বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জে সরকারি গাছ কাটার অপরাধে উপজেলার সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের ডুমুরতলা গ্রামের অমির হোসেনের ছেলে আনসার সদস্য মনিরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।রবিবার সন্ধায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) ভুপালী সরকার এ জরিমানা আদায় করেন। আনসার সদস্য মনিরুল ইসলাম চট্রগ্রাম পতেঙ্গা থানাতে কর্মরত আছেন। ছুটিতে বাড়িতে এসে তিনি ওই গ্রামের সরকারি রাস্তার ৭টি গাছ কেটে সাবাড় করেছেন। স্থানীয় প্রশাসন বিষয়টি শুনতে পেয়ে সেখানে অভিযান চালান। এ সময় সরকারী গাছ কাটার অপরাধে আনসার সদস্য ওই গ্রামের বাসিন্দা মনিরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) ভুপালী সরকার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ভুপালী সরকার জানান, সরকারি গাছকাটার অপরাধে আনসার সদস্য মনিরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের কারাদন্ড প্রদান করা হয়। এবং গাছগুলি প্রকাশ্যে নিলাম করা হবে।










































