Home আঞ্চলিক খুলনা জেলা আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরুস্কুশ জয়

খুলনা জেলা আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরুস্কুশ জয়

6

সভাপতি মাসুম রশীদ, সাধারণ সম্পাদক তুষার বিজয়

স্টাফ রিপোর্টার
খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মাসুম রশীদ-তুষার পরিষদের প্রার্থীরা নিরুস্কুশ জয় পেয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) ভোট গ্রহণ শেষে আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচন কমিশন এ ফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সভাপতি পদে মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ পেয়েছেন ৭৬৫ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত লস্কর শাহ আলম ২৩৯ টি ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মো: তৌহিদুর রহমান তুষার ৬৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত অ্যাড. মো: শফিকুল ইসলাম পেয়েছেন ৪৩৩ ভোট।
সহ-সভাপতি (২টি পদ): অ্যাড. এ. বি. এম. এ ওমর আলী ৬২০ ভোট পেয়ে ১ম ও অ্যাড. মো: আব্দুল মান্নান ৫৭৩ ভোট পেয়ে ২য় বিজয়ী হয়েছেন।
যুগ্ম-সম্পাদক: অ্যাড. জয়দেব কুমার সরদার ৬২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো: হানিফ উদ্দীন পেয়েছেন ৪৬২ ভোট। সম্পাদক পাঠাগার পদে অ্যাড. এস. এম সাইফুর রহমান সুমন ৭০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. জি. এম মোহেব্বুর রহমান পেয়েছেন ৩৮০ ভোট। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. মো: জুলকার নাইম ৮৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো: হাফিজুর রহমান পেয়েছেন ২৩৮ ভোট।
সদস্য (৭টি পদ): ১ম বিজয়ী: অ্যাড. মো: মিজানুর রহমান বাবু (৭৪২ ভোট), ২য় বিজয়ী: অ্যাড. নাসির উদ্দীন আরমান (৬৯৯ ভোট), ৩য় বিজয়ী: অ্যাড. মো: মিলন মাহামুদ (৬৯১ ভোট), ৪র্থ বিজয়ী: অ্যাড. শর্মিষ্ঠা রাণী কুন্ডু (৬৫৪ ভোট), ৫ম বিজয়ী: অ্যাড. উজ্জ্বল চন্দ্র দে (৬৪০ ভোট), ৬ষ্ঠ বিজয়ী: অ্যাড. ইসরাত জাহান তিশা (৬১৫ ভোট), ৭ম বিজয়ী: অ্যাড. মো: মুজাহিদুল ইসলাম (৫১০ ভোট)
নির্বাচনি পরিষদ-২০২৭-এর চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ নূরুল হাসান রুবা এবং সদস্য অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম ও অ্যাডভোকেট এস এম মুজিবর রহমান স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফল শিটে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে এক হাজার ৪৪৯ জন ভোটারের মধ্যে এক ১৭১ জন ভোট দিয়েছেন।