফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একেএম আনিছুর রহমান মৃত্যুবরণ করেন। রবিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় তাঁর মরদেহ বাড়িতে পৌছে। সোমবার দুপুর ২টায় মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। একেএম আনিছুর রহমানের জানাজা উপলক্ষে শহরের বাটকেখালী এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে। ধারণা করা হচ্ছে, স্মরণকালের বৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বেনাপোলে সিএন্ডএফ এজেন্ট’র লাইসেন্স বাতিল
বেনাপোল প্রতিনিধি
মিথ্যা ঘোষনায় ভারত থেকে আমদানি করা ক্যাপসিকেমের কার্টুনের মধ্যে বিপুল পরিমান উন্নতমানের থ্রি-পিচ, মাদক দব্য ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করার ঘটনায় জড়িত স্বদেশ ট্রেডিং এজেন্সীর সিএন্ডএফ এজেন্ট’র লাইসেন্স বাতিল করেছে কাস্টমস কর্তপক্ষ। সোমবার বিকেলে এক আদেশে স্বদেশ ট্রেডিং এজেন্সীর লাইসেন্সটি বাতিল করা হয়। বেনাপোল কাস্টম হাউসের যুগ্ন কমিশনার আব্দুল রশিদ মিয়া স্বাক্ষরিত এক পত্রের বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে বেনাপোল স্থলবন্দরের ৩১ নং ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে অভিযান চালিয়ে ভারতীয় ডাব্লুই-বি-১১-সি-৩৭৮৯ নাম্বারের ক্যাপসিকেমর ট্রাকটি আটক করা হয়। আমদানিকৃত পণ্যচালানটিতে ৪ হাজার ৯২৭ কেজি ক্যাপসিকেম ঘোষনা ছিল।
পরে যুগ্ন কমিশনার আব্দুল রশিদ মিয়ার উপস্থিতিতে কাস্টমস এর বিশেষ পরীক্ষন টিম দ্বারা পরীক্ষা করে ঘোষনা বহির্ভুত ১ হাজার ৫০ পিচ অতি উন্নত মানের থ্রিপিচ, ২৪০ কেজি মাদক, ২০ কেজি ও যৌন উত্তেজক ওষুধ, ১০০ কেজি স্কিন ক্রিম ও ৫০ কেজি হোমিওপ্যাথি ওষুধ আটক করা হয়। আটককৃত ঘোষনা বহির্ভূত পন্যচালানটি বাজেয়াপ্ত করা হয়। স্বদেশ ট্রেডিং এজেন্সীর সিএন্ডএফ লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে। এ পণ্য চালানের মূল্য ৫০ লাখ লক্ষ টাকা।
চিকিৎসা সহায়তার ২ লাখ টাকা পেলেন কয়রার আ.লীগ নেতা
খবর বিজ্ঞপ্তি
চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহযোগিতার ২ লাখ টাকার চেক পেলেন কয়রা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়। তিনি দীর্ঘদিন অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন। সোমবার সকালে জাফরুল ইসলাম পাড়ের হাতে ২ লাখ টাকার চেক তুলে দেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হুমায়ুন কবির ববি, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, পাইকগাছা উপজেলা যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, মাজহারুল ইসলাম মিথুন, নয়ন ইসলাম প্রমুখ।
রামপাল-মোংলার মুজিব বাহিনী প্রধান বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিলের ইন্তেকাল
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার, মুক্তিযুদ্ধ চলাকালীন রামপাল-মোংলার মুজিব বাহিনীর প্রধান/কমান্ডার, সাবেক রামপাল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ সাদীর পিতা বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। হৃদ রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টায় সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র সন্তান, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে তাকে দেখার জন্য ছুটে যান রামপাল, মোংলা ও বাগেরহাটের মুক্তিযোদ্ধা, আওয়ামী নেতা-কর্মীসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিরাও। সোমবার আসরের নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন বালুর মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বাগেরহাট-০২ আসনের সাবেক এমপি মীর শওকাত আলী বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আবু সাঈদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ, যুব যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোক অংশগ্রহণ করেন। পরে উপজেলা সদরের নিজ বাড়ীতেই তাকে দাফন করা হয়। মরহুম বীর মুক্তিযোদ্ধা জলিলের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবাের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-০৩ আসনের এমপি ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলহাজ্ব বেগম হাবিবুন নাহার, বাগেরহাট-০১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-০২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট-০৪ আসনের এমপি এ্যাডভোকেট আমিরুল ইসলাম মিলন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান টুকু। এছাড়াও শোক জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
বেতাগা ইউনিয়ন পরিষদ-২০২২অর্থবছর আসার আগেই শতভাগ ট্যাক্স আদায়
পি কে অলোক,ফকিরহাট।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদ আগামী ২০২২অর্থবছর আসার আগেই শতভাগ ট্যাক্স আদায় করে সারাদেশের মধ্যে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করে সাড়া জাগিয়ে ফেলেছেন। দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ যদি স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য হোল্ডিং ট্যাক্স আদায়ে এ ধরনের নজির সৃষ্টি করতে পারতো তাহলে প্রতিটি ইউনিয়ন পরিষদে সুশাসন প্রতিষ্টা করা সম্বব হতো।
জানা গেছে, প্রতিবছরের ন্যায় এবারও বেতাগা ইউনিয়ন পরিষদ হোল্ডিং ট্যাক্স আদায়ে শতভাগ সফলতা দেখিয়েছেন। তারা আগামী ২০২২অর্থবছর ৩০জুন আসার আগেই ৯টি ওয়ার্ডে ধার্যকৃত প্রতিটি বাড়ীর হোল্ডিং ট্যাক্স আদায় করতে সক্ষম হয়েছেন। এধারা বিগত একযুগেরও বেশি সময় ধরে অব্যাহত থাকার কারণে তারা দেশ সেরা ইউনিয়ন পরিষদ হিসাবে গণ্য হয়েছেন। শুধু তাই নয়, তারা এখন দেশের গন্ডি পেরিয়ে আর্ন্তজাতিক অঙ্গনে বেশ পরিচিতি অর্জন করেছে।
ইউপি সচিব এসএম দাউদ আলী জানান, তাদের ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আগামী ২০২২অর্থবছরের ৩০জুনের মধ্যে মোট হোল্ডিং ট্যাক্স ধার্য করা হয়েছিল ৮লক্ষ ৪২হাজার ৯শত টাকা। যা বছর শুরুর আগেই অর্থাৎ ২০২১অর্থ বছরের ১৬ডিসেম্বর এর মধ্যে শতভাগ ট্যাক্স আদায় করা হয়েছে। তিনি বলেন, ১নং ওয়ার্ডে ৪৭৬টি খানার জন্য ৭০০৯০/-টাকা, ২নং ওয়ার্ডে ৪২৯টি খানার জন্য ৬৮০০০/-টাকা, ৩নং ওয়ার্ডে ৬২১টি খানার জন্য ৮০৬৩৫/-টাকা, ৪নং ওয়ার্ডে ৫৯৬টি খানার জন্য ৮০৪২০/-টাকা, ৫নং ওয়ার্ডে ৫৪৯টি খানার জন্য ১৭৭১৩৫/-টাকা, ৬নং ওয়ার্ডে ৪৯৯টি খানার জন্য ১৭৪৭৩০/-টাকা, ৭নং ওয়ার্ডে ৩৮৬টি খানার জন্য ৭০৩৪০/-টাকা, ৮নং ওয়ার্ডে ৪৪০টি খানার জন্য ৬৩৩৭০/-টাকা ও ৯নং ওয়ার্ডে ৪৬৬টি খানার জন্য ৫৮১৮০/-টাকা ধার্যকরা হয়েছিল। যার মোট খানার পরিমান ৪৪৬২টি এবং মোট র্ধাযকৃত ট্যাক্সের পরিমান ৮লক্ষ ৪২হাজার ৯শত টাকা আদায় করা হয়েছে। যা সারাদেশের মধ্যে এটিই নজির বিহীন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমাদের এই ইউনিয়নের জনগন অনেক সচেতন। তাঁরা জানেন যে তাদের ট্যাক্সের টাকায় ইউনিয়নের ব্যাপক উন্নয়ন হয়, তাই তারা হোল্ডিং ট্যাক্সের টাকা দেওয়ার জন্য প্রতিযোগীতা শুরু করেন। কারণ ট্যাক্সের টাকা পরিশোধ করলে তারা অগ্রাধীকার ভিত্তিতে তাদের উন্মুক্ত ওয়ার্ড সভায় প্রস্তাবিত উন্নয়ন কাজের সফল পাবেন।
বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারনে অত্যন্ত ঝূঁকিপূর্ণ। যেখানে ক্রমবর্ধমান হারে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। সাইক্লোন, জলোচ্ছ্বাস, বেড়িবাঁধ ভাঙন, অধিক বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও লবনাক্ততা বৃদ্ধি ইত্যাদি নিত্যদিনের সঙ্গী। দক্ষিণ-পশ্চিম উপকূল অঞ্চলের সংকটকে জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং উপকূলের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম গঠন করা হয়। ২৭ ডিসেম্বর সোমবার বিকাল ৩:০০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে উদয়ন বাংলাদেশ, খারদ্বার, বাগেরহাট অফিসে বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এ্যাডভোকেট শরীফা খানম এর সভাপতিত্বে উক্ত ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি রিজিয়া পারভীন, মুখার্জী রবীন্দ্র নাথ, সাধারন সম্পাদক ও উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদুজ্জামান, সদস্য ও বাগেরহাট প্রেস ক্লাবের সহ-সভাপতি ইসরাত জাহান সহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।
উক্ত সভায় জলবায়ু পরিবর্তন এর প্রভাবে উপকূলের সংকটে করনীয় নিয়ে সকলে মতামত ব্যক্ত করেন। আগামী তিন মাসে উক্ত ফোরামের একটি পরিকল্পনা করা হয়। উক্ত পরিকল্পনা উপকূলের মানুষের অধিকার আদায়ে ভূমিকা রাখবে বলে ফোরাম বিশ্বাস করে।
নড়াইলের লোহাগড়ায় চতুর্থধাপের ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা
মোঃ আবু তাহের, নড়াইল
নড়াইলের লোহাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তি পুর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর উপজেলার ১২ টি ইউপিতে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, উপজলো ১২ ইউনিয়নের নৌকা ৭টিতে ও সতন্ত্র ৫ টিতে বিজয়ী হয়েছে। ইতনা ইউনিয়নে শেখ শিয়ানুক রহমান(নৗকা) ৬৬৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পেয়েছেন মাহফুজা হক(সতন্ত্র) ৩৪৯১। কাশিপুর ইউনিয়নে নৌকা প্রতিকে মোঃ মতিয়ার রহমান ৪৭৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পেয়েছেন মোঃ আজিজুর রহমান আর্জু(সতন্ত্র) পেয়েছেন ৩৯৩০ ভোট। কোটাকোল ইউনিয়নে প্রতিকে হাসান আল মামুদ(নৌকা) ৩৬৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পেয়েছেন সাহিদুল হাসান(সতন্ত্র) পেয়েছেন ২১৩৭ ভোট। জয়পুর ইউনিয়নে সাইফুল ইসলাম সুমন(নৗকা)৮০৮৫ ভোট বিজয়ী হয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লতিফ ফকির (ইসলামী আন্দোলন বাংলাদেশ)পেয়েছেন ১৭০৭ ভোট। দিঘলিয়া ইউনিয়নে সৈয়দ বোরহান উদ্দিন(সতন্ত্র) ৩৫৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সৈয়দ জহিরুল ইসলাম(সতন্ত্র) ৩২৫৮ ভোট পেয়েছেন। নলদী ইউনিয়নে আবুল কালাম আজাদ ৪২৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আসাদুজ্জামান মোল্যা (সতন্ত্র) পেয়েছেন ৪২১১ ভোট। নোয়াগ্রাম ইউনিয়নে মুন্সি জোসেফ হোসেন(নৌকা) প্রতিকে ৯৬৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহিদুল ইসলাম কালু (সতন্ত্র) পেয়েছেন ২৫২ ভোট। মল্লিকপুর ইউনিয়নে শহিদুর রহমান শহীদ(সতন্ত্র)২৭২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে ও তার নিকটতম প্রতিদন্দ্বি মুন্সী শরিফুল ইসলাম(নৌকা)প্রতিকে পেয়েছেন ২৪৭৭ ভোট। লক্ষীপাশা ইউনিয়নে নুর মোহম্মাদ(সতন্ত্র)২৫৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ও তার নিকটতম প্রতিদন্ধি কাজী বনি আমিন (নৌকা)পেয়েছেন ২২০৫ ভোট। লাহুড়িয়া ইউনিয়নে এসএম কামরান (সতন্ত্র) ৮২৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ও তার নিকটতম প্রতিদন্দ্বি (সতন্ত্র)পেয়েছেন দাউদ হোসেন(সতন্ত্র)৮১৭৫ ভোট। লোহাগড়া ইউনিয়নে নাজমিন বেগম(নৌকা)২৯৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী নজরুল শিকদার(সতন্ত্র) ২৫১৭ ভোট পেয়েছেন। শালনগর ইউনিয়নে লাবুমিয়া ( নৌকা ) ৪১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোস্ত্মাফিজুর রহমান (সতন্ত্র) ৩৯১২ ভোট পেয়েছেন।
এয়ারবাসের বিমান তৈরীতে অবদান রাখছেন পাইকগাছার রুহিন
বাবুল আক্তার।।
পাইকগাছা উপজেলার কে. এম. আসাদুজ্জামান রুহিন (৪৮) জার্মানির হামবুর্গে পৃথিবীর সবচাইতে বড় বিমান কোম্পানির এয়ারবাস বেসামরিক বিমান তৈরী বিভাগে কর্মরত। তিনি ১৯৭৩ সালে উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্ৰামের কাগজী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৃত কে. এম. ওয়াহেদুজ্জামান পারিবারিক সূত্রে জানা গেছে, রুহিন শিক্ষাজীবনে গ্রামের লক্ষ্মীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন এবং তৎকালীন সেন্টার পরীক্ষায় উপজেলার মধ্যে প্রথম স্থান লাভ করেন। পরবর্তীতে খুলনা সেন্ট যোসেফ্স উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ১৯৯১ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তিনি কিয়েভ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিভিল এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পড়াশোনা শেষ করেছেন। তারপর বের্লিন টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করেন।
তিনি বিভিন্ন বিশ্ববিখ্যাত কোম্পানিতে চাকুরীর পর গত ২০০৭ সাল থেকে এয়ারবাস কোম্পানিতে যোগ দিয়েছেন। প্রথমে তিনি হেলিকপ্টার বিভাগে ছিলেন, তারপর ২০১০ সাল থেকে এয়ারবাসের বেসামরিক বিমান তৈরীর বিভাগে জার্মানির হামবুর্গে কর্মরত। তিনি দেশের মানুষের কাছে দোয়া কামনা করেছেন যেন আরো সাফল্যের সাথে এগিয়ে যেতে পারেন। পাইকগাছা উপজেলার চেয়ারম্যান জনাব আনোয়ার ইকবাল মন্টু বলেন, “সাবেক চেয়ারম্যান মৃত কে. এম. ওয়াহেদুজ্জামানের বড় ছেলে দীর্ঘদিন জার্মানিতে থেকে বিমান তৈরী কোম্পানিতে চাকুরীরত আছেন আমরা শুনেছি। আমি তার সার্বিক সফলতা কামনা করি।” জার্মানির এয়ারবাস কোম্পানির এ্যারোনোটিক্যাল ইন্জিনিয়ার জনাব রণজিৎ দাশ জানান, “আসাদুজ্জামান কাগজী এয়ারবাস কোম্পানির বেসামরিক বিমান বিভাগে কেবিন, হাইড্রলিক এবং মেক্যানিক্যাল সিস্টেমের কষ্টিং ডিপার্টমেন্টের প্রধান হিসেবে কর্মরত এবং অনেক সফলতা অর্জন করেছেন।”
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
অর্জুন বিশ্বাস, গোপালগঞ্জ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী রাইসুল ইসলাম শুভ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় ঢাকা- খুলনা মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় দোলা পরিবহন যাত্রীবাহী ভ্যানেকে চাপা দেয়। এই দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুজন যাত্রীর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভ মারা যায়। অপর যাত্রীরা গোপালগঞ্জ সদর হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীনআছে।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহ মুহাম্মদ মঞ্জুরুল কবির বলেন, ‘দুর্ঘটনার পর কয়েকজন ব্যক্তি তাদের জরুরি বিভাগে নিয়ে আসলে আমরা পরীক্ষা করে শিক্ষার্থীকে মৃত ঘোষণা করি এবং নিয়মানুযায়ী পুলিশকে বিষয়টি অবগত করি।’
