Home জাতীয় মঙ্গলবার থেকে বুস্টার ডোজ শুরু

মঙ্গলবার থেকে বুস্টার ডোজ শুরু

16

ঢাকা অফিস।।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ মঙ্গলবার থেকে দেওয়া শুরু হবে। স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) গণমাধ্যমকে তিনি বলেন, সারা বিশ্বে ওমিক্রন ছড়িয়ে পড়েছে। বিশ্বে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়ে গেছে। আমাদের এখানে কিছু পরিমাণে ওমিক্রন পাওয়া গেছে, এটা সবাই জানে। ওমিক্রনের সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে ভ্যাকসিন নিতে হবে ও মাস্ক পরতে হবে।

লোকমান হোসেন বলেন, বাংলাদেশ ভ্যাকসিন উৎপাদন করে না। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দেশের সবাইকে ভ্যাকসিন দিতে পারছি।

দেশের ৬০ বছরের বেশি বয়সী ও করোনাকালে যাঁরা সম্মুখসারিতে থেকে কাজ করেছেন, তাঁরা করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ আগে পাবেন।

ষাটোর্ধ্ব ও সম্মুখসারির যোদ্ধাদের মধ্যে যাঁরা দ্বিতীয় ডোজ ছয় মাস আগে নিয়েছেন, তাঁরা আগে বুস্টার ডোজ পাবেন। বুস্টার ডোজের জন্য আলাদা করে নিবন্ধন করতে হবে না। যারা যে টিকা কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, তারা সেই কেন্দ্র থেকে বুস্টার ডোজ পাবেন। বুস্টার ডোজ নেওয়ার জন্য নতুন করে টিকা কার্ড ডাউনলোড করে সঙ্গে নিতে হবে।