আন্তর্জাতিক ডেস্ক।।
সাইবার হামলার কারণে অনলাইনে পেনশন ও সরকারি ভাতা প্রদানের সেবা বন্ধ করতে বাধ্য হয়েছে যুক্তরাজ্যের কর্ম ও পেনশনবিষয়ক মন্ত্রণালয় (ডিডব্লিউপি)।
শুক্রবারের এ ঘটনার পর শনিবারও মন্ত্রণালয়ের অনলাইন সেবাগুলো বন্ধ ছিল বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ব্রিটিশ সংবামাধ্যম বিবিসি।
যুক্তরাজ্যের কর্ম ও পেনশনবিষয়ক মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন বলেছেন, মন্ত্রণালয়ের কম্পিউটার ব্যবস্থায় অননুমোদিতভাবে প্রবেশের চেষ্টা চালানো হয়েছে।
এদিকে, সাইবার হামলার পর পেনশনভোগী ও সরকারি ভাতার সুবিধাভোগীদের অর্থ পেতে বিলম্বের খবর পাওয়া গেছে।
তবে মন্ত্রণালয় জানিয়েছে, নিয়মিত অর্থ পরিশোধে কোনো প্রভাব পড়েনি এবং নির্ধারিত সময় অনুযায়ী তা অব্যাহত থাকবে। অর্থ পেতে বিলম্বের খবরগুলোর সঙ্গে সাইবার হামলার সম্পর্ক নেই বলেও মনে করছে কর্তৃপক্ষ।
এদিকে অনলাইন সেবা বন্ধ থাকার সময় যত বাড়ছে, সুবিধাভোগীদের নিয়ে মন্ত্রণালয়ের কর্মীদের উদ্বেগও তত বাড়ছে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রণালয়ের এক কর্মী বলেন, পরিস্থিতিতে কর্মীদের মনোবল কমে যাচ্ছে। কারণ, ডিডব্লিউপির চেয়ে বিবিসি নিউজ থেকেই তাঁরা বর্তমানে বেশি তথ্য পাচ্ছেন।
এদিকে, শুক্রবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের এক মুখপাত্র বলেছেন, এ ঘটনার পেছনে কোনো ‘বিদ্বেষপূর্ণ’ তৎপরতা ছিল কি না, তা সরকার উড়িয়ে দিচ্ছে না।










































