খবর বিজ্ঞপ্তি।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতৃবধু, শহীদ শেখ আবু নাছেরের সহধর্মিনী, প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার চাচি, শেখ হেলাল উদ্দিন এমপি, সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, শেখ সোহেল, শেখ জালাল উদ্দিন রুবেল, শেখ বেলাল উদ্দিন বাবু’র মা শেখ রাজিয়া নাছের এর ১ম মৃত্যু বার্ষিক উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে দলীয় কার্যালয়ে দিনব্যাপী কোরআনখানি এবং বাদ মাগরিব স্মরণ সভা ও দোয়া মাহফিল। কর্মসূচিতে মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ নির্বাচিত দলীয় কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।










