দুর্ঘটনার বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ‘দোলা বাসটি পুলিশ হেফাজতে রয়েছে এবং ঘাতক ড্রাইভারকে ধরে হস্তান্তর করতে দোলা পরিবহণ কর্তৃপক্ষকে ১ঘণ্টা সময় দেয়া হয়েছে।’
এছাড়া, দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীকে দেখতে গোপালগঞ্জ সদর হাসপাতালে উপস্থিত হয়েছেন বশেমুরবিপ্রবি উপাচার্য ড. এ কিউ এম মাহবুব। এসময় উপাচার্য বলেন, ‘একজন সম্ভাবনাময়ী শিক্ষার্থীর এমন মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এধরণের মৃত্যু কোনোক্রমেই মেনে নেয়ার মত নয়। এই সড়কে ইতোপূর্বেও এধরণের দুর্ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে আর কাউকে এই সড়কে এভাবে প্রান হারাতে না হয় তার জন্য নিরাপদ সড়ক নিশ্চিতে সংশি¬ষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এদিকে রাইসুল ইসলাম শুভ’র অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নব-দিগন্ত কৃষক ফোরার্ম খুলনার উদ্যোগে খালের বদ্ধ কচুরিপানা পরিষ্কার করণ শুরু
খবর বিজ্ঞাপ্ত
২০১৮ সালের জুলাই মাস থেকে হাটি হাটি পা পা করে আজ শতাধিক সদস্যদের অংশ গ্রহণে আড়ংঘাটা নব-দিগন্ত কৃষক ফোরার্ম খুলনা সুসংগঠিত। এটি কল্যাণমুখী কৃষক সংগঠন ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের ও দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা ইউনিয়নের কৃষকদের নিয়ে এই সংগঠন গঠিত হয়। নব-দিগন্ত কৃষক ফোরার্ম খুলনা কল্যাণমুখী সংগঠনের অংশ হিসাবে গত বৃহস্পতিবার থেকে গুটুদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন ও আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফরিদ আক্তারের সমন্বয় নব দিগন্ত কৃষক ফোরর্মের নেতা কর্মীদের নিয়ে ইরি বোরো মৌসুমী সময় পানি সরবরাহ সঠিক পথ তৈরি করার লক্ষ্যে জলাবদ্ধতা নিরসনের কার্যক্রম অনুযায়ী ১৩ নং গুটুদিয়া ইউনিয়নের লতা পাহাড়পুর সংগ্লন খালের বদ্ধ কচুরিপানা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এই সকল কার্যক্রম সামনে অব্যাহত রাখবে বলে নব দিগন্ত কৃষক ফোরার্মের নেতাকর্মীরা জানান।
কপিলমুনি স্কুল ছাত্রীকে ধর্ষণে অন্তঃসত্ত্বা: থানায় এজাহার দিলেও রেকর্ড হয়নি
কপিলমুনি প্রতিনিধি
পাইকগাছায় কপিলমুনি পঞ্চাশোর্ধ স’মিল মালিকের লালসার শিকার অষ্টম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা অতঃপর ভ্রুণ নষ্টের ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে থানায় এজাহার দাখিল করলেও এখন পর্যন্ত তা রেকর্ড করেনি থানা পুলিশ। স্থানীয় পুলিশ বলছে, আসামী গ্রেফতার সাপেক্ষে মামলাটি রেকর্ড করা হবে। এদিকে ধর্ষণে অন্তঃসত্ত্বার বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে পলাতক রয়েছে লম্পট বখতিয়ার ঢালী। তবে তার স্ত্রী ঢাকা থেকে বাড়ী ফিরে তার কপিলমুনিস্থ স’মিলটি চালু করেছে। চাঞ্চল্যকর এঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। সর্বশেষ বখতিয়ার এলাকায় না ফেরা পর্যন্ত স’মিলটি বন্ধ রাখতে স্থানীয় প্রশাসনের প্রতি জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। এদিকে হতদরিদ্র দিনমজুর পিতার কিশোরী মেয়েকে ধর্ষণে অন্তঃসত্ত্বার ঘটনাটিকে ধামাচাপা দিতে স্থানীয় একটি মহলকে ম্যানেজ করে পার পাওয়ার চেষ্টা করছে বখতিয়ার ও তার পরিবার। প্রথমত বিষয়টি চাউর হলে কৌঁশলে অন্তঃসত্ত্বা মেয়েকে ফুসলিয়ে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনৈকা নার্সের ভাড়া বাসায় নিয়ে ভ্রুণ নষ্ট করিয়ে বাড়ি পাঠিয়ে দিলেও এলাকায় নানাবিধ চাপের মুখে গা ঢাকা দিয়েছে বখতিয়ার। তবে শনিবার থেকে বখতিয়ারের স্ত্রীর নেতৃত্বে তার মালিকানাধীন স’মিলটি ফের চালু করা হয়েছে। আর এঘটনায় নকুন করে ফুঁসে উঠেছে স্থানীয় বিক্ষুব্ধরা। কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই মো. আব্দুল আলীম জানান, থানায় একটি এজাহার দাখিল হয়েছে। তবে আসামী গ্রেফতার সাপেক্ষে এজাহারটি রেকর্ড করা হবে। ঘটনায় থানায় এজাহার দাখিল ও তা রেকর্ড না হওয়ায়, স্থানীয় পুলিশের রহস্যজনক মন্তব্য ও ধর্ষক আতœগোপণে থেকে স্ত্রীকে স’মিল চালুর ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ ক্রমশ দানা বেঁধে উঠছে। ধারণা করা হচ্ছে, ঘটনা জানাজানি হওয়ার পর থেকে প্রতিটি ঘটনার একটির সাথে অপরটি সম্পৃক্ত। এছাড়া ভিকটিম’র পরিবার দিনমজুর অতি দরিদ্র পরিবারের হওয়ায় বিষয়টিকে ক্রমান্বয়ে ধামাচাপা দেওয়ার এটি ধারাবাহিক প্রক্রিয়া। এজহারে উপজেলার হরিঢালী ইউনিয়নের নগরশ্রীরামপুর গ্রামের ধর্ষিতার মা উল্লেখ করেন যে, তার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী দীর্ঘ দিন ধরে বাড়ির নিকটবর্তী জনৈক বখতিয়ারের স’মিলে কাজের সুবাদে যাতায়াত ছিল। যার এক পর্যায়ে বয়স কম হওয়ায় তাকে বিয়ের প্রলোভনে তার সাথে প্রথমত প্রেম ও পরে জোরপূর্বক শারীরিক সম্পর্ক গড়ে তোলে। বিভিন্ন সময় বখতিয়ার তাকে তার স’মিলের ইঞ্জিনরুমের মধ্যে নিয়ে ধর্ষণ করে এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে এজাহারে জানায়। এজাহারে তিনি আরো উল্লেখ করেন যে, গত ১২ ডিসেম্বর তার মেয়ের পেট উচু দেখে তার সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদে বখতিয়ার কর্তৃক কথিত প্রেমজ সম্পর্ক ও তার দ্বারা ধর্ষণে গর্ভবতী হওয়ার বিষয়টি জানায়। সে আরো জানায় যে, বখতিয়ার সর্বশেষ গত ২ অক্টোবর সকাল সাড়ে ৮ টার দিকে তাকে ডেকে নিয়ে তার মিলের ইঞ্জিনরুমের মধ্যে ফেলে ধর্ষণ করে। এরপর তাকে নিয়ে প্রথমত স্থানীয় জনৈক ডাক্তারের কাছে নিলে তিনি প্রাথমিকভাবে অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত করেন। ঘটনাটি বখতিয়ার জানতে পেরে তা ধামাচাপা দিতে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে তার মেয়েকে কৌশলে ফুসলিয়ে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনৈকা নার্সের ভাড়াবাসায় নিয়ে গর্ভপাত ঘটায়। সর্বশেষ ঘটনায় লোকলজ্জার ভয়ে অসুস্থ্য স্কুলছাত্রীসহ তার পরিবার বাড়ি থেকে বের হতে পারছেনা। সর্বশেষ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার নায়ক বখতিয়ারকে তার ব্যবহৃত মোবাইল ফোনে জানতে চাইলে সে জানায়, বিষয়টি মিথ্যা। তার বিরুদ্ধে কারোর কোন অভিযোগ থাকলে থানায় মামলা করার জন্যও পরামর্শ দেন তিনি। তবে সর্বশেষ রবিবার তার বিরুদ্ধে থানায় এজাহারের ব্যাপারে জানতে ফোন দেওয়া হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. মুজাহিদ হাজরার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি শুনেছেন। তবে বখতিয়ার এলাকাছাড়া রয়েছে বলে জানান তিনি।
দলীয় সকল কর্মকান্ড থেকে বিরত থাকার সিদ্ধান্ত দৌলতপুরের ৫ ওয়ার্ড ও একটি ইউনিয়ন বিএনপির
