Home আঞ্চলিক খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আজ

খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আজ

3


স্টাফ রিপোর্টার।।


খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন আজ। ১৪টি পদের বিপরীতে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে দু’জন এবং সাধারণ সম্পাদক পদে দু’জন প্রার্থী রয়েছেন। এবারের নির্বাচনে এক হাজার ৪৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রবিবার সকাল ৮ থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা ভোট গ্রহণ পর্যন্ত চলবে।

নির্বাচন পরিচালনা পরিষদ সূত্র জানায়, নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ।

আইনজীবী ফোরামের প্রার্থীরা হলেন, সভাপতি পদে এ্যাড. মোল্লা মোহাম্মাদ মাসুম রশিদ, সহ—সভাপতি পদে এ্যাড. এবিএম ওমর আলী ও এ্যাড. মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক পদে এ্যাড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, যুগ্ম সম্পাদক পদে এ্যাড. জয়দেব কুমার সরদার, লাইব্রেরি সম্পাদক পদে এসএম সাইফুর রহমান সুমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জুলফিকার নাইম এবং ৭টি সদস্য পদে এ্যাড. ইসরাত জাহান তিষা, এ্যাড. উজ্বল চন্দ্র দে, এ্যাড. নাসির উদ্দিন আরমান, এ্যাড. মোঃ মিজানুর রহমান বাবু, এ্যাড. মোঃ মিলন মাহমুদ, এ্যাড. মোশারেফ হোসেন শেখ ও এ্যাড. শারমিন মারিয়া মুক্তি।

অপরদিকে আইনজীবী ঐক্য পরিষদে সভাপতি পদে এ্যাড. লস্কর শাহা আলম, সহ-সভাপতি পদে এ্যাড. মোঃ আব্দুল মান্নান ও এ্যাড. এএএম মুমিনুজ্জামান, সাধারণ সম্পাদক পদে এ্যাড. মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক এ্যাড. মোঃ হনিফ উদ্দীন, লাইব্রেরী সম্পাদক পদে জিএম মোহেব্বুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাড. মোঃ হাফিজুর রহমান, সদস্য পদে যথাক্রমে এমএম মাহবুবুর রহমান, মোঃ মুজাহিদুল ইসলাম, এসএম রুহুল আমিন, মোঃ লুৎফর রহমান, শর্মিস্টার রানী কুণ্ডু , শেখ মোঃ হুমায়ুন কবীর ও মোঃ নওশের আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ্যাড. মোমিনুল ইসলাম জানান, সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। কোনো ধরনের অনিয়ম দেখা দিলে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কেন্দ্রিক সার্বিক নিরাপত্তার জন্য এ সময়ে পুলিশ ও এসআরবি’র সদস্যরা উপস্থিত থাকবে।

তিনি আরও বলেন, ১৪টি পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে প্রথমদিকে এক সদস্যের মনোনয়নপত্র বাতিল করা হলে আপিলের মাধ্যমে তার বৈধতা ফিরে পায়।