Home আঞ্চলিক খুলনায় সিএসডি খাদ্য গুদামের শ্রমিকদের সড়ক অবরোধ

খুলনায় সিএসডি খাদ্য গুদামের শ্রমিকদের সড়ক অবরোধ

37

খুলনা মহানগরীর মহেশ্বরপাশা মানিকতলা এলাকায় খুলনা-যশোর মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন সিএসডি খাদ্য গুদামের শ্রমিকরা। গুদামের ব্যবস্থাপকের বিরুদ্ধে চাঁদাদাবি, অনিয়ম, শ্রমিক বরখাস্তসহ বিভিন্ন অভিযোগে তারা এ কর্মসূচিতে নেমেছে বলে জানান আন্দোলনককারীরা।

মঙ্গলবার দুপুরের এই ঘটনায় ব্যস্ততম সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, খাদ্যশস্য গুদামের ব্যবস্থাপক মোকলেছ আলামিনের বিরুদ্ধে চাঁদাদাবি, অনিয়ম, শ্রমিক বরখাস্ত ও মামলার কারনে ক্ষুব্ধ শ্রমিকরা সরকারি নিষেধাজ্ঞার মধ্যেও সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করে।

আন্দোলনে সিএসডি খাদ্য গুদামে মালামাল লোড-আনলোড বন্ধ রয়েছে।

-স্টাফ রিপোর্টার