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর থানা বিএনপি ও এর অন্তর্গত ৫টি ওয়ার্ড ও একটি ইউনিয়ন এবং সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের সমন্বয়ে এক জরুরী সভা সোমবার সন্ধ্যা ৬.০০ টায় দৌলতপুর ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শরিফুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য ও সহমত প্রকাশ করেন দৌলতপুর থানা বিএনপি’র সাবেক সভাপতি শেখ মুশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু মু, সা পাইলট সাবেক যুগ্ম সম্পাদক দৌলতপুর থানা বিএনপি ১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম শিকদার, প্রথম যুগ্ম সম্পাদক জলিল হাওলাদার, যুগ্ম সম্পাদক শাহাজাহান খান, আকরাম হোসেন, রফিকুল ইসলাম, শওকত আলী, আনোয়ার হোসেন, মোঃ মোস্তফা, মোঃ শহিদুল্লাহ, মোস্তাফিজুর রহমান, মোঃ হান্নান, মোঃ জাহাঙ্গীর মোড়ল, মোঃ মোস্তফা, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শেখ আব্দুল হালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, রাকিবুল ইসলাম, মিঠু, আসলাম হোসেন, ফারুক হোসেন, সম্পাদক মন্ডলী সদস্য রিপন হোসেন, অলি গাজী। ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ শরিফুল আনাম, সাবেক সহ-সভাপতি দৌলতপুর থানা বিএনপি, লিয়াকত হোসেন লাভলু, মোল্যা মুজিবুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক শেখ আছাদুজ্জামান, সম্পাদক মন্ডলী সদস্য আশরাফ হোসেন, মাহাবুব হোসেন বাকি, আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, নূর ইসলাম, আবুল্লাহ আল মামুন, মোঃ শাহিদুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপি’র নেতা ও দৌলতপুর থানা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক জাহিদ হাসান খসরু, সাধারণ সম্পাদক মোঃ আরিফ খান, ১ম যুগ্ম সম্পাদক মাসুদর রহমান রানা, ইসা খান, রেজাউল মোল্যা, মামুন খান, ৬নং ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা ডাবলু, ১ম যুগ্ম সম্পাদক মোঃ কামাল মনির, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ তরিকুল ইসলাম, মোঃ সেলিমুল ইসলাম সাবেক সহ-সভাপতি, নাজির ঘরামী সাবেক সহ-সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহিদুল আজম, সাবেক ভারপ্রাাপ্ত সাধারণ সম্পাদক শেখ ইউনুস আলী, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ, মোল্যা হাফিজুর রহমান পিন্টু সাবেক সাধারণ সম্পাদক দৌলতপুর থানা যুবদল, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক শামীম আজাদ খান মিলু, সহ-সাধারণ সম্পাদক মোঃ কামরুল হোসেন এরশাদ, মোঃ কবির হোসেন সাবেক সহ-সভাপতি দৌলতপুর থানা যুবদল, মোঃ জাকির হোসেন সাবেক যুগ্ম সম্পাদক দৌলতপুর থানা যুবদল, সালেহ আহমেদ রাজা, আছাদুর রহমান সদস্য খুলনা মহনগর যুবদল, মোঃ ইকবাল ফকির সাবেক সহ-সভাপতি দৌলতপুর থানা যুবদল, মোঃ নাজমুল হোসেন সাবেক যুগ্ম সম্পাদক দৌলতপুর থানা যুবদল, যুবনেতা মোঃ রাজু খান, হুমায়ুন কবির দিপু, মোঃ সাম্য শেখ, নূরুল ইসলাম বাচ্চু, মোঃ সৈয়দ গাজী যুগ্ম আহবায়ক খুলনা মহানগর তাঁতী দল, মোঃ মুক্তার হোসেন যুগ্ম্ আহবায়ক মহানগর তাঁতী দল, মোঃ কওছার আলী যুগ্ম আহবায়ক স্বেচ্ছাসেবক দল দৌলতপুর থানা, এস এম আহাদ যুগ্ম আহবায়ক দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দল, কামাল উ্িদ্দন রুমী, মোঃ আরিফুল ইসলাম সাবেক যুগ্ম সম্পাদক খুলনা মহানগর ছাত্রদল। মোঃ আসলাম হোসেন সাংগঠনিক সম্পাদক দৌলতপুর থানা শ্রমিক দল, মোঃ সেলিম মোল্যা সহ-সভাপতি দৌলতপুর থানা শ্রমিক দল, মোঃ হাবিবুর রহমান শ্রমিক দল দৌলতপুর থানা প্রমুখ। সভায় খুলনা মহানগর বিএনপি’র বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিষদ আলোচনা হয়। উক্ত আলোচনার আলোকে নি¤œ লিখিত সিদ্ধান্ত গৃহিত হয়।
গত ০৯ইং ডিসেম্বর ২০২১ খুলনা মহানগর ও জেলা বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে কেন্দ্র থেকে এতে আমরা দৌলতপুর থানা বিএনপি তার অন্তর্গত ৫টি ওয়ার্ড ও একটি ইউনিয়ন বিএনপি এবং দৌলতপুর থানার সকল অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতা কর্মী বিস্মৃত ও হতবাগ হয়েছি। খুলনা মহানগরীতে হাসিনা বিরোধী আন্দোলন সহ সকল গনতান্ত্রিক আন্দোলনে শত শহ¯্র নেতাকর্মী গুলি খেয়েছে, মার খেয়েছে, মাসের পর মাস জেল খেটেছে। ইতিপূর্বে মহানগর ও থানা বিএনপি’র নেতৃত্বে থাকা পরীক্ষিত, পরিছন্ন ইমেজের অধিকার, ত্যাগী সংগ্রামী ও সর্ব স্তরের গ্রহণযোগ্য নেতৃত্বে কে বাদ দিয়ে যারা দীর্ঘ বছর দলের সাথে সম্পৃত্ত ছিলেন না, পূর্বের কমিটিতে সফল ভাবে দল পরিচালনায় ব্যর্থ এমনকি খুলনা মহানগর বিএনপি (পূর্বের) কে চ্যালেঞ্জ করে বিভিন্ন কর্মসূচি পালন করে বর্তমান দেশনেত্রীর মুক্তির আন্দোলনকে বাধাগ্রস্থ করেছিল তাদের বিরুদ্ধে দল দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। উপরোন্ত তাদেরকে পুরস্কৃত করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার জন্য উৎসাহিত করা হয়েছে এবং বর্তমান আহবায়ক কমিটিতে তাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ৪৪ বছরের পরীক্ষিত একজন নেতা। যিনি দলীয় নেতা কর্মীকে বিপদে আপদে সুখে দুঃখে আগলে রেখে একজন নির্ভরযোগ্য অভিভাবকের আসনে সমাসীন হয়েছেন। শুধু খুলনা নয় সমগ্র দক্ষিণবঙ্গ সহ জাতীয় পর্যায়ে তার একটি গ্রহণযোগ্যাতা ও ইতিবাচক ভাবমূতি তৈরি হয়েছিল। এই বিশ্বস্ত নেতার প্রতি দল যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তাতে আমরা ভীষণ মর্মাহত হয়েছি। তার বিষয়টি সহানুভুতির সঙ্গে পুর্নবিবেচনার জন্য আবেদন জানাচ্ছি।
তাই আমরা মনে করি কেন্দ্রীয় বিএনপি দলের এই ক্লান্তি লগ্নে সকল পক্ষকে সাথে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটি সুন্দর মহানগর কমিটি উপহার দিবেন। এটি যতদিন না হবে আমরা দৌলতপুর থানা বিএনপি পাঁচটি ওয়ার্ড ও একটি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় সকল কর্মকান্ড থেকে নিজেদের বিরত রাখছি।
আমরা নানা চড়াই উৎরাই পেরিয়ে দীর্ঘদিন রাজনীতি করছি, বিএনপি’ আমাদের মনে প্রাণে রক্তে মিশে আছে। এই বিএনপি থেকে আমরা কোন কারনে বিচ্যুত হতে চায় না। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান/মহাসচিব আমাদেরকে রাজনীতি করার সুযোগ দেবার জন্য সর্বোচ্চ বিবেচনার আবেদন করছি।
সাতক্ষীরায় ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ৩টি ও ৭টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়লাভ
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯ টি ও তালা উপজেলার একটিসহ মোট ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকা প্রতিকের তিন জন ও বাকী ৭ জনস্বতন্ত্র প্রার্থী বেসরকারী ভাবে জয়লাভ করেছেন। এর মধ্যে শ্যামনগর উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে ২টিতে আওয়ামীলীগ ও ৭টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। অপরদিকে, তালা উপজেলার কুমিরা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী জয়লাভ করেছেন।
নির্বাচনে বেসরকারীভাবে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, তালা উপজেলার কুমিরা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আজিজুল ইসলাম ৭,০০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অধ্যাপক ইদ্রিস আলী পেয়েছেন ৬,৪২৭ভোট।
এদিকে, শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গাজী আনিছুজ্জামান আনিচ ৯,৯৮৯ ভোটপেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুর রউফ পেয়েছেন ৫,১২০ ভোট। নুরনগর ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান বখতিয়ার আহমেদ ৫,৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাম আলমগীর পেয়েছেন৪,২৮২ ভোট। কৈখালীতে স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম ৫,৩৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকার প্রার্থী জি এম রেজাউল করিম পেয়েছেন ৪,৪৭০ ভোট, দ্বীপ ইউনিয়ন গাবুরায় স্বতন্ত্র টেবিল ফ্যান প্রতীকের প্রার্থী বিএনপি নেতা জি এম মাসুদুল আলম ৬,৭৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকার প্রার্থী জি এম শফিউল আযম লেলিন পেয়েছেন ৬,২১৩ ভোট, বুড়িগোয়ালীনি ইউনিয়নের চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জামায়াত সমর্থিত হাজী নজরুল ইসলাম ৮,৪৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল পেয়েছেন ৬,২৩৩ ভোট, রমজাননগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের বিদ্রোহী ঘোড়া প্রতীকের প্রার্থী শেখ আল মামুন ৫,৪৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মটরসাইকেল প্রতীকের প্রার্থী ৪,৬৮৯ ভোট, পদ্মপুকুর ইউনিয়নে বিএনপি নেতা চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ আমজাদুল ইসলাম ৭,০৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের প্রার্থী এস এম আতাউর রহমান পেয়েছেন ৪,২৩৯ ভোট,আটুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র আনারস প্রার্থীকের প্রার্থী আওয়ামীলীগ বিদ্রোহী আবু সালেহ বাবু ১০,৮৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মটরসাইকেল প্রতীকের প্রার্থী সৈয়দ কামাল উদ্দিন পেয়েছেন ৮,০৮৮ ভোট, মুন্সিগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রার্থী অসীম কুমার মৃধা ৯,২৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চশমা প্রতীকের প্রার্থী ৭,৬০৬ ভোট।
শিক্ষাকার্যক্রমের তিনদশকে দেশে উচ্চশিক্ষা ও গবেষণায় খুবি স্বতন্ত্র অবস্থান তৈরিতে সক্ষম হয়েছে : বিএসি সদস্য
খবর বিজ্ঞপ্তি
সোমবার দিনব্যাপী খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে বিএনকিউএফ (বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক) এন্ড অ্যাক্রিডিটেশন স্ট্যান্ডার্ডস্ এন্ড ক্রাইটেরিয়া শীর্ষক এক কর্মশালা আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন সেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (বিএসি) সদস্য ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সাজাতে না পারলে, বিশ্বমান অর্জন করতে না পারলে অভীষ্ট লক্ষ্য পূরণ সম্ভব হবে না। সরকার এজন্য নানামুখী পদক্ষেপ নিয়েছে এবং অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠনের মাধ্যমে এই অভিলক্ষ্য পূরণে উদ্যোগী হয়েছে। দেশের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমাদের বিশ্বমানের দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। তা না হলে এই লাখ লাখ শিক্ষিত গ্র্যাজুয়েট দেশে কাজ পাবে না, সৃজনশীল হবে না এবং বিদেশে স্বীকৃতি ও চাকরি পাবে না।
তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষাকার্যক্রমের মাত্র তিনদশক অতিক্রম করেছে। কিন্তু দেশে উচ্চশিক্ষা ও গবেষণায় এই বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে স্বতন্ত্র অবস্থান তৈরিতে সক্ষম হয়েছে। বিএনকিউএফ এর শর্তপূরণে এই বিশ্ববিদ্যালয় অগ্রবর্তী অবস্থানে রয়েছে যা অ্যাক্রিডিটেশন লাভে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করে ঘোষণা দেন যে, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় আগামী ২০২২ সালের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় বিএনকিউএফ এর স্ট্যান্ডার্ড এন্ড ক্রাইটেরিয়ার প্রায় সব শর্তপূরণে সক্ষম হবে। যার অভিলক্ষ্য হবে অ্যাক্রিডিটেশন অর্জন করে বিশ্বমানে পৌঁছানো। উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়কে তাঁর অভীষ্ট লক্ষ্য অর্জনে গৃহীত পদক্ষেপ, ইতোমধ্যকার অর্জন এবং একাডেমিক বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যক্ত করেন। তিনি গবেষণা জোরদারে নানামুখী পদক্ষেপ, মাস্টার্স, এমফিল ও পিএইচডি পর্যায়ে স্কলারশিপ প্রদান, সম্প্রতি ৬২ জন গবেষককে ২ কোটি টাকারও বেশি অনুদান প্রদান, মাঠ গবেষণা ও বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সম্প্রসারণে জমি অধিগ্রহণ পদক্ষেপ, লাইব্রেরি অটোমেশনের উদ্যোগ, উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা প্রবর্তন, ইনোভেশন হাব তৈরি, কারিকুলা হালনাগাদকরণ, অর্গানোগ্রাম অনুমোদনে পদক্ষেপের কথা বিশেষভাবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, অনলাইনে রেজিস্ট্রেশন পাইলটিং করা হয়েছে। খুব শীঘ্রই তা সকল ডিসিপ্লিনে যুক্ত করা হবে। ই-নথি কার্যক্রমও অচিরেই শুরু হবে। এছাড়া তিনি সিনেটের নিয়মিত অধিবেশন ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার কথাও ব্যক্ত করেন। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় ইতোমধ্যে বিএনকিউএফ স্ট্যান্ডার্ড ও ক্রাইটেরিয়া অনুমোদন করা হয়েছে। আমরা আশা করছি যে, প্রয়োজনীয় সব শর্ত পূরণ করে যাতে অ্যাক্রিডিটেশন লাভ করতে পারি। সর্বাত্মকভাবে সে প্রচেষ্টা চালানো হবে। উপাচার্য বলেন, আমরা ৪র্থ শিল্পবিপ্লবের মধ্যে রয়েছি। দক্ষ জনশক্ষি সৃষ্টি করে ৪র্থ শিল্পবিপ্লবের সম্ভাবনা ও সুবিধা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এই দক্ষ জনশক্তি তৈরি করার প্রধান অধিক্ষেত্র বিশ্ববিদ্যালয় এবং তৈরির কারিগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের ওপরই বহুলাংশে নির্ভর করে জাতির ভবিষ্যৎ, প্রজন্মকে দক্ষ করে, উপযোগী করে বিশ্বনাগরিক হিসেবে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা তৈরি।
কর্মশালার উদ্বোধনী স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান। পরে কর্মশালায় বিএনকিউএফ এ অভীষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী ও প্রফেসর ড. এস এম কবির। ধন্যবাদ জ্ঞাপন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
খুলনায় মৎস্য সম্পদ এবং উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদ উন্নয়নে কর্মশালা
তথ্য বিবরনী
সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) এর আওতায় গণমাধ্যমে প্রচারের সুযোগ ও কলাকৌশল বিষয়ে অবহিতকরণ কর্মশালা সোমবার সকালে খুলনার গল্লামারীস্থ মৎস্যবীজ উৎপাদন খামার প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম সাগর ও উপকূলের জলজ সম্পদ আহরণের পরিকল্পনা করেন। সরকার সমুদ্রের মৎস্য সম্পদের সংরক্ষণ ও মজুদের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের জিডিপিতে মৎস্য সেক্টেরের অবদান অনেক। তিনি বলেন, এখনও মাছ ধরতে ক্ষতিকর বিষ ও রাসায়নিক দ্রব্য ব্যবহার হচ্ছে, এক্ষেত্রে মৎস্য দপ্তরকে নজরদারি বাড়াতে হবে।
কর্মশালায় জানানো হয় এই প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং মৎস্য চাষ ব্যবস্থাপনার উন্নয়ন। সামুদ্রিক মৎস্য সম্পদের মজুদ নিরূপণ, সংরক্ষণ, সঠিক ব্যবস্থাপনা, টেকসই আহরণ, অবকাঠামোগত উন্নয়ন, চিংড়ি ক্লাস্টার উন্নয়ন এবং উপকূলীয় প্রান্তিক জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন করা। এই প্রকল্প খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা ও গোপালগঞ্জ জেলার ৭৫টি উপজেলার ৭৫০টি ইউনিয়নে চলমান রয়েছে। এর মধ্যে খুলনা অঞ্চলে ২৯টি ইউনিয়নে প্রকল্প চলমান আছে, যার মেয়াদ ২০২৫ সালে শেষ হবে।
সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট খুলনার উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন এবং খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ধ্রুব অ্যাডভাটাইজিং এর টিম লিডার ড. অলিউর রহমান।
কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
চিতলমারীতে ইজিবাইক-মাহেন্দ্র চালকদের মানববন্ধন
চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে ইজিবাইক-মাহেন্দ্র চালকদের ওপর হয়রানী ও নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন করেছেন উপজেলার দুই শতাধিক ইজিবাইক-মাহেন্দ্র চালক। সোমবার দুপুর ১২ টায় চিতলমারী সদর বাজারের কোটি টাকার ব্রিজের ওপর আধ ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে অংশগ্রহনকারী ইজিবাইক ও মাহেন্দ্র চালকেরা জানান, গত এক সপ্তাহ ধরে তারা চিতলমারী থেকে যাত্রী বা কোন পণ্য নিয়ে জেলা শহর বাগেরহাটে যেতে পারছেন না। যাত্রী বা কোন পণ্য নিয়ে বাগেরহাটের দেপাড়া বাজার নামক স্থানে পৌঁছালেই স্থানীয় শেরআলী শেখ, আলতাফ শেখ, মোঃ শুভসহ ৯-১০ জন প্রভাবশালী ব্যক্তি তাদের অকথ্যভাষায় মা-বাবা তুলে গালিগালাজ ও মারধর করে। সেই সাথে যাত্রীদের মাহেন্দ্র ও ইজিবাইক থেকে নামিয়ে দেয় এবং কোন পণ্য থাকলে তাও নিয়ে যায়। তারা আরো জনান, বিষয়টি আমরা বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিকে জানালেও কোন প্রতিকার মেলেনি। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে চিতলমারী সদর বাজার প্রদক্ষিণ পূর্বক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেণ।
দাকোপের কৃষকেরা ধান চাষের পরই তরমুজ চাষের জন্য প্রস্তুতি নিচ্ছে
মোঃ শামীম হোসেন – বাজুয়া
দাকোপের কৃষকেরা আমন ধান চাষের পরই তরমুজ চাষের জন্য প্রস্তুতি নিচ্ছে। বাজুয়া ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের তরমুজ চাষী শ্রীকান্ত রায় জানান এখন থেকেই তরমুজ চাষের জন্য মিষ্টি পানি ধরে না রাখতে পারলে পরে আর পানি পাওয়া যাবে না। তিনি বলেন কয়েক দিনের মধ্যেই নদীর পানি নোনা হয়ে যাবে তাই তরমুজ চাষের জন্য এখনই গেটের মুখ বন্ধ করে দিয়ে নদীতে বাঁধ দিতে হবে। তা না হলে খালের পানি নোনা হয়ে যাবে। তরমুজ চাষের জন্য প্রধান আধার হচ্ছে মিষ্টি পানি তা না হলে তরমুজ চাষ সম্ভব নয়। তাই কৃষক তরমুজ চাষের জন্য আগাম প্রস্তুতি হিসেবে নদীতে বাঁধের কাজ শুরু করেছে। বাজুয়া ৬ নং ওয়ার্ডের পর পর ৩বার নির্বাচিত ইউপি সদস্য ও এলাকার একজন সফল তরমুজ চাষী দীনবন্ধু মন্ডল বলেন আগাম তরমুজ চাষ করতে না পারলে বেশি দাম পাওয়া যায় না। গত বছর আমি ১০ বিঘা জমিতে তরমুজ চাষ করে নাবিতে হওয়ার কারণে ১২ লক্ষ্যর জায়গায় ৮ লক্ষ টাকার মতো বিক্রয় করেছিলাম তাই এবার আগে-বাগেই তরমুজ চাষ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তিনি আরো বলেন আমাদের ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়ের আন্তরিক প্রচেষ্টার ফলে এবার আগেই নদীতে বাঁধের কাজ শুরু হয়েছে। তরমুজ চাষের জন্য যাতে কৃষকরা মিষ্টি পানির জন্য ভুগান্তির শিকার না হয় তার জন্য আজ সকালে আমাদের চেয়ারম্যান বাঁধের কাজের শুভ উদ্বোধন করেন। বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায় তরমুজ চাষের জন্য নদীতে বাঁধের কাজের উদ্বোধন করতে গিয়ে বলেন তরমুজ চাষের প্রধান আধার হলো মিষ্টি পানি। পানি না হলে তরমুজ চাষ সম্ভব নয় তাই আমি চেয়ারম্যান হওয়ার পর আগেই তরমুজ চাষের জন্য বাঁধের কাজ ইউপি সদস্যদের সাথে নিয়ে শুরু করেছি যাতে তরমুজ চাষীরা চাহিদা মতো মিষ্টি পানি পেতে পারে। এলাকার কৃষকদের অন্যান্য বারের মতো যাতে চাষের সময় পানির জন্য আ-হা-কার না করতে হয় তার জন্য এবার আগেই বাঁধের কাজ করছি। দাকোপের কৃতি সন্তান এলাকার মা- মাটি মানুষের নেত্রী ও কৃষকদের নয়নের মনি বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি বলেন আমি নিজেও কৃষকের সন্তান তাই এই এলাকার কৃষকদের চাষকৃত কৃষি পণ্য সঠিক ভাবে উৎপাদন করে সঠিক মূল্য পায় তার জন্য নদী খনন সহ রাস্তা-ঘাটের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। এবার তরমুজের আগেই লাউডোব ঘাটে ফেরি চালু হবে। এর ফলে কৃষক তাদের চাষকৃত তরমুজ সহ কৃষি পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে বিক্রয় করে ন্যায্য মূল্য পাবে। দাকোপ উপজেলার কৃষি কর্মকর্তা মেহেদী হাসান জানান এই এলাকার তরমুজের চাহিদা সারা বাংলাদেশে রয়েছে। দাকোপ তরমুজ চাষের জন্য সুনাম অর্জন করেছে। সারা বাংলাদেশে বাজুয়ার তরমুজ এক নামে চেনে। গত বছর দাকোপের চাষীরা তরমুজ চাষ করে তাদের অর্থনৈতিক অক্ষমতা পরিবর্তন করতে সক্ষম হয়েছে। প্রচুর অর্থ আয় করতে সক্ষম হয়েছে এলাকার কৃষকেরা তাদের চাষকৃত তরমুজ বিক্রয় করে। এবারও চাষীরা তরমুজ চাষ করে ভালো ফল পাবে বলে আশা করি। আমি নিজে ও আমাদের ইউনিয়নের কৃষি কর্মকর্তারা কাজ করে যাচ্ছে এলাকায় কৃষকদের তরমুজ উৎপাদনসহ ভালো ফলন পাওয়ার জন্য।
ঝিনাইদহে বিজয়ী মেম্বর প্রার্থী ও সমর্থকদের বাড়িঘর ও দোকানপাট ভাংচুর
ঝিনাইদহ প্রতিনিধি-
২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ৪র্থ ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পৃথক পৃথক সহিংসতা দেখা দিয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে বিজয়ী মেম্বর প্রার্থীর সমর্থকদের বাড়িঘর ও দোকানপাট ভাংচুর করা হয়েছে। রোববার সন্ধার পর ওই গ্রামের জাহিদুল মোল্লার বাড়ি ও ফারুক হোসেনের দোকান ভাংচুর করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে রোববারের ৪র্থ ধাপের নির্বাচনে সদস্য পদে নির্বাচিন হন সোহেল রানা। ওই রাতেই পরাজিত আতিয়ার রহমান মেম্বর প্রার্থীর সমর্থক আলী রশিদের নেতৃত্বে বিজয়ী সোহেল রানার সমর্থক জাহিদুল মোল্লার বাড়ি ও ফারুক হোসেনের দোকান ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে সদর উপজেলার ১২ নং দোগাছি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মোট ৬ জন প্রতিদ্বন্দিতা করেছিলেন। তাদের মধ্যে ফুটবল প্রতীকে মোক্তার হোসেন বিজয়ী হন। পরে পরাজিত মেম্বর প্রার্থী নাজমির মুন্সি মোরগ প্রতীকে ও হাফিজুর রহমান আপেল প্রতীকের সমর্থকরা বিজয়ী প্রার্থী মোক্তার হোসেনের বাড়িঘর ও দোকানপাট ভাংচুর করে। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দিলে এস আই আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বাগেরহাটে মাদ্রাসা টিসার্স এসোসিয়েশনের সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিসার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী। বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহসভাপতি বীরমু্িক্তযোদ্ধা নকীব সিরাজ্লু হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মো. জিয়াদুল করিম জাহিদ ও আবু সাঈদ শুনু। সম্মেলন শেষে উপস্থিত সভার সতামতের ভিত্তিতে মো. আকরাম হোসেনকে সভাপতি ও মো. রওনক হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের বাগেরহাট জেলা কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী ২০২২ ও ২০২৩ দ্বায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানে বাগেরহাটের ৯টি উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগেরহাটে যুব উন্নয়নের সেবা ও প্রত্যাশা নিয়ে গনশুনানী অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে যুব উন্নয়নের প্রশিক্ষন সেবা ও প্রত্যাশা নিয়ে গনশুনানী অনুষ্ঠিত হয়েছে। বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে ও প্রাণ এবং একশনএইড বাংলাদেশের সহযোগীতায় সোমবার (২৭ ডিসেম্বর) সকালে সদর উপজেলার বারাকপুরস্থ জেলা যুব উন্নয়ন কার্যালয়ে এ গনশুনানী অনুষ্ঠিত হয়। সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাসুদুল হাসান মালিক। এসময় বিশেষ অতিথি ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ সম্বনয়কারী মোঃ জলিলুর রহমান, মৎস্য প্রশিক্ষক তপন কুমার দাস। এছাড়াও অনুষ্ঠানে বাঁধনের (এফোরআই) প্রকল্পের সম্বনয়কারী খোন্দকার মুশফিকুল ইসলাম, প্রকল্প সহকারী জয়নাল সরদারসহ বাঁধনের ইয়ুথ গ্রুপের সদস্য ও যুব উন্নয়ন থেকে প্রশিক্ষন নেয়া অর্ধশতাধিক তরুন-তরুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নেয়া যুবরা যুব উন্নয়ন থেকে সহজ শর্তে ঋণ এর দাবী জানানোর পাশাপাশি প্রশিক্ষনের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসময় যুবদের এসব দাবীর প্রেক্ষিতে প্রধান অতিথি প্রশিক্ষনের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি যুবদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার আশ^াস দেন।
এসডিজি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে এসডিজি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়েছে । সোমবার সকাল ১১ টায় বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা সমূহের সমন্বয়কারী প্রতিষ্টান এডাব বাগেরহাট জেলা শাখা এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে এডাব বাগেরহাট জেলা শাখার সভাপতি রঞ্জিত কুমার বিশ^াস সভাপতিত্বে ও এডাবের সদস্য মোঃ মাঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন বাগেরহাট সদর মহিলা ভাইস চেয়ারম্যান ও নির্মান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভিন,জেলা সমাজসেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক নাজমুন নাহার, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবঃ প্রাপ্ত প্রধান শিক্ষক মুখার্জী রবীন্দ্রনাথ , অগ্রযাত্রা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আম্বিয়া খাতুন, যমুনা টিভির বাগেরহাট প্রতিনিধি ইয়ামীন আলী,বাগেরহাট পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র আবুল হাসেম শিপন, মহিলা কাউন্সিলর তানিয়া খাতুন,আসমা আজাদ, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও এডাবের সদস্য মোঃ কামরুজ্জামান প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন,পৃথিবী থেকে ক্ষুধা,দারিদ্র,অশিক্ষা,অসমতা,নারীর প্রতি বৈষম ও জলবায়ু হ্রাস করে সমান অংশীদারিত্ব করার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ২০১৫ সালে জাতিসংঘ কতৃক প্রণীত হয়েছে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)। সারা বিশে^র জন্য এটি একটি অভিন্ন কর্মসূচি । এসডিজি বাস্তবায়িত হলে পৃথিবীর সকল দেশের মতো বাংলাদেশও একটি সুখী সমৃদ্ধিশালী দেশে উন্নীত হবে । টেকসই উন্নয়নের লক্ষ্যে জাতি সংঘ ১৯৩টি দেশের জন্য ১৭টি এজেন্ডা গ্রহন করেছে । আর প্রতিটি দেশটি যদি এসডিজি যথাযথ ভাবে বাস্তবায়ন করে তবে দেশে ন্যায় ও অধিকারভিত্তিক সমাজ প্রতিষ্টা হবে । যেখানে কেউ পিছিয়ে থাকবে না।
বাগেরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেলো শিশুর
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় বেপরোয়া গতির ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেলো ৫বছরের শিশু সিয়ামের। সোমবার (২৭ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের বি-ধানসাগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সিয়াম বি-ধানসাগর গ্রামের কৃষক মোঃ মোশারফ হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সিয়ামের চাচাতো ভাই রুবেল হাওলাদার বলেন, সকাল সাড়ে ১১টার দিকে সিয়াম বাড়ির সামনের রাস্তায় খেলছিলো। এসময় বেপরোয়া দ্রুত গতির একটি ইজিবাইক এসে সিয়ামকে ধাক্কা দেয়। সাথে সাথে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সিয়ামকে মৃত বলে জানান।
শরণখোলা থানার ওসি মোঃ সাইদুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ইজিবাইক চালককে আটকের চেষ্টা চলছে।
করমজল ঘুরে গেলেন বিদিশা এরশাদ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
একা নির্জনে সুন্দরবনের করমজল ঘুরে গেলেন বিদিশা এরশাদ। সোমবার বেলা ১১টার দিকে তিনি করমজলে পৌঁছান। মোংলার স্থায়ী বন্দরের ফেরিঘার সংলগ্ন এলাকা থেকে তিনি একটি জালিবোটে (নৌযান) করে করমজলে যান। সেখানে গিয়ে তিনি একা একাই ঘুরে বেড়ান করমজলে। করমজলে গিয়ে তিনি সেখানে দায়িত্বরত বন কর্মকর্তা-কর্মচারীদেরকে তার পরিচয়ও দেননি। ছিল না তার কোন ব্যক্তিগত প্রটোকলও। সাধারণ দর্শনার্থীদের মতই কাউন্টার থেকে টিকিট কেটে ঘুরেন এ পর্যটন কেন্দ্রে। করমজলের ঘুরাঘুরির এক পর্যায়ে তিনি নজরে আসেন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবিরের। পরে তার কাছে গিয়ে ওই বন কর্মকর্তা দেখেন বিদিশা এরশাদকেই। এ সময় বন কর্মকর্তা আজাদ কবির বিদিশা এরশাদের সাথে একটি ছবিও তুলেন।
করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, সোমবার করমজলে বেশ ভিড় ছিলো। অনেক ভিআইপিও ছিলেন। আমি বাগেরহাট জেলা জজ রবিউল ইসলামের সাথে সময় দিচ্ছিলাম। হঠাৎ বিদিশা এরশাদকে দেখি, তিনি একাই ঘুরছিলেন। পরে কাছে গিয়ে তার সাথে একটি ছবি তুলি। ঝামেলার কারণে তার সাথে আর বেশি কথা সম্ভব হয়নি।
আশাশুনির শ্রীউলায় চেয়ারম্যান প্রার্থী দিপুর গণসংযোগ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির শ্রীউলা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী প্রভাষক দিপংকর বাছাড় দিপু নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় করেছেন। সোমবার (২৭ ডিসেম্বর) ইউনিয়নের মাড়িয়ালা, নাকতাড়া ও বকচর গ্রামে গণসংযোগ ও মতবিনিময় করা হয়।
এলাকার বিভিন্ন বাজার, সড়ক ও বাড়িতে বাড়িতে গিয়ে গণসংযোগ ও মতবিনিময় কালে আনারস প্রতীকের প্রার্থী প্রভাষক দিপংকর বাছাড় দিপু বলেন, শ্রীউলার মানুষ গ্রীণ ইউনিয়ন-ক্লিন ইউনিয়ন চায়, মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত ইউনিয়ন চায়। মানুষ অনেক হয়রানি, বঞ্চনা ও দুরাবস্থার মধ্যে দিনাতিপাত করে আসছে। তারা এমন পরিস্থিতি চায়না। তারা পরিবর্তন চায়। আমি নির্বাচিত হতে পারলে, ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, টেকসই বেড়ী বাঁধ, সুপেয় পানি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বড় বাজার ও মৎস্য সেটে পাঞ্জেগানা মসজিদ, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মান, সড়কের পাশে বৃক্ষরোপণ, ডিজিটাল ইউনিয়ন গড়া, সকল শিক্ষা প্রতিষ্ঠানে চেয়ারম্যান বৃত্তি প্রচলন, খেলার মাঠ সংস্কার, সুষ্ঠু ও জবাবদিহিতা মূলক পরিষদ প্রতিষ্ঠা করতে চাই।
এসময় তৈবুর মোল্যা, আলহাজ্ব মুজিবর মোল্যা, শহিদুর রহমান মোল্যা, সিরাজুল ইসলাম সরদার, আঃ মাজেদ, ই¯্রাফিল হোসেন, রফিকুল ইসলাম, অশোক, মধু, কার্ত্তিক, সুজাত হোসেন প্রমুখ তার সাথে ছিলেন।
নির্বাচনে পরাজয় নিয়ে বাকবিতন্ডা, বাবা-ছেলে গুলিবিদ্ধ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে নির্বাচনে পরাজয় নিয়ে দুই প্রার্থী স্বজনদের মধ্যে বাকবিত-ার সংঘর্ষ হয়েছে। এ সময় বাবা ও ছেলে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। সোমবার সকালে জগন্নাথপুর ইউনিয়নে চড় জগন্নাথপুর গ্রামের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। একই ইউনিয়নের পরাজিত ইউপি সদস্য ইসলাম সর্দার ও পরাজিত ইউপি সদস্য কাশেম গ্রুপের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, একই এলাকার হানিফ সর্দার ও তার ছেলে হোসেন আলী। এ ঘটনায় একজন আহত হয়েছেন। আহতরা পরাজিত ইউপি সদস্য ইসলাম সর্দার গ্রুপের আত্মীয়।
জানা যায়, নির্বাচনে পরাজয় নিয়ে দুই ইউপি সদস্যর স্বজনদের মধ্যে বাকবিত-া হয়। এর একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় কাশেমের কর্মীরা পাঁচ রাউন্ড গুলিবর্ষণ করলে হানিফ সর্দার ও তার ছেলে হোসেন আলী গুলিবিদ্ধ হন। এ সময় মজিদ সর্দারের ছেলে আইয়ুব আলী আহত হন। আহত তিনজন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, আহতাবস্থায় তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় সবে খাতুন (৫১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবে খাতুন জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের কর্চ্চাডাঙ্গা গ্রামের সাবেদ আলীর স্ত্রী। আন্দুলবাড়িয়া ইউপি সদস্য বাহাউদ্দিন এবং প্রত্যক্ষদর্শীরা জানান, সবে খাতুন বেশ কিছু দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। সোমবার সকালে তিনি চিকিৎসার জন্য ভ্যানযোগে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার সময় তিনি ভ্যান থেকে নেমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সবে খাতুন রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান। এ সময় উপস্থিত জনতা ঘাতক মোটরসাইকেলটিকে আটক করলেও চালক পালিয়ে যান। এ ঘটনার পর নিহতের স্বজনরা লাশ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। জীবননগর থানা পুলিশের ওসি মো. আব্দুল খালেক জানান, এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুর্ব শত্রুতার জেরে মহিলাকে মারধোর ও বাড়িঘর ভাংচুর : থানাকে মামলা নিতে আদালতের নির্দেশ
স্টাফ রিপের্টার
নগরীর খানজাহান আলী থানাধীন মিরেরডাঙ্গা এলাকার এক গৃহবধূ ও তার শিশু সন্তানকে পুর্ব শত্রুতার জেরে মারধোর ও বাড়িঘর ভাংচুর করেছে প্রতিবেশীরা। ২৪ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে এঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী সোমবার (২৭ ডিসেম্বর) ৫জনের বিরুদ্ধে আদালতে পিটিশন দাখিল করেছেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম পিটিশনটি আমলে নিয়ে খানজাহান আলী থানার অফিসার ইনর্চ্জাকে মামলা নথীভুক্ত করতে আদেশ প্রদান করেছেন। বিষয়টি বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আইয়ুব হোসেন নিশ্চিত করেছেন।
অভিযুক্তরা হলেন খানজাহান আলী থানাধীন মিরেরডাঙ্গা এলাকার বাংলাদেশ কেবলস্ শিল্পের ফ্যামিলী কোয়াটারের মো. আলী আহম্মদ এর ছেলে মো. করিম শেখ (৪৬), করিম শেখের স্ত্রী বিউটি (৪২), ছেলে মো. দেলোয়ার হোসেন দিলু (১৬), মেয়ে মোসা. মায়া খাতুন (১৮) ও মৃত. শেখ আক্কেল আলীর ছেলে মো. আনোয়ার হোসেন মিন্টু (৪৫)।
পিটিশন সুত্রে জানা যায়, খানজাহান আলী থানাধীন মিরেরডাঙ্গা এলাকার বাংলাদেশ কেবলস্ শিল্পের ফ্যামিলী কোয়াটারে পরিবার নিয়ে বসবাস করেন মো. ইমাম হোসেন। গত ২৪ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে ইমাম হোসেনের ছেলে মো. সাকিব হাসান বাসার সামনে মোবাইলে গেম খেলছিল। এসময় পাশের বাসার দেলোয়ার হোসেন দিলু তাকে চড় থাপ্প্ড় মারে এবং গালিগালাজ করে। সাকিবকে তার মা ঘরে নিয়ে যায়। আধা ঘন্টা পরে অভিযুক্তরা লোহার রড় ও লাঠিসোটা নিয়ে পুর্ব পরিকল্পিত ভাবে সাকিবদের বাসায় হামলা করে ভাংচুর চালায় এবং সাকিব ও তার মাকে মেরে রক্তাক্ত জখম করে। হামলাকারীরা চলে যাওয়ার সময় সাকিবের মায়ের স্বর্ণের দল ও আংটি ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দেয়। ঘটনায় সময় ইমাম হোসেন ও তার বড় ছেলে বাসায় ছিলেন না। এঘটনায় ইমাম হোসেনের স্ত্রী মোসা. সালমা বেগম বাদী হয়ে ৫জনের বিরুদ্ধে আদালতে পিটিশন দাখিল করেছেন।
খুলনা সোসাইটির পক্ষ থেকে বিজয় সম্মাননা-২০২১ প্রদান
খবর বিজ্ঞপ্তি
মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে গতকাল রাতে খুলনা সোসাইটির পক্ষ থেকে বিজয় সম্মাননা-২০২১ প্রদান করা হয়। খুলনা সোসাইটির চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: শফিকুল আলম বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন সাবেক মহাসচিব ইঞ্জি. সাব্বির হোসেন ও এক্স রোটার্যাক্ট এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট মো: মোবারক হোসেন।
বিজয় সম্মাননা-২০২১ উদযাপন কমিটির চেয়ারম্যান ইয়াফেস ইসিতিহাদ দীপ’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যতম আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দিঘলিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ্যাড. মির্জা নুরুজ্জামান ও সিটি ‘ল’ কলেজের অধ্যাপক এ্যাড. শফিউল আলম সুজন।
অনুষ্ঠানে আরও আলোচনা করেন ও উপস্থিত ছিলেন খুলনা শিপইয়ার্ডের ম্যানেজার (এডমিন) ও লেবার কোর্টের প্যানেল জজ লায়ন মো: কামরুজ্জামান পলাশ, এনটিভির ব্যুরো চিফ মো: আবু তৈয়ব মুন্সী, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা মেহেজাবিন খান, খুলনা মেডিকেল কলেজের রেজিস্ট্রার ডা. উপানন্দ রায়, জেলা মহিলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক শিউলী বিশ্বাস, এনজিও কর্মকর্তা আরবিনা শিকদার, মানসুরা তুলি, নয়ন পাল, মো: তারেক হাসান, নাজমুল জোয়াদ্দার প্রমুখ।
৩০নং ওয়ার্ড বিএনপির ১৬ নেতা-কর্মির পদত্যাগ
খবর বিজ্ঞপ্তি।।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে নজরুল ইসলাম মঞ্জুকে অব্যহতি দেওয়ার প্রতিবাদে খুলনা সদর থানার ৩০নং
ওয়ার্ড বিএনপির ১৬ নেতা-কর্মি পদত্যাগ করেছেন। সোমবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আরিফুজ্জামান অপু এ তথ্য নিশ্চিত করেছেন। পদত্যাগকারী নেতারা হলেন ৩০নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম লিটন, কাজী সেলিম, আব্দুল করিম, মহিউদ্দিন মঈন, মো. ফারুক হোসেন, ইয়াকুব আলী বাহার, মেজবাউল আক্তার পিন্টু, এস এম মাসুম তানভীর প্রিন্স, আবু তালেব হোসেন, মো. আল আমিন, পারভেজ আহমেদ খান, মো. শাহআলম, মো. মামুন রেজা, আবু বক্কর সিদ্দিক, মো. বাদল আকন ও দেলোয়ার হোসেন।










